কুড়িগ্রামে গান গাইতে গিয়ে মঞ্চে অসংলগ্ন আচরণের ঘটনায় মুখ খুললেন সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। মঞ্চে ওঠার আগে সামান্য মদ পান করেছিলেন বলে জানিয়েছেন তিনি। স্থানীয় এক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে মদ পানের কথা স্বীকার করে নোবেল বলেন, ‘আয়োজকদের পক্ষ থেকে মদ সরবরাহ করা হয়েছিল। স্টেজে ওঠার আগে হালকা একটু রিলাক্সেশনের জন্য, হালকা একটু ফিলিংসের ভেতরে যাওয়ার জন্য একটু মদ পান করার দরকার পড়ে। অতিরিক্ত মদ পান করার ধারে কাছে যাইনি। স্টেজে ওঠার আগে সামান্য মদ পান করেছিলাম।’ তবে মদ সরবরাহের কথা অস্বীকার করে আয়োজক কমিটির সদস্য সচিব ও ফুলবাড়ি জছিমিয়া মডেল…
আরো পড়ুনCategory: ফিচার
মিশরের রাজ পরিবারে বিয়ের প্রস্তাব পান ভারতীয় অভিনেত্রী
‘মানুষ অমানুষ’ ছবিতে শিশু শিল্পীর ভূমিকায় অভিনয়ের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় উত্তম কুমারের নাতবউ দেবলীনার। দীর্ঘদিন ধরে প্রেম করার পর ২০২০ সালে অভিনেতা গৌরবের সঙ্গে তার বিয়ে হয়। অথচ বিয়ের আগে নাকি মিশর থেকে প্রস্তাব এসেছিল দেবলীনার জন্য। দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এমনটি জানিয়েছেন অভিনেত্রী। মিশরের পিরামিডের সামনে নেচে গেয়ে অস্থির অভিনেত্রী, তারপরেই কি এসেছিল বিয়ের প্রস্তাব? সেসব না বললেও অভিনেত্রী জানিয়েছেন মিশরের এক অভিজাত পরিবার থেকে তার বিয়ের প্রস্তাব এসেছিল। তারা বিয়ের মোহরানা হিসেবে ১০০টি উট দিতে চেয়েছিল। কিন্তু গৌরবের সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে মিশরের সেই রাজ পরিবারের…
আরো পড়ুনবাইডেনকে ধুয়ে দিলেন কিমের বোন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছেন উত্তর কোরীয় নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। সম্প্রতি বাইডেন বলেছেন, উত্তর কোরীয় সরকারের ইতি ঘটছে। একে কাণ্ডজ্ঞানহীন উল্লেখ করে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন কিমের প্রভাবশালী বোন। তার মতে, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ভবিষ্যৎহীন এক বুড়ো লোক। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ-এর বরাত দিয়ে আল আরাবিয়া এ খবর দিয়েছে। সম্প্রতি ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার নেতা ইয়ুন সুক ইয়েওলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ও এর মিত্র এবং সহযোগী দেশগুলোর ওপর উত্তর কোরিয়ার পারমাণবিক হামলা হলে পিয়ংইয়ংয়ের ক্ষমতাসীন সরকার শেষ…
আরো পড়ুনছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
বরগুনার বেতাগী উপজেলায় সালাউদ্দীন (২০)নামের এক কলেজ শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তিনি মোকামিয়া ইউনিয়নের বড় মোকামিয়া এলাকার শহিদুল ইসলামের ছেলে এবং বেতাগী সরকারি ডিগ্রি কলেজের তিনি তৃতীয় বর্ষের ছাত্র। রোববার সন্ধ্যায় বেতাগীর মোকামিয়া লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের একই এলাকার মনসুর আলী বেপারীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল কলেজছাত্র সালাউদ্দিনের। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সালাউদ্দিন মোকামিয়া লঞ্চঘাট এলাকায় আসেন। সেখানে পূর্ব বিরোধের জেরে মনসুর আলী বেপারীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায় মনসুর আলী বেপারীর সঙ্গে থাকা ছুরি দিয়ে সালাউদ্দিনকে পেটে আঘাত…
আরো পড়ুনগাজীপুরে পোশাক কারখানার গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৭
গাজীপুর মহানগরীর কাশিমপুরে একটি পোশাক কারখানার গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৭ শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুরের দক্ষিণ জরুন এলাকায় কটনবিডি নামের একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কারখানার একটি কক্ষে গ্যাস লাইনের লিকেজ থেকে প্রথমে আগুন ও পরে বিস্ফোরণ ঘটে। এতে পাঁচ-সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের ঢাকায় পাঠানো হয়েছে। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক মো. আইয়ুব হোসেন জানান, এখানে সাতজনকে নিয়ে আসা হলে পাঁচজনকে ভর্তি করে…
আরো পড়ুনপ্যারিসে তাহলে আর মন নেই মেসির
লঁরিয়ার বিপক্ষে কাল লিওনেল মেসি মাঠে ছিলেন ম্যাচের পুরো সময়। পিএসজির ৩–১ গোলে হারের এই ম্যাচে মেসি গোল পাননি, গোল করাতেও পারেননি। ১০ বার ড্রিবলিংয়ের চেষ্টা করে সফল হয়েছেন মাত্র ২ বার। মাত্র ৭১ শতাংশ সফল পাস দিয়েছেন (৩৭টি), যা মেসির মানের ফুটবলারের ক্ষেত্রে তাঁর গড়পড়তা পারফরম্যান্সেও সফল পাসের হার এর ওপরে থাকে। বলও হারিয়েছেন ২২ বার। এমনকি প্রতিপক্ষের পোস্টেও কোনো শট রাখতে পারেননি মেসি। সব মিলিয়ে কাল ভুলে যাওয়ার মতোই এক ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। সংবাদমাধ্যম গোল ডট কমে এ ম্যাচের বিশ্লেষণে মেসিকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে—লিওনেল মেসি কি…
আরো পড়ুন৮০ জন গার্লফ্রেন্ড প্রসঙ্গে যা বললেন নাসির
দেশের সম্ভাবনাময় ক্রিকেটারদের মধ্যে অন্যতম একজন ছিলেন নাসির হোসেন। জাতীয় দলে নিয়মিত হওয়ার পর ফিনিশার হিসেবে তার সু-খ্যাতি ছিল। কিন্তু বিতর্কিত কিছু বিষয়ে জড়ানোয় জাতীয় দল থেকে নির্বাসিত হন তাকরা এই অলরা্বুন্ডার। প্রায় সাত বছর আগে গুঞ্জন ছড়ায় ক্রিকেটার নাসির হোসেনের ৮০ জন গার্লফ্রেন্ড রয়েছে, একই সঙ্গে তিনি না কি ৮০টি সিমও ব্যবহার করেন। সেই ইস্যু নিয়ে দীর্ঘসময় পর কথা বলেছেন জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া নাসির হোসেন। রোববার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাসির জানান, আমার দুটি ফোন আর দুটি সিম। ৮০ জন গার্লফ্রেন্ড থাকবে, আমি কি রোবট নাকি?…
আরো পড়ুননদীবন্দরে ১ নম্বর সংকেত, ৮ বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস
দেশের ৮ বিভাগেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সোমবার (১ মে) দুপুরের পর ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবওয়াবিদ মনোয়ার হোসেন। তিনি বলেন, দুপুরের পর দেশের আট বিভাগেই বৃষ্টি হতে পারে। এ সময় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে…
আরো পড়ুনদাঁড়ানো ট্রাকে ধাক্কা, চালক ও হেলপার নিহত
যাত্রাবাড়ি-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় চালক হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও দুজন। সোমবার ভোর ৫টার দিকে শিবচর উপজেলার বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বরিশালের বাখেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার রশিদ হাওলাদারের ছেলে বশির হাওলাদার (৩৪) এবং যশোরের কোতয়ালী থানার সুজলপুর ভেকুটিয়া এলাকার মিজান মিয়ার ছেলে সুজন মিয়া (২৬)। হাইওয়ে পুলিশ জানায়,বরিশালের বাখেরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রাকের ইঞ্জিন নষ্ট হলে যাত্রাবাড়ি-ভাঙ্গা এক্সপ্রেস্রওয়ের বাখরেরকান্দি এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে রাখা হয়। এ সময় যশোর থেকে ছেড়ে আসা আমবোঝাই অপর একটি ট্রাক দাঁড়িয়ে…
আরো পড়ুন‘অল আউট’ আন্দোলনের বার্তা বিএনপির
সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে ‘অল আউট’ আন্দোলনে যেতে চায় বিএনপি। তারা সরকারকে আর সময় দিতে চায় না। এজন্য গতানুগতিক কর্মসূচি না দিয়ে রোডমার্চ, লংমার্চের মতো কর্মসূচির কথা ভাবছে। সব শেষে ঢাকামুখী কর্মসূচি, অর্থাং ঢাকা ঘেরাও ও গণভবন বা সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি দিতে চায়। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠকে রোববার এমন ইঙ্গিত দিয়েছেন বিএনপি নেতারা। বৈঠক সূত্রে জানা গেছে এসব তথ্য। এদিন জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বিএনপি নেতারা বিকাল ৪টা থেকে ১ ঘণ্টা বৈঠক…
আরো পড়ুন