আইসিসি থেকে বাংলাদেশ পাবে মাত্র ২৯০ কোটি

আগামী চার বছরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মোট আয়ের প্রায় ৪০ শতাংশ পাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।  টাকার হিসেবে আগামী চার বছরে আইসিসির ৬০ কোটি মার্কিন ডলার আয়ের মধ্যে ভারত পাবে ২৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার বা ২ হাজার ৪৯২ কোটি টাকা। যা মোট আয়ের ৩৮.৫ শতাংশ। আর কোনো দেশের ক্রিকেট বোর্ড ১০ শতাংশও পাবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাবে মাত্র ৪.৪৬ শতাংশ বা ২ কোটি ৬৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯০ কোটি টাকা। আইসিসির সংশ্লিষ্ট নথিপত্রের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন…

আরো পড়ুন

মেসির দলবদল নিয়ে যা বললেন স্কালোনি

আগামী মৌসুমে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির দলবদল নিয়ে বেশ আলোচনা চলছে। কোথায় যাচ্ছেন এ ফুটবল তারকা?  মঙ্গলবার এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সঙ্গে মেসি চুক্তি সেরে ফেলেছেন। আগামী মৌসুমে তিনি সৌদির ক্লাবে খেলবেন। তবে সূত্র হিসেবে তারা কারও নাম প্রকাশ করেনি। এএফপির এমন ঘোষণার পর ট্রান্সফার মার্কেটের সবচেয়ে বিশ্বস্ত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিজের টুইটারে জানান, মেসি এমন কোনো চুক্তি করেননি। আর্জেন্টাইন মহাতারকার দলবদলের ব্যাপারে পরিস্থিতির এখনো কোনো পরিবর্তন হয়নি। রোমানোর টুইটের কিছুক্ষণ পরই এএফপির প্রতিবেদনকে ভুল উল্লেখ করে মেসির বাবা ও এজেন্ট জর্জ মেসি নিজের ইনস্টাগ্রাম…

আরো পড়ুন

রেকর্ড সেঞ্চুরি করে এপ্রিল মাসের সেরা ফখর

গত মাসে চারটি টি ২০ ও দুটি ওয়ানডে খেলেছেন ফখর জামান। টি ২০তে খুব ভালো করতে না পারলেও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়ে পাকিস্তানকে জেতান এই বাঁ-হাতি ওপেনার।  ১১৭ ও ১৮০* রানের সেই অসাধারণ দুটি ইনিংসের সুবাদে মঙ্গলবার আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন ফখর। মাসসেরার লড়াইয়ে তিনি হারিয়েছেন শ্রীলংকার প্রবাথ জয়সুরিয়া ও নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যানকে। মেয়েদের বিভাগে থাইল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসাবে মাসসেরা হয়েছেন নারুয়েমল চাওয়াই। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ৯০.৭৫ গড়ে ৩৬৩ রান করে ফখর হয়েছেন সিরিজসেরা। এপ্রিল মাসে হওয়া প্রথম দুই ওয়ানডেতে…

আরো পড়ুন

রোানল্ডোর মতো মেসিও তাঁবু গাঁড়বেন সৌদি আরবে?

ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে সম্ভাব্য সব শিরোপা জিতে দুই বছর আগে পিএসজিতে পাড়ি জমান লিওনেল মেসি। প্যারিসে সময়টা ভালো না কাটলেও গত ডিসেম্বরে অধরা বিশ্বকাপ জিতে ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা ঘোচান আর্জেন্টাইন মহানায়ক।  অনেকেই ভেবেছিলেন, নিজেকে সর্বকালের সেরার কাতারে নিয়ে যাওয়ার পর ক্যারিয়ারের গোধূলিলগ্ন উপভোগ করতে মেসি হয়তো বার্সেলোনায় ফিরে যাবেন। কিন্তু বাস্তবে সেই সম্ভাবনা কার্যত শেষ। আগামী মাসে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি শেষে ইউরোপের দরজা বন্ধ করে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোানল্ডোর মতো মেসিও তাঁবু গাঁড়বেন সৌদি আরবে! যদিও পরে মেসির বাবা জর্জ মেসি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আগামী মৌসুমের জন্য কোনো ক্লাবের…

আরো পড়ুন

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিল যারা

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়ে গেল বৃষ্টিতে। এতে দুঃসংবাদ পেল আইরিশরা। আর সুখবর মিলল দক্ষিণ আফ্রিকার জন্য। শঙ্কা উড়িয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিল প্রোটিয়ারা। তাদের দিয়ে নিশ্চিত হলো কোন আটটি দল সরাসরি খেলবে ক্রিকেটের ৫০ ওভারের সংস্করণের বিশ্ব আসরে। মঙ্গলবার ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাটিং পেয়ে ৯ উইকেটে ২৪৬ রান করে বাংলাদেশ। জবাবে আয়ারল্যান্ড ১৬.৩ ওভারে ৩ উইকেটে ৬৫ রান তোলার পরই নামে বেরসিক বৃষ্টি। তা আর না থামায় আম্পায়াররা খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। এতে আইরিশদের সরাসরি বিশ্বকাপে খেলার…

আরো পড়ুন

২০২৩ ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে যারা

মঙ্গলবার (৯ মে) মাঠে গড়িয়েছে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালের প্রথম লেগ। যেখানে মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ম্যানচেস্টার সিটি। ম্যাচটিতে কোনো দলই জয় পায়নি। গোল সমতায় ড্র হয়েছে খেলাটি। ইউরোপ সেরা প্রতিযোগিতার এ পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে ব্যালন ডি’অরের লড়াই। যেটি জয় করা প্রতিটি ফুটবলারের স্বপ্ন। সেমিফাইনালের প্রথম লেগে নামার আগে কিলিয়ান এমবাপ্পে, করিম বেনজেমা, ভিনিসিয়াস জুনিয়ররা রয়েছেন ব্যালন ডি’অর শিরোপা জয়ের তালিকায়। তবে, শেষ পর্যন্ত ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকমের পাওয়ার র‍্যাঙ্কিংয়ে সবার আগের দুইটি নাম হচ্ছে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল…

আরো পড়ুন

চোটে নেই তাসকিন, বাদ নাসুম

ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ-আয়ারল্যান্ড ক্রিকেট দল। মঙ্গলবার শুরু হওয়া সিরিজের প্রথম ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে খেলছে টাইগাররা। গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ ওয়ানডে দলে ছিলেন তারকা পেসার তাসকিন আহমেদ। চোটের কারণে চলতি সিরিজে নেই দেশের গতিময় এই পেসার। মার্চে আয়ারল্যান্ডে বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে দলে ছিলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। চলতি সিরিজে তাকে বাদ দিয়ে খেলানো হচ্ছে আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে। পেস বোলার তাসকিন আহমেদ ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের পরিবর্তে আজ ইংল্যান্ডের চেমসফোর্ডে খেলছেন পেসার শরিফুল ইসলাম ও স্পিনার তাইজুল ইসলাম। তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন,…

আরো পড়ুন

বাবর আজমের ক্যাপ্টেন্সি নিয়ে অনিশ্চয়তা!

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান। চতুর্থ ম্যাচ জিতে প্রথমবারের মত ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে  উঠেছিল পাকিস্তান। ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে উঠার দিনে সেঞ্চুরিও করেছেন পাকিস্তান দলের ক্যাপ্টেন বাবর আজম। দুর্দন্ত এ পারফর্মেন্সের পর বাবর আজমের ক্যাপ্টেন্সি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম ওয়ানডে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাবর আজমকে তার ক্যাপ্টেন্সির ভবিষ্যত নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন। জবাবে বাবর আজম বলেছেন, আমাকে শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে। এর পর কী হবে তা জানি না। কারণ, আমাকে এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ড…

আরো পড়ুন

বিকাশের সঙ্গে চুক্তি করলো ফুটবল দল আর্জেন্টিনা

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং পরিসেবা প্রদানকারী কোম্পানি বিকাশের সঙ্গে আঞ্চলিক স্পন্সরশীপ চুক্তি করেছে আর্জেন্টিনা। এর মধ্য দিয়ে বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের প্রথম স্পন্সর হিসেবে নিজেদের নাম লেখাল বিকাশ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাদিও তাপিয়া এ তথ্য নিশ্চিত করেন।  কাতার বিশ্বকাপ চলাকালীন সময়ে আর্জেন্টিনা ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের ব্যাপক সমর্থন, উচ্ছ্বাস আলোড়ন তৈরি করে সর্বত্র। এমনকি গুঞ্জন উঠে, জুনে বাংলাদেশ সফরেও আসতে পারে মেসিরা। যদিও সেটি শেষ পর্যন্ত সম্ভব হয়নি মাঠ সংকটের কারণে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাদিও তাপিয়া বিকাশের সঙ্গে আঞ্চলিক স্পন্সরশীপ চুক্তির কথা নিশ্চিত করে বলেন, ‘এশিয়ান দেশ…

আরো পড়ুন

যেভাবে দেখবেন বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু আগামীকাল মঙ্গলবার। বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় ইংল্যান্ডের চেমসফোর্ডে খেলাটি শুরু হবে। একই ভেন্যুতে ১২ ও ১৪ মে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। দেশের বাইরের সিরিজে সম্প্রচার স্বত্ব কেনেনি বাংলাদেশের কোনো চ্যানেল। যে কারণে সিরিজের খেলাগুলো দেখতে আইসিসি টিভি ফলো করতে হবে ভক্ত-সমর্থকদের। আইসিসি টিভির সাইটে সিরিজের সব ম্যাচ বিনামূল্যে দেখতে পাওয়ার কথা লেখা আছে। আইসিসি টিভিতে খেলা দেখতে চাইলে তাদের ওয়েবসাইটে প্রবেশ করে নাম ও জন্ম তারিখ দিয়ে একটি ফ্যান অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এতে কোনো ফি লাগবে না।  

আরো পড়ুন