নগর পরিবহণে যুক্ত হবে ১০০ ইলেকট্রিক বাস

ঢাকা নগর পরিবহণের বহরে চলতি বছরেই ১০০টি ইলেকট্রিক বাস যুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মঙ্গলবার ডিএসসিসি নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৭তম সভা শেষে তিনি এ তথ্য জানান। মেয়র বলেন, ঢাকা নগর পরিবহণে ছোটখাটো কিছু প্রতিবন্ধকতা রয়েছে। এসব প্রতিবন্ধকতা চিহ্নিত করে আমরা সংশোধনের চেষ্টা করছি। যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে মূলত চলতি বছরের মধ্যেই ঢাকা নগর পরিবহণের বহরে ১০০টি ইলেকট্রিক বাস সংযোজন করা হবে। এতে ঢাকা বায়ুদূষণ মুক্ত পরিবেশবান্ধব শহর হিসাবে গড়ে উঠবে। ট্রান্স সিলভা পরিবহণের বিভিন্ন অনিয়ম…

আরো পড়ুন

বুবলীর সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে: শাকিব খান

বাস্তবে জীবনে অভিনেত্রী বুবলীর সঙ্গে আমার সব সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গেছে। তার জীবন তার, আমার জীবন আমার। তার সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে। সম্প্রতি চলচ্চিত্র ও ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। এই সুপারস্টার বলেন, ‘আমাদের সম্পর্ক যে নেই সে বিষয়টা তো অনেক আগেই পরিষ্কার করে দিয়েছি। এসব নিয়ে ভবিষ্যতে আরও কোনো কথা বলতে চাই না।’ তিনি বলেন, ‘শেহজাদ এখনো ছোট। সে মায়ের সঙ্গে থাকে। শেহজাদ যখন বাবার সঙ্গে দেখা করতে আসে, তখন ন্যানির সঙ্গে মাও সঙ্গে…

আরো পড়ুন

‘গল্প দিয়ে প্রমাণ করেছি শাকিব খান ছাড়াও ছবি চলে’

এবারের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে আটটি সিনেমা। এর মধ্যে অপু বিশ্বাস ও জয় চৌধুরীর ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমাটিও মুক্তি পায়। প্রথমে খুব বেশি হলে মুক্তি পায়নি সিনেমাটি। মাত্র ৯টি হলে মুক্তি পায়। ফলে কান্নায় ভেঙে পড়েছিলেন সিনেমাটির নির্মাতা সোলাইমান আলী লেবু। তবে তিন সপ্তাহের ব্যবধানে ৯টি থেকে ২৭টি হলে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। সম্প্রতি রাজধানী গুলশানের জিনজিরা সিনেমা হলে সিনেমাটির পরিচালক, কলাকৌশলীরা দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি উপভোগ করেন। সেখানে সিনেমাটির নির্মাতা খুশিতে কেঁদে ফেলেন। তবে এ কান্নাকে আনন্দাশ্রু হিসেবে মনে করছেন ভক্তরা। এদিন হল থেকে নির্মাতা সোলাইমান আলী লেবু গণমাধ্যমকর্মীদের জানান,…

আরো পড়ুন

‘সুড়ঙ্গ’ মুক্তির আগে নতুন কাজ করবেন না তমা মির্জা

গত ফেব্রুয়ারি থেকে ‘সুড়ঙ্গ’ নামে একটি সিনেমার শুটিং করছেন চিত্রনায়িকা তমা মির্জা। এটি পরিচালনা করছেন রায়হান রাফি। এরইমধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে।  এ সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেতা আফরান নিশোর। এদিকে তমা মির্জা জানিয়েছেন, ‘সুড়ঙ্গ’ মুক্তির আগে নতুন আর কোনো সিনেমায় কাজ করবেন না তিনি। আগামী কুরবানি ঈদে এটি মুক্তি পাবে। সিনেমাটির কিছু প্যাঁচ ওয়ার্ক বাকি আছে। সেগুলোর শুটিং শেষ করে টিমের সঙ্গে প্রচারণায় নেমে পড়বেন। এ প্রসঙ্গে তমা বলেন, ‘আমি খুব বেশি কাজে আগ্রহী নই। আপাতত সুড়ঙ্গ নিয়ে ভাবতে চাই। তাই ঈদের আগে আর কোনো কাজ…

আরো পড়ুন

আরও অ্যাপল পণ্যে এআই আসছে

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের আসন্ন পণ্যগুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের পরিকল্পনা করছে। তবে এ প্রযুক্তিতে এখনো বেশ কিছু সমস্যা দেখছে অ্যাপল। সেগুলো সমাধানে মনোযোগ দেওয়ার কথা বলেছেন অ্যাপল প্রধান টিম কুক। এরই মধ্যে নিজেদের কয়েকটি পণ্যে এর ব্যবহারও শুরু করেছে অ্যাপল। কৃত্রিম বুদ্ধিমত্তার ‘সম্ভাবনা অবশ্যই চমৎকার’ মনে করেন কুক। বৃহস্পতিবার অ্যাপলের আর্থিক আয়ের বিবরণী দেওয়ার আয়োজনে তিনি বলেন “আমরা এআই’কে বিশাল এক খাত হিসাবে দেখি।” হিসাব বিবরণীতে উঠে এসেছে, আইফোন বিক্রির পাশাপাশি বিভিন্ন পরিষেবাকেন্দ্রিক ব্যবসাও চমৎকার ফলাফল দেখিয়েছে। ফলে, এটি ম্যাক ডিভাইসের বিক্রি কমে যাওয়ার ‘ধাক্কা সামলাতেও’ সাহায্য করেছে। রয়টার্স।…

আরো পড়ুন

বাবর আজমের ক্যাপ্টেন্সি নিয়ে অনিশ্চয়তা!

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান। চতুর্থ ম্যাচ জিতে প্রথমবারের মত ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে  উঠেছিল পাকিস্তান। ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে উঠার দিনে সেঞ্চুরিও করেছেন পাকিস্তান দলের ক্যাপ্টেন বাবর আজম। দুর্দন্ত এ পারফর্মেন্সের পর বাবর আজমের ক্যাপ্টেন্সি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম ওয়ানডে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাবর আজমকে তার ক্যাপ্টেন্সির ভবিষ্যত নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন। জবাবে বাবর আজম বলেছেন, আমাকে শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে। এর পর কী হবে তা জানি না। কারণ, আমাকে এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ড…

আরো পড়ুন

পদ্মা সেতুর পাশে ‘বঙ্গবন্ধু অপেরা হাউজ’ নির্মাণের প্রস্তাব

পদ্মা সেতুসংলগ্ন আশপাশের এলাকায় এবার দেশের প্রথম অপেরা হাউজ নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর। তিনি তাতে সম্মতি দিলেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ যুগান্তরকে বলেন, অপেরা হাউজ পদ্মা সেতুর কাছাকাছি নির্মাণের বিষয়ে আমরা প্রধানমন্ত্রী বরাবর একটি প্রস্তাবনা পাঠিয়েছি। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে আমরা সিডনি অপেরা হাউজের আদলে হাতিরঝিলে ‘ঢাকা অপেরা হাউজ’ নির্মাণের পরিকল্পনা করেছিলাম। কাজও এগিয়ে গিয়েছিল অনেকখানি। সেখানে জমি অধিগ্রহণ করে এটি নির্মাণ করা হবে-এমটাই পরিকল্পনায় ছিল। কিন্তু সেখানে জমির মূল্য অনেক বেশি। তারপর আরও ভাবা হয়, অপেরা হাউজটি সেখানে…

আরো পড়ুন

যুক্তরাজ্যে সাকিবের ক্যানসার ফাউন্ডেশনের যাত্রা শুরু

বিশ্বজুড়ে ক্যানসার আক্রান্ত মানুষের সংখ্যা ব্যাপক। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশে এই রোগের চিকিৎসা করতে লাখ লাখ কিংবা কোটি টাকাও খরচ হয়। সেসব চিন্তা থেকেই চলতি বছরের ২৪ মার্চ রাজধানীর পাঁচতারকা এক হোটেলে নিজের নামে ক্যানসার ফাউন্ডেশনের ঘোষণা দেন সাকিব আল হাসান। ক্যানসার আক্রান্ত রোগীদের সচেতনতা ও চিকিৎসা সহায়তায় এবার যুক্তরাজ্যে যাত্রা শুরু করল ‘সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশন।’ রোববার (৭ মে) বাংলাদেশ সময় রাত ১২টায় লন্ডনের আরিয়ানা ব্যাঙ্কুইটিং হলে এক গালা ডিনারে যুক্তরাজ্যে ক্যানসার ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দেন সাকিব। এ সময় সাকিব বলেন, দেশের জন্য আমরা সবাই…

আরো পড়ুন

শাকিবের ‘প্রিয়তমা’ কে এই ইথিকা?

ঢালিউড সুপারস্টার শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’। সিনেমাটির ঘোষণা এসেছিল কিছু দিন আগে। এর পর থেকেই চর্চায় ছিল কে হচ্ছেন এই ছবিতে শাকিবের প্রিয়তমা। অবশেষে জানা গেল কলকাতার অভিনেত্রী ইথিকা পাল হচ্ছেন এ ছবির নায়িকা। শুক্রবার এ ছবির পরিচালক হিমেল আশরাফ নিজেই এ তথ্য জানিয়েছেন। এদিকে শুটিংয়ে অংশ নিতে ৯ মে ঢাকায় আসবেন ইথিকা। শাকিব খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ইথিকা। ‘প্রিয়তমা’ ছবিটি ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। পরিচালক জানালেন, অন্য অভিনয়শিল্পীদের নিয়ে ছবির শুটিং করলেও শাকিব খান অংশ নেবেন ১১ মে। প্রথম দিনের শুটিংয়ে…

আরো পড়ুন

আগামী নির্বাচনে আ.লীগ জয়ী হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রয়োজনে তারা সবসময় জনগণের পাশে থাকায় আগামী সাধারণ নির্বাচনে তার দল বিজয়ী হবে। তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, জনগণ আমাদের তাদের সেবা করার সুযোগ দেবে। সবাইকে (নেতা-কর্মী) আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে, কারণ, নির্বাচনে আমরা বিজয়ী হব। স্থানীয় সময় রোববার লন্ডন ম্যারিয়ট হোটেলে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। দেশের জনগণ বিএনপি-জামায়াতের ওপর আস্থা রাখবে না বলেও মনে করেন সরকার প্রধান। বলেন, ‘তারা দেশের টাকা বিদেশে পাচার করেছে এবং এভাবে দেশকে ধ্বংস করেছে। তাহলে, জনগণ কীভাবে তাদের প্রতি আস্থা রাখবে।’ শেখ হাসিনা বলেন,…

আরো পড়ুন