ইউক্রেনের ডিনিপ্রো শহরে একটি হাসপাতালে রুশ হামলায় দুজন নিহত এবং শিশুসহ কমপক্ষে ৩১ জন আহত হয়েছেন। ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাশিয়ার মিসাইল হামলায় হাসপাতালে ওই হতাহতদের ঘটনা ঘটে। খবর রয়টার্স ও সিএনএনের। হাসপাতালে ওই হামলাকে রাশিয়ার যুদ্ধাপরাধ বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত তিনতলা একটি ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, এ পর্যন্ত ইউক্রেনের হাসপাতালগুলোতে ৯ শতাধিক হামলা চালিয়েছে রাশিয়া।
আরো পড়ুনCategory: আন্তর্জাতিক
জাপানে পুলিশসহ ৪ জনকে হত্যায় স্পিকারের ছেলে গ্রেফতার
জাপানের মধ্যাঞ্চলীয় প্রদেশ নাগানোতে বন্দুক ও ছুরি হামলায় দুই নারী ও দুই পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় মাসানোরি আওকি (৩১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি নাগানোর প্রাদেশিক সংসদের স্পিকার মাসামিচি আওকির বড় ছেলে। শুক্রবার তাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। খবর জাপান টাইমসের। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৪টা ২৫ মিনিটে নাগানোর প্রত্যন্ত অঞ্চলে মাসানোরি আওকির হামলায় হতাহতের ওই ঘটনা ঘটে। মাসানোরি আওকি প্রথমে এক নারীকে প্রায় এক ফুট লম্বা একটি ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেন। হত্যার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ তাকে খুনের কারণ জানতে চাইলে তিনি…
আরো পড়ুনইমরান খানসহ ৮০ পিটিআই নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিসহ দলটির ৮০ জনের বেশি নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিশেষ সহকারী আতাউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর ডনের। আতাউল্লাহ বলেন, পিটিআই নেতাদের মধ্যে তালিকায় রয়েছেন আসাদ উমর, মালেকা বোখারি, কাসিম সুরি, আসাদ কায়সার, মুরাদ সাঈদ, হাম্মাদ আজহার, ইয়াসমনি রশিদ ও আসলাম ইকবাল। তিনি বলেন, ইমরান খান ও বুশরা বিবিসহ এই নেতাদের নো ফ্লাই তালিকা এক্সিট কন্ট্রোল লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। আতাউল্লাহ বলেন, পিটিআই নেতাদের তালিকা দেশ থেকে বাইরে যাওয়ার সব পয়েন্ট ও…
আরো পড়ুনবাখমুতের যুদ্ধে ২০ হাজার ওয়াগনার সেনা নিহত
ইউক্রেনের বাখমুত শহরের নিয়ন্ত্রণ নিয়ে লড়াইয়ে রাশিয়ার ভাড়াটে সেনা দল ওয়াগনার গ্রুপের প্রায় ২০ হাজার সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। বুধবার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক ভিডিও সাক্ষাৎকারে শহরটি নিয়ে লড়াইয়ে তার ভাড়া করা এই সংখ্যক সেনা নিহত হয়েছেন বলে প্রিগোজিন জানিয়েছেন। ইয়েভগেনি প্রিগোজিন জানান, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে ওয়াগনারের হয়ে লড়াই করার জন্য তিনি প্রায় ৫০ হাজার বন্দিকে নিয়োগ দিয়েছিলেন, তাদের প্রায় ২০ শতাংশ নিহত হয়েছে। রাশিয়ার রাজনৈতিক কৌশলবিদ কনসতান্তিন ডলগোভ সাক্ষাৎকারটি নিয়েছেন, খবর আন্তর্জাতিক গণমাধ্যমের। গত শনিবার ওয়াগনার ও রাশিয়ার সামরিক বাহিনী বাখমুতের…
আরো পড়ুনলন্ডনে রেকর্ড দামে বিক্রি টিপু সুলতানের তলোয়ার
লন্ডনের বনহ্যামস নিলাম হাউজে এক কোটি ৪০ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে ১৮ শতকে প্রখ্যাত ভারতীয় শাসক টিপু সুলতানের তলোয়ার। মঙ্গলবার টিপু সুলতানের বিখ্যাত তলোয়ারটি নিলামে তোলা হয় বলে জানায় সিএনএন। এটি ধারণার চেয়ে সাত গুণ বেশি দামে বিক্রি হয়। এক বিবৃতিতে বনহ্যামস কর্তৃপক্ষ জানান, তাদের নিলাম হাউজে এখন পর্যন্ত বিক্রি হওয়া ভারতীয় এবং ইসলামী ঐতিহ্যবাহী কোনো জিনিসের এটাই সর্বোচ্চ দাম। বনহ্যামস এর ইসলামিক অ্যান্ড ইন্ডিয়ান গ্রুপের প্রধান নিমা সাঘরচি বলেন, ‘‘তলোয়ারটি একটি অসাধারণ ইতিহাস রয়েছে। এটির উৎসও আশ্চর্যজনক এবং অতুলনীয় কারুকার্যমণ্ডিত। ‘‘এটির নিলামে যে দারুণ প্রতিদ্বন্দ্বীতা হবে তাতে আশ্চর্যের কিছু…
আরো পড়ুনসন্ত্রাসবিরোধী আদালতে খাদিজা শাহ
লাহোর কর্পস কমান্ডার হাউস তথা জিন্নাহ হাউসে হামলার প্রধান সন্দেহভাজন খাদিজা শাহকে আজ বুধবার সন্ত্রাসবিরোধী আদালতে (এটিসি) হাজির করার কথা জানিয়েছে পাকিস্তানি পুলিশ। মঙ্গলবার তাকে গ্রেফতারের পর মহিলা থানায় স্থানান্তর করা হয়। পুলিশ সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্যাশন ডিজাইনার খাদিজা শাহর অভিযোগের বিষয়টি তদন্ত করবেন পুলিশ সুপার (এসপি) আনুশ মাসুদ। একদিন আগে মঙ্গলবার পাঞ্জাব পুলিশ তাকে গ্রেফতাররে বিষয়টি নিশ্চিত করে। তিনি নিজেকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থক বলে দাবি করেছেন। খবরে বলা হয়েছে, তার স্বামী এবং পরিবারের অন্য সদস্যদের গ্রেফতার করা সত্ত্বেও…
আরো পড়ুন‘ভুতুড়ে’ রুশ যুদ্ধবিমানের ওপর যেভাবে নজর রাখছে ন্যাটো
এস্তোনিয়ার আমারি বিমানঘাঁটির রানওয়ের ঠিক পাশে বিমান ক্রুদের বিশ্রাম নেওয়ার একটি ঘরে টিভিতে জনপ্রিয় মার্কিন সিরিজ ফ্রেন্ডসের পুরনো সব এপিসোড চলছিল। ক্রুরা টেবিলের ওপর পা তুলে, হাতে কফির মগ নিয়ে একে অন্যের সঙ্গে ঠাট্টা মশকরা, গল্প করছিলেন। হঠাৎ একজন বিমানসেনা খোলা দরজা দিয়ে বাইরে তাকিয়ে ঠাণ্ডা গলায় বলে উঠল, কালিনিনগ্রাদ থেকে উড়ে একটি জোম্বি (ভুতুড়ে) উত্তরের দিকে যাচ্ছে। সঙ্গে সঙ্গেই বাকি ক্রুরা উঠে দাঁড়িয়ে পাশের অপারেশন কক্ষের দিকে ছুটল যেখানে ন্যাটো সিক্রেট লেখা কম্পিউটার স্ক্রিনের ডিজিটাল ম্যাপে ক্রমাগত নানা তথ্য আসছে। এই বাহিনীর নাম ‘কুইক রেসপন্স ফোর্স ফর অপারেশন এ্যাজোটাইজ।’…
আরো পড়ুনরাশিয়ার দুই গ্রাম দখলের দাবি বিদ্রোহীদের
নতুন মোড় নিয়েছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। একদল ইউক্রেনপন্থি রুশ বিদ্রোহী রুশ সেনারা রাশিয়ার অভ্যন্তরে ঢুকে দুটি গ্রাম দখল করে নেওয়ার ঘোষণা দিয়েছে। তবে কিয়েভ বলছে, এসব অভিযানে তাদের কোনো অংশগ্রহণ নেই। সোমবার এই গোষ্ঠী দুটি দাবি করেছে তারা বেলেগরদ অঞ্চলের দুটি গ্রাম দখল করে নিয়েছে। খবর পলিটিকো ও টিআরটি ওয়ার্ল্ডের। পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, যে দুটি কিয়েভপন্থি সেনাদল রাশিয়ার বেলেগরদ অঞ্চলে ঢুকে পড়েছে সেগুলো হলো- ‘লিজিয়ন অব ফ্রি রাশিয়া’ এবং ‘রাশিয়া ভলান্টিয়ার কর্পস’। লিজিয়ন অব ফ্রি রাশিয়া এক টুইটে বলেছে, ‘লিজিয়ন অব ফ্রি রাশিয়া এবং রাশিয়া ভলান্টিয়ার কর্পস বেলেগরদ ওব্লাস্তের কোজিনকা গ্রাম সম্পূর্ণরূপে…
আরো পড়ুনতুরস্ক ২৮ মে জবাব দেবে পশ্চিমাদের: এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছে, আগামী ২৮ মে রানঅফ ভোটে এ দেশের মানুষ পশ্চিমাদের ষড়যন্ত্রের জবাব দেবে। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটিআর হাবেরকে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোগান পশ্চিমাদের বিরুদ্ধে এ চ্যালেঞ্জ ছুড়ে দেন। খবর আনাদলুর। এরদোগান বলেন, নির্বাচরে আমাকে পরাজিত করতে আদাজল খেয়ে নেমেছে পশ্চিমা মিডিয়া। তারা নির্লজ্জভাবে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে। আমার বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যাচার করেছে। কিন্তু তুরস্কের মানুষ গত ১৪ মে অনুষ্ঠিত নির্বাচনে আমাকেই জয়ী করেছে। আশাকরি ২৮ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফা অর্থাৎ রানঅফ ভোটেও পশ্চিমাদের গালে চপেটাঘাত করে আমাকেই জয়ী করবে। এরদোগান বলেন, আমরা আমাদের গণতান্ত্রীক…
আরো পড়ুনপ্রেমিকা ও তার বাবাকে গুলি করে পুলিশের আত্মহত্যা
প্রেমিকা ও তার বাবাকে গুলি করে আত্মহত্যা করেছে ভারতের মধ্যপ্রদেশের এক পুলিশ কনস্টেবল। ভারতের মালিখেদি গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির। পুলিশের সাব-ডিভিশনাল অফিসার ভবিষ্য ভাস্কর এএনআইকে জানিয়েছেন, প্রেমজনিত ঘটনায় এক নারী ও তার বাবাকে গুলি করে ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেন এক ব্যক্তি। ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় ঠিক কী কারণে ওই পুলিশ কনস্টেবল, প্রেমিকা ও তার বাবাকে গুলি করেছেন তা জানানো হয়নি এনডিটিভির প্রতিবেদনে। সবশেষ তথ্য পাওয়া পর্যন্ত ওই প্রেমিকা গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তবে…
আরো পড়ুন