ডিসেম্বরের মাঝামাঝি সময়ে অস্ট্রেলিয়া সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল। সফরে পার্থ, মেলবোর্ন আর সিডনিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে দুই দল। ম্যাচগুলো টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। পাকিস্তান ক্রিকেট দলের সফরের আগেই দলটির অধিনায়ক বাবর আজম ও তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। ক্রিকেট অস্ট্রেলিয়ায় (সিএ) প্রকাশিত একটি ভিডিওতে, স্টিভ স্মিথ পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদির ভূয়সী প্রশংসা করেছেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ বলেন, বাবর আজম একজন অসাধারণ খেলোয়াড়। গত কয়েক বছর ধরে সে ধারাবাহিক ক্রিকেট খেলছে। সে এমন একজন বিপজ্জনক খেলোয়াড় যাকে আমাদের…
আরো পড়ুনCategory: খেলা
ব্যর্থ আর্জেন্টিনা, কোয়ার্টার ফাইনালে ব্রাজিল
এবারের বিশ্বকাপের হটফেভারিট ছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। শেষ ষোলতে হেরে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। এদিকে শেষ ষোলো নিশ্চিত করে নেইমার-ভিনিসিয়ুসদের উত্তরসূরিরা। টানা তিন ম্যাচ জিতে এখন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল। বুধবার রাতে আর্জেন্টিনার দিয়েগো আরমান্দো স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে তিউনিসিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছেন ব্রাজিলের যুবারা। দলটির হয়ে জোড়া গোল করেন আন্দ্রে সান্তোস, একটি করে গোল করেন মার্কোস লিওনার্দো ও ম্যাথিউস মার্টিনস সিলভা দস সান্তোস। তিউনিসিয়ার হয়ে একমাত্র গোলটি করেন মাহমুদ ঘোরবেল। তবে বিরতির ঠিক আগে রাবার্ট রেনান লালকার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ব্রাজিল। পুরো ম্যাচে ৫৫ শতাংশ বল পজিশনে…
আরো পড়ুন‘এবারের আইপিএল স্মরণীয় হয়ে থাকবে’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সদ্য শেষ হওয়া আসরে দুর্দান্ত পারফরম্যান্স করে চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। আইপিএল ইতিহাসে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্সের মতো চেন্নাইও পঞ্চমবার শিরোপা জিতেছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। ধোনির অধিনায়কত্ব নিয়ে প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। নিজের ইউটিউব চ্যানেলে বিশ্বকাপজয়ী সাবেক তারকা ক্রিকেটার রামিজ রাজা বলেন, ‘এবারের আইপিএল সবাই মনে রাখবে মহেন্দ্র সিং ধোনির জন্য। তার সব থেকে বড়গুণ নম্রতা, তার অধিনায়কত্ব, ধীর-স্থিরতা, কিপিং চিরজীবন মনে থাকবে। এতবড় একটা ইভেন্ট আমি এর আগে দেখিনি। পাকিস্তানের সাবেক অধিনায়ক আরও বলেন, এই আইপিএল…
আরো পড়ুনতোমাকে ‘দেখে নেব’ আকরাম
১৯৯৫ সালে সংযুক্ত আরব আমিরাতের শারজায় এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে ম্যাচ শুরুর ঠিক আগে ওয়াসিম আকরামের সঙ্গে আকরাম খানের অম্লমুধর ঘটনা ঘটে। ২৮ বছর আগের সেই মজার স্মৃতি ওয়াসিম আকরামকে মনে করালেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান। ২০২০ সালে জাতীয় দলের বর্তমান তারকা ক্রিকেটার তামিম ইকবালের অনলাইন আড্ডায় যোগ দেন ওয়াসিম আকরাম ও আকরাম খান। সেই আড্ডায় আকরাম খান পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটারকে বলেন, ‘ওয়াসিম, তোমার কি শারজায় ১৯৯৫ এশিয়া কাপের কথা মনে আছে।’ ওয়াসিম যেন স্মৃতি হাতড়ে বেড়ালেন কয়েক মুহূর্ত- ‘না, মনে করতে পারছি না।’ আকরাম খান তখন বলেন,…
আরো পড়ুনদুই সন্তান জন্মের পর বান্ধবীকে বিয়ে আর্জেন্টাইন তারকার
অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার লাওতারো মার্তিনেজ। পাঁচ বছর ধরে অগাস্তিন গান্ডোলফোর সঙ্গে থাকার পর বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সম্প্রতি মার্তিনেজ ও অগাস্তিন দ্বিতীয়বারের মতো বাবা-মাও হয়েছেন। তাদের নবাগত সন্তানের নাম থিও মার্তিনেজ। ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো কন্যাসন্তানের মা-বাবা হন তারা। তাদের মেয়ের নাম নিনা মার্তিনেজ। মার্তিনেজের বিবাহোত্তর অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে উত্তর ইতালির কোমো শহরের বিলাসবহুল একটি হোটেলে। অবশ্য ১২ মে তারা গোপনে বিয়ে করেন। মার্তিনেজ-অগাস্তিনের বিবাহোত্তর অনুষ্ঠানে আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন দলের তারকা খেলোয়াড় এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, নিকোলাস তালিয়াফিকো ও জেরেনিমো রুলিসহ…
আরো পড়ুনসরকার অনুমতি না দিলে পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারত যাবে না
ভারতের একগুয়েমির কারণে জটিলতা চরম আকার ধারণ করেছে। সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে; কিন্তু ভারত জানিয়েছে তারা এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না। বিকল্প হিসেবে পাকিস্তান একটি ‘হাইব্রিড মডেল’ প্রস্তাব করেছে। সেই প্রস্তাবে বলা হয় ভারতের খেলাগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হবে, আর বাকি দেশগুলোর খেলা হবে পাকিস্তানে। এ প্রস্তাবেও রাজি নয় ভারত। তাদের দাবি এশিয়া কাপের ভেন্যু পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হোক। ভারতের এমন একগুয়েমির কারণে বেঁকে বেসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। পিসিবি বলেছে ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফরে না গেলে অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ খেলতে তারাও ভারত সফরে…
আরো পড়ুনএশিয়া কাপ নিয়ে নিজেদের অবস্থান জানাল বাংলাদেশ
সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ভেন্যু নিয়ে আয়োজক দেশ পাকিস্তানের সঙ্গে বনিবনা হচ্ছে না ভারতের। আয়োজক হিসেবে পাকিস্তান চাচ্ছে ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজন করতে কিন্তু ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান যেতে চায় না। বিকল্প হিসেবে পাকিস্তান একটি ‘হাইব্রিড’ প্রস্তাব দিয়েছে। ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতের নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের। আর বাকি ম্যাচ পাকিস্তানের মাঠে খেলানোর। পাকিস্তানের কোনো প্রস্তাবেই রাজি নয় ভারত। যে কারণে আসন্ন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জালাল ইউনুস…
আরো পড়ুনএবার বেনজেমাকে ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিল সৌদি আরবের ক্লাব!
শুধু ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে নিয়েই সন্তুষ্ট থাকছে না সৌদি আরব। লিওনেল মেসিকেও বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছে দেশটির ক্লাব আল-হিলাল। যদিও সেই প্রস্তাবে এখন পর্যন্ত রাজি হননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে এবার শোনা যাচ্ছে, সৌদি আরবেরই আরেক ক্লাবের পক্ষ থেকে রিয়াল মাদ্রিদের ফরাসি সুপারস্টার করিম বেনজেমাকেও প্রস্তাব দেওয়া হয়েছে। ফরাসি সংবাদমাধ্যম ‘এএস’ দাবি করেছে, ২০৩০ বিশ্বকাপের আয়োজক হওয়ার জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে সৌদি আরব। সে জন্যই দেশটির ঘরোয়া লিগে বিশ্বের সেরা ফুটবলারদের সমাবেশ ঘটানোর পরিকল্পনা করেছে তারা। সেই লক্ষ্যেই তারা রোনাল্ডোর পর মেসি ও বেনজেমার দিকে হাত বাড়াচ্ছে। ব্যালন ডি’অরজয়ী রিয়াল তারকার…
আরো পড়ুননিজের সবচেয়ে বড় ইচ্ছের কথা জানালেন হারিস রউফ
সময়ের সেরা গতিময় বোলার পাকিস্তানের হারিস রউফ। সম্প্রতি নিজের ক্যারিয়ার নিয়ে ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। জিয়ো নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে হারিস রউফ বলেন, আমার পুরো ক্যারিয়ার জুড়ে, আমি কেবল পাকিস্তানের হয়ে এমনভাবে খেলতে চেয়েছি যাতে ভবিষ্যতে যারা আসবে আমাদের পদাঙ্ক অনুসরণ করে, যেমন আমরা অন্য কাউকে অনুসরণ করি। পাকিস্তানের এ তারকা বোলার বলেন, আমি চাই মানুষ আমাকে মনে রাখুক। অনেক খেলোয়াড় আসে এবং খেলে, কিন্তু তারা রোল মডেল হয় না। আমি দেশের জন্য এতটা পারফর্ম করার চেষ্টা করিযেন, আমি ভবিষ্যতের শিশুদের জন্য রোল মডেল হয়ে উঠি। জিয়ো নিউজ উর্দূ…
আরো পড়ুনধোনি-হার্দিকের নেতৃত্ব নিয়ে মাশরাফির যে বিশ্লেষণ
শেষ ২ বলে চেন্নাই সুপার কিংসের জয়ের জন্য দরকার ১০ রান। নাটকীয় এক লড়াইয়ে শেষটায় এসে হতাশায় ডোবার মতো অবস্থা মহেন্দ্র সিং ধোনির দলের। কে জানতো, এরপরও নাটক বাকি আছে! সোমবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম রুদ্ধশ্বাস এক ফাইনালের সাক্ষী হলো। শেষ দুই বলে ছক্কা আর চার হাঁকিয়ে বৃষ্টি আইনে চেন্নাইকে ৫ উইকেটের নাটকীয় জয় এনে দিলেন রবীন্দ্র জাদেজা। হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্সের টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। তবে জয় না পেলেও মাশরাফি বিন মর্তুজার চোখে ফাইনালের পার্থক্য গড়ে দিয়েছে গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব। ১৫ ওভারে…
আরো পড়ুন