কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দিনে দিনে এতটাই বাড়ছে যে, প্রতিনিয়তই কোনো না কোনোভাবে এর যুক্ত হচ্ছি আমরা। চ্যাটজিপিটির মতো জেনারেটিভ এআই প্রযুক্তি ব্যবহার করে প্রবন্ধ, চিঠি, রেজিউমে তৈরি এখন আর নতুন কিছু নয়। বরং এবার গুগল জানিয়েছে জিমেইলে ইমেইল লেখায় সাহায্য করবে এআই। গত মাসে গুগলের বার্ষিক আই/ও সম্মেলনে প্রতিষ্ঠানটির সিইও সুন্দার পিচাই ‘হেল্প মি রাইট’ নামে একটি নতুন জেনারেটিভ এআই প্রযুক্তির ঘোষণা দেন, যার মাধ্যমে নিউ মেসেজ উইন্ডোতে অল্প কিছু নির্দেশনা বা ‘প্রম্পট’ দিয়েই গোটা ইমেইলটি লিখিয়ে নেওয়া যাবে। যার অর্থ অন্য একটি অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে প্রম্পট দিয়ে লিখিয়ে…
আরো পড়ুনMonth: জুন ২০২৩
যে পাঁচজনকে ‘ক্রিকেটের প্রাণ’ বললেন পাপন
বাংলাদেশ ক্রিকেট টিম জয় উপহার দিলে তাদের পুরস্কারের কমতি থাকে না। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন অনেকবারই ক্রিকেটারসহ পুরো টিমকে বোনাস দিয়েছেন। সর্বশেষ সোমবার অর্থ পুরস্কার পেলেন তারকা ব্যাটার মুশফিকুর রহিম। ক্যারিয়ারে ১৪ হাজার রান করার ফল হিসেবে পেলেন ১০ লাখ টাকা পুরস্কার। তবে মুশফিককে যেভাবে এবার সম্মানিত করেছে বোর্ড এভাবে আর কোনো ক্রিকেটারকে পরবর্তীতে সম্মান জানাবে না বিসিবি। গণমাধ্যমকে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেন, ‘একদিন মুশফিক খেলা শেষ করে আমাকে বলছিল, আপনি আমাকে কোনোদিন কিছু দেননি। এটা শুনে আমিও চিন্তা করে দেখলাম আসলে ওকে তো আমি কোনোদিন আলাদা…
আরো পড়ুনযে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের চুক্তিতে বিলম্ব করেছে পাকিস্তান
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পাকিস্তানকে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের অনুমতি দিয়েছে। ওই বছরের ফেব্রুয়ারি ও মার্চে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা। ক্রিকেট পাকিস্তান এক প্রতিবেদনে জানিয়েছে, আইসিসি কিছু দিন আগে হোস্টিং (আয়োজন বিষয়ক) চুক্তিটি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে পাঠিয়েছে। সাধারণত এই ধরনের নথিগুলো অবিলম্বে স্বাক্ষর করে তা ফেরত দেওয়া হয়। কিন্তু পিসিবি এখনো চুক্তিপত্রে সই করেনি। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে চুক্তি করার প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার আগে বিশিষ্ট আইনজীবীদের পরামর্শ চেয়েছে পিসিবি। তাছাড়া পিসিবি আইসিসির কাছে…
আরো পড়ুনপাহাড়ের প্রত্যন্তঞ্চলে বিস্ফোরক আইইডি পুঁতে মৃত্যুফাঁদ
পাহাড়ে ক্রমশ ভয়ংকর হয়ে উঠেছে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। বান্দরবান জেলার রুমা, থানচি, রোয়াংছড়ি এবং রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলগুলোতে বিক্ষিপ্তভাবে মাটির নিচে বিস্ফোরক আইইডি (হাতে তৈরি বোমা) পুঁতে রেখে মৃত্যুর ফাঁদ তৈরি করেছে বম জনগোষ্ঠীর বিপথগামী এ সশস্ত্র সদস্যরা। হাতে তৈরি বোমা বিস্ফোরণে সেনা কর্মকর্তাসহ সাধারণ মানুষের মৃত্যুর সংখ্যাও বাড়ছে প্রতিনিয়ত। অপরদিকে কেএনএফ সশস্ত্র সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়া বম জনগোষ্ঠীর বিপথগামী সদস্যদের শান্তির পথে ফেরাতে পার্বত্য চট্টগ্রামের সব জাতি-গোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে উদ্যোগ নিয়েছে পার্বত্য জেলা পরিষদ। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের তথ্যমতে, শুক্রবার সেনাবাহিনীর একটি…
আরো পড়ুনসুখবিলাসের পাহাড়ে গয়ালের খামার
গরুর মতো দেখতে হলেও গয়ালের শিং দুপাশে ছড়ানো, সামান্য ভেতরমুখী বাঁকানো। শিংয়ের গোড়া অত্যন্ত মোটা। কালো গয়ালের হাঁটুর নিচ থেকে ক্ষুর পর্যন্ত সাদা লোমে ঢাকা। গয়ালের কুঁজ এতো বড় যে তার অবস্থান কাঁধ থেকে পিঠের মাঝামাঝি পর্যন্ত বিস্তৃত। নাদুসনুদুস এ পশুর একেকটির দাম হাঁকা হচ্ছে চার থেকে পাঁচ লাখ টাকা। দেশের বিভিন্ন গরুর গড় ওজন ২০০ থেকে ৪০০ কেজি। কিন্তু প্রতিটি গয়ালের গড় ওজন ৬০০ থেকে ৭০০ কেজি হয়। প্রতি বছর কুরবানির ঈদ এলেই চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পশুরহাটে বিক্রি হয় গয়াল। কুরবানির পশু হিসাবে কেউ কেউ গয়াল কেনেন। ধীরে ধীরে চাহিদা…
আরো পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ আজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের দ্বিতীয় মেধাতালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও কোটার মেধাতালিকা চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) বিকেল ৪টায় এই তালিকা প্রকাশ করা হবে বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার বিকেল ৪টায় দ্বিতীয় ধাপের মেধাতালিকা, বিষয় পরিবর্তন ও কোটার মেধাতালিকা প্রকাশ করা হবে। স্নাতক ভর্তির ফলাফল এসএমএস (nuathnroll no টাইপ করে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে) জানা যাবে। আর রাত ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) মাধ্যমে নির্ধারিত তথ্য প্রদান সাপেক্ষে এ তালিকা পাওয়া যাবে।
আরো পড়ুনদূষিত শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা
বিশ্বে দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে উঠে এসেছে ঢাকার নাম। মঙ্গলবার (২০ জুন) সকাল ৮টা ৪৬ মিনিটে বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকার বায়ুর মানের স্কোর ছিল ১৫৬। বায়ুর মান বিচারে এই মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। এদিন বায়ুর মানে দ্বিতীয় অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর। শহরটির দূষণমাত্রার স্কোর হচ্ছে ১৫২। পাশাপাশি তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানেরই আরেকটি শহর করাচি। দূষণ সূচকে শহরটির স্কোর…
আরো পড়ুনযে আলোচনার মধ্য দিয়ে শেষ হলো চীন-যুক্তরাষ্ট্রের বৈঠক
ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই সুর নরম করল বিশ্বের সবচেয়ে বড় দুই শক্তি যুক্তরাষ্ট্র ও চীন। দক্ষিণ চীন সাগরে আধিপত্য, তাইওয়ান ইস্যুসহ নানা বিষয়ে প্রতিযোগিতাকে সংঘাতে রূপ দিতে চায় না যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে দীর্ঘ পাঁচ বছর পর টানা দুই দিন বেইজিং সফর করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সোমবার তিনি ৩৫ মিনিট বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। খবর নিউইয়র্ক টাইমস ও সিনহুয়ার। এরপর সংবাদ সম্মেলনে ব্লিংকেন বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘স্থিতিশীল’ করতে একমত দুই দেশ, এ বিষয়ে ‘অগ্রগতি’ হয়েছে। তবে এক সফরেই সব সমস্যার সমাধান হবে না বলেও উল্লেখ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।…
আরো পড়ুনগণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান
গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে রাশেদ খানকে। সোমবার রাতে দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও দপ্তর সমন্বয়ক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আতাউল্লাহর সঞ্চালনায় সোমবার কেন্দ্রীয় কার্যালয়ে পূর্বনির্ধারিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভার সাংগঠনিক আলোচনা ছাড়াও দলের আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার বিভিন্ন রাজনৈতিক তৎপরতায় উদ্ভুত পরিস্থিতি ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সুশৃঙ্খলভাবে দলের নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে সর্বসম্মতিক্রমে ভারপ্রাপ্ত আহ্বায়ক…
আরো পড়ুনযে কারণে ৩১ আগস্টকে জাতীয় ছুটি ঘোষণা করল তালেবান
প্রতি বছর ৩১ আগস্ট আফগানিস্তানে জাতীয় ছুটি পালিত হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির শাসকগোষ্ঠী তালেবান। আফগানিস্তান থেকে দখলদার মার্কিন সেনাদের বিদায় করার বার্ষিকীকে স্মরণীয় করে রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের ক্যালেন্ডারে একটি ছুটির দিন সংযোজন করেছে তালেবান সরকার। সেই হিসাবে প্রতি বছর ৩১ আগস্ট দেশটিতে জাতীয় ছুটি পালিত হবে। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার কাবুল সরকার তাদের এ সিদ্ধান্ত ঘোষণা করেছে। আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি সেনা প্রত্যাহারের প্রথম বার্ষিকীতে গত বছর কাবুলে উৎসব পালন করে তালেবান কর্তৃপক্ষ। এ উপলক্ষ্যে কাবুলের সাবেক মার্কিন দূতাবাসের নিকটবর্তী মাসুদ…
আরো পড়ুন