সাকিব আল হাসানের আঙুলে এখন কোনো সমস্যা নেই, বল করতে পারছেন। এমনটিই বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসকরা। সাকিবের বর্তমান অবস্থা নিয়ে বিসিবির মেডিকেল বিভাগ জানায়, এখন সাকিবের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। ধীরে-ধীরে অনুশীলনের মাত্রা বাড়বে। আপাতত অনুশীলনে কোনো বাধা নেই। আঙুলে কোনো সমস্যা নেই। আঙুলের চোটের কারণে অধিনায়ক হওয়া সত্ত্বেও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারছেন না সাকিব। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলার জন্য ইতোমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছেন সাকিব। ছুটি কাটিয়ে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বৃহস্পতিবার থেকে বোলিং প্র্যাকটিস শুরু করেছেন সাকিব। বৃহস্পতিবার সকালে ইনডোরের আউটারে…
আরো পড়ুনMonth: জুন ২০২৩
ঈদে নিরব-বুবলীর ক্যাসিনো
‘জয় আর পরাজয়ের মাঝের সময়টাই লাক!’ নিরবের মুখে এমন সংলাপ দিয়ে ক্যাসিনোর টিজারের শুরু হয়েছে। এরপরই রাস্তার পাশ থেকে উদ্ধারকৃত বিপুল পরিমাণ অর্থ পুলিশের হাতে আসে! এরপর শুরু হয় উত্তেজনা। সৈকত নাসির পরিচালিত এ ছবিতে আছেন নিরব, বুবলী ও তাসকিন। প্রকাশিত ওই টিজারে কখনও আবেদনময়ী, কখনও রহস্যময়ী বুবলীকে দেখা গেছে। অন্যদিকে নিরব হাজির হয়েছেন গোয়েন্দা পুলিশ হিসেবে, আছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত আলোচিত অভিনেতা তাসকিন রহমান। এক মিনিটের টিজারটি নেটিজেনদের নজর কেড়েছে। অনেকেই বলছেন, ছবিটি মুক্তির পর আলোচনায় আসবে। টিজারটিতেও ছবির মূল বিষয়বস্তু ক্যাসিনোর অন্ধকার জগতকে তুলে আনা হয়েছে বলে জানা…
আরো পড়ুনছেলে পটাতে রাখির নতুন কৌশল
বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। কাজের থেকে প্রায় সময় ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় থাকেন তিনি। এ ছাড়া কখনো কখনো বিতর্কিত মন্তব্য করেও জায়গা করে নেন শিরোনামে। এবার এ অভিনেত্রী অদ্ভুত কাণ্ড করলেন। হাতে পারফিউমের বোতল নিয়ে রাস্তায় ছোটাছুটি করতে দেখা গেল তাকে। চোখের সামনে যাকে পাচ্ছেন তার শরীরেই স্প্রে করছেন পারফিউম। এ অভিনেত্রীর মতে, ছেলে পটানোর জন্য নাকি এটাই নতুন কৌশল। তা হলে কি নতুন করে প্রেমে পড়তে চাচ্ছেন তিনি? নতুন কারও সঙ্গে জীবন গড়ার সিদ্ধান্ত নিচ্ছেন— এ প্রশ্নই এখন নেটিজেনদের মনে। সংবাদ প্রতিদিনের খবর, প্রেমিক আদিলের সঙ্গে বলি অভিনেত্রীর সম্পর্ক…
আরো পড়ুন২০২৬ বিশ্বকাপ খেলবেন না মেসি, যা বললেন স্কালোনি
সম্প্রতি মেসি এক সাক্ষাৎকারে ঘোষণা দিয়েছেন ২০২৬ বিশ্বকাপে তিনি খেলবেন না। তবে এ নিয়ে মুখ খুলতে দেখা যায়নি জাতীয় দলের কোনো সদস্যকে। অবশেষে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগের দিন এ বিষয় নিয়ে মুখ খুলেছেন বিশ্বচ্যাম্পিয়ন কোচ লিওনেল স্কালোনি। এদিকে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ম্যাচ নিয়ে আলোচনার বেশি উপস্থিত সাংবাদিকদের আগ্রহ বেশি ছিল ২০২৬ বিশ্বকাপে না খেলার ঘোষণা নিয়ে। তাই স্বাভাবিকভাবেই সেই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, এ ধরনের কথা বলার সঠিক সময়ই এটি। কিন্তু কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিশ্বকাপ এখনো অনেক দূরে। আমি শেষ পর্যন্ত তার (মেসি)…
আরো পড়ুনবর্ষায় বাড়ে চুল পড়ার সমস্যা, যে বিষয়গুলো খেয়াল রাখবেন
বর্ষার মৌসুমে অনেকেরই চুল পড়ার সমস্যা বেড়ে যায়। যাদের এমনিতেই চুল পড়ার সমস্যা রয়েছে, তারা এই মৌসুমে সতর্ক থাকুন। একটু অসাবধান হলেই বর্ষার দিনে চুল পড়ার সমস্যা অনেকটাই বাড়তে পারে। মূলত চুলের গোড়া দুর্বল বা আলগা হয়ে গেলেই চুল পড়ার সমস্যা বাড়তে থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে বর্ষার মৌসুমে কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে। আর কিছুদিনের মধ্যেই শুরু হবে ভরা বর্ষার মরসুম। একনজরে দেখে নিন বর্ষার মৌসুমে চুল পড়ার সমস্যা কমাতে কী কী সতর্কতা অবলম্বন করবেন- বৃষ্টির পানি থেকে চুলকে রক্ষা করুন। বর্ষার দিনে বৃষ্টি ভিজে মৌসুম উপভোগ…
আরো পড়ুনআজ থেকে শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের পিজিডি কোর্সে ভর্তির আবেদন
আজ থেকে শুরু হচ্ছে এক বছর মেয়াদি স্কিল-বেজড পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্সে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া। যা চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। বুধবার (১৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় জাতীয় বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তিতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের পিজিডি প্রোগ্রামের (২য় ব্যাচ) জন্য মোট ১২টি বিষয়ে ভর্তিতে শিক্ষার্থীদের দরখাস্ত আহ্বান করা হয়েছে। বিষয়গুলো হলো- ল্যাঙ্গুয়েজ (ইংরেজি, আরবি), শিল্পোদ্যোগ, ডিজিটাল মার্কেটিং, আইসিটি ইন অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি), ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, ডেটা অ্যানালাইটিক্স, ফার্মিং টেকনোলজি এবং সাইবার সিকিউরিটি। সবশেষ এই প্রোগ্রামের…
আরো পড়ুনদুপুরে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র জমা দেবেন আরাফাত
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রফেসর মোহাম্মদ আলী আরাফাত (মোহাম্মদ এ আরাফাত) মনোনয়নপত্র জমা দেবেন আজ। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর সাড়ে ১২টায় আগারগাঁও নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করবেন তিনি। এর আগে ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন মোট ১২ জন। সোমবার (৫ জুন) ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম সংগ্রহকারীরা হলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ আলী আরাফাত, গুলশান থানা আওয়ামী লীগ সদস্য আরাফাত আশওয়াদ ইসলাম, মুজিবনগর বিসিএস মুক্তিযোদ্ধা অফিসার ও…
আরো পড়ুনমালয়েশিয়ায় পার্কে পড়ে থাকা বাংলাদেশির মরদেহ উদ্ধার
মালয়েশিয়ায় পার্ক থেকে এক বাংলাদেশি যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে অনেকগুলো ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করে মরদেহটি ফেলে রেখে গেছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ জুন) সকালে পেনাং রাজ্যের সিম্পাং আম্পাতের সেন্ট্রাল আইল্যান্ড পার্ক থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করে। ৩০ বছর বয়সী ওই যুবকের পরনে লাল টি-শার্ট ও ডেনিম প্যান্ট ছিল। তবে তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি। ঘটনার সত্যতা স্বীকার করে পেনাং রাজ্যের পুলিশ প্রধান দাতুক খাও কোক চিন বলেন, খবর পেয়ে স্থানীয় দক্ষিণ সেবেরাং পেরাই জেলা পুলিশ সদর দপ্তরের কর্মকর্তাদের একটি দল…
আরো পড়ুনঅভিষেক-নোরার ভিডিও ফাঁস
মরোক্কান সুন্দরী নোরা ফাতেহির সঙ্গে রাতপার্টিতে বিভোর অভিষেক বচ্চন। তখন রাত ১২টা পার। হুঁশ নেই কারও! মধ্যরাতের মজলিশে তখন বাজছে অভিষেক বচ্চনের ‘বান্টি অউর বাবলি’ সিনেমার গান— ‘কাজরা রে…’। আর সেই গানেই নোরা ফাতেহির সঙ্গে কোমর দোলাচ্ছেন জুনিয়র বচ্চন। এমন মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ ছাড়েননি প্রত্যক্ষদর্শীরা। নোরা-অভিষেকের নাচের সেই ভিডিওই এখন নেটপাড়ায় ভাইরাল। বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, নোরার সঙ্গে অভিষেক বচ্চন সম্প্রতি এক সিনেমার শুট শেষ করেছেন। পরিচালক রেমো ডি’সুজার ছবি। নাচকে কেন্দ্র করেই ছবির প্লট। সেই ছবির শেষ দিনেই পার্টিতে অভিষেক-নোরাকে ড্যান্স ফ্লোর মাতাতে দেখা গেল। বান্দ্রার এক হোটলে…
আরো পড়ুনযুক্তরাষ্ট্রে অ্যাওয়ার্ড নিতে যাচ্ছেন জায়েদ
প্রতি বছরের ন্যায় এবারো যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে ঢালিউড অ্যাওয়ার্ড। সেখানে অংশ নিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। ঈদের আগেই তিনি এ উদ্দেশ্যে দেশ ছাড়বেন। ঈদও সেখানেই করবেন। জায়েদ বলেন, আমি সেখানে পারফর্ম করব। পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকে আমাকে অ্যাওয়ার্ড দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। ১ জুলাই ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হবে ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ড শো।
আরো পড়ুন