ঐতিহ্যবাহী মিঠাপুকুর, জেনে নিন এর ইতিহাস

উত্তরের জেলা রংপুরের অন্যতম উপজেলা মিঠাপুকুর। রাজধানী ঢাকা থেকে বিভাগীয় শহর রংপুরে  প্রবেশের ঠিক ২০ কিলোমিটার আগেই এর অবস্থান। এই উপজেলার নামটি মূলত মুঘল আমলে খনন করা একটি পুকুরের নাম থেকেই এসেছে।  কথিত আছে ১৬৬২সালে মোগল সম্রাট আওরঙ্গজেবের আদেশে সেনাপতি মীর জুমলা কোচ বিহার ও আসাম অভিযান কালে মিঠাপুকুরে এসে অবস্থান নেন। এ সময় মীর জুমলা তার বিশাল সৈন্য বাহিনীর সুপেয় পানির ব্যবস্থা নিয়ে চিন্তিত ছিলেন। অবশেষে মিঠাপুকুর মৌজায় শাহ ইসমাইল গাজীর আমলের (৪৫৯-১৪৭৪ইং) খনন করা চারটি ছোট ছোট পুকুরের অস্তিত্ব পান তিনি। সেই চারটি পুকুর নতুন করে খনন করে…

আরো পড়ুন

পদ্মাসেতুতে অর্থায়ন না করার ভুল বুঝতে পেরেছে বিশ্বব্যাংক: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, পদ্মাসেতু থেকে মুখ ফিরিয়ে নিয়ে বিশ্বব্যাংক যে ভুল করেছে সেটা তারা অনুধাবন করতে পেরেছে। এজন্যই তারা ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রী ডেকেছে।   বিশ্বব্যাংকের এ অনুধাবনের জন্য ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, তারা এখন বাংলাদেশকে সহযোগিতা করতে চায় বিভিন্ন প্রকল্পে। তবে তাদের এই অর্থ সহযোগিতা বাংলাদেশ নিবে কি না সেটাও ভেবে দেখছে সরকার। কারন, কাদের সহযোগিতা নিবে আর কাদেরটা নিবেনা সেই সক্ষমতা এখন বাংলাদেশের আছে।  এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি এদেশে ধনিক এবং বনিক শ্রেনী তৈরি করেছে। জিয়াউর রহমানই এদেশে…

আরো পড়ুন

ডিম দিয়ে চাইনিজ সাইড ডিশ

চিকেন চিলিতো অনেকেই খেয়েছেন, কিন্তু এগ চিলি খাওয়া হয়েছে কি। ফ্রায়েড রাইসের সঙ্গে এগ চিলি খেতে বেশ ভালোই লাগে। খুব সহজে ঘরেই তৈরি করতে পারবেন এগ চিলি। জেনে নিন এগ চিলির রেসিপি- প্রথমে সেদ্ধ করা ডিম খোসা ছাড়িয়ে চার ভাগ করে নিন। এবার একটি বাটিতে কর্ন ফ্লাওয়ার ৩ চামচ, সামান্য লবণ, গোলমরিচ ১/৩ চামচ, একটি ডিমের সাদা অংশ মিশিয়ে নিন ভালো করে। ঘন গোলা তৈরি হবে তাই পানি খুব সামান্য মেশাবেন। এবার একটি বাটিতে তিন চামচ ময়দা নিয়ে তাতে ডিমের টুকরো ভালো করে মিশিয়ে নিন। কড়াইয়ে ডিপ ফ্রাই করার মত…

আরো পড়ুন

যে কারণে হঠাৎ সপরিবারে সৌদিতে মেসি

সর্বশেষ লিগ ম্যাচে ৩-১ গোলে হেরেছে পিএসজি। এই ম্যাচে নিজে তো গোল করতে পারেননি, এমনকি গোল করাতেও পারেননি মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসির এমন ব্যর্থতায় চলছে নানা সমালোচনা। ঠিক এই মুহূর্তে হঠাৎ সপরিবারে সৌদি আরব গেছেন আর্জেন্টাইন সুপার স্টার। মেসির সৌদি সফরের খবর শুনে সবাই নড়েচড়ে বসতে পারেন। হয়তো ভাবতে পারেন, তাহলে কি ক্রিশ্চিয়ান রোনাল্ডোর পথ ধরছেন মেসিও। না, আসলে বিষয়টা তেমন না। তিনি কোনো সৌদি ক্লাবে যোগ দিতে যাননি দেশটিতে। সৌদি গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, মেসি হলেন সৌদি আরবের পর্যটনদূত। তারই অংশ হিসেবে পরিবার নিয়ে মরুর দেশে…

আরো পড়ুন

প্রবাসী ও রপ্তানি আয়ে বাড়ল ডলারের দাম

প্রবাসী ও রপ্তানি আয়ের ক্ষেত্রে এক টাকা বাড়িয়ে ডলারের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। এখন থেকে বৈধপথে রেমিট্যান্স পাঠালে প্রতি ডলারে পাওয়া যাবে ১০৮ টাকা। সরকারের আড়াই শতাংশ প্রণোদনাসহ মিলবে ১১০ টাকা ৫০ পয়সা। আর রপ্তানিকারকরা প্রতি ডলারের বিপরীতে পাবেন ১০৬ টাকা।  এতদিন রেমিট্যান্সের বিপরীতে ডলারের দাম ছিল ১০৭ টাকা এবং রপ্তানি আয়ের ক্ষেত্রে ছিল ১০৫ টাকা। রোববার অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এ সিদ্ধান্ত সোমবার থেকে কার্যকর করা হবে। সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন…

আরো পড়ুন

বঙ্গবন্ধুর দুর্নীতিবিরোধী বক্তব্য পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করতে রুল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্নীতিবিরোধী বক্তব্যসমূহ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যবইয়ে কেন অন্তর্ভুক্তি করা হবে না- তা জানতে চেয়ে সুয়োমুটো রুল দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে  মন্ত্রি পরিষদ সচিব ও শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দুদককে বিষয়টি অবজার্ভ করতে বলা হয়েছে। এ ছাড়া ডিজি আর্কাইভকে প্রয়োজনীয় অডিও, ভিডিও যদি থাকে তা কোর্টকে হলফ আকারে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৪ঠা জুন রুলের জবাব দিতে…

আরো পড়ুন

মনোনয়ন পাবেন না আ.লীগের জনপ্রিয় এমপিরা

আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে কঠোর হচ্ছে আওয়ামী লীগ। আগামী জাতীয় নির্বাচনে জনপ্রিয় এমপিদের বাদ দিয়ে সেরা প্রার্থী খুঁজে বের করতে বেশ কয়েকটি জরিপ চালাচ্ছে ক্ষমতাসীন দলটি।  দলীয় সূত্র বলছে, সাম্প্রতিক সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী বাছাই তারই উদাহরণ। গাজীপুর ও বরিশালের বর্তমান মেয়রদের বাদ দিয়ে নতুন প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে। দলটির নেতারা বলছেন, সিটি নির্বাচনের মনোনয়নের মাধ্যমে দলের সভাপতি মূলত কারও মনোনয়নই যে নিশ্চিত নয় এই বার্তা দিতে চেয়েছেন। তারা বলছেন, আগামী নির্বাচনে মানুষের জন্য কাজ করেন, দল এবং নিজ নির্বাচনী এলাকায় জনপ্রিয় ও গ্রহণযোগ্যতা আছে এমন ব্যক্তিরাই নৌকা…

আরো পড়ুন

দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশকে ধবংস করার জন্য দুই তিনটি রাজনৈতিক দল খুব চেষ্টা করছে। সেসব ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি। তাদের যেসব ষড়যন্ত্র বাংলাদেশের মানুষই প্রতিহত করবে এবং ছিন্নভিন্ন করে দেবে বলেও হুশিয়ার করেন মন্ত্রী। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) নির্বাচনি এলাকার জনগণের সঙ্গে এক পথসভায় তিনি এসব কথা বলেন। আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শোনলোইঘর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভা হয়। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আপনারা আমার সঙ্গে কাজ করবেন এটাই আমার বিশ্বাস। তিনি বলেন, একমাত্র শেখ হাসিনার আমলেই দেশের উন্নয়ন হয়। এসময় তিনি…

আরো পড়ুন

লাখো মুক্তায় মোড়ানো পোশাকে চমক দিলেন আলিয়া

কল্প কথার রাজকন্যার বেশেই যেন হাজির বলিকন্যা আলিয়া ভাট। মুক্তায় মোড়ানো সাদা গাউনে তিনি হাঁটলেন মেট গালার মঞ্চে।  তার এমন পোশাক আলো ঝলমলে রাতে সবার নজর কেড়েছে। ফ্যাশন দুনিয়ার অন্যতম বড় আয়োজন মেট গালা। গতকাল সোমবার রাতে নিউইয়র্কে মেট গালা ২০২৩-এর আসর বসেছিল। আলিয়ার জন্য এই রাত ছিল বিশেষ। কারণ এবারই মেট গালায় অভিষেক হয়েছে এই বলিউড অভিনেত্রীর। অভিষেক রজনীতে সাদা গাউনে মেট গালার লালগালিচায় শুভ্রতা ছড়িয়েছেন আলিয়া। নেপালি-আমেরিকান ডিজাইনার প্রবাল গুরুং আলিয়ার এ গাউন ডিজাইন করেছেন। গাউনটি আরও ঝলমলিয়ে উঠেছে এক লাখ মুক্তার চমকে। মেট গালার রাতে আলিয়ার পরির…

আরো পড়ুন

বিয়ে করলেন সালমান মুক্তাদির

বিয়ে করেছেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মঙ্গলবার দুপুরে এ তথ্য দিয়েছেন তিনি নিজেই। তবে স্ত্রীর নাম-পরিচয় প্রকাশ করেননি এই কনটেন্ট ক্রিয়েটর। বরের পোশাকে স্ত্রীর সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সালমান। লিখেছেন, ‘সালমান মুক্তাদির-এর সমাপ্তি -৩০.০৪. ২০২৩। সারা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।’ ছবিগুলোর মন্তব্যের ঘরে নবদম্পতিকে শুভকামনা জানাচ্ছেন সালমানের অনুরাগীরা। দু’জনের সুন্দর ভবিষ্যত কামনা করছেন তারা। তবে কেউ কেউ এটা বিশ্বাস করতে পারছেন না। এর পেছনে অবশ্য কারণও আছে। ভিডিওতে সাধারণত অনুরাগীদের বোকা বানানোর জন্য প্রাঙ্ক বা মজা করে থাকেন সালমান। এই…

আরো পড়ুন