ইউক্রেনে আবারও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

ইউক্রেনের শহরগুলোতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও কামান হামলা শুরু করেছে রাশিয়া। তিন দিনের মধ্যে চালানো দ্বিতীয়বারের হামলায় খেরসন অঞ্চলে একজন নিহত হয়েছে এবং ডিনিপ্রোতে তিন শিশুসহ ২৫ জন আহত হয়েছেন। খবর বিবিসির। সোমবার ভোর হওয়ার কিছু সময় আগে এ হামলা চালানো হয়। এদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দাবি, তারা রাশিয়ার ছোড়া ১৮টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৫টি তাদের এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে প্রতিহত করেছে। রাশিয়ার একজন কর্মকর্তা বলেন, হামলার প্রধান লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি ছিল ডিনিপ্রোর কাছে পাভলোহরাদ শহর। সেখানে ইউক্রেনীয় বাহিনীর সম্পদে আঘাত করা হয়েছে। টেলিগ্রামে ভ্লাদিমির রোগভ বলেন, ক্ষেপণাস্ত্রগুলো রেল অবকাঠামো এবং জ্বালানি ডিপোকে…

আরো পড়ুন

ফের উত্তপ্ত ইসরাইল

পার্লামেন্টের নতুন অধিবেশনের আগে ইসরাইলের চলমান বিক্ষোভ আরও ফুঁসে উঠেছে। সংস্কার স্থগিত করে আলোচনার আহ্বান জানানোর পরও আস্থা রাখতে না পেরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সাধারণ ইসরাইলিরা। সোমবারের অধিবেশনকে কেন্দ্র করে দেশটির রাজধানী তেল আবিবের রাস্তায় জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। আলজাজিরা জানিয়েছে, সুপ্রিম কোর্টের ক্ষমতা হ্রাসের লক্ষ্যে আনা সংস্কার কর্মসূচির বিরুদ্ধে জানুয়ারি থেকে বিক্ষোভ করছেন সাধারণ ইসরাইলিরা। বিচারব্যবস্থায় বদল আনতে ইসরাইল সরকার দেশটির সর্বোচ্চ আদালতের ক্ষমতা হ্রাসের পরিকল্পনা করেছিল। তুমুল বিক্ষোভের মুখে মাস খানেক আগে সংস্কার স্থগিত করে আলোচনার প্রস্তাব দেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে সরকারের পরিকল্পনা স্থগিত করার বিষয়টি…

আরো পড়ুন

বাইডেনকে ধুয়ে দিলেন কিমের বোন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছেন উত্তর কোরীয় নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। সম্প্রতি বাইডেন বলেছেন, উত্তর কোরীয় সরকারের ইতি ঘটছে। একে কাণ্ডজ্ঞানহীন উল্লেখ করে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন কিমের প্রভাবশালী বোন। তার মতে, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ভবিষ্যৎহীন এক বুড়ো লোক। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ-এর বরাত দিয়ে আল আরাবিয়া এ খবর দিয়েছে। সম্প্রতি ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার নেতা ইয়ুন সুক ইয়েওলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ও এর মিত্র এবং সহযোগী দেশগুলোর ওপর উত্তর কোরিয়ার পারমাণবিক হামলা হলে পিয়ংইয়ংয়ের ক্ষমতাসীন সরকার শেষ…

আরো পড়ুন

মেক্সিকোতে বাস খাদে পড়ে ১৮ জনের মৃত্যু

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ ১৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১১ জনই নারী। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩৩ জন। গত শনিবার রাতে দেশটির নায়ারিত প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। বাসটি প্রাদেশিক রাজধানী টেপিক ও পর্যটন গন্তব্য পুয়ের্তো ভাল্লার্তার সাথে সংযোগকারী একটি মহাসড়কে চলার সময় নিচে পড়ে যায়। আর এরপরই হতাহতের এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ১৮ জনের ১১ জনই নারী। এ ছাড়া দুর্ঘটনায় আহত অন্তত ১১ জন শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।…

আরো পড়ুন

শাহবাজ-হিনার রেকর্ড ফাঁস, কী আছে তাতে?

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খারের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ আলোচনার রেকর্ড ফাঁস হয়েছে। যেখানে সরকারপ্রধানের একজন সহকারীও উপস্থিত ছিলেন। আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়ে কথা বলেছেন তারা। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এই রেকর্ড ফাঁস করেছে। পাকিস্তানের পররাষ্ট্র নীতির গুরুত্বপূর্ণ এই আলোচনার রেকর্ড ফাঁসের ঘটনাকে  ‘ডিসকর্ড লিকস’ নামে অভিহিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন ও রাশিয়ার সংঘাতে জাতিসংঘের প্রস্তাবে ভোটদানের বিষয়ে পাক প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ওই কথোপকথন হয়েছে। ফাঁস হওয়া রেকর্ডে দেখা যায়, আলোচনার সময়…

আরো পড়ুন

প্রথম মহাকাশচারীর নাম ঘোষণা করলেন এরদোগান

তুরস্কের প্রথম মহাকাশযাত্রীর নাম ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শনিবার দেশটির প্রধান প্রযুক্তি ইভেন্ট টেকনোফেস্টে এই ঘোষণা দেন তিনি। চলতি বছরের শেষ প্রান্তিকে মহাকাশের উদ্দেশে যাত্রা করবেন দেশটির প্রথম মহাকাশযাত্রী। তুরস্কের সরকারি প্রচারমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ঘোষিত মহাকাশযাত্রীর নাম আলপার গেজেরাভসি। এ ছাড়া তার বিকল্প তথা রিজার্ভ হিসেবে তুভা সিহাঙ্গির আতাসেভারের নাম ঘোষণা করা হয়েছে। প্রতিবেবেদনে বলা হয়েছে, টেকনোফেস্টে দেওয়া বক্তৃতায় এরদোগান বলেন, তুর্কি বিমান বাহিনীর পাইলট গেজেরাভসিকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হবে। অপরদিকে তুর্কি ক্ষেপণাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রকেটসানের সিস্টেম ইঞ্জিনিয়ার আতাসেভারকে রিজার্ভ…

আরো পড়ুন

প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের প্রার্থিতা ঘোষণা

প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। তিনি ইতোমধ্যে প্রচারাভিযানও শুরু করে দিয়েছেন। তার প্রচারণার ভিডিও-তে বলা হয়, রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো তাকে প্রতিদ্বন্দ্বিতায় নামতে দেখা যাবে। তিনি ডেমোক্র্যাটিক দলের হয়ে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, তার জনপ্রিয়তার মাত্রা এখন ৪০ শতাংশেরও নিচে। এর আগে বাইডেনের সবচেয়ে ঘনিষ্ঠজনেরা অবশ্য জোর দিয়ে বলেছিলেন, শিগগিরই তার ২০২৪ সালের নির্বাচনী প্রচারণা শুরু হবে। শেষমেশ বাইডেন এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিলেন। ২৫ এপ্রিল মঙ্গলবার বাইডেন এ ঘোষণাটি দেন।  এদিন সিএনএনের এক…

আরো পড়ুন

অস্ট্রিয়া থেকে পায়ে হেঁটে হজ করতে সৌদি যাচ্ছেন এনভার

পবিত্র হজ পালন করতে পায়ে হেঁটে ইউরোপ থেকে সৌদি আরবে রওনা করেছেন ৫২ বছর বয়সি বসনিয়া বংশোদ্ভূত অস্ট্রিয়ার নাগরিক এনভার বেগানোভিক। তার জন্ম বসনিয়ায় হলেও তিনি গত ২৮ বছর ধরে অস্ট্রিয়ায় বসবাস করছেন। ১৬০ দিন পায়ে হেঁটে ১০ দেশ পেরিয়ে শনিবার তিনি বাগদাদের কিরকুক নগরীতে পৌঁছেছেন। তার এই দীর্ঘ যাত্রাপথে এ মুসলিম জুডো অ্যাথলেট-স্লোভাকিয়া, ক্রুয়েশিয়া, বসনিয়া, সার্বিয়া, কসোভো, মেসিডোনিয়া, গ্রিস ও তুরস্ক পাড়ি দিয়েছেন। এনভার বেগানোভিক শনিবার ইরাকে তুর্কি গণমাধ্যম আনাদোলুকে বলেন, আমি হাজার কিলোমিটার পথ হেঁটে এসেছি, কিন্তু কোথাও কোনো বিপদে পড়তে হয়নি। বরং আমি পবিত্র হজ পালন করতে…

আরো পড়ুন

জাতিসংঘে রাশিয়ার সদস্য পদ বাতিলের আহ্বান জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক ।। বাংলানিউজটোয়েন্টিফোরসেভেন.কম ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে রাশিয়ার সদস্য পদ বাতিলের আহ্বান জানিয়েছেন। খবর বিবিসির। প্রতিবেদনে আরও বলা হয়, জেলেনস্কি দাবি করেছেন- রাশিয়াকে আন্তর্জাতিক ‘জবাবদিহিতার’ মুখোমুখি হতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নুরেমবার্গের বিচারের মতো রাশিয়াকে একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সামনে আনা উচিত। জেলেনস্কি বলেন, গত ৪১ দিন ধরে রাশিয়া যা করছে বুচা শহরে ‘গণহত্যা’ তার অনেকগুলোর একটি উদাহরণ মাত্র। তিনি আরও বলেন, বিশ্ব এখনো পুরো সত্যটা জানতে পারেনি। রুশ সামরিক বাহিনী প্রকাশ্যে তাদের দখলে থাকা গ্রামগুলো লুণ্ঠন করছে। অন্যদিকে মস্কো বেসামরিক মৃত্যুর দায় অস্বীকার করে দাবি…

আরো পড়ুন

সিডনিতে প্রকৃতির আতশবাজিতে নতুন বর্ষবরণ

চলে এল নতুন বছর ২০১৯ সাল। নতুন বছরকে বরণ করতে বিশ্বের অন্যতম জমকালো আয়োজন হয় অস্ট্রেলিয়ার সিডনিতে। তবে এবারের আতশবাজির কার্যক্রমটা সিডনির প্রকৃতি নিজের হাতেই যেন তুলে নিয়েছিল কিছুটা সময়ের জন্য। আজ সোমবার সিডনির স্থানীয় সময় বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই কালো মেঘ জমতে শুরু করে আকাশজুড়ে। এরপর হঠাৎ শুরু হয় বজ্রপাত। একের পর এক বিকট শব্দে বাজ পড়ার পর শুরু হয় বৃষ্টি। মুহূর্তেই ভিজে যায় একাকার গোটা শহর। বৃষ্টিভেজা ফুরফুরে মেজাজে নতুন বছরকে স্বাগত জানিয়েছে সিডনিবাসী। নতুন বছর উদ্‌যাপনের জন্য বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে সিডনির। এই দিন আলোকচ্ছটায় ভরে ওঠে সিডনির…

আরো পড়ুন