বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বিভিন্ন খাতে বিনিয়োগ করা অর্থ কমিয়ে ফেলছে কেন্দ্রীয় ব্যাংক। ইতোমধ্যে রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) আকার ২৪০ কোটি ডলার কমানো হয়েছে। আরও কমানো হবে। অন্যান্য তহবিলে বিনিয়োগ করা অর্থও কমানো হচ্ছে। দেশের বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্র জানায়, আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী আগামী জুলাই থেকে কেন্দ্রীয় ব্যাংক গ্রস রিজার্ভের পাশাপাশি নিট রিজার্ভের তথ্যও প্রকাশ করবে। এখন শুধু গ্রস রিজার্ভের তথ্য প্রকাশ করছে। নিট রিজার্ভের তথ্য প্রকাশ করছে না। বর্তমানে গ্রস রিজার্ভ ২ হাজার ৯৮৮ কোটি ডলার। এর মধ্যে ইডিএফ তহবিলে…
আরো পড়ুনMonth: জুন ২০২৩
যুব, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের তারুণ্যের সমাবেশের তারিখ পরিবর্তন
বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের ঢাকাসহ ছয় বড় শহরে ঘোষিত তারুণ্যের সমাবেশের তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পূর্বঘোষিত কর্মসূচির একই দিনে যুবলীগ কর্মসূচি ঘোষণা করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি পরিবর্তনের কথা জানান ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের শীর্ষনেতারা। যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, গত এক যুগ তরুণরা ভোট দিতে পারেনি, তাদের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঢাকাসহ ৬ বড় শহরে তারুণ্যের সমাবেশ কর্মসূচি ঘোষণা দেওয়া হয় ২ জুন। তার দুদিন পর ৪ জুন যুবলীগ একই স্থানে…
আরো পড়ুনভারত না অস্ট্রেলিয়া, কার হাতে টেস্টের রাজদণ্ড?
এখন পর্যন্ত ক্রিকেটের তিন সংস্করণের সবকটিতে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি কোনো দল। ইংল্যান্ডের ওভালে আজ শুরু হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেই অনন্য কীর্তি গড়ার হাতছানি ভারত ও অস্ট্রেলিয়ার সামনে। দুদলই জিতেছে ওয়ানডে ও টি ২০ বিশ্বকাপ। কিন্তু টেস্টে এখনো বিশ্ব জয় করতে পারেনি ভারত ও অস্ট্রেলিয়া। টেস্টে বিশ্বকাপ খ্যাত টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রাই শুরু হয়েছে ২০১৯ সালে। দুই বছর ধরে চলা প্রথম চক্রের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। কিউইদের ঝুলিতে আবার নেই ওয়ানডে ও টি ২০ বিশ্বকাপ ট্রফি। দ্বিতীয় চক্রের ফাইনালে মুখোমুখি দুই প্রবল প্রতিদ্বন্দ্বী। পয়েন্ট টেবিলের শীর্ষে…
আরো পড়ুনবাংলাদেশের নামে আর্জেন্টিনায় ফুটবল ক্লাব
লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশে উন্মাদনা আগে থেকেই ছিল। তবে কাতার বিশ্বকাপে মেসিদের দেশ নিয়ে এ দেশের মানুষের উন্মাদনা ভিন্ন মাত্রা পায়। সোশ্যাল মিডিয়ার কল্যালণে যা নজর কাড়ে আর্জেন্টিনার মানুষেরও। তিন যুগের অপেক্ষা শেষে মেসিদের বিশ্বকাপ জয়ের পর বুয়েন্স আইরেসের রাস্তায় শিরোপা উদযাপনে ঠাঁই পায় বাংলাদেশও। দেশটির গণমাধ্যমে প্রাধান্য পায় লাল-সবুজের দেশের খবর। বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রতিদান দিতে এবার আর্জেন্টিনার বুকে ‘দেপোর্তিবো বাংলাদেশ’ নামে একটি ফুটবল ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। ক্লাবটির প্রতিষ্ঠাতাদের একজন লিয়ান্দ্রো গালিচিও। যিনি শুরু থেকেই বাংলাদেশের একজন ‘পাগলা’ ভক্ত। বাংলাদেশের নামে প্রতিষ্ঠিত ক্লাবটি শুধু নামেই সীমাবদ্ধ নয়,…
আরো পড়ুনটেস্টের চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে বিকালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আজ। মুখোমুখি সেরা দুই দল ভারত ও অস্ট্রেলিয়া। বুধবার বিকাল সাড়ে ৩টায় লন্ডনের ওভালে শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। সেরা দুই দলের লড়াইয়ে সেরা পারফরম্যান্সের প্রত্যাশায় ভারত অধিনায়ক রোহিত শর্মা ও অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স। ২০২১ এ যে চেষ্টায় ব্যর্থ ভারত, দুই বছর পর সেখান থেকেই আবারও নতুন দিনের আশা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ফাইনালেও ভারত আছে, বদলেছে শুধু প্রতিপক্ষ। নিউজিল্যান্ডের জায়গায় অস্ট্রেলিয়া। ভেন্যু হিসেবেও সেই ইংল্যান্ড। সাউদাম্পটনের পরিবর্তে এবার খেলা লন্ডনের ওভালে। গত ১০ বছর ধরে আইসিসির বৈশ্বিক আসর জিততে না পারার আক্ষেপ ঘোচানোর আরেকটি…
আরো পড়ুনবিদ্যুৎ নিয়ে ফেসবুক লাইভে এসে যা বললেন মমতাজ
এবার সারা দেশে চলমান লোডশেডিং নিয়ে সবাইকে ধৈর্য ধরতে বলেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। সেই সঙ্গে তাকে নিয়ে বিভিন্ন অপপ্রচার ও গুজবেরও জবাব দিয়েছেন তিনি। মঙ্গলবার রাত ১টার দিকে ফেসবুক লাইভে আসেন মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর ও সদর) আসনের এ সংসদ সদস্য। এ সময় তিনি বলেন, ‘আজকে যে কথাটা বলার জন্য লাইভে এসেছি। সারা দেশের মানুষ সাময়িক একটা কষ্টের মধ্যে পড়েছি, সেটি হলো—বিদ্যুৎ। এ বিদ্যুৎ নিয়ে যেমন কষ্ট আছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার ও ইউটিউবে নানা ধরনের কথা, আলোচনা-সমালোচনা ও প্রোপাগান্ডা চালানো হচ্ছে। যেহেতু আমি এমপি, আমার…
আরো পড়ুনবউয়ের বদভ্যাসে বিরক্ত শহিদ
বলিউড অভিনেতা শহিদ কাপুর। ব্যক্তিগত জীবনে রুপালি পর্দার অনেক নায়িকার সঙ্গে তার নাম জড়িয়েছে। অনেক জল্পনার অবসান ঘটিয়ে ২০১৫ সালের ৭ জুলাই মিরা রাজপুতকে বিয়ে করেন শহিদ কাপুর। ২০১৬ সালের ২৬ আগস্ট এ দম্পতির মেয়ে মিশার জন্ম হয়। এর পর আরেক পুত্রের বাবা-মা হয়েছেন শহিদ-মিরা। দাম্পত্য জীবনে খুব ভালো সময় পার করছেন শহিদ-মিরা। স্ত্রী-সন্তান আর কাজ নিয়েই এখন শহিদের জীবন। কিন্তু স্ত্রীর কয়েকটি বদভ্যাসে বিরক্ত শহিদ। বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন ‘কবীর সিং’খ্যাত এ অভিনেতা। শহিদ কাপুর বলেন, ‘মিরার ঘুমের অভ্যাস আমার পছন্দ না। কারণ সে…
আরো পড়ুনজাতিসংঘ মধ্যস্থতা করবে এ রকম কোনো সংকট দেশে হয়নি: ওবায়দুল কাদের
জাতিসংঘ মধ্যস্থতা করবে এই রকম কোনো সংকট স্বাধীন বাংলাদেশে হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে ৬ দফা দিবস উপলক্ষ্যে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা শেষে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ কেন মধ্যস্থতা করতে যাবে— প্রশ্ন করে ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশে এমন কোনো রাজনৈতিক সংকট হয়নি যে জাতিসংঘের এখানে ইন্টারফেয়ার করতে হবে। জাতিসংঘ মধ্যস্থতা করবে এই রকম কোনো সংকট স্বাধীন বাংলাদেশে হয়নি। সেতুমন্ত্রী বলেন, সংকটে সমাধান হলো আমাদের সংবিধান। সংকটে আর কোনো সমাধান নেই। সংবিধানই যদি কোনো দেশের সমাধান না দিতে পারে তা…
আরো পড়ুনমায়ের লাশ নিতে চায় না ছেলে!
মাদারীপুরের কালকিনিতে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া এক অসহায় মায়ের লাশ নিতে চায় না এক পাষণ্ড ছেলে। পরে থানার ওসি শামীম হোসেন লাশ গ্রহণ করে তার দাফন-কাফনের ব্যবস্থা করেন। পুলিশ জানায়, সূর্যবান বিবি (৬৭) শরীয়তপুরের জাজিরা উপজেলার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে প্রথমে স্থানীয় এক হাসপাতালে ভর্তি হন। পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন মঙ্গলবার বিকালে তিনি মারা যান। তিনি আহত হওয়ার পর থেকে একবারের জন্যও তার একমাত্র ছেলে সেহবাফ হোসেন কোনো খোঁজখবর নেয়নি। তার মৃত্যুর পর…
আরো পড়ুনসিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৫
সিলেটের দক্ষিণ সুরমায় বালুবাহী ট্রাক ও শ্রমিক বহনকারী পিকআপের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার কুতুবপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে ৯ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের হারিছ মিয়া (৫০), সৌরভ (২৫), সাধু মিয়া (৪০), তায়েফ নুর (৪৫), সাগর (১৮), রশিদ মিয়া (৪০), দুলাল মিয়া (৫৫), বাদশা মিয়া (৪৫) ও সুনামগঞ্জ সদর উপজেলার ওয়াহিদ আলী (৪০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,…
আরো পড়ুন