মামলা চলবে লঙ্কান ক্রিকেটার গুনাথিলাকার বিরুদ্ধে

শ্রীলঙ্কার ব্যাটার দানুশকা গুনাতিলকার বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানি চলবে। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সিডনির কোর্টে তার বিরুদ্ধে সম্মতি ছাড়া শারীরিক সম্পর্ক করার অভিযোগের শুনানি হয়েছে। এ সময় জামিনের শর্ত শিথিল করার আবেদন করেছিলেন শ্রীলঙ্কার এ ক্রিকেটার। প্রতিদিনের বদলে সপ্তাহে তিন দিন হাজিরা দেওয়ার আবেদন করেছিলেন তিনি। এদিকে গত মাসে চারটি অভিযোগের মধ্যে তিনটিই খারিজ করে দিয়েছে সিডনির আদালত। অসম্মতিমূলক মৌখিক এবং ডিজিটাল সম্পর্কিত তিনটি অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। বাকি একটি অভিযোগের ভিত্তিতেই তার শুনানি হবে। বর্তমানে জামিনে আছেন গুনাতিলকা। আগামী ১৩ জুলাই আবারও আদালতে…

আরো পড়ুন

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিন দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখতে মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন। ফলে প্রতিদিনের মুদ্রা বিনিময়ের হার জেনে রাখা প্রয়োজন। বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকায় আজকের বিনিময় হার জেনে নেওয়া যাক। প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত অর্থে সচল রয়েছে দেশের অর্থনীতির চাকা। প্রবাসীদের লেনদেনের সুবিধার্থে ৯ জুন ২০২৩ তারিখের মুদ্রার বিনিময় হার তুলে ধরা হলো। বৈদেশিক মুদ্রার নাম বাংলাদেশি টাকা ইউ এস ডলার ১০৭ টাকা ৫৯ পয়সা ইউরোপীয় ইউরো ১১৫ টাকা ৮৩ পয়সা ব্রিটেনের পাউন্ড…

আরো পড়ুন

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা সন্ধ্যায়

বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা আজ শুক্রবার (৯ জুন) সন্ধ্যায় আহ্বান করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) রাতে ক্ষমতাসীন দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে জানানো হয়, শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সংশ্লিষ্ট সকলকে…

আরো পড়ুন

নায়িকা নিপুণ আক্তারের জন্মদিন আজ

বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক ও জনপ্রিয় নায়িকা নিপুণ আক্তারের জন্মদিন আজ (৯ জুন)। ১৯৮৪ সালের আজকের দিনেই পৃথিবীতে এসেছেন তিনি। জীবনের ৩৯ বসন্ত পেরিয়ে ৪০-এ পা রাখলেন এই অভিনেত্রী। বড়পর্দার পাশাপাশি বিশেষ দিনগুলোতে ছোটপর্দাতেও দেখা যায় নিপুণকে। অভিনয়ের ক্যারিয়ারে স্বীকৃতি স্বরুপ পেয়েছেন দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা রকম প্রশংসা ও সম্মাননা। ২০০৬ সালে অভিনয় জগতে পা রাখেন নিপুণ। তার প্রথম ছবির সিনেমা ‘রত্নগর্ভা মা’। যদিও আজও আলোর মুখ দেখেনি সিনেমাটি। তবে থেমে থাকেননি নিপুণ। এ পর্যন্ত প্রায় ৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এসব সিনেমায় তিনি নায়ক মান্না, রিয়াজ,…

আরো পড়ুন

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা অক্টোবরে

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ১২ হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তাদের লিখিত পরীক্ষা আগামী অক্টোবরে হতে পারে। মঙ্গলবার (৬ জুন) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল জানিয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ৪৫তম বিসিএস’র লিখিত পরীক্ষা আগামী অক্টোবর ২০২৩ সালে অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে। এর আগে গত ১৯ মে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একযোগে প্রিলিমিনারি…

আরো পড়ুন

পর্তুগালে গঠিত হলো ‌‘বাংলাদেশ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ইন পর্তুগাল’

বাংলাদেশি তরুণদের ক্রিকেটের প্রতি আগ্রহ ও ভালো ক্রিকেটার তৈরির লক্ষ্যে ‘বাংলাদেশ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ইন পর্তুগাল’-এর যাত্রা শুরু হয়েছে। গত রোববার (৪ জুন) পর্তুগালের রাজধানী লিসবনে নতুন এই সংগঠনের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে জাকির হোসাইনকে। যুগ্ম-আহ্বায়ক হলেন তানভীর আলম জনি, আব্দুল ওয়াহিদ পারভেজ, কাজী সত্তার, লাভলু চৌধুরী এবং সদস্য সচিব করা হয়েছে ইমতিয়াজ আহমেদ রানাকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- এমদাদুর রাহমান রায়হান, নোমান হোসাইন, রিয়াদ হোসাইন, শফি আহমেদ রনি, সাব্বির আহমেদ, জাহিদ হাসান, আল- আমিন, আকাশ, সুমন, রুবেল হাওলাদার, মামুন, জীবন, সাজ্জাদ হোসেন রবিন,…

আরো পড়ুন

বৃষ্টির দিনে পাঁচমিশালি সবজি খিচুড়ি

ঠান্ডা পরিবেশে খিচুড়ির চাহিদা সবসময়ই প্রাধান্য পায়। একেতো ছুটির দিন তার ওপর ভয়বহ গরমের পর এই ঝুমবৃষ্টি। এ রকম দিনেতৈরি করে নেওয়া যায় দারুন স্বাদের পাঁচমিশালি সবজি খিচুড়ি। যা যা লাগবে- চাল ২ কাপ বা আধা কেজি, মুগ ডাল আধা কাপ(ভেজে নিতে হবে), মসুর ডাল আধা কাপ, গাজর, বরবটি, আলু, মটরশুঁটি প্রতিটা সবজি আধা কাপ করে। পছন্দ মত যেকোনো সবজি দেওয়া যাবে। পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা ২ চা চামচ, হলুদ গুড়া ১/২ চা চামচ, জিরা গুড়া ১ চা চামচ, মরিচের গুড়া ১ চা চামচ…

আরো পড়ুন

‘বিউটিফুল হোমস’ ক্যাম্পেইনে সাকিব আল হাসান

এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পেইন্ট ম্যানুফেকচারার এশিয়ান পেইন্টস প্রতিষ্ঠানটির আয়োজিত গৃহসজ্জা (হোম ডেকর) বিষয়ক প্রতিযোগিতা ‘বিউটিফুল হোমস ২০২৩’ এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে। বাংলাদেশজুড়ে গ্রাহকদের নান্দনিক গৃহসজ্জাকে আরও অনুপ্রাণিত করতে এই ক্যাম্পেইনে আমন্ত্রণ করা হয়েছিল। বৃহস্পতিবার (৮ জুন) রাজধানী ঢাকার এক পাঁচতারকা হোটেলে এক বর্ণিল আয়োজনে বৈশ্বিক আইকন ও বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক এবং এশিয়ান পেইন্টস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান বিজয়ীদের কাছে পুরস্কার হস্তান্তর করেন। ‘বিউটিফুল হোমস’ প্রতিযোগিতার প্রথম বিজয়ী ‘ঢাকা-দুবাই-ঢাকা’ এয়ার টিকিট জিতে নিয়েছেন। দ্বিতীয় থেকে পঞ্চম বিজয়ীরা পেয়েছেন ‘ঢাকা-কলকাতা-ঢাকা’ এয়ার টিকিট এবং ৬ষ্ঠ থেকে…

আরো পড়ুন

অশ্বিনকে না খেলানোয় রোহিত-দ্রাবিড়কে সৌরভের খোঁচা

ক্রিকেটের রাজকীয় ফরম্যাটে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি অস্ট্রেলিয়া ও ভারত। ইংল্যান্ডের ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বিতীয় দিন শেষে বেশ শক্ত অবস্থানেই আছে অজিরা। ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথের অনবদ্য সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৬৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে দলটি। অন্যদিকে বোলিংয়ে ব্যর্থতার পর ব্যাটিংয়েও অদক্ষতার পরিচয় দিচ্ছে ভারতীয়রা। আর সিদ্ধান্তে ভুল করার কারণে সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির রোষানলেও পড়েছেন অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়। এমনকি তাদেরকে খোঁচা দিতেও ভোলেননি সাবেক এ অধিনায়ক। টানা দ্বিতীয়বারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোহিত শর্মার দল। প্রথমবার নিউজিল্যান্ডের কাছে শিরোপার মুকুট হারায় দলটি। তাই…

আরো পড়ুন

রাম-সীতা রূপে আসছেন বলিউড দম্পতি

রাম চরিত্রে রুপালি পর্দায় আবির্ভূত হবেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। সীতার রূপে দেখা দেবেন অভিনেত্রী আলিয়া ভাট। এ ছবি ঘিরে দারুণ উচ্ছ্বসিত রণবীর-আলিয়া দম্পতি।  ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। প্রভাস-কৃতী শ্যানন অভিনীত এ ছবি ‘রামায়ণ’ মহাকাব্যের আলোকে নির্মিত। আরেক রামায়ণের কথা দীর্ঘ সময় ধরে শোনা যাচ্ছিল। নীতেশ তিওয়ারি এ ছবির পরিচালক। এর শুটিং শুরু হবে ডিসেম্বরে। কয়েক সপ্তাহ ধরে রণবীর ও আলিয়াকে ‘রামায়ণা অফিস’-এ আসতে-যেতে দেখা গেছে। নীতেশ, মধু মান্টেনা, নমিত মালহোত্রারা এ ঠিকানায় ‘রামায়ণ’ ঘিরে গড়ে তুলেছেন এক ভিন্ন জগত। ‘শ্রী রাম’-এর চরিত্রের জন্য রণবীরের…

আরো পড়ুন