বাংলাদেশের সাবেক বোলিং কোচ ও জিম্বাবুয়ের সর্বকালের সেরা পেসারদের একজন হিথ স্ট্রিক জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। মারণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়ছেন এই কিংবদন্তি। তিনি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হিথ স্ট্রিকের শারীরিক অবস্থা নিয়ে এক বিবৃতিতে তার পরিবার জানিয়েছে, ‘হিথ মানসিকভাবে শক্ত আছেন। ক্রিকেট মাঠে প্রতিপক্ষের সঙ্গে যেভাবে লড়াই করেছে, একইভাবে সে এই রোগের সঙ্গে লড়াই চালিয়ে যাবেন। গণমাধ্যমের কাছে হিথের পরিবারের প্রত্যাশা— গণমাধ্যম এটিকে গোপনীয় পারিবারিক বিষয় হিসেবে দেখবে। পরিবারের এ ইচ্ছাকে সম্মান জানাবেন।’ হিথ স্ট্রিকের শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের সংবাদ প্রকাশের পর শনিবার এমন বিবৃতি দিয়েছে তার পরিবার।…
আরো পড়ুনAuthor: Admin
লণ্ডভণ্ড সেন্টমার্টিন, নিহত ২
অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে সেন্টমার্টিন। সমুদ্রের পানিতে ভাসছে দ্বীপটির একাংশ। সেন্টমার্টিনে গাছ পড়ে দুইজন নারী-পুরুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। রোববার (১৪ মে) সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, এই মুহূর্তে সেন্টমার্টিনে বাতাসের গতি প্রচুর। অনেক ঘরবাড়ি উড়িয়ে নিয়ে গেছে। শুনেছি, গাছ পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। কিন্তু বৈরী পরিবেশের কারণে বাইরে যাওয়ার সুযোগ নেই। এর আগে, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান জানান, ঘূর্ণিঝড় মোখা মূল আঘাত হানবে মিয়ানমারের ওপর। যে কারণে বাংলাদেশের জন্য অনেকটাই ঝুঁকি কেটে গেছে।…
আরো পড়ুনবদলে যাচ্ছে গুগলের সার্চ পদ্ধতি, ওয়েবসাইটে ট্রাফিক কমে যাওয়ার শঙ্কা
বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আইও ২০২৩’-তে কৃত্রিম বুদ্ধিমত্তাকেন্দ্রিক নানা পণ্য ও সেবা আনার ঘোষণা দিয়েছে গুগল। গুগল সার্চেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্তের ইঙ্গিত দিয়েছে প্রতিষ্ঠানটি। গুগল সার্চে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্ত হলে সার্চ বারে ব্যবহারকারীরা কোনো প্রশ্ন লিখলেই তা বিস্তারিতভাবে তুলেও ধরবে গুগল; অর্থাৎ গুগল সার্চ ইঞ্জিনের ফলাফল দেখার পর একাধিক ওয়েবসাইটে প্রবেশ করতে হবে না। ফলে নতুন এ সুবিধা চালু হলে বিভিন্ন সংবাদমাধ্যমের ওয়েবসাইটে গুগলের কাছ থেকে পাওয়া ট্রাফিক কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। শুধু তাই নয়, যেসব ওয়েবসাইট পণ্য বিক্রির মাধ্যমে আয় করে থাকে, তারাও ক্ষতিগ্রস্ত…
আরো পড়ুন২০২৩ বিশ্বকাপেও নেতৃত্ব দেবেন বাবর আজম
২০২৩ বিশ্বকাপেও নেতৃত্ব দেবেন পাকিস্তানের ক্রিকেট দলের অন্যতম স্বার্থক অধিনায়ক বাবর আজম। খবর ক্রিকেট পাকিস্তানের। এ বিষয়ে এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষামাত্র। সূত্র জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজম শেঠি, প্রধান নির্বাচক হারুন রশিদসহ অন্যান্য নীতি নির্ধারকরা বাবর আজমের ওপরই আস্থা রাখছেন। বিশ্বকাপ ছাড়াও এর আগে সবগুলো ম্যাচে নেতৃত্ব দেবেন বাবর আজম। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট ম্যাচের সিরিজ, আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওডিআই ম্যাচ এবং এশিয়া কাপেও পাকিস্তানের নেতৃত্ব দেবেন তিনি। ঘরের মাঠে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে স্রেফ উড়িয়ে দেয় পাকিস্তান। পাঁচ ম্যাচের সিরিজ জিতে নেয় ৪-১ ব্যবধানে। প্রথম…
আরো পড়ুনযে কারণে উত্তরার বাসা ছেড়ে গুলশানে উঠলেন মির্জা ফখরুল
ঢাকার বাসা পরিবর্তন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার তিনি তার উত্তরার বাসা ছেড়ে গুলশানের নতুন ভাড়া বাসায় উঠেছেন। গুলশান-২ নাম্বারের ইউনাইটেড হাসপাতাল সংলগ্ন একটি বাসায় দ্বিতীয়তলায় উঠেছেন বিএনপি মহাসচিব। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে জানান, উত্তরা থেকে দলীয় কাজে আসা-যাওয়া অনেকটা ঝক্কি-ঝামেলা পোহাতে হয়েছে। প্রচণ্ড যানজটে প্রায়ই অসুস্থবোধ করতেন। এছাড়া ভাবিও (মহাসচিবের স্ত্রী) অসুস্থ। সবকিছু বিবেচনা করেই বাসা পরিবর্তন করেছেন দলের মহাসচিব। জানা গেছে, বিএনপি মহাসচিবের গুলশান-২ নাম্বারের নতুন ভাড়া বাসার কাছেই দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়। এছাড়া ওই এলাকার ৭৯ নাম্বার সড়কের বাসায় থাকেন…
আরো পড়ুনভোট দিয়ে যা বললেন এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। রোববার (১৪ মে) দেশটির জনগণ প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনে ভোট দিচ্ছেন। দেশটির সরকারি বার্তা সংস্থা আনাদুলু এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তান্বুলের উস্কুদার জেলায় ভোট দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। এ সময় এরদোগান সাংবাদিকদের বলেন, ‘কোনো সমস্যা ছাড়াই সারাদেশে ভোট প্রক্রিয়া চলছে। ভূমিকম্প-বিধ্বস্ত অঞ্চলেও আমাদের নাগরিকরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছেন। আমরা ওইসব অঞ্চলেও কোনো সমস্যার সম্মুখীন হইনি।’ তুর্কি সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ সময় তুর্কি নেতা নিজের দেশ এবং তুরস্কের গণতন্ত্রের জন্য একটি সুন্দর ভবিষ্যত কামনা করেন। এ ছাড়া এরদোগান…
আরো পড়ুনজাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকে ‘চিরতরে’ বহিষ্কারের সুপারিশ
দলীয় সিদ্ধান্ত অমান্য করায় গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে চিরতরে বহিষ্কারের সুপারিশ করেছে দলটির সম্পাদকমণ্ডলী। রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠকে এমন সিদ্ধান্ত গৃহীত হয় বলে দলের একাধিক নেতা জানিয়েছেন। আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে জাহাঙ্গীর আলম স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। যদিও জাহাঙ্গীর আলমের প্রার্থিতা বাতিল হয়েছে। বৈঠক সূত্র জানায়, আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠকে আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কথা বলেন নেতারা। বিশেষ করে গাজীপুর সিটি করপোরেশনের বিষয়ে কথা বলেন তারা। সেখানে গাজীপুরের বরখাস্ত হওয়া মেয়র…
আরো পড়ুনসোমবার সব বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সোমবার (১৫ মে) অনুষ্ঠিত হতে যাওয়া সব বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। রোববার (১৪ মে) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে চলমান এসএসসি/সমমান পরীক্ষা ২০২৩-এর কুমিল্লা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন আগামী ১৫ মে ২০২৩ তারিখ…
আরো পড়ুনকোট-গাউন ছাড়াই আদালতে আইনজীবীরা
কালো কোট ও গাউন ছাড়াই আদালতের বিচারকাজে অংশ নিতে এসেছেন আইনজীবীরা। রোববার (১৪ মে) সকালে ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণ, সিএমএম আদালত ও আইনজীবী সমিতি ভবনের সামনে আইনজীবীদের এভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। বিষয়টি নিশ্চিত করে সুপ্রিম কোর্টের আইনজীবী আবু নাসের বলেন, বর্তমানে দেশে যে হারে দাবদাহ সৃষ্টি হয়েছে এতে অনেক আইনজীবী অসুস্থ হয়ে পড়েছেন। তার কারণে নিম্ন আদালতের বিচারক ও আইনজীবীদের ড্রেসকোড শিথিলতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বিচারক ও আইনজীবীরা পেশাগত দায়িত্ব পালনে কিছুটা হলেও স্বস্তিবোধ করবেন। সুপ্রিম কোর্টের আইনজীবী রহমত উল্লাহ বলেন, যদিও আইনজীবীদের ড্রেসকোড পেশাগত সম্মানের প্রতীক। তবুও…
আরো পড়ুনগরমের বিকেলে ক্যারামেল পুডিং তৈরির সহজ রেসিপি
বিকেলের নাস্তায় বা অতিথি আপ্যায়নে ঝটপট ক্যারামেল পুডিং বানিয়ে ফেলতে পারেন। শিশুরাও খেতে পছন্দ করবে সুস্বাদু এই পুডিং। জেনে নিন পুডিং তৈরির সহজ রেসিপি। যেভাবে বানাবেন- উপকারণ- দুধ- ১/২ লিটার, ডিম- ৪ টি, চিনি- ২০০ গ্রাম, ছোট এলাচ- ২ টি, স্লাইস পাউরুটি- ৪ পিস। প্রণালী- প্রথমে ভালো করে দুধ জাল দিয়ে তা থেকে এক কাপ তুলে নিন। একটা বাটিতে কাপের দুধ ঢেলে তাতে পাউরুটির পাশ বাদ দিয়ে ভিজিয়ে রাখুন। বাকি দুধ চিনি মিশিয়ে জাল দিন।এলাচ ছিঁড়ে ভেতরের দানাগুলো দুধে ফেলে ফোটাতে থাকুন। মাঝে মাঝে নেড়ে নেবেন। এরপর দুধে ভেজানো পাউরুটির…
আরো পড়ুন