প্রথমবারের মতো ছেলেকে প্রকাশ্যে আনলেন মাহি

প্রথমবারের মতো ছেলেকে প্রকাশ্যে আনলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুকে ছেলের সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেন; যার ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘মাশাআল্লাহ, কলিজা আমার।’ ছেলের সঙ্গে মাহির সেই ছবিতে মন্তব্য করেছেন শোবিজ অঙ্গনের বহু তারকা। অভিনেত্রী শবনম ফারিয়া লিখেছেন, ‘ছোট সরকার সাহেব কি খুশি, মাশাআল্লাহ।’ অভিনেত্রী বিপাশা কবির লিখেছেন, ‘মাশাআল্লাহ, আল্লাহ তোমার মঙ্গল করুক।’ এ বছরের ২৯ মার্চ রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন মাহিয়া মাহি। নাম রাখেন মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার। এরপর থেকেই ফারিশের মুখদর্শনের জন্য মুখিয়ে ছিলেন মাহির ভক্তরা।…

আরো পড়ুন

দ্বিতীয় ইনিংসেও শান্তের রেকর্ড সেঞ্চুরি

আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্টে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। ১১৫ বলে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।  শান্তর আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের লিড ছাড়িয়েছে ৪০০ রান। রিপোর্ট লেখা পযর্ন্ত বাংলাদেশের সংগ্রহ ৪১ ওভারে ২ উইকেট হারিয়ে ২১৮ রান। ব্যাটিংয়ে আছেন শান্ত ও মমিনুল হক।

আরো পড়ুন

৪র্থ শিল্পবিপ্লবে মানবতা যেন আঘাত না পায়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের নিশ্চিত করতে হবে, চতুর্থ শিল্পবিপ্লবের (৪আইআর) সরঞ্জামগুলোকে যেন মানবতাকে আঘাত বা ক্ষুণ্ন করে-এমন কাজে ব্যবহার করা না হয়। সুইজারল্যান্ডের জেনেভায় বৃহস্পতিবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘নিউ ইকোনমি অ্যান্ড সোসাইটি ইন স্মার্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, চতুর্থ শিল্পবিপ্লব যাতে সমাজে বিভাজন সৃষ্টি না করে, এ বিষয়টিও নিশ্চিত করার ওপর প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। শেখ হাসিনা বলেন, আমরা নিশ্চিত করতে চাই, ৪আইআর আমাদের সমাজের মধ্যে আরও বিভাজন তৈরি করবে না। এই উদ্দেশ্যে…

আরো পড়ুন

জনগণের দাবির মুখেই খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, ‘কোনো এক বিশেষ দেশের কাছে আপনারা নতজানু। সারা পৃথিবীর সব দেশই জানে কার কাছে নতজানু হন। কোন দেশ চাপ প্রয়োগ করলে নতজানু হন। বিদেশিদের চাপে নয়, দেশের জনগণের দাবির মুখেই খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।’ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ‘জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেনসহ সব রাজবন্দিদের মুক্তি দাবিতে’ এ কর্মসূচির আয়োজন করে তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক নেতারা।  রিজভী আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যানজটের কারণে মানববন্ধনে উপস্থিত হতে পারেননি।…

আরো পড়ুন

প্রাইভেটকারের ধাক্কায় মা-মেয়ে নিহত

বগুড়ার শাজাহানপুরে বাড়ির সামনে মহাসড়ক পার হওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার রানীরহাটের জোড়া বটতলায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় চালক গুরুতর আহত হয়েছেন।  হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ওসি আব্বাস আলী জানান, চালকের নাম ও পরিচয় পাওয়া যায়নি। তিনি গোপনে কোথায় চিকিৎসা নিচ্ছেন। নিহতরা হলেন— উপজেলার আশেকপুর পশ্চিমপাড়ার কৃষক শিপন আলীর স্ত্রী দোলেনা বেগম (২২) ও তার শিশুকন্যা আয়েশা খাতুন (৫)। পুলিশ জানায়, শিপন আলীর বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার রানীরহাটের জোড়া বটতলায় মহাসড়কের পাশে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মা দোলেনা বেগম ও…

আরো পড়ুন

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৫

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে চালকসহ আহত হয়েছেন পাঁচজন। বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর হাজিপুর মডেল মসজিদের সামনে ট্রাকচাপায় সিএনজিতে থাকা মহিলা ও শিশুসহ তিন যাত্রী নিহত এবং চারজন আহত হন। নিহতরা হলেন হামছায়াপুর এলাকার তানজিলার মেয়ে নুরে জান্নাত লুবা (৪), গোলাম কবির (৪০) এবং অন্য এক মহিলার নাম জানা যায়নি। আহতরা হলেন তানজিলা আক্তার (২৪), মোজাম্মেল হক (৫০), আসাদ (৪০) অপর একজনের নাম জানা যায়নি। পুলিশ জানায়, শেরপুর থেকে একটি সিএনজি বগুড়ার দিকে যাচ্ছিল। এ সময় হাজিপুর মডেল মসজিদের সামনে…

আরো পড়ুন

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে থাকছে বিআরটিসির ৫০০ বাস

এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিআরটিসির ৫০০ বাসের ব্যবস্থা রাখা হয়েছে। বাসে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত চালু রাখতে বলেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার বিআরটিএর প্রধান কার্যালয়ে এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্তগুলো জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী। ওবায়দুল কাদের বলেছেন, ঈদের সময় গরুবোঝাই গাড়ি ছাড়া পণ্যবাহী যান, বিশেষ করে ট্রাক চলাচল বন্ধ থাকবে মোট সাত দিন। ঈদের আগে তিন দিন, ঈদের দিন ও পরের তিন দিন থাকবে এ নিষেধাজ্ঞা। মহাসড়কের পার্শ্ববর্তী গরুর হাটগুলোকে সুশৃঙ্খল রাখতে হবে। মহাসড়কের উপর…

আরো পড়ুন

শ্রবণশক্তি কমে যায় যেসব কারণে

একজন স্বাভবিক মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট শ্রবণ ক্ষমতা। বিশ্বে শ্রবণ ক্ষমতা হ্রাস পাওয়া মানষের সংখ্যা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, পূর্ণবয়স্ক ব্যক্তি যদি ৪০ ডেসিবেল আর শিশুরা যদি ৩০ ডেসিবেল মাত্রার শব্দ শুনতে না পায় তাহলে তাকে শ্রবণ অক্ষম হিসেবে ধরা হয়। শ্রবণ ক্ষমতা হারানোদের অধিকাংশই নিম্ন ও নিম্ন মধ্যম আয়ের দেশের মানুষ। ধারণা করা হয়, ৬৫ বছর বয়সের পরে এক তৃতীয়াশ মানুষই শ্রবণ ক্ষমতা হারিয়ে ফেলে। দক্ষিণ এশিয়া, এশিয়া প্যাসিফিক এবং আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের মানুষদের মাঝে শ্রবণশক্তি হারানোর মাত্রা সবচেয়ে বেশি। শ্রবণশক্তি কমে যাওয়ার কারণ : সাধারণত…

আরো পড়ুন

আইসক্রিমের মতো খেতে ব্লু জাভা বানানা

সারা বিশ্বেই পুষ্টিকর খাবার হিসেবে পরিচিত কলা। দিনের যেকোনও সময়ে এই ফল নিয়ম করে খান অনেকেই। এর মধ্যে রয়েছে হাজার পুষ্টিগুণ। শুধু তাই নয়, অনেকক্ষণ পেটও ভরিয়ে রাখে এই ফল। কিন্তু এবার এক ধরণের কলার খোঁজ পাওয়া গিয়েছে, যার স্বাদ নাকি একদম আইসক্রিমের মতো। সাধারণ সবুজ কাঁচকলা বা সিঙ্গাপুরি কলা কিংবা পেকে যাওয়া হলুদ মর্তমান বা অন্যান্য কলার থেকে এই নতুন ধরণের কলা বর্ণেও একদম আলাদা। এই কলার খোসায় রয়েছে হালকা নীল আভা। ভেতরে ফলটা অবশ্য সাদা রঙের। তবে খোসার রঙ সাদাটে নীল। বিশেষ নামও রয়েছে এই কলার। একে বলে…

আরো পড়ুন

এশিয়া কাপের তারিখ ও ভেন্যু চূড়ান্ত

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ‘হাইব্রিড মডেল’ প্রস্তাবে ভারত রাজি হওয়ায় এশিয়া কাপ নিয়ে জটিলতা কেটে গেছে।  টুর্নামেন্টের চারটি ম্যাচ হবে পাকিস্তানে। বাকি নয়টি ম্যাচ হবে শ্রীলংকায়। বৃহস্পতিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) জানায়, এশিয়া কাপ ৩১ আগস্ট শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেপাল অংশ নেবে। ওয়ানডে বিশ্বকাপের আগে হওয়ায় এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাটেই হবে। আসরে অংশ নিতে যাওয়া ৬টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। দুই গ্রুপ থেকে দুটি করে দল সুপার ফোরে সুযোগ পাবে। সুপার ফোরের শীর্ষ দুই দল…

আরো পড়ুন