নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। সেখানে প্রায়ই ব্যক্তিজীবন, ক্যারিয়ার এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে কথা বলতে দেখা যায় তাকে। এ কারণে মাঝে মাঝে শিরোনামেও জায়গা করে নেন তিনি। এবার এ নায়ক ‘প্রিয়তমা’ বলতে কী বোঝেন, সেই বিষয়ে খোলামেলা কথা বললেন। মঙ্গলবার দিবাগত রাত প্রায় ২টার ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে কথা বলেন তিনি। ওমর সানী লেখেন, ‘প্রিয়তমা বলতে আমি এইভাবে বুঝি যেমন বাংলায় সুচিত্রা সেন, কবরী, শাবানা, ববিতা, মৌসুমী, শাবনুর, পূর্ণিমা—আমি এভাবেই ভাবছি। আর এখন কি দেখছি, এই হচ্ছে প্রিয়তমা? এত মধুর নামের সঙ্গে মধুর…
আরো পড়ুনCategory: বিনোদন
মাদক মামলা স্থগিত চেয়ে পরীমনির আবেদন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা চূড়ান্তভাবে স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন চিত্রনায়িকা পরীমনি। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়। সোমবার পরীমনির আইনজীবী অ্যাডভোকেট শাহীনুজ্জামান শাহীন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ৯ জানুয়ারি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচাপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ পরীমনির বিরুদ্ধে করা মামলার কার্যক্রম ৬ মাস স্থগিত থাকবে বলে আদেশ দেন। একই সঙ্গে পরীমনির বিরুদ্ধে করা মাদক মামলা বাতিল প্রশ্নে জারি করা রুল ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয় হয়। ৬ মাসের মধ্যে রুল নিষ্পত্তি না হলে বিচারিক আদালতে পুনরায় পরীমনির বিরুদ্ধে…
আরো পড়ুনশাকিবের ‘প্রিয়তমা’ কে এই ইথিকা?
ঢালিউড সুপারস্টার শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’। সিনেমাটির ঘোষণা এসেছিল কিছু দিন আগে। এর পর থেকেই চর্চায় ছিল কে হচ্ছেন এই ছবিতে শাকিবের প্রিয়তমা। অবশেষে জানা গেল কলকাতার অভিনেত্রী ইথিকা পাল হচ্ছেন এ ছবির নায়িকা। শুক্রবার এ ছবির পরিচালক হিমেল আশরাফ নিজেই এ তথ্য জানিয়েছেন। এদিকে শুটিংয়ে অংশ নিতে ৯ মে ঢাকায় আসবেন ইথিকা। শাকিব খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ইথিকা। ‘প্রিয়তমা’ ছবিটি ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। পরিচালক জানালেন, অন্য অভিনয়শিল্পীদের নিয়ে ছবির শুটিং করলেও শাকিব খান অংশ নেবেন ১১ মে। প্রথম দিনের শুটিংয়ে…
আরো পড়ুনশাহরুখ খানের মতো নেচে ভাইরাল তুর্কি অভিনেতা
বলিউড কিং খান শাহরুখের মতো নেচে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছেন জনপ্রিয় তুর্কি অভিনেতা বুরাক ডেনিজ। সম্প্রতি এই অভিনেতা ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) একটি অনুষ্ঠানে অংশ নিতে মুম্বাইয়ে এসেছেন। তার এ সময়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। ইনস্ট্যান্ট বলিউড নামের একটি পেজে ভাইরাল ভিডিওতে তাকে শাহরুখ খানের একটি গানে নাচতে দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের উপস্থাপকের অনুরোধে তিনি শাহরুখের ‘পাঠান’ সিনেমার অন্যতম জনপ্রিয় গান ‘ঝুমে জো পাঠান’-এর গানের তালে নিজের দুই বাহু প্রসারিত করে নাচছেন। শাহরুখের আইকনিক সিগনেচার স্টেপকে এদিন মঞ্চে তুলে আনেন এই তুর্কি…
আরো পড়ুনবনি হলে মনে হতো, শাকিব ও বাপ্পীর ক্ষেত্রে তা হয়নি: জাহারা মিতু
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা জাহারা মিতু। ক্যারিয়ারের শুরুতেই সুপারস্টার শাকিব খান আর কলকাতার তারকা দেবের সঙ্গে জুটি বেঁধে আলোচনায় আসেন। নিজেকে ফ্যাশন ডিজাইনার হিসেবে পরিচয় দেওয়া মিতু আগুন সিনেমায় অভিনয়ের মাধ্যমে এফডিসিতে পা দেন। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এ অভিনেত্রী। সেখানে শাকিব খানসহ আলোচিত কয়েকজন নায়ককে নিয়ে মুখ খুলেছেন মিতু। শুরুতেই এ অভিনেত্রী বলেন, আমি যখন স্পোর্টস উপস্থাপনা করতাম, তখন অনেকে আমাকে ইন্ডিয়ান মনে করত। আমাকে এতটা চিনত না। তবে সিনেমায় আসার পর সবাই চেনে। পরে স্পোর্টস উপস্থাপিকা সম্বোধন করে গণমাধ্যম উপস্থাপক জাহারা মিতুকে প্রশ্ন করেন, মেয়েদের প্রিয় খেলা কি?…
আরো পড়ুন‘জওয়ান’ মুক্তি নিয়ে বিভ্রান্তি দূর করলেন শাহরুখ
‘পাঠান’ এর অবিশ্বাস্য সাফল্যের পর থেকেই শাহরুখ ভক্তরা অপেক্ষায় আছেন অ্যাটলি পরিচালিত শাহরুখের আসন্ন সিনেমা ‘জওয়ান’ এর মুক্তি নিয়ে। এরইমধ্যে ছবিটির মুক্তি নিয়ে কয়েক দফায় সামনে এসেছে দিন তারিখ! শনিবার সন্ধ্যায় ‘জওয়ান’ মুক্তির তারিখ নিয়ে সব বিভ্রান্তি দূর করলেন শাহরুখ। ‘জওয়ান’ মুক্তির দিনক্ষণ জানানোর পাশাপাশি শেয়ার করলেন একটি টাইটেল পোস্টারও। শাহরুখ জানিয়েছেন হিন্দি ভাষার পাশাপাশি তামিল ও তেলুগু ভাষায় আগামি ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘জওয়ান’। এর আগে ছবিটি মুক্তির তারিখ ঘোষণা আসার পরও সেটি নিয়ে বার বার তৈরি হচ্ছিলো অনিশ্চয়তা। কেননা সম্প্রতিই শেষ হয়েছে শাহরুখের ‘জওয়ান’র শুটিং। ফলে ছবিটির…
আরো পড়ুননোবেলকে ডিভোর্সের পর সালসাবিলকে গুমের হুমকি
মাদকের কারণে গেল ৪ মে সমালোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে ডিভোর্স দেওয়ার কথা জানান স্ত্রী সালসাবিল মাহমুদ। সেই সময় তিনি ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দেন। যেখানে সালসাবিল দাবি করেন, নোবেলের মাদকাসক্ত হওয়ার পেছনে অনেক ক্ষমতাবান মানুষের অবদান আছে। সেই স্ট্যাটাসের পরই সালসাবিলকে ‘গুমের হুমকি’ দেওয়া হয়। আর সেটি তিনি জানান ফেসবুকে। শুক্রবার ‘গুমের হুমকি’ পাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি লিখেছেন— ‘২৪ ঘণ্টা আর ক্ষমতাধর ড্রাগ মাফিয়াদের থেকে শখানেক কল; আমি নাকি কত বড় ভুল করে ফেলেছি আমি নিজেও জানি না। আমাকে গুম করা তাদের দুই মিনিটেরও বিষয় নয়।’ তিনি আরও…
আরো পড়ুনপাঁচ বছরের প্রেম, বিয়ে করেছেন নায়ক রোশান
তাহসিন এশা নামের এক তরুণীর সাথে দীর্ঘদিন ধরে প্রেম করছেন ঢাকাই সিনেমার চিত্রতারকা জিয়াউল রোশান। গেল বছরের জানুয়ারিতে নিজেই বিষয়টি জানান ‘সাইকো’ খ্যাত এই নায়ক। তবে এখন শোনা যাচ্ছে, আগেই বিয়ে করেছেন রোশান-এশা! শনিবার দুপুরে তাহসিন এশার সঙ্গে দুটি ছবি শেয়ার করেন রোশান। ক্যাপশনে লিখেন,‘যদিও অধ্যায়টা শুরু হয়েছিল অনেক আগেই…।’ ছবিতে এশার হাতে মেহেদী লাগিয়ে দিতে দেখা যায় রোশানকে। এমন ছবির পর অনেকেই প্রশ্ন রাখেন, তবে কি এটা বিয়ের ইঙ্গিত? তারই সূত্র ধরে নায়কের মুঠোফোনে যোগাযোগ করা হলে জানা যায়, তারা বিয়ে করেছেন অনেক আগেই। রোশান চ্যানেল আই অনলাইনকে জানান,…
আরো পড়ুনবাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে শাকিবের নতুন নায়িকা যা বললেন
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে নতুন সিনেমা ‘প্রিয়তমা’। এ সিনেমায় তার নায়িকা হিসাবে থাকছেন কলকাতার টিভি অভিনেত্রী ইধিকা পাল। বিষয়টি সিনেমার নির্মাতা হিমেল আশরাফ সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। এরই মধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। নির্মাতা হিমেল আশরাফ জানান, ৮ মে থেকে শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান। হিমেল আশরাফ বলেন, ‘ইধিকা পালের ভিসা হয়েছে। প্রিয়তমা সিনেমাতে শাকিব খানের নায়িকা হিসেবে আমরা তাকেই চূড়ান্ত করেছি। শাকিব ভাই ৮ তারিখে শুটিংয়ে অংশ নেবেন আর ইধিকা যোগ দেবেন ১১ মে।’ এদিকে শুক্রবার রাত ১১টার দিকে হিমেল আশরাফ একটি ভিডিও পোস্ট…
আরো পড়ুনছবি পোস্ট করে অশ্লীল আক্রমণের শিকার শ্রাবন্তী
ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। বছরজুড়েই আলোচনায় থাকেন তিনি। কাজের চেয়ে ব্যক্তিগত কারণে অধিকবার খবরের শিরোনাম হন এই নায়িকা। সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব শ্রাবন্তী। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের ছবি এ মাধ্যমে শেয়ার করে থাকেন তিনি। আর এসব বিষয় নিয়ে মাঝে মাঝে ট্রলের শিকার হন শ্রাবন্তী। কখনো কখনো ‘নোংরা’ আক্রমণ করতেও ছাড়েন না নেটিজেনরা। কয়েক দিন আগে ইনস্টাগ্রাম ও ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করেছেন। এ ছবিতে ক্যাজুয়াল পোশাকে ধরা দিয়েছেন শ্রাবন্তী। রোদ চশমায় লাস্যময়ী লুকে নজর কেড়েছেন এই অভিনেত্রী। সবকিছু ঠিকই ছিল। কিন্তু তার বসার ভঙ্গিমাকে…
আরো পড়ুন