মশার কামড় থেকে বাঁচতে ব্যবহার করুণ লবঙ্গ

রান্নার মশলা হিসেবেই বেশ পরিচিত লবঙ্গ। কিন্তু খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি লবঙ্গের রয়েছে আরও অনেক উপকারিতা। স্বাস্থ্যকর জীবনযাপনে লবঙ্গের জুরি নেই।  মাথা ব্যথা, ত্বকের পরিচর্যা, গলা ব্যথা, গলা খুশ খুশসহ আরও যেসব কাজে লাগে লবঙ্গ তা জেনে নিন- মাথা ব্যথা কমায় গরমে প্রায়ই মাথা ব্যথা হয়ে থাকে। মাথা ব্যথা কমাতে আমরা ওষুধ ব্যবহার করে থাকি। কিন্তু লবঙ্গের তেল অন্য তেলের সঙ্গে মিশিয়ে ম্যাসেজ করে কিছু সময় রাখলে মাথা ব্যথা কমে যাবে। হজম শক্তি বাড়ায় প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ। অনেকেই হাঁসফাঁস করছেন। বুক জ্বালা, অ্যাসিডিটি লেগেই থাকে। বদ হজমের কারণে ঠিক মতো ঘুমও…

আরো পড়ুন

পিএসজি ছাড়ছেন সার্জিও রামোস

লিওনেল মেসির পিএসজি ছাড়া নিয়ে সরগরম ক্রীড়াজগত। এরই মাঝে ক্লাবটি ছাড়ার ঘোষণা দিয়েছেন ডিফেন্ডার সার্জিও রামোস। এ বিষয়ে রামোস ও পিএসজির পক্ষ থেকে একাধিক টুইট বার্তা দেয়া হয়েছে। শুক্রবার (২ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টার পরে এক টুইট বার্তায় পিএসজি ছাড়ার ঘোষণা দেন স্প্যানিশ ডিফেন্ডার রামোস। সে সময়ে একাধিক টুইট বার্তায় বলা হয়েছে, শনিবার (৩ জুন) রাত ১টায় লিগ ওয়ানে পিএসজির জার্সিতে শেষ ম্যাচ খেলতে ক্লেঁমো ফুতের বিপক্ষে মাঠে নামবেন তিনি। সার্জিও রামোসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এক বার্তায় বলা হয়, ‘আগামীকাল একটি বিশেষ দিন। আগামীকাল আমি জীবনের অন্যতম…

আরো পড়ুন

নেইমারকে ব্রাজিলে ফেরাতে রাজি করাবেন বোন রাফায়েলা

সম্প্রতি একাধিক তারকার সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে ফরাসি ক্লাব পিএসজির। ইতোমধ্যে পার্ক দেস প্রিন্সেস ত্যাগের ঘোষণা দিয়েছেন সার্জিও রামোস। অপেক্ষায় রয়েছেন লিওনেল মেসি। হয়তো একই পথে হাঁটবেন ব্রাজিল তারকা নেইমার জুনিয়রও। এরই মধ্যে নেইমারকে ব্রাজিলে ফেরাতে রাজি করাবেন বলে জানিয়েছেন তার বোন রাফায়েলা সান্তোস। জুন মাসেই পিএসজি ছাড়তে পারেন নেইমার। এরপর ব্রাজিল তারকার সম্ভাব্য গন্তব্য হিসেবে আলোচনায় রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও নিউক্যাসলের নাম। তবে এখনও কিছুই চূড়ান্ত হয়নি। এ দিকে নেইমারের বোন রাফায়েলা জানিয়েছেন, ‘নেইমারকে ব্রাজিলে যোগ দেয়ার বিষয়ে রাজি করাতে পারি। সে যদি…

আরো পড়ুন

‘লোডশেডিং শিগগিরই স্বাভাবিক হবে’

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, তাপপ্রবাহের পাশাপাশি বিদ্যুতের আসা-যাওয়ার মধ্যে বেড়েছে জনভোগান্তি। গত কয়েক দিনে ঘন ঘন লোডশেডিংয়ে নগর থেকে গ্রাম সবখানেই প্রভাব পড়েছে। তবে শিগগিরই এ অবস্থার উন্নতি হবে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার (২ জুন) রাজধানীর তেজগাঁওয়ে নবনির্মিত ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শন কালে এ কথা জানান তিনি। লোডশেডিংয়ের বিষয়টি আন্তর্জাতিক সমস্যার সঙ্গে জড়িত দাবি করে তিনি বলেন, বিদ্যুতের জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে। এটি আন্তর্জাতিক সমস্যা। তবে কয়েক দিনের মধ্যে লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হবে। দ্রুতই পায়রা বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে জানিয়ে তিনি আরও বলেন,…

আরো পড়ুন

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২০০ ছাড়াল

ভারতের উড়িষ্যায় কলকাতার হাওড়া-চেন্নাইগামী ট্রেন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৯ শতাধিক। পূর্ব ভারতীয় রাজ্যের সরকারি কর্মকর্তারা এটিকে এক দশকেরও বেশি সময়ের মধ্যে ভারতের সবচেয়ে মারাত্মক রেল দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন। খবর রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়ার। এদিকে দুর্ঘনার তথ্য জানতে হটলাইন চালু করেছে কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশন। চিকিৎসার জন্য অনেক বাংলাদেশি যাত্রী করমণ্ডল এক্সপ্রেসে কলকাতা থেকে চেন্নাই যাতায়াত করেন। ফলে এ ভয়াবহ দুর্ঘটনায় বাংলাদেশি যাত্রী থাকার আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় রাজ্যের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ওড়িশায় দুটি…

আরো পড়ুন

বাজেটে গুরুত্ব কমেছে স্বাস্থ্য খাতের

প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতের গুরুত্ব কমেছে। মোট বরাদ্দের মাত্র ৫ শতাংশ দেওয়া হয়েছে স্বাস্থ্য খাতে। কিন্তু চলতি অর্থবছরে এই বরাদ্দ ৫ দশমিক ৪০ শতাংশ। সামগ্রিকভাবে স্বাস্থ্য খাতে বরাদ্দ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে ১ শতাংশেরও কম। কিন্তু উন্নত দেশগুলোতে এমনকি প্রতিবেশী দেশেও এ খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়া হয়। সংশ্লিষ্টরা বলছেন, দেশের স্বাস্থ্য খাতের অবস্থা অত্যন্ত দুর্বল। দুই বছর আগে করোনাকালে সেটি স্পস্ট হয়েছে। তারা বলছেন, এবার নামকাওয়াস্তে কয়েকটি ওষুধের কাঁচামাল আমদানিতে কর মওকুফের প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু বিভিন্ন অসংক্রামক রোগ প্রতিরোধ ও ওষুধের দামের বিষয় উপেক্ষিত হয়েছে। তাদের…

আরো পড়ুন

অপপ্রচার রুখতে টিকটকে সচল থাকবে আ.লীগ

গুজব প্রতিরোধসহ ‘সরকারবিরোধী নানা অপপ্রচারের পালটা জবাব দিতে’ টিকটকে সচল থাকবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলের ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার এক পোস্টে ওই টিকটক অ্যাকাউন্ট অনুসরণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে ‘বন্ধুদের ইনভাইটেশন দিতে’ বলা হয় ফেসবুক পোস্টে।  টিকটক অ্যাকাউন্টের লিংক (https://www.tiktok.com/@albdofficial) যুক্ত করা হয়েছে ওই পোস্টে। সেই সঙ্গে কিউআর কোডও দেওয়া হয়েছে। জানা গেছে, টিকটক অ্যাকাউন্ট প্রায় এক মাস আগে খুললেও দলের ভেরিফায়েড পেজে শুক্রবার আনুষ্ঠানিক জানান দেওয়া হয়। জানতে চাইলে আওয়ামী লীগের ওয়েব টিমের সমন্বয়ক তন্ময় আহমেদ বলেন, এটা আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিজের একটি অংশ। আমরা মূলত ফেসবুক,…

আরো পড়ুন

হেফাজতের সিনিয়র নায়েবে আমির আল্লামা ইয়াহইয়া আর নেই

হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া আর নেই। শুক্রবার রাতে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হুজুরের ব্যক্তিগত সরকারি মাওলানা হাবিব আনোয়ার। তিনি জানান, আজ শনিবার (৩ জুন) বাদ মাগরিব হাটহাজারী মাদ্রাসার মাঠে হুজুরের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে কওমি অঙ্গনে শোকের ছায়া মেনে এসেছে। জানা গেছে, বৃহস্পতিবার আল্লামা ইযাহইয়ার অসুস্থতা বেড়ে যাওয়ায় হাটহাজারী মাদ্রাসা থেকে…

আরো পড়ুন

জাবিতে প্রতি আসনের জন্য লড়বেন ১৩৬ জন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আসন্ন ভর্তি পরীক্ষায় এক হাজার ৮৪৪টি আসনের বিপরীতে দুই লাখ ৪৯ হাজার ১০টি আবেদন জমা পড়েছে। সেই হিসাবে এ বছর প্রতি আসনের বিপরীতে লড়বে প্রায় ১৩৬ জন শিক্ষার্থী। তবে যেসব শিক্ষার্থী আবেদন করেছেন এবং ওয়েবসাইটে প্রোফাইল তৈরি করেছেন, কিন্তু টাকা জমা দেননি তারা শনিবার রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত টাকা জমা দেয়ার সুযোগ পাবেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান এসব তথ্য জানান। তিনি জানান, এ বছর কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি সাতটি ইউনিটে ভর্তি পরীক্ষা নেয়ার…

আরো পড়ুন

মেগা প্রকল্পে আশা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন

আগামী অর্থবছরের বাজেটে কয়েকটি মেগা প্রকল্পে আশার কথা তুলে ধরা হলেও বাস্তব প্রেক্ষাপট ভিন্ন। সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারে থাকা ফাস্টট্র্যাক প্রকল্প পুরোপুরি বাস্তবায়ন হয়নি একটিও। পদ্মা সেতু উদ্বোধন হলেও প্রকল্পের কাজ শেষ হয়নি। মেট্রোরেল লাইন-৬ আংশিক চলাচল করছে। কিন্তু এসব প্রকল্পের বিষয়ে আলাদা করে উপস্থাপন করা হয়নি বাজেট বক্তব্যে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট প্রস্তাব দেওয়ার সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে মেট্রোরেলসহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এগুলোর মধ্যে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। শিগগিরই যান চলাচলের…

আরো পড়ুন