উপকূলীয় এলাকায় বোরো চাষে রেকর্ড ফলন

বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের চরগাছিয়া গ্রামের একটি মাঠে ২০০ বিঘা জমি প্রথমবারের মতো বোরো চাষের আওতায় এসেছে, আগে এই সময়ে জমি পতিত থাকত। এ বছর মাঠজুড়ে চাষ করা হয়েছে ব্রিধান ৬৭, ৭৪, ৮৯, ৯২, ৯৯ ও বঙ্গবন্ধু ধান ১০০। নমুনা শস্য কর্তনে রেকর্ড ফলন পাওয়া গেছে। প্রতি বিঘাতে ব্রিধান ৮৯ হয়েছে ৩৭ মণ, ব্রি৬৭ হয়েছে ২৮ মণ, ব্রি৭৪ পাওয়া গেছে ২৮ মন, ব্রি৯৯ হয়েছে ২৮ মণ ও ব্রি৯২ হয়েছে ৩৩ মণ। আজ বুধবার দুপুরে নমুনা শস্য কর্তনে এই রেকর্ড ফলন পাওয়া গেছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সেচ ও…

আরো পড়ুন

বৃষ্টি হতে পারে আজও

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলাসহ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানীসহ বেশ কয়েকটি জেলায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ০৮-১২ কি.মি বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি…

আরো পড়ুন

খুব খারপা সময় যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী সামান্থার !

খুব খারপা সময় যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। একদিকে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে তার শেষ ছবি ‘শকুন্তলম’। বিপুল অংকের অর্থ খরচ করে বানানো ছবির ব্যর্থতায় বেশ হতাশ হয়েছেন দক্ষিণী এই অভিনেত্রী। জানা গেছে, প্রায় ২২ কোটি রুপির ক্ষতি হয়েছে এই ছবির প্রযোজকের।  অন্যদিকে, আন্তর্জাতিক স্পাই থ্রিলার সিরিজ ‘সিটাডেল’-এর জন্য সম্প্রতি লন্ডনে গিয়ে সাড়া ফেলে দিয়েছেন অভিনেত্রী। সিরিজের প্রিমিয়ার থেকে শুরু করে আন্তর্জাতিক তারকাদের সঙ্গে সাক্ষাৎ, সব মিলিয়ে এক চূড়ান্ত ইউফোরিয়ার মধ্যে রয়েছেন তিনি। তবে ‘শকুন্তলম’-এর মতো বাণিজ্যিক ছবির ব্যর্থতা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে তাকে। বাণিজ্যিক ঘরানার ছবির নায়িকা…

আরো পড়ুন

দেশে ফিরেছেন মোস্তাফিজ, যা বলল দিল্লি

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দলের সঙ্গে যোগ দিয়েছেন লিটন দাস। তবে আইপিএল খেলতে ভারতে থাকা টাইগার পেসার মোস্তাফিজুর রহমান দেশে ফিরেছেন।  বুধবার বিকাল সোয়া ৩টার দিকে স্ত্রীসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন তিনি। আইপিএল রেখে দেশে ফেরায় মোস্তাফিজের বিদায়ী বেলায় দলটির প্রধান কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছে দিল্লি। ক্যাপশনে লিখেছে, ‘আমাদের সবার পক্ষ থেকে একজন কোচের আশীর্বাদ ও শুভকামনা, আমাদের বাঘকে (মোস্তাফিজ) পান্টার (পন্টিং)।’ এদিকে মোস্তাফিজও তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে পন্টিংয়ের সঙ্গে সেই একই ছবি শেয়ার করে লিখেছেন, ‘ধন্যবাদ এমন সুন্দর মুহূর্তের…

আরো পড়ুন

রপ্তানি ও রেমিট্যান্স কমেছে বাড়বে ডলারের ওপর চাপ

দেশে বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুটি খাত রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহ কমেছে এপ্রিলে। রপ্তানি আয় সাড়ে ১৬ শতাংশ এবং রেমিট্যান্স প্রায় ১৭ শতাংশ কমেছে। এ দুই খাতে আয় কমায় বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বড় ধরনের চাপ বাড়বে। একই সঙ্গে ডলারের দাম বেড়ে যাওয়া এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমার শঙ্কা রয়েছে। সব মিলে অর্থনীতিতে অস্থিরতা আরও বাড়বে। সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে তথ্যপ্রবাহ বিশ্লেষণ করে দেখা যায়, দেশে বৈদেশিক মুদ্রা আয়ের ৭০ শতাংশই আসছে রপ্তানি থেকে। রেমিট্যান্স থেকে আসছে ২৮ শতাংশ। বাকি ২ শতাংশ অন্যান্য খাত থেকে। বৈদেশিক মুদ্রা আয়ের বড়…

আরো পড়ুন

রপ্তানি আয়ে বড় ধাক্কা

মার্চ মাসের মতো এপ্রিলেও ইউরোপ, আমেরিকার মন্দার ধকলে পড়েছে দেশের তৈরি পোশাক শিল্প। এর প্রভাব পড়েছে রপ্তানি আয়ে। যা লক্ষ্যমাত্রা থেকে পিছিয়েছে প্রায় ২২ শতাংশ। এ মাসে লক্ষ্যমাত্রা ৫০৫ কোটি ডলারের বিপরীতে আয় হয়েছে প্রায় ৩৯৭ কোটি ডলার। একইসঙ্গে গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় কমেছে ১৬ শতাংশের বেশি। গত বছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ৪৭৪ কোটি ডলারের পণ্য। বুধবার (৩ মে) রপ্তানি উন্নয়ন ব্যুারোর (ইপিবি) রপ্তানি আয়ের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে । ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১০ মাসে (জুলাই-এপ্রিল) ৪ হাজার ৭২১ কোটি ডলার লক্ষ্যমাত্রা…

আরো পড়ুন

পদ্মাসেতু রেল সংযোগ, ব্যয় বাড়ছে ৩০১ কোটি টাকা

পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের ব্যয় আবারও বাড়ছে। এ দফায় একটি পরামর্শক প্রতিষ্ঠানের জন্য ৩০১ কোটি টাকা বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৩ মে) দুপুর সাড়ে ১২টায় সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান ‘বাংলাদেশ আরমজ ইন অ্যাসোসিয়েশন ইউথ বিআরটিসি, বুয়েট’র সঙ্গে চুক্তি ২০২৪ সালের মে পর্যন্ত বাড়াতে ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৩০১ কোটি ৪২ লাখ টাকা ব্যয় বৃদ্ধির…

আরো পড়ুন

ভারতীয় তারকার বিরুদ্ধে যৌনকর্মীদের সঙ্গে রাত কাটানোর অভিযোগ

ভারতীয় দলের সঙ্গে হোটেলে থাকাকালীন যৌনকর্মীদের সঙ্গে রাত কাটান তারকা পেস বোলার মোহাম্মদ শামি। সুপ্রিমকোর্টে এমন অভিযোগ করেছেন তার সাবেক স্ত্রী হাসিন জাহান। হাসিন জাহান এক সময় মডেলিং করতেন। আইপিএলে চিয়ারলিডার হিসেবেও কাজ করেছেন তিনি। তার অভিযোগ বিয়ের পরেও শামি ভারতীয় দলের হয়ে খেলতে গিয়ে হোটেলে অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়াতেন। ২০১৮ সালে প্রথম যাদবপুর থানায় মোহাম্মদ শামির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন হাসিন জাহান। যদিও সেই অভিযোগ অস্বীকার করেন তারকা পেসার। এরপর শামির বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ করেছিলেন হাসিন। ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন শাখা জানায় শামি কোনো ম্যাচ গড়াপেটার…

আরো পড়ুন

আরও ৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

দেশের জ্বালানির চাহিদা মেটাতে আরও ৪ কার্গো (এক কার্গো ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। এতে মোট ব্যয় হবে ২ হাজার ১৪ কোটি টাকা। তিন কার্গো এলএনজি আসবে সিঙ্গাপুর থেকে, বাকি এক কার্গো সরবরাহ করবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি। বুধবার এলএনজি আমদানির চারটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি জানান, সভায় মোট ১৪টি ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মধ্যে স্পট…

আরো পড়ুন

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল হবে না: আইনমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবির মুখে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আমি দ্ব্যর্থহীন ভাষায় একটি কথা বলতে চাই, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল হবে না।’ তবে আইনমন্ত্রী এবার ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের ব্যাপারে একটি সুনির্দিষ্ট সময় দিয়েছেন। তিনি বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে আইনটি সংশোধন করার চেষ্টা করা হবে। তবে কোনোভাবেই আইনটি বাতিল করা হবে না। এই আইনের সমস্যা দূর করে সবার কাছে গ্রহণযোগ্য করতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য একটি কমিটি করা হয়েছে। বুধবার রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ডিজিটাল নিরাপত্তা…

আরো পড়ুন