ভারতীয় সংগীত তারকা এ আর রহমানের কনসার্ট ছিল পুণেতে। রাত ১০টায় স্টেজে ওঠেন তিনি। সবে ‘ছাইয়াঁ ছাইয়াঁ’ গানটি ধরেছেন। এমন সময় হঠাৎ গান বন্ধ করে দেওয়া হয় অস্কারজয়ী এই সুরকারের। রোববার এই ঘটনা ঘটেছে পুণেকে এ আর রহমানের এ কনসার্টে। কিছু বুঝে ওঠার আগেই মঞ্চে উপস্থিত শিল্পীদের বাদ্যযন্ত্র বন্ধের নির্দেশ দেন পুণের এক পুলিশ কর্মকর্তা। মাঝপথে থামিয়ে দেওয়ায় তড়িঘড়ি করে মঞ্চ ছাড়েন এ আর রহমান। ততক্ষণে চিৎকার শুরু করেন বহু দর্শক। সূত্রের খবর, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও চলতে থাকে অনুষ্ঠান। সে কারণেই নাকি কনসার্টে পুলিশি হস্তক্ষেপ। এ আর রহমানের…
আরো পড়ুনCategory: ফিচার
ভাইরাল সেই শিশু শিল্পী সুমন মারা গেছেন
– সিরাজগঞ্জের বিভিন্নস্থানে টেবিল ও বেঞ্চে কয়েন ঠুকে গান গেয়ে দর্শকদের আনন্দ দেওয়া খুদে শিল্পী সুমন শেখ (১৬) মারা গেছেন। সোমবার দুপুরে তার মৃত্যু হয়। সুমন সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা গ্রামের আল-আমিন শেখের ছেলে। খোকশাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল হাসান রশিদ মোল্লা রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকাবাসী জানান, সুমন দুপুরে নিজ বাড়িতে স্ট্রোক করলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুমনের স্বজনরা জানান, ৮ বা ৯ বছর বয়সে সুমন গাছ থেকে পড়ে মাথায় আঘাত পায়। পরে চিকিৎসা করে অনেক সময় ভালো আবার কিছু…
আরো পড়ুনশাহরুখ ও তার ছেলেকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়
বড় ছেলে আরিয়ানকে নিয়ে ভীষণ উদ্বিগ্ন ছিলেন বলিউড কিং শাখরুখ খান। তবে পোশাকের নতুন ব্যবসা আরিয়ান শুরু করলে সেটাকে সমর্থন দেন শাহরুখ। শুধু সমর্থনের মধ্যে দিয়ে সীমাবদ্ধ থাকেননি, সেটির প্রচারে নেমে পড়েন তিনি। তবে সেই ব্র্যান্ডের ওয়েবসাইটের যাত্রা শুরু হতে না হতেই তীব্র সমালোচনায় পড়েছে। পোশাকের অনেক বেশি দাম হওয়ায় শাখরুখ ও ছেলে আরিয়ানের ব্যাপক সমালোচনা করছে অনুরাগীরা। আরিয়ান খানের বিলাসবহুল পোশাকের ব্র্যান্ড ‘ডি অ্যাভল এক্স’। রোববার এ ব্যান্ডের পথচলা শুরু হয়। এরপর থেকেই সমালোচনা শুরু হয় শাহরুখের ছেলের পোশাক ব্র্যান্ডের। তবে এ পোশাক ব্র্যান্ড নিয়ে অনুরাগীদের ব্যাপক আগ্রহ ছিল।…
আরো পড়ুনফেসবুকে ক্ষমা চেয়ে যুবকের আত্মহত্যা
ভুল আর বেয়াদবির জন্য ক্ষমা চেয়ে নিজের ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টা পর মো. জহিরুল ইসলামের (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ মে) ভোরে বরগুনার বামনার সফিপুর গ্রামে বাড়ির পাশের একটি আমগাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় জহিরুলের ঝুলন্ত মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা। পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয়দের মধ্যস্থতায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে। এর আগে, রোববার (৩০ মে) রাত ১০টায় সিকদার মোহাম্মদ জহিরুল তার ব্যক্তিগত আইডি থেকে ‘সালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর ওয়াস্তে ভুল বেয়াদবি মাফ করবেন (দোয়ার দরখাস্ত) রইল’ লিখে পোস্ট করেন। মারা যাওয়া…
আরো পড়ুনষষ্ঠ ও সপ্তম শ্রেণির বইয়ে ৪০০টির বেশি ভুল সংশোধন করেছে এনসিটিবি
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তকে ৪০০টিরও বেশি ভুল সংশোধন করেছে। এনসিটিবি গত শুক্রবার তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পৃথক বিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক এসব সংশোধন প্রকাশ করেছে। এনসিটিবির সদস্য (কারিকুলাম) অধ্যাপক মশিউজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, এই সংশোধনগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে স্কুল প্রধানদের কাছে পাঠানো হবে। তিনি বলেন, ‘সংশোধনের আগে ত্রুটি খুঁজে বের করতে কমিটি এই দুই শ্রেণির ইংরেজি ও বাংলা সংস্করণের মোট ৪৮টি বই পর্যালোচনা করেছে।’ এনসিটিবির বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে দেখা যায়, বাংলা সংস্করণে ষষ্ঠ শ্রেণির পাঠ্যবইয়ে প্রায় ২০২টি এবং সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে ২২৬টি সংশোধন…
আরো পড়ুনদেশ বিক্রি নয়, মর্যাদা বাড়াতে প্রধানমন্ত্রীর বিদেশ সফর: ওবায়দুল কাদের
দেশ বিক্রি করতে নয়, দেশের মর্যাদা বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে গিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার বিকালে মে দিবস উপলক্ষ্যে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সেতুমন্ত্রী বলেন, এই সফরের গুরুত্ব যারা বুঝে না, তারাই এ সম্পর্কে কটাক্ষ করে। শেখ হাসিনা দেশ বিক্রি করতে বিদেশে যায়নি, গিয়েছেন দেশের উন্নয়নের উচ্চতা বাড়াতে। তিনি বলেন, শেখ হাসিনা সবসময় চান বাংলাদেশ কখনো সংকটে না পড়ুক। এ দেশের মানুষের শান্তির জন্য শেখ হাসিনা বিদেশ সফর করছেন। আওয়ামী লীগের সাধারণ…
আরো পড়ুনবন্দুক জমা দিলেই ৫০০ ডলার উপহার
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘বাইব্যাক’ প্রোগ্রাম শুরু হওয়ার পর বন্দুক জমা দিয়ে তার বিনিময়ে গিফট কার্ড পেয়েছেন বন্দুক মালিকরা। শনিবার থেকে শুরু হয়েছে এই প্রোগ্রাম। খবর দ্য গার্ডিয়ানের। প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুক মালিকরা যারা বিপজ্জনক অস্ত্র জমা দিয়েছে তাদের বন্দুকের বিনিময়ে ৫০০ ডলার মূল্যের গিফট কার্ড দেওয়া হয়েছে। বাইব্যাক প্রোগ্রামটির আয়োজন করেছে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের কার্যালয়। জানানো হয়েছে, প্রোগ্রামটিতে ৩ হাজার টিরও বেশি বন্দুক জমা পড়েছে। এর মধ্যে রয়েছে অ্যাসল্ট রাইফেল এবং ঘোস্ট বন্দুক যেগুলো আগ্নেয়াস্ত্রের কিছু অংশ থেকে তৈরি করা হয় এবং একত্রিত না করে বিক্রি করা হয়ে থাকে।…
আরো পড়ুন৫০ বছরের অংশীদারিত্বের অনুষ্ঠানে আজ যোগ দেবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে ৫০ বছরের অংশীদারিত্ব উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ আজ দেবেন। তিনি ডব্লিউবির প্রিস্টন অডিটোরিয়ামে অনুষ্ঠেয় ‘বিশ্বব্যাংক-বাংলাদেশ অংশীদারিত্বের ৫০ বছরের প্রতিফলন’বিষয়ক পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এবং প্রতিষ্ঠানটির সাবেক প্রধান অর্থনীতিবিদ কৌসিক বসু অনুষ্ঠানে বক্তব্য দেবেন এবং সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন বৈশ্বিক ঋণদাতা ভিপি মার্টিন। পরে প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের ইস্ট ডাইনিং…
আরো পড়ুন১৩ বছর পর সিরিয়া সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
বুধবার সিরিয়া সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে এ সফরকে ‘টার্নিং পয়েন্ট’ বলে অভিহিত করেছেন দামেস্কে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হোসেইন আকবারি। রাইসির এ সিরিয়া সফর হবে গত ১৩ বছরের মধ্যে দেশটিতে কোন ইরানি প্রেসিডেন্টের প্রথম সফর। সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০১০ সালে সর্বশেষ দামেস্ক সফর করেছিলেন। আকবারি ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, পশ্চিমা বিশ্বের আধিপত্যের মোকাবেলায় প্রেসিডেন্ট রাইসির দু’দিনব্যাপী দামেস্ক সফর দু’দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করবে। ইরানি রাষ্ট্রদূত বলেন, প্রেসিডেন্ট রাইসির এ সফর শুধু তেহরান ও দামেস্কের স্বার্থই রক্ষা করবে না সেইসঙ্গে এর ফলে…
আরো পড়ুন‘সাকিবদের সঙ্গে আর কাজ করব না’
বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে আর কাজ করা হচ্ছে না জেমি সিডন্সের। সাবেক সাবেক এই প্রধান কোচ এতদিন সাকিব-তামিমদের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন থেকে ‘এ’ দল ও বাংলাদেশ টাইগার্সের হয়ে কাজ করবেন এ অস্ট্রেলিয়ান কোচ। ছুটি কাটিয়ে সোমবার বাংলাদেশে ফিরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এমনটি জানিয়েছেন সিডন্স। পোস্টে সিডন্স লিখেছেন, সংক্ষিপ্ত ছুটি শেষে ঢাকায় ফিরেছি। এখন থেকে আমি আর বাংলাদেশ জাতীয় দলের সাথে কাজ করবো না। যেহেতু আমি মনে করি, দলের বাইরে থাকা আগামী প্রজন্মের খেলোয়াড়দের ভালোভাবে দেখাশোনা ও দেশের হয়ে খেলতে পরবর্তী সুযোগের জন্য তাদের উন্নতি নিশ্চিত…
আরো পড়ুন