রোমাঞ্চকর জয়ের পর অস্ট্রেলিয়ার দুঃসংবাদ

অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে এজবাস্টনে উসমান খাজা, প্যাট কামিন্স ও নাথান লায়নের বীরত্বে রূপকথার গল্প লিখল অস্ট্রেলিয়া।  অ্যাশেজের এ মর্যাদার লড়াইয়ে রূপকথার জয়ের পরও দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। স্লো ওভার রেটের কারণে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দলকে শাস্তি দেওয়া হয়। দুই দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করে আইসিসি। একই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২ পয়েন্ট দুটি দল থেকেই কেটে নেওয়া হয়েছে। আইসিসির আচরণ বিধির ২.২২ অনুচ্ছেদ অনুসারে প্রতি ওভার দেরির জন্য ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনতে হবে ক্রিকেটারদের। আর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নীতিমালার ১৬.১১.২ অনুচ্ছেদ অনুসারে প্রতি ওভারের…

আরো পড়ুন

এবার অপুর উপস্থাপনায় নাচবেন বুবলী

‘ভোগে নয় ত্যাগেই আনন্দ’—এ থিমকে উপজীব্য করে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ঈদের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’ এবারও সেজেছে বর্ণিল আয়োজনে।  অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। নাচ, গান, আড্ডা, নাটিকা— সবই থাকছে এ পর্বে। কিংবদন্তি চিত্রনায়ক ফারুককে উৎসর্গ করে তার অভিনীত সিনেমার জনপ্রিয় তিনটি গানের কোলাজের সঙ্গে নাচবেন চিত্রনায়িকা দীঘি ও চিত্রনায়ক আদর আজাদ। ফারুক অভিনীত ‘সব সখিরে পার করিতে’, ‘তুমি আমার মনের মাঝি’,‘তুমি ডুব দিওনা জলে কন্যা’ গান তিনটির কোলাজের সঙ্গে নাচতে দেখা যাবে তাদের। ‘আমার নাম মিস বুবলী’, ‘মেঘের নৌকা তুমি’ গানের কোলাজের সঙ্গে নাচবেন…

আরো পড়ুন

বুয়েটে প্রথম কুড়িগ্রামের শাফিন

কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের পুটিমারী গ্রামের ছেলে মো. শাফিন আহমেদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন। মঙ্গলবার (২০ জুন) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়। মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করা শাফিন সাবেক বিমানবাহিনীর সদস্য মো. সেকেন্দার আলী ও মোছা. সুকরিয়া পারভীনের ছেলে। ২০২০ সালে রাজউক উত্তরা মডেল কলেজ থেকে বিজ্ঞান শাখায় জিপিএ-৫ নিয়ে এসএসসি ও ২০২২ সালে একই প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান শাখায় জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন। বুয়েট ছাড়াও শাফিন মেডিকেল জাতীয় মেধা…

আরো পড়ুন

তরুণদের যে ৪ পরামর্শ দিলেন বিল গেটস

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন হচ্ছে মাইক্রোসফটের উদ্ভাবক বিল গেটস। তিনি তরুণদের জন্য অনুপ্রেরণা। তার টেক জায়ান্ট মাইক্রোসফট বিশ্বের সবচেয়ে বড় মাইলফলকগুলোর মধ্যে একটি। তার অভিজ্ঞতা নিয়ে বিল গেটস তরুণ প্রজন্মকে অনেক পরামর্শ দিয়েছেন। যা মেনে চললে তরুণ সমাজ ব্যর্থতা নিয়ে ভেঙ্গে পড়বে না। বরং শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাবে। আজীবন শিক্ষা গ্রহণ করুন সর্বদা শিক্ষা গ্রহণের ওপর জোর দিয়েছেন বিল গেটস। তিনি বিশ্বাস করেন, সাফল্যের চাবিকাঠি ক্রমাগত জ্ঞান সম্প্রসারণ এবং নতুন দক্ষতা অর্জনের মধ্যে পাওয়া যায়। তিনি সবসময় তরুণদের কৌতূহলী থাকতে বলেন। প্রচুর পড়তে বলেন। ব্যক্তিগত এবং পেশাদার…

আরো পড়ুন

উঠানে খেলার সময় বজ্রপাতে প্রাণ গেল ২ ভাইয়ের

নওগাঁর রাণীনগর উপজেলায় উঠানে খেলার সময় বজ্রপাতে আপন দুই ভাই (শিশু) মারা গেছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মিরাট ইউনিয়নের জালালাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে।  নিহতরা হলো— জালালাবাদ গ্রামের লাবু ফকিরের দুই ছেলে সামিউল ইসলাম (১০) ও রিফাত হোসেন (৪)। সামিউল ওই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা জানান, বুধবার বেলা ১১টার দিকে হঠাৎ করে দক্ষিণ-পশ্চিম দিক থেকে কালো মেঘ উড়ে আসে। বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় তারা দুই ভাই বাড়ির উঠানে খেলাধুলা করছিল। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই…

আরো পড়ুন

‘প্রিয়তমা’র একটি পোস্টার প্রকাশ, ভক্তদের মাঝে তোলপাড়ের সৃষ্টি

আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে ‘প্রিয়তমা’য় শাকিবের ফার্স্ট লুক। যেটা নিয়ে আলোচনার রেশ না কাটতেই ৮০ বছরের এক বৃদ্ধের চেহারায় দেখা গেছে ঢাকাই সিনেমার শীর্ষ এই নায়ককে।  মঙ্গলবার বিকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘প্রিয়তমা’র একটি পোস্টার প্রকাশ করেছেন শাকিব। যেখানে ৮০ বছরের এক প্রবীণের চরিত্রে দেখা গেছে তাকে। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, আছি তোমারই অপেক্ষায় . . .। সিনেমার পোস্টারে দেখা গেছে, সাদাপাকা লম্বা চুল। সাদা পায়জামা-পাঞ্জাবি পরে বসে আছেন এক বৃদ্ধ। জীবন সায়াহ্নে এসে অপলক দৃষ্টিতে তাকিয়ে কী যেন খুঁজছেন।…

আরো পড়ুন

আর্থিক প্রতিষ্ঠানে কমেছে আমানত, বেড়েছে ঋণ

দেশের নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আমানত কমেছে, বেড়েছে ঋণ। গত ডিসেম্বর থেকে মার্চ এই তিন মাসে এ খাতে আমানত কমেছে ৫৩ কোটি টাকা। এর বিপরীতে ঋণ বেড়েছে ৯২ কোটি টাকা। আমানতের মধ্যে দীর্ঘমেয়াদি আমানত যেমন কমছে, তেমনি কমছে সরকারি খাতের আমানতও। বাণিজ্যিক ব্যাংকগুলোও দুর্বল আর্থিক প্রতিষ্ঠান থেকে আমানত তুলে নিচ্ছে। এসব কারণে সার্বিকভাবে এ খাতে আমানত কমে যাচ্ছে। মঙ্গলবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। সূত্র জানায়, বেশ কয়েক বছর আগে কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানে বড় ধরনের ঋণ জালিয়াতির ঘটনা ঘটে। এতে কয়েকটি প্রতিষ্ঠান আর্থিকভাবে দুর্বল হয়ে…

আরো পড়ুন

ফুটবলার রজনী কান্তকে ৩০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক রজনী কান্ত বর্মণসহ চার ক্রীড়াবিদ ও সংগঠককে মোট ৫৯ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক এই সহায়তার অর্থের চেক হস্তান্তর করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। প্রধানমন্ত্রীর অনুদানের মধ্যে আবাহনী ক্রীড়াচক্রের সাবেক অধিনায়ক কাজী আনোয়ার হোসেনকে ২৫ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র ও ফ্ল্যাট, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক রজনী কান্ত বর্মণকে ৩০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র, আবাহনী ক্রীড়াচক্রের কর্মচারী মো. তারেকুল ইসলাম লিটনকে ২ লাখ টাকা ও মো. আতাউল ইসলামকে…

আরো পড়ুন

ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের

ব্যাটিং ব্যর্থতায় শিরোপার কাছে গিয়েও হতাশা নিয়ে ফিরতে হয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দলকে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ইমার্জিং এশিয়া কাপে ভারতের শিরোপা নিশ্চিত করেছে।  ভারতের দেওয়া ১২৮ রানের জবাবে মাত্র ৯৬ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। ৩১ রানে জয় পাওয়া ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন শ্রেয়াংকা পাতিল। বুধবার বৃষ্টিময় ইমার্জিং এশিয়া কাপের ফাইনালও মাঝপথে ভেসে যাওয়ার শঙ্কা জেগেছিল। বৃষ্টি থামলেও বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় থামানো যায়নি। নির্ধারিত ওভার শেষ হওয়ার ৪ বল আগেই গুটিয়ে গেছে লতা মণ্ডলের দল।

আরো পড়ুন

নতুন যুগে পাকিস্তান ক্রিকেট বোর্ড

নাজাম শেঠির নেতৃত্বাধীন ব্যবস্থাপনা কমিটি ভেঙে দেওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড নতুন যুগে প্রবেশ করেছে বলে মনে করা হচ্ছে।  ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, পিসিবি ম্যানেজমেন্ট কমিটি মঙ্গলবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নাজাম শেঠির সভাপতিত্বে বৈঠক করেছে। যেখানে একটি গভর্নর বোর্ডের গঠন অনুমোদন করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এ সংক্রান্ত বিজ্ঞপ্তির পর ব্যবস্থাপনা কমিটি বিলুপ্ত হয়ে গেছে। নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত পিসিবির নির্বাচন কমিশনার আহমেদ শেহজাদ ফারুক রানা পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এদিকে পিসিবির চেয়ারম্যান নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীরা হলেন সাবেক পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট…

আরো পড়ুন