বরিশাল নগরীর বান্দ রোড এলাকায় আবাসিক হোটেলে এক শিশুর মৃত্যু হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় শিশুটির মা মরিয়ম ও তার পরকীয়া প্রেমিক মিলন হাওলাদারকে আটক করেছে পুলিশ। সোমবার (১ মে) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (৩০ এপ্রিল) ওই এলাকার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের হোটেল বায়েজিদে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আবির ইসলাম জিহাদ। জানা গেছে, প্রায় চার মাস আগে পলাশপুরের বাসিন্দা দিনমজুর আল আমিনের সঙ্গে বিচ্ছেদ হয় মরিয়মের। পরে গত ২৫ এপ্রিল হোটেল বায়েজিদের একটি কক্ষ ভাড়া নেন মরিয়ম ও তার…
আরো পড়ুনCategory: ফিচার
আইপিএলের ঐতিহাসিক ম্যাচে রোহিতের মাইলফলক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান ১৬তম আসরের ৪২তম ম্যাচে রোববার মুখোমুখি হয় মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়েলস। মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে আইপিএলের ঐতিহাসিক ১০০০তম ম্যাচে মুখোমুখি হয় মুম্বাই-রাজস্থান। এদিন মুম্বাইয়ের হয়ে আইপিএল ইতিহাসে রেকর্ড ১৯০তম ম্যাচ খেলেন রোহিত শর্মা। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার আইপিএল ক্যারিয়ার শুরু হয় ডেকান চার্জার্সের হয়ে। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত তিন মৌসুম ডেকান চার্জার্সের হয়ে ৪৫টি ম্যাচ খেলেন রোহিত। রোববার ওয়াংখেড় স্টেডিয়ামে মুম্বাইয়ের সাবেক তারকা ক্রিকেটার কায়রন পোলার্ডের অনবদ্য এক রেকর্ড ভেঙে দেন রোহিত শর্মা। ফ্র্যাঞ্চাইজিক হয়ে সব থেকে বেশি ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকায় পোলার্ডকে টপকে…
আরো পড়ুনঅন্তঃসত্ত্বা অবস্থায় ‘মা’ ছবিতে অভিনয় নিয়ে যা বললেন পরীমনি
নন্দিত নাট্যনির্মাতা অরণ্য আনোয়ার নির্মিত ‘মা’ সিনেমায় মায়ের ভূমিকায় অভিনয় করেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণি। এই সিনেমার শুটিংয়ের সময় তিনি ছিলেন অন্তঃসত্ত্বা। ফলে একদিকে চ্যালেঞ্জ, অন্যদিকে অন্তহীন আবেগ নিয়ে কাজটি করেছেন এই নায়িকা। শুটিংয়ের কিছু অভিজ্ঞতার কথা ভিডিও বার্তার মাধ্যমে শেয়ার করেছেন পরীমণি ও অরণ্য আনোয়ার। পরীমণি ‘মা’ চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে প্রচলিত ট্যাবু ভেঙেছেন। পরী বলেন, আমি ‘মা’ সিনেমাটি করব, এটা যখন খবরে আসে, তখন প্রথম যে শিরোনাম আমার চোখে পড়ে, সেটা ছিল- ট্যাবু ভাঙলেন পরীমণি। ক্যারিয়ারের এই সময়ে, এমন বয়সে মা চরিত্রে অভিনয় করার বিষয়টি সেখানে তুলে ধরা হয়।…
আরো পড়ুনশাকিব খানের বিরুদ্ধে এবার শত কোটি টাকার মামলা
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে এবার ১০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। মামলাটি করেছেন অপারেশন অগ্নিপথ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ। আজ রোববার বেলা সাড়ে ১১টায় ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়। প্রযোজক রহমত উল্লাহ ও তার আইনজীবী ড. মো. তবারক হোসেন ভূঁঞা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ১৩ এপ্রিল এই প্রযোজক শাকিব খানের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৯৯/৫০০/৫০১ ধারায় ঢাকার সিএমএম কোর্টে মো. রশিদুল আলমের আদালতে আরও একটি মানহানি মামলা করেছিলেন। মামলা নম্বর- সিআর-২৪৯/২৩ (রমনা)। মামলাটি তদন্ত করার জন্য পুলিশের বিশেষ শাখা পিবিআইকে নির্দেশ দিয়েছেন…
আরো পড়ুন৫৩-এ অলআউট হয়ে ডারবান টেস্টে লজ্জাজনক হার বাংলাদেশের
বাংলাদেশের লক্ষ্য ছিল ২৭৪ রান। কিন্ত বাঁহাতি স্পিনার কেশব মহারাজরে বিধ্বংসী স্পিন বলে দাঁড়াতেই পারল না বাংলাদেশে ব্যাটাররা।পঞ্চম দিনের সকালে ৭ উইকেট হাতে নিয়ে ব্যাটিং শুরু করা বাংলাদেশ এক ঘণ্টাও টিকে থাকতে পারেনি। ১৯ ওভারে ৫৩ রানে শেষ হয় ইনিংস। মহারাজ একাই তুলে নিয়েছেন ৭ উইকেট। ৪১ টেস্টে ৫ উইকেটের স্বাদ পেলেন তিনি অষ্টমবার। প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়া শিমন হার্মের এবার নিয়েছেন ৩টি। দুই স্পিনার মিলেই বাংলাদেশকে গুটিয়ে দিলেন ৫৩ রানে। অথচ আশা ছিল প্রোটিয়াদের হারিয়ে জিতবে বাংলাদেশ। সব আশা হতাশায় পরিণত করে ২২০ রানে স্বাগতিকদের কাছে হারল সফরকারীরা।…
আরো পড়ুনফেসবুকে ওয়ালটনের অফিসিয়াল পেজের নাম পরিবর্তন
অফিসিয়াল ফেসবুক পেজের নাম পরিবর্তন করেছে ওয়ালটন। ওয়ালটনের ফেসবুক পেজটি এতদিন ‘ওয়ালটন বিডি’ নামে থাকলেও আজ বৃহস্পতিবার দুপর ২টা থেকে পেজটির নাম ‘ওয়ালটন’ হয়েছে। ‘ওয়ালটন বিডি’ নামে ফেসবুক পেজটি ২০১১ সালে চালু করে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, কমিউনিকেশন ও প্রযুক্তি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। পেজটির ফলোয়ার সংখ্যা ১৮ লাখের বেশি। এ প্রসঙ্গে ওয়ালটনের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শেখ তোফাজ্জল হোসেন সোহেল বলেন, আমরা এ ঘোষণা দিতে পারে গর্ববোধ করছি। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটি ‘ওয়ালটন বিডি’ এর পরিবর্তে এখন থেকে ‘ওয়ালটন’ নামে পরিচিত হবে। যা কোম্পানির মূল নামের সঙ্গে সঙ্গতিপূর্ণ।…
আরো পড়ুনমৌচাকে কোডার্সট্রাস্টের নতুন ক্যাম্পাসের উদ্বোধন
“দক্ষতা অর্জন করুন, নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন” এই প্রতিপাদ্য নিয়ে রাজধানীর মৌচাকে ১২ই জুলাই, ২০১৯ বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার কোডার্সট্রাস্ট এর ৫ম ক্যাম্পাসের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। এই মাহেন্দ্রক্ষণে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল করিম, সাবেক মুখ্য সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নজরুল ইসলাম খান, সাবেক শিক্ষা সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এছাড়াও অনলাইনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব আজিজ আহমেদ, কো-ফাউন্ডার এবং চিফ স্ট্রাটেজিস্ট, কোডার্সট্রাস্ট এবং ম্যাডস গ্যালসগার্ড, সিইও, কোডার্সট্রাস্ট। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব আতাউল গণি…
আরো পড়ুন