ইন্টারনেটের কারণে ৯১ শতাংশের বেশি শিক্ষার্থী মানসিক সমস্যায় ভুগছে। এদের মধ্যে ২৬ দশমিক ১ শতাংশ শিক্ষার্থী মনে করে, তাদের সমস্যার ‘পুরোপুরি দায়’ ইন্টারনেটের। আর ‘মোটামুটি দায়ী’ করতে চায় ৫৯ দশমিক ৮ শতাংশ শিক্ষার্থী। বাকিরাও তাদের মানসিক সমস্যার জন্য ইন্টারনেটকে কমবেশি দায়ী মনে করছে। কিন্তু এক্ষেত্রে দায়ী করছে না মাত্র ৮.৩ শতাংশ শিক্ষার্থী। বেসরকারি উন্নয়ন সংস্থা আঁচল ফাউন্ডেশনের এক সমীক্ষায় এসব তথ্য বেরিয়ে এসেছে। শনিবার সংস্থাটি সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করে। সমীক্ষায় ইন্টারনেটসহ মোবাইল-কম্পিউটারের মতো বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস (যন্ত্র) ব্যবহারের কারণে শিক্ষার্থীদের সবমিলে ১৬ ধরনের সমস্যা মোকাবিলার তথ্য বের হয়ে এসেছে। মূলত…
আরো পড়ুনMonth: জুন ২০২৩
‘খালি কলসি’ বলে সিদ্দিককে কটাক্ষ করলেন তার সাবেক স্ত্রী!
এ প্রজন্মের মডেল ও অভিনেত্রী মারিয়া মিম। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব থাকেন তিনি। প্রায়ই ছবি আপলোড করে নেটিজেনদের নজর কাড়েন এই অভিনেত্রী। আবার বিভিন্ন ইস্যুতে নিজের মতামত তুলে ধরতেও ভোলেন না তিনি। এবার নিজের ভেরিফায়েড ফেসবুকে তার সাবেক স্বামী সিদ্দিকুর রহমানকে ‘খালি কলসি’ বলে কটাক্ষ করেছেন মিম। এ প্রজন্মের মডেল ও অভিনেত্রী মারিয়া মিম। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব থাকেন তিনি। প্রায়ই ছবি আপলোড করে নেটিজেনদের নজর কাড়েন এই অভিনেত্রী। আবার বিভিন্ন ইস্যুতে নিজের মতামত তুলে ধরতেও ভোলেন না তিনি। এবার নিজের ভেরিফায়েড ফেসবুকে তার সাবেক স্বামী সিদ্দিকুর রহমানকে ‘খালি কলসি’…
আরো পড়ুনতারা অতীতে কথা দিয়ে রাখেনি: ফখরুল
সংলাপ নিয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত বছরও ডেকেছেন সংলাপের জন্য। ভেবেছিলাম ভালো কিছু একটা হবে। দুবার প্রতারণার শিকার হয়েছি। তাদের কথা আর কেউ শুনবে না। কারণ অতীতে কথা দিয়ে তারা রাখেনি। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। বিএনপি নেতা গৌতম চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণ সভার আয়োজন করে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। মির্জা ফখরুল বলেন, চলমান রাজনৈতিক সংকট নিরসনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাংলাদেশে এখন সবচেয়ে প্রাসঙ্গিক। তিনি বলেন, আগে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের…
আরো পড়ুনবাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু
দেশের ক্রীড়াঙ্গনকে আরও একধাপ এগিয়ে নিতে যাত্রা শুরু হলো বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস অ্যাসোসিয়েশনের। শুক্রবার (৯ জুন) অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. অনুপম হোসেনের সভাপতিত্বে রাজধানীর এক হোটেলে সাধারণ সভা এবং কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই প্রয়াত প্রথিতযশা ক্রীড়া ভাষ্যকার মোহাম্মদ শাহজাহান, আবদুল হামিদ, নুর আহমেদ, মোহাম্মদ মুসা, বদরুল হুদা চৌধুরী, খোদা বকশ মৃধা, তৌফিক আজিজ খান, মঞ্জুর হাসান মিন্টু, আতাউল হক মল্লিক প্রমুখের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় উপস্থিত সদস্যরা বেতার, টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফরমে প্রচারিত ক্রীড়া ধারাবর্ণনার মান নিয়ে বিশেষভাবে আলোচনা করেন এবং এসব…
আরো পড়ুননামাজের সময় মসজিদে ঢুকে এলোপাথাড়ি গুলি, ইমামের মৃত্যু
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের বাংলাদেশিদের কেন্দ্রস্থল হুক-স্টেট মসজিদে এশারের নামাজ পড়ানোর সময় ডাকাতের এলোপাথাড়ি গুলিতে তাওয়াককুল নামে একজন ইমামের মৃত্যু হয়েছে। ডাকাত দল মসজিদে ঢুকে এলোপাথাড়ি গুলি চালালে ওই ইমাম গুরুতর আহত হন। গুলিতে আহত তাওয়াককুলকে দ্রুত মুমূর্ষু অবস্থায় জোহানসবার্গের সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার জুমার নামাজের পূর্বে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার জোহানেসবার্গ শহরের হুক-স্টেট মসজিদে এশারের নামাজের জামাতের তিন রাকাত শেষে চার রাকাতের সময় চার থেকে পাঁচজনের একদল ডাকাত মসজিদে ডুকে এলোপাথাড়ি গুলি চালায়। এ সময় ইমামের মাথায় ও বুকে গুলিবিদ্ধ…
আরো পড়ুনআমের ভিন্ন স্বাদের স্মুদি
চলছে মধু মাস, বাজারে নানা ফলের সমারহ। এ ফলের মৌসুমে তৈরি করা যায় নানা রকম মুখরোচক খাবার, যা খুবই স্বাস্থ্যকর। তেমনি একটি মজাদার খাবার হলো আম, দইের স্মুদি। তীব্র গরমে এ স্মুদি আপনার প্রাণ জুড়ানোর পাশাপাশি আপনাকে এনে দেবে একরাশ স্বস্তি। চাইলে দিনের শুরুটাও করে নিতে পারেন এই স্বাস্থ্যকর স্মুদি দিয়ে। রেসিপি জেনে নিন। উপকরণ: ১টি ফ্রেশ আম, ১/৪ কাপ ইয়োগার্ড গার্নিসের (সাজানোর) জন্য: ২ কাপ আমের টুকরো (কিউব করে কাটা), পাতলা পিস করা নারকেল, চিয়া-শণের বীজের মিশ্রণ প্রাণালী: প্রথমে ব্লেন্ডারে আম, ইয়োগার্ড দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে (মিশ্রণটি পাতলা করা…
আরো পড়ুন‘শয়তান দেহ পাবি, মন পাবি না’, ববির প্রশ্নপত্র ভাইরাল
‘শয়তান দেহ পাবি, মন পাবি না এবং শয়তান দেহ পাবি, চিন্তা পাবি না’, ব্রিটিশ হিজিমনির আলোকে বিশ্লেষণ করো— এমনই প্রশ্ন এসেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের মিডটার্ম পরীক্ষায়। বৃহস্পতিবার (৮ জুন) বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের বাংলাদেশ স্টাডিজ কোর্সের মিডটার্ম পরীক্ষায় আসা এই প্রশ্ন ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। কেউ কেউ প্রশ্ন উপযুক্ত এবং ভালো হয়েছে বলে যেমন মন্তব্য করলেও বেশিরভাগই নেতিবাচক মন্তব্যও করছেন। যদিও প্রশ্নপত্র তৈরি করা শিক্ষকের দাবি, প্রসঙ্গ না বুঝে অনেকেই যার যার অবস্থান থেকে সমালোচনা করছেন। সংশ্লিষ্ট বিভাগের কয়েকজন শিক্ষার্থী জানান, ২০২১-২২ শিক্ষাবর্ষের বাংলাদেশ স্টাডিজ কোর্সে প্রথম…
আরো পড়ুনঅপু বিশ্বাসের সঙ্গে ‘কিসিং সিনের’ অভিজ্ঞতা জানালেন জয় চৌধুরী
গেল ঈদে মুক্তি পায় জয় চৌধুরী ও অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’। মুক্তির পর বেশ প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। পর্দায় সিনেমার একটি কিসিং দৃশ্যে দর্শকদের নজর কেড়েছেন জয়-অপু। সম্প্রতি চিত্রনায়িকার সঙ্গে সেই ‘কিসিং সিনের’ অভিজ্ঞতা জানালেন জয়। প্রেক্ষাগৃহে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমাটি দেখার পর আরটিভির সঙ্গে এর নানান বিষয়ে কথা বলেন এই অভিনেতা। জয় চৌধুরী বলেন, আমরা চেষ্টা করেছি, দুজনের কেমিস্ট্রিটা দর্শকদের সামনে তুলে ধরার জন্য। সর্বশেষ যে সিনেমাটি রিলিজ হয়েছিল সেই সিনেমায় আমি ছিলাম। কিন্তু আমার কাউন্টারে ছিল শিরিন শিলা। আর শাকিব ভাইয়ের সঙ্গে ছিলেন অপু বিশ্বাস। সাত…
আরো পড়ুনকমেছে পেঁয়াজ-মুরগি-সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা
আমদানি করা পেঁয়াজ বাজারে আসায় দাম কমেছে পণ্যটির। সেই সঙ্গে কমেছে ব্রয়লার ও সোনালি মুরগির দামও। বেশির ভাগ সবজির দামও ২০ থেকে ৩০ টাকা কমেছে। এতে ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে। শনিবার (১০ জুন) রাজধানীর কাওরানবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে দেখা গেছে, ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়। গত সপ্তাহে যা ৯০ থেকে ১০০ টাকা করে কিনতে হয়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা কেজি। যা গত সপ্তাহেও বিক্রি হয়েছে ২০০ থেকে ২১০ টাকা…
আরো পড়ুনমেসির বিকল্প হিসেবে যার দিকে চোখ পিএসজির
ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগের দল ইন্টার মায়ামিতে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি। সৌদি আরবের ক্লাব আল-হিলালের লোভনীয় প্রস্তাব উপেক্ষা করে মায়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন এ ক্ষুদে জাদুকর। চুক্তি শেষ হওয়ার পর মেসি যে সেটি নবায়ন করবেন না, সেটি আগে থেকেই জানত পিএসজি কর্তৃপক্ষ। আর সে কারণেই লম্বা সময় ধরে মেসির স্থলাভিষিক্ত করতে বেশ কিছু ফুটবলারকে চোখে চোখে রেখেছে ফরাসি জায়ান্টরা। মেসির মতোই অভিজ্ঞ ফুটবলারের দিকে নজর তাদের। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস ও পোর্তো এক প্রতিবেদনে জানিয়েছে, আসন্ন দলবদল মৌসুমে মেসির উত্তরসূরি হিসেবে ম্যানচেস্টার সিটির…
আরো পড়ুন