আগামী সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দেশের কোথাও তেমন বৃষ্টিপাত দেখা যায়নি। দেশের প্রায় বেশির ভাগ জায়গাতেই সোমবার বৃষ্টি হয়নি। কিছু কিছু জায়গায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। তবে, মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অল্প কিছু জায়গায় তাপপ্রবাহ থাকলেও মঙ্গলবার (১৬ মে) দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী এক সপ্তাহ বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, মূলত পশ্চিমা লঘুচাপ ও মৌসুমের স্বাভাবিক প্রবণতা হিসেবেই মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত বাড়তে পারে। সোমবার দেশে তেমন একটা বৃষ্টি দেখা যায়নি। এর…

আরো পড়ুন

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন নেহা

বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম ফ্যাশন ডিভা নেহা ধুপিয়া। ২০১৮ সালে অভিনেতা অঙ্গদ বেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। কিন্তু বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউকে দেওয়া এক সাক্ষাৎকার তিনি এ তথ্য জানান। নেহা জানান, বাড়িতে অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানানোর পর বাবা-মা তাকে বিয়ে করার জন্য ৭২ ঘণ্টা সময় দিয়েছিল। এরপরই তিনি তাড়াহুড়া করে অঙ্গদ বেদীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন। অভিনেত্রী বলেন, অন্তঃসত্ত্বা হওয়ার কথা মাকে জানালে তিনি বলেন, ‘ওকে। খুব ভালো খবর। কিন্তু তোমাকে মাত্র ৭২ ঘণ্টা সময় দিলাম। এর মধ্যে বিয়ে করতে হবে।’ এরপরই আমি মুম্বাই…

আরো পড়ুন

আরিয়ানকে না ফাঁসানোর জন্য শাহরুখের কাছে টাকা চাওয়ার বিষয়ে যা জানাল সিবিআই

শাহরুখপুত্র আরিয়ানের বিরুদ্ধে বিদেশি মাদক পাচারকারীর সঙ্গে যোগাযোগ রাখাসহ বিপুল পরিমাণে মাদক কেনার অভিযোগ উঠেছিল।  ২০২১ সালের অক্টোবরে মুম্বাই উপকূলে এক প্রমোদতরী থেকে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ানকে মাদক মামলায় গ্রেফতার করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেই সময় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো তথা এনসিবির জোনাল হেড ছিলেন সমীর ওয়াংখেড়ে। তার নেতৃত্বেই প্রমোদতরীতে অভিযান চালিয়েছিল এনসিবি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলছে, আরিয়ানকে ওই মাদকের ঘটনায় না ফাঁসানোর শর্তে শাহরখ খানের কাছে ২৫ কোটি টাকা হাতাতে চেয়েছিলেন এনসিবির সাক্ষীরা। পরে ১৮ কোটি টাকায় রফা হয়েছিল। জানা গেছে, সেই এনসিবির অভিযানে সাক্ষী হিসেবে গিয়েছিলেন কেপি…

আরো পড়ুন

একদিনে ৮ নিয়োগ পরীক্ষা: বিপাকে হাজারো চাকরিপ্রার্থী

বিসিএসসহ ৮টি চাকরির পরীক্ষা আগামী শুক্রবার। বিভিন্ন সংস্থার ওইসব পরীক্ষা একই দিনে নির্ধারিত হওয়ায় বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীরা। তারা পরীক্ষার তারিখ পুনর্বিবেচনার অনুরোধ করেছেন। পাশাপাশি বলেছেন, এমনিতেই সরকারি চাকরির বিজ্ঞাপন কম। তাছাড়া ফি পরিশোধ করে তারা আবেদন করেছেন। তাই এখন যদি তারিখ সমন্বয় না করা হয় তাহলে তাদের আর্থিক গচ্চা যাওয়ার পাশাপাশি চাকরির জন্য প্রতিযোগিতা করাও সম্ভব হবে না। জানা গেছে, শুক্রবার ১৯ মে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। এতে আবেদনকারী তিন লাখ ৪৬ হাজার। সকাল ১০টা থেকে দুই ঘণ্টার এই পরীক্ষার মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার পদে…

আরো পড়ুন

জরিপে ২৫ লাখের বেশি ভোটে এগিয়ে এরদোগান

তুরস্কের নির্বাচনে সব থেকে বেশি আলোচনায় ছিলেন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী রিসেপ তাইয়েপ এরদোগান এবং কামাল কিলিচদারোগ্লু। জরিপে কিলিচদারোগ্লু থেকে ২৫ লাখের বেশি ভোটে এগিয়ে রয়েছেন এরদোগান। নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আগামী ২৮ মে দ্বিতীয় রাউন্ডের নির্বাচন হবে। সুপ্রিম ইলেকশন বোর্ডের (ওয়াইএসকে) প্রধান আহমেত ইয়েনার জানিয়েছেন, ১৫ মে শেষ বিকাল পর্যন্ত দেশে কাস্ট হওয়া সব ভোট এবং প্রায় সব বিদেশি ভোট গণনা করা হয়েছে। তিনি বলেন, ফলে দেখা গেছে যে, কোনো প্রেসিডেন্ট একক সংখ্যাগরিষ্ঠতা পাননি। আমাদের বোর্ড প্রাসঙ্গিক আইন অনুসারে আগামী ২৮ মে…

আরো পড়ুন

যে কারণে জনগণের প্রশংসায় এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গত ১৪ মে অনুষ্ঠিত নির্বাচনে নিজেদের স্বাধীন ইচ্ছার প্রতিফলন ঘটানোয় তুর্কি জাতির প্রশংসা করেছেন। দেশটির সুপ্রিম ইলেকশন কাউন্সিলের (ওয়াইএসকে) তথ্য অনুসারে, রোববারে নির্বাচনে ৮৮ দশমিক ৯ শতাংশ ভোট পড়েছে। যা তুরস্কের ইতিহাসে প্রথম ঘটনা। ডেইলি সাবাহ জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোগান টুইটারে পোস্ট করা একটি বার্তায় বলেছেন, পিকেকে ও ফেতো সমর্থিত সন্ত্রাসবাদীদের রাজনৈতিক কারসাজির প্রচেষ্টা, সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি সৃষ্টি এবং বিদেশি মিডিয়া আউটলেটগুলোর প্রপাগান্ডা সত্ত্বেও তুর্কি জাতি তাদের স্বাধীন ইচ্ছাকে রক্ষা করেছে। তুরস্কের সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুই দশক ধরে ক্ষমতায় থাকা এরদোগান বলেছেন, একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত…

আরো পড়ুন

‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতির কারণে জনগণ ভোগান্তিতে’ : গণতন্ত্র মঞ্চ

বিদ্যুৎ ও জ্বালানির ভয়াবহ সংকট চলছে দাবি করে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা অভিযোগ করেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের ব্যর্থতা, অদূরদর্শিতা ও দুর্নীতির কারণে আজ জনগণকে চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় তারা এসব কথা বলেন। যা রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য আকবর খান। মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয়…

আরো পড়ুন

যে কোনোভাবে মেসিকে চাই আমরা: বার্সা প্রেসিডেন্ট

ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে লিওনেল মেসির সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে আল-হিলাল। পিএসজি ছেড়ে আগামী মৌসুম থেকেই সৌদি আরবের অন্যতম শীর্ষ ক্লাবটির হয়ে খেলবেন এই ফুটবল তারকা। ইতোমধ্যে এ খবর ফাঁস করে বিশ্ব ফুটবল অঙ্গনে সাড়া ফেলে দিয়েছে বার্তা সংস্থা এএফপি। তবু আশা ছাড়ছে না বার্সেলোনা। যে কোনোভাবে মেসিকে ফেরাতে চায় তারা। ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাদ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। বার্সা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা বলেন, এরই মধ্যে আমি মেসির সঙ্গে কথা বলেছি। আমরা সম্পর্ক পুনরুদ্ধারের সর্বাত্মক চেষ্টা করছি। সেটা ভালোভাবেই এগোচ্ছে। স্প্যানিশ সংবাদমাধ্যম টিভিতেকে তিনি বলেন, শুনেছি…

আরো পড়ুন

ক্রিকেটের যে ৩ নিয়মে পরিবর্তন আনল আইসিসি

ক্রিকেটে আরও তিন নিয়মে পরিবর্তন এনেছে ক্রীড়াটির বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। প্রধান নির্বাহী কমিটির বৈঠকে এসব পরিবর্তনের বিষয়ে অনুমোদন দেওয়া হয়।  চলতি বছরের জুন মাস থেকেই কার্যকর হবে এসব নিয়ম। ১ জুন লর্ডস টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। ওই ম্যাচ থেকেই কার্যকর হবে নতুন নিয়ম। ১. অনফিল্ড আম্পায়ারের আউট দেওয়ার ক্ষেত্রে সফট সিগন্যালের দরকার পড়বে না। দ্বিতীয়ত, বাধ্যতামূলকভাবে হেলমেট পরিতে হবে। তৃতীয়টি, ফ্রি হিট বিষয়ক। ফিল্ড আম্পায়ারদের কোনো সফট সিগন্যাল দিতে হবে না। সরাসরি টিভি আম্পায়ারের কাছ থেকে জেনে নেওয়া যাবে ব্যাটার আউট হয়েছেন নাকি হননি। আগের নিয়মে কেবল,…

আরো পড়ুন

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চিন্ময় বসু নামে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিভাবকসহ এলাকার সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ওই শিক্ষকের শাস্তি দাবি করেছেন।  চিন্ময় বসু উপজেলার ৯৭নং কান্দি বানিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কলাবাড়ি ইউনিয়নের কুমুরিয়া গ্রামের চন্দ্রকান্ত বসুর ছেলে। জানা গেছে, চিন্ময় বসু নামে ওই শিক্ষক প্রতিনিয়ত শ্রেণিকক্ষে পাঠদানের সময় পঞ্চম শ্রেণির বিভিন্ন ছাত্রীকে কাছে ডেকে নিয়ে তাদের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতেন। এ ঘটনা ওই সকল ছাত্রী তাদের অভিভাবকদের জানালে তাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তারা বিষয়টি…

আরো পড়ুন