বলিউড কিং খান শাহরুখের মতো নেচে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছেন জনপ্রিয় তুর্কি অভিনেতা বুরাক ডেনিজ। সম্প্রতি এই অভিনেতা ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) একটি অনুষ্ঠানে অংশ নিতে মুম্বাইয়ে এসেছেন। তার এ সময়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। ইনস্ট্যান্ট বলিউড নামের একটি পেজে ভাইরাল ভিডিওতে তাকে শাহরুখ খানের একটি গানে নাচতে দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের উপস্থাপকের অনুরোধে তিনি শাহরুখের ‘পাঠান’ সিনেমার অন্যতম জনপ্রিয় গান ‘ঝুমে জো পাঠান’-এর গানের তালে নিজের দুই বাহু প্রসারিত করে নাচছেন। শাহরুখের আইকনিক সিগনেচার স্টেপকে এদিন মঞ্চে তুলে আনেন এই তুর্কি…
আরো পড়ুনCategory: ফিচার
‘জওয়ান’ মুক্তি নিয়ে বিভ্রান্তি দূর করলেন শাহরুখ
‘পাঠান’ এর অবিশ্বাস্য সাফল্যের পর থেকেই শাহরুখ ভক্তরা অপেক্ষায় আছেন অ্যাটলি পরিচালিত শাহরুখের আসন্ন সিনেমা ‘জওয়ান’ এর মুক্তি নিয়ে। এরইমধ্যে ছবিটির মুক্তি নিয়ে কয়েক দফায় সামনে এসেছে দিন তারিখ! শনিবার সন্ধ্যায় ‘জওয়ান’ মুক্তির তারিখ নিয়ে সব বিভ্রান্তি দূর করলেন শাহরুখ। ‘জওয়ান’ মুক্তির দিনক্ষণ জানানোর পাশাপাশি শেয়ার করলেন একটি টাইটেল পোস্টারও। শাহরুখ জানিয়েছেন হিন্দি ভাষার পাশাপাশি তামিল ও তেলুগু ভাষায় আগামি ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘জওয়ান’। এর আগে ছবিটি মুক্তির তারিখ ঘোষণা আসার পরও সেটি নিয়ে বার বার তৈরি হচ্ছিলো অনিশ্চয়তা। কেননা সম্প্রতিই শেষ হয়েছে শাহরুখের ‘জওয়ান’র শুটিং। ফলে ছবিটির…
আরো পড়ুন‘পিক্সেল ফোল্ড’ ফোন আনছে গুগল
স্মার্টফোনে আধুনিকতার সুস্পষ্ট জানান দিচ্ছে ‘পিক্সেল ফোল্ড’। দুনিয়াজুড়ে গুগলের পরবর্তী আকর্ষণ ‘পিক্সেল ফোল্ড’ ফোন। কদিনের মধ্যেই গুগল আনুষ্ঠানিকভাবে তা বিশ্বকে জানাবে। টুইটার আর ইউটিউবে পোস্ট করা ভিডিওতে প্রথমবার অফিসিয়াল ক্ষমতায় ভাঁজযোগ্য (পিক্সেল ফোল্ড) নিয়ে তথ্যচিত্র প্রকাশ পেয়েছে। খবরে প্রকাশ, আগামী সপ্তাহেই গুগল আই/ও সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পিক্সেল ফোল্ড প্রকাশ করবে। পুরোনো সব হিসাব বলছে, গুগল নতুন ডিভাইস নিয়ে আনুষ্ঠানিক লঞ্চ ইভেন্টের আগে খুব বেশি ঢাকঢোল করে না। বিভিন্ন সূত্র বলছে, ফাঁস হওয়া তথ্যচিত্রের সঙ্গে আলোচনায় আসা ডিভাইসের তেমন বিশেষ পার্থক্য নেই। কারিগরি বৈশিষ্ট্যতে কিছুটা তথ্যগত তারতম্য থাকতে পারে। স্মার্ট বিশ্বে ভাঁজ…
আরো পড়ুনচকলেট ব্রাউনি কুকি বানানোর রেসিপি
কুকি খেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। অনেকেই মনে করেন কুকি বানানো খুব কষ্টকর। তবে এমন ধারণা মোটেও ঠিক নয়। যদি হাতে থাকে পনেরো থেকে বিশ মিনিট, তবে মাত্র পাঁচটি উপকরণেই বানিয়ে ফেলা যেতে পারে চকলেট ব্রাউনি কুকি। রেসিপি- উপকরণ: মাখন ৭০ গ্রাম, (গলানো), চিনি ১৫০ গ্রাম (গুঁড়ো), চকোলেট ১৫০ গ্রাম (গলানো), ডিম ২টি, কোকো পাউডার ৩০ গ্রাম প্রণালি: ভালো করে চিনি ও মাখন আগে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণ সাদা হয়ে আসছে, ততক্ষণ ফেটিয়ে যেতে হবে। এরপর তাতে ডিম দিয়ে দিন। আবার ফেটিয়ে দিয়ে…
আরো পড়ুনচীনের হাংজুতে অনুষ্ঠেয় এশিয়াডে এই প্রথম খেলবে বাংলাদেশের নারী ফুটবলাররা
অলিম্পিক বাছাইয়ে অংশ নিতে নারী ফুটবলারদের মিয়ানমারে পাঠায়নি বাফুফে। এবার এশিয়ান গেমসে পাঠানো হচ্ছে না জাতীয় পুরুষ ফুটবল দলকে। সেপ্টেম্বরে চীনের হাংজুতে অনুষ্ঠেয় এশিয়াডে এই প্রথম খেলবে বাংলাদেশের নারী ফুটবলাররা। শনিবার সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সেনাসদর দপ্তরের মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত বিওএ নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এশিয়ান গেমসে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন ও বিওএ’র কোষাধ্যক্ষ একে সরকার বলেন, ‘সভায় পুরুষ ফুটবল দলকে বাদ দেওয়া হয়েছে। রাখা হয়েছে মেয়েদের ফুটবলকে। এছাড়া এশিয়ান গেমসে বক্সিং অন্তর্ভুক্ত হয়েছে।’ কতজন…
আরো পড়ুনপাঁচ বছরের প্রেম, বিয়ে করেছেন নায়ক রোশান
তাহসিন এশা নামের এক তরুণীর সাথে দীর্ঘদিন ধরে প্রেম করছেন ঢাকাই সিনেমার চিত্রতারকা জিয়াউল রোশান। গেল বছরের জানুয়ারিতে নিজেই বিষয়টি জানান ‘সাইকো’ খ্যাত এই নায়ক। তবে এখন শোনা যাচ্ছে, আগেই বিয়ে করেছেন রোশান-এশা! শনিবার দুপুরে তাহসিন এশার সঙ্গে দুটি ছবি শেয়ার করেন রোশান। ক্যাপশনে লিখেন,‘যদিও অধ্যায়টা শুরু হয়েছিল অনেক আগেই…।’ ছবিতে এশার হাতে মেহেদী লাগিয়ে দিতে দেখা যায় রোশানকে। এমন ছবির পর অনেকেই প্রশ্ন রাখেন, তবে কি এটা বিয়ের ইঙ্গিত? তারই সূত্র ধরে নায়কের মুঠোফোনে যোগাযোগ করা হলে জানা যায়, তারা বিয়ে করেছেন অনেক আগেই। রোশান চ্যানেল আই অনলাইনকে জানান,…
আরো পড়ুনশপথ নিলেন রাজা তৃতীয় চার্লস
লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠান শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ১০টায় এই আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে শপথ নিয়েছেন তৃতীয় চার্লস। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র গসপেলের উপর হাত রেখে শপথ নেন রাজা তৃতীয় চার্লস। এ সময় নিজেকে একজন ‘বিশ্বাসী প্রোটেস্ট্যান্ট’ ঘোষণা দিয়ে তিনি বলেন, রাজা হিসেবে নিজের সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন তিনি। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা চার্লসের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন ক্যান্টারবুরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি। এ সময় ওয়েস্টমিনস্টার অ্যাবেতে প্রায় দুই হাজার ২০০ অতিথি অংশ নেন। রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ…
আরো পড়ুনঅপরাধীর সঙ্গে গভীর প্রেম নারী পুলিশ কর্মকর্তার!
অপরাধীকে যার পাকড়াও করার কথা, সে-ই অপরাধীর সঙ্গেই কিনা প্রেম এক নারী পুলিশ কর্মকর্তার! এই ভালোবাসার জন্যই তদন্তকারীর হাত থেকে প্রেমিককে বাঁচালেন তিনি। তরুণী পুলিশ কর্মকর্তার এহেন কাণ্ডে হতবাক হয়ে গেছেন তার সহকর্মীরা। যার জেরে তদন্তকারীদের আতশকাচের তলায় চলে এসেছেন ওই তরুণী পুলিশ কর্মকর্তার। পুলিশের সঙ্গে অপরাধীর এ প্রেমের সম্পর্ক নিয়ে সরগরম নিউইয়র্ক। খবর নিউইয়র্ক পোস্টের। আমেরিকায় ব্রঙ্কস পুলিশ কর্মকর্তা আলিসা বজরকতারেভিচের (৩৩) সঙ্গে এক মাদক কারবারির প্রেম খবরের শিরোনামে উঠে এসেছে। আলিসার প্রেমিকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল। তার গাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযোগ, সেই সময় তদন্তকারীদের হাত থেকে প্রেমিককে…
আরো পড়ুন‘চিফ হিট অফিসার’ বুশরা করোনায় আক্রান্ত
ঢাকা উত্তর সিটির ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ডাক্তারের পরামর্শ নিয়ে নিজ বাসায় আইসোলেশনে আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন। তিনি জানান, শুক্রবার বুশরার কোভিড পরীক্ষা করালে পজিটিভ আসে। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন। তার কাশি ও হালকা দুর্বলতা রয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে বলেও জানান মকবুল হোসাইন। এশিয়ার প্রথম শহর হিসেবে ঢাকা উত্তর সিটিতে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন।
আরো পড়ুনবাড়ির সামনে ভক্তদের পিএসজি ছাড়ার দাবি, যে বার্তা দিলেন নেইমার
চোটের কারণে আগেই মৌসুম শেষ হয়ে গেছে নেইমারের। মাঠের বাইরে থেকেও আলোচনার কেন্দ্রে এই তারকা। তার বাড়ির সামনে গিয়ে পিএসজি ছাড়ার দাবি জানিয়েছেন ক্লাবটির একদল ক্ষুব্ধ সমর্থক। এর জবাবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দিয়েছেন ঐক্যের ডাক। বুধবার তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হন এই ফরোয়ার্ড। শিকার হন সমর্থকদের তীব্র রোষানলের। সাম্প্রতিক সময়ে মাঠে সময়টা ভালো যাচ্ছে না পিএসজিরও। নিজেদের সবশেষ ছয় ম্যাচের তিনটিতে হেরে গেছে তারা। ক্ষুব্ধ সমর্থকরা। বুধবার প্যারিসে ক্লাবের অফিসের সামনে এই তারকা ফরোয়ার্ডকে অপমানও করে ‘পিএসজি আলট্রাস’। এর পর তাদের আক্রমণের লক্ষ্যবস্তু হন নেইমার। ইন্টারনেটে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়,…
আরো পড়ুন