মুক্তি পেয়ে যা বললেন গায়ক নোবেল

প্রতারণার মামলায় ‘সারেগামাপা’ খ্যাত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২২ মে) নোবেলের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জামিন চেয়ে আবেদন করলে উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন আসামির জামিন মঞ্জুর করেন। মুক্তি পেয়ে নোবেল হাজতখানা থেকে বের হয়ে আসেন। এরপর বিকেল ৫টা ৩৫ মিনিটে গণমাধ্যমে তিনি জানান, ‘উত্তরবঙ্গের প্রোগ্রাম নিয়ে ভুল-বোঝাবুঝি হয়েছিল। আমি কথা দিলাম উত্তরবঙ্গে গিয়ে পরবর্তীতে প্রোগ্রাম করে দিয়ে আসব। আপনারা আবার নিউজ করবেন। যা হয়েছে তার জন্য আমি ক্ষমাপ্রার্থনা করছি।’ এর আগে, শনিবার (২০ মে) জামিন নামঞ্জুর করে তার এক দিনের রিমান্ডের আদেশ…

আরো পড়ুন

জলবায়ু পরিবর্তন : ৫০ বছরে ২০ লাখ মানুষের মৃত্যু

বৈরী আবহাওয়ার প্রভাবে গত ৫০ বছরে ২০ লাখ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। সংস্থাটির সোমবার (২২ মে) প্রকাশিত নতুন পরিসংখ্যানে বলা হয়েছে, এ সময়ে ৪ লাখ ৩০ হাজার কোটি ডলারের সমপরিমাণ আর্থিক ক্ষতিও হয়েছে। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্যানুসারে, ১৯৭০ সাল থেকে শুরু করে ২০২১ সাল পর্যন্ত ৫১ বছরে মোট ১১ হাজার ৭৭৮টি প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দুর্যোগের ঘটনাও বাড়ছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি। প্রতিবেদনে দেখা গেছে, এই দুর্যোগের কারণে বিশ্বব্যাপী ৯০ শতাংশেরও বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে উন্নয়নশীল দেশগুলোতে। ডব্লিউএমওর প্রধান পেটেরি তালাস…

আরো পড়ুন

প্রেমিকা ও তার বাবাকে গুলি করে পুলিশের আত্মহত্যা

প্রেমিকা ও তার বাবাকে গুলি করে আত্মহত্যা করেছে ভারতের মধ্যপ্রদেশের এক পুলিশ কনস্টেবল।  ভারতের মালিখেদি গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির। পুলিশের সাব-ডিভিশনাল অফিসার ভবিষ্য ভাস্কর এএনআইকে জানিয়েছেন, প্রেমজনিত ঘটনায় এক নারী ও তার বাবাকে গুলি করে ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেন এক ব্যক্তি। ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় ঠিক কী কারণে ওই পুলিশ কনস্টেবল, প্রেমিকা ও তার বাবাকে গুলি করেছেন তা জানানো হয়নি এনডিটিভির প্রতিবেদনে। সবশেষ তথ্য পাওয়া পর্যন্ত ওই প্রেমিকা গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তবে…

আরো পড়ুন

নির্বাচন ব্যবস্থা সরকারের পুরো নিয়ন্ত্রণে: জি এম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের এমপি বলেছেন, আমাদের নির্বাচন ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা নেই। দেশের রাজনৈতিক দলগুলোরও আস্থা নেই। নির্বাচন ব্যবস্থা সরকারের পুরো নিয়ন্ত্রণে। সাধারণ মানুষ মনে করে বর্তমান ব্যবস্থায় সরকারের ইচ্ছেমতো নির্বাচনের ফলাফল প্রকাশ করা সম্ভব।  তিনি আরও বলেন, ১৯৯১ সালের পর থেকে আওয়ামী লীগ ও বিএনপি যখন যারাই ক্ষমতায় ছিল তারাই নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করেছে। এক সময় কেয়ারটেকারের দাবি উঠেছে। আবার কেয়ারটেকার সরকার ব্যবস্থাও নিয়ন্ত্রণ করার চেষ্টা হয়েছে। আমরা সেই নিয়ন্ত্রিত কেয়ারটেকার সরকার ব্যবস্থার বিরোধিতা করেছি। সোমবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ…

আরো পড়ুন

চীন যাচ্ছেন মেসি

সপ্তমবারের মতো চীন সফরে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। চীনের রাজধানী বেইজিংয়ে আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সফরে আর্জেন্টিনার অধিনায়কত্ব করবেন লিওনেল মেসি। ছয় বছর পর চীন যাচ্ছেন মেসি। চীনে অবস্থিত আর্জেন্টিনার দূতাবাস জানায়, আগামী ১৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে বেইজিংয়ে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর আগে ছয়বার চীন সফরে গেছেন মেসি। ২০০৫ সালে প্রথম চীন সফর করেন তিনি। এর পর  আর্জেন্টিনা বা তার সাবেক ক্লাব বার্সেলোনার হয়ে পাঁচবার ড্রাগনের দেশ সফর করেছেন এই ফুটবল তারকা।

আরো পড়ুন

‘অন্তর্জাল’ দেখে হলিউড সিনেমা মনে হবে: মিম

ঈদুল আজহায় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম অভিনীত অন্তর্জাল সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এটি দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা।  এই সিনেমা নিয়ে আশাবাদী মিম। তিনি বলেন, আমার বিশ্বাস, দর্শকরা অন্তর্জাল গ্রহণ করবে এবং খুব ভালোভাবেই করবে। শিক্ষার্থীরা এই সিনেমা ব্যাপকভাবে দেখবেন, যারা থ্রিলার পছন্দ করেন তারা দেখবেন, সাইবার নিয়ে যাদের আগ্রহ আছে তারাও দেখবেন। এ ধরনের সিনেমা এ দেশে আগে হয়নি। ‘অন্তর্জাল’ দেখে দর্শকদের হলিউডের সিনেমা মনে হবে। এ সিনেমায় আমার চরিত্রটি একেবারেই ব্যতিক্রম। গত বছর যে সময়ে ‘পরাণ’ মুক্তি পেয়েছিল, এবার সেই সময়ে ‘অন্তর্জাল’ মুক্তি পেতে যাচ্ছে। এ সিনেমায়…

আরো পড়ুন

সবকিছুর বাইরে শাকিব আমার সন্তানের বাবা: অপু বিশ্বাস

ঢালিউড সুপারস্টার শাকিব খান-অপু বিশ্বাস জুটির অধ্যায় শেষ হওয়ার পর বুবলীর সঙ্গে জুটি বাঁধেন শাকিব খান। তাদের কোলজুড়ে আসে সন্তানও। এর পরও শাকিব গণমাধ্যমে একাধিকবার বলেছেন— বুবলীর সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু বুবলী সব সময় বলে আসছেন— শাকিব এখনো তার স্বামী। এ নিয়ে ধোঁয়াশা ছিল ভক্তদের মধ্যে। সম্প্রতি শাকিব গণমাধ্যমে শাকিব বুবলীর সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন। শুধু তাই নয়, বুবলীর বিরুদ্ধে গুরুতর কয়েকটি অভিযোগ তোলেন। এর পাল্টা জবাবও দেন বুবলী। এ বিষয়টি ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়। শাকিব বুবলীর দ্বন্দ্বের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে শাকিবের…

আরো পড়ুন

ফরাসি ওপেনে নেই মারেও

রাফায়েল নাদালের পর ফরাসি ওপেন থেকে নিজেকে সরিয়ে নিলেন অ্যান্ডি মারেও। উইম্বলডনের জন্য নিজেকে প্রস্তুত করতে এই সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ টেনিস তারকা।  আগামী ২৮ মে থেকে ১১ জুন পর্যন্ত চলবে ফরাসি ওপেন। আর উইম্বলডন শুরু হবে ৩ জুলাই। ২০১৭ সালের পর রোলাঁ গাঁরোয় শুধু একবার খেলেছেন ৩৬ বছর বয়সি মারে। এ মাসের শুরুতে ক্লেকোর্ট চ্যালেঞ্জার জেতেন মারে। কিন্তু মাটির কোর্টে এরপর থেকে ধুঁকছেন তিনটি গ্র্যান্ড স্লামজয়ী স্কটিশ তারকা। বোর্দোয় এ সপ্তাহের শুরুতে দীর্ঘদিনের প্রতিদ্ব›দ্বী স্তানিস্লাস ভাভরিঙ্কার বিপক্ষে হেরে যান মারে। রোম, মাদ্রিদ ও মন্তে কার্লোর এটিপি ইভেন্ট থেকেও দ্রুত বিদায়…

আরো পড়ুন

বিশ্বকাপ নিয়ে আফ্রিদির মন্তব্যের জবাব দিলেন নাজাম শেঠি

ভারতে অনুষ্ঠেয় একদিনের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান দলের অবশ্যই অংশগ্রহণ করা উচিত বলে অলরাউন্ডার শহিদ আফ্রিদি যে মন্তব্য করেছেন, তার কঠোর জবাব দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নাজাম শেঠি। নাজাম শেঠি সম্প্রতি বলেছে, ভারত পাকিস্তানে এসে এশিয়া কাপ না খেললে, পাকিস্তান ক্রিকেট দলও ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। খবর ক্রিকেট পাকিস্তানের। এর জবাবে আফ্রিদি বলেছিলেন— আমি বুঝতে পারছি না, কেন পিসিবি বিশ্বকাপ বয়কট করতে চাচ্ছে? পাকিস্তানের উচিত ভারতে গিয়ে বিশ্বকাপ ট্রফিটা জয় করে আনা। এতেই তাদের গালে চপেটাঘাত মারা হবে। আফ্রিদির এ মন্তব্যের জবাবে নাজাম শেঠি বলেছেন, পাকিস্তানের বিশ্বকাপে অংশ…

আরো পড়ুন

ইসরাইলের নিন্দায় যা বলল সৌদি আরব

ইসরাইল সরকারের প্রভাবশালী মন্ত্রী ও অতি ডানপন্থি রাজনীতিক ইতামার বেন-গভিরের আল-আকসা মসজিদ সফরের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। রোববার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছে। ওই দিনই আল-আকসা মসজিদ প্রাঙ্গণ সফর করেন বিতর্কিত এই ব্যক্তি। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, রোববার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই ধরনের কর্মকাণ্ড সমস্ত আন্তর্জাতিক নিয়ম এবং চুক্তির স্পষ্ট লঙ্ঘন। সেই সঙ্গে এ ধরনের ঘটনা বিশ্বব্যাপী মুসলমানদের অনুভূতিতে উস্কানি দেয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই লঙ্ঘন প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সম্পূর্ণভাবে ইসরাইলি দখলদার বাহিনীকে দায়ী করে। খবরে বলা…

আরো পড়ুন