আচরণবিধি লঙ্ঘন: আজমত উল্লার ব্যাখ্যায় সিইসি যা জানালেন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খানের ব্যাখ্যায় নির্বাচন কমিশন প্রাথমিকভাবে সন্তুষ্ট বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রোববার ইসির সভা কক্ষে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করেন আজমত উল্লা। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার। আচরণবিধি ভঙ্গ করায় আজমত উল্লা খানের প্রার্থিতা কেন বাতিল করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে গত ৩০ এপ্রিল তাকে তলব করেছিল কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, অন্য নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।…

আরো পড়ুন

মামুনুল হকের ২ মামলায় জামিন বহাল

রাজধানীর পল্টন ও চট্টগ্রামের হাটহাজারী থানায় করা মামলাগুলোর মধ্যে দুটিতে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত। রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। বাকি তিন মামলার এখনো শুনানি হয়নি। এর আগে গত ৩ মে মামুনুল হকের জামিন বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে তাকে জামিন দেন হাইকোর্ট। এ বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন। ওই দিন আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ…

আরো পড়ুন

ডেঙ্গি নিয়ে সতর্ক হতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বাংলাদেশে কিছু দিন ধরে আবারো ডেঙ্গি সংক্রমণের প্রভাব বাড়ছে। তাই ডেঙ্গি সংক্রমণ থেকে মুক্ত থাকতে হলে সবাইকে সজাগ হতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সবাইকে সতর্ক হতে হবে। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে রোববার দুপুরে বিশ্ব টিকাদান সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গি থেকে বাঁচতে মশার কামড় থেকে মুক্ত থাকতে হবে। এ জন্য আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। খেয়াল রাখতে হবে যাতে বাসা বাড়ির ছাদ, আঙিনায় পানি জমে না থাকে। জাহিদ মালেক বলেন, প্রতি বছরের ন্যায় বিশ্বজুড়ে এবারো টিকাদান…

আরো পড়ুন

২০০ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত নিশ্চিত করল বাপেক্স

ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ইলিশা-১ নামের নতুন গ্যাসক্ষেত্রের কূপে প্রায় ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক আলমগীর হোসেন জানিয়েছেন, রোববার ভোরের দিকে দ্বিতীয় ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা শুরু করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তিনি আরও জানান, ইলিশা-১ কূপ খনন শেষে তিনটি স্তরে বিপুল পরিমাণ গ্যাসের সম্ভাবনা দেখেছিলেন তারা। গত ২৮ এপ্রিল তারা ওই কূপে প্রথম ডিএসটি পরীক্ষা শুরু করে আগুন প্রজ্বলন করেন। গত ৫ মে প্রথম পরীক্ষা শেষ হয়। আজ রোববার দ্বিতীয় স্তরের…

আরো পড়ুন

‘মোচা’ আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ ও ওড়িশ্যায়!

ঘূর্ণিঝড় ‘মোচা’র সম্ভাব্য গতিপথ নিয়ে বিশ্লেষ শুরু করেছেন ভারতের আবহাওয়া অফিস। এটি কি পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে, না কি ওড়িশ্যায়?- এনিয়ে চলছে জল্পনা কল্পনা। কোথায় আছড়ে পড়বে, কত গতিতে আছড়ে পড়বে, সে বিষয়টি এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের আরহাওয়া অফিস। তবে অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ার সম্ভাবনা কমছে। বাকি থাকল তামিলনাড়ু, ওড়িশ্যা এবং পশ্চিমবঙ্গ। এই তিন রাজ্যের মধ্যে কোথায় সেটি আঘাত হানবে, তা নিয়েই আশঙ্কা বাড়ছে জনমনে। পশ্চিমবঙ্গের আরহাওয়া অফিস জানাচ্ছে, ‘মোচা’ আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা পশ্চিমবঙ্গ কিংবা ওড়িশ্যায়। আর ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে আগামী সপ্তাহেই। ‘মোচা’র আছড়ে পড়ার সম্ভাব্য অঞ্চল বিশাল।…

আরো পড়ুন

বনি হলে মনে হতো, শাকিব ও বাপ্পীর ক্ষেত্রে তা হয়নি: জাহারা মিতু

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা জাহারা মিতু। ক্যারিয়ারের শুরুতেই সুপারস্টার শাকিব খান আর কলকাতার তারকা দেবের সঙ্গে জুটি বেঁধে আলোচনায় আসেন। নিজেকে ফ্যাশন ডিজাইনার হিসেবে পরিচয় দেওয়া মিতু আগুন সিনেমায় অভিনয়ের মাধ্যমে এফডিসিতে পা দেন। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এ অভিনেত্রী। সেখানে শাকিব খানসহ আলোচিত কয়েকজন নায়ককে নিয়ে মুখ খুলেছেন মিতু। শুরুতেই এ অভিনেত্রী বলেন, আমি যখন স্পোর্টস উপস্থাপনা করতাম, তখন অনেকে আমাকে ইন্ডিয়ান মনে করত। আমাকে এতটা চিনত না। তবে সিনেমায় আসার পর সবাই চেনে। পরে স্পোর্টস উপস্থাপিকা সম্বোধন করে গণমাধ্যম উপস্থাপক জাহারা মিতুকে প্রশ্ন করেন, মেয়েদের প্রিয় খেলা কি?…

আরো পড়ুন

সালাহর রেকর্ড গোলে জিতল লিভারপুল

ব্রেন্টফোর্ডের বিপক্ষে মোহাম্মদ সালাহর একমাত্র গোল গড়ে দিল পার্থক্য। লিভারপুল ১-০ গোলে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ষষ্ঠ ম্যাচ জিতল এবং টানা নবম গোল করলেন তিনি। ১৩ মিনিটের ওই গোলে ক্লাব ও জাতীয় দলের হয়ে সর্বকালের শীর্ষ গোলদাতা হলেন মিশরীয় ফরোয়ার্ড। এই জয়ে পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জনের স্থান চার নম্বর থেকে ১ পয়েন্ট পেছনে তারা। ৩৫ ম্যাচে ৬২ পয়েন্ট অলরেডদের। দুই ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ম্যানইউ। ফ্যাবিনহোর ক্রস থেকে ভার্জিল ফন ডাইকের হেডে সালাহ বল পেয়ে জাল কাঁপান। ক্লাব ও দেশের হয়ে সালাহর…

আরো পড়ুন

উখিয়া থেকে ২৪ কেজি আইস উদ্ধার, আটক ৪

কক্সবাজারের উখিয়া থেকে ২৪.২ কেজি ক্রিস্টাল মেথ বা আইসসহ ৪ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাবের দাবি আইসের এই চালানটি দেশে উদ্ধার হওয়া সবচেয়ে বড় চালান। আটকদের একজন কক্সবাজার কেন্দ্রিক আইস চোরাচালানের অন্যতম প্রধান ব্যক্তি। একজন আছেন বাংলাদেশ পুলিশের একজন বহিষ্কৃত সদস্য। শনিবার মধ্যরাতে উখিয়ার পালংখালীর শফিউল্ল্যাহ কাটা সংলগ্ন এলাকার ইরান মাঝির আস্তানায় এ অভিযান চালানো হয়। আটকরা হলেন, উখিয়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে ইমরান প্রকাশ ইরান মাঝি (৩৩), তার ভাই মো. রুবেল প্রকাশ ডাকাত রুবেল (২৬), মৃত আলী আহমেদের ছেলে মো. আলাউদ্দিন (৩৫), টেকনাফের মৃত আবদুল করিমের…

আরো পড়ুন

তত্ত্বাবধায়ক সরকার একটি পক্ষপাতমূলক সরকার: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার একটি পক্ষপাতমূলক সরকার। পুরো দেশের মানুষ এই ব্যবস্থায় আগে থেকেই আস্থাশীল ছিল না। আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসে এটি অস্বাভাবিক ঘটনা। রোববার দুপুরে সেতু ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী। তিনি বলেন, অতীত পর্যালোচনায় দেখা যায় তত্ত্বাবধায়ক সরকারের যে চরিত্র বা বৈশিষ্ট্য ছিল তার সম্পূর্ণ বিপরীতে অবস্থান নিয়েছিল। শুধু তাই নয়, পক্ষপাতমূলক কাজ করত। বিশেষ করে ২০০১ এবং ওয়ান ইলেভেনের সময় যা তত্ত্বাবধায়ক করেছিল তা ইতিহাসে অস্বাভাবিক ঘটনা বলে উল্লেখ করেন সেতুমন্ত্রী। তিনি আরও বলেন, আমাদের দেশের বিরোধী দল বিএনপি সেই তত্ত্বাবধায়ক…

আরো পড়ুন

‘জওয়ান’ মুক্তি নিয়ে বিভ্রান্তি দূর করলেন শাহরুখ

‘পাঠান’ এর অবিশ্বাস্য সাফল্যের পর থেকেই শাহরুখ ভক্তরা অপেক্ষায় আছেন অ্যাটলি পরিচালিত শাহরুখের আসন্ন সিনেমা ‘জওয়ান’ এর মুক্তি নিয়ে। এরইমধ্যে ছবিটির মুক্তি নিয়ে কয়েক দফায় সামনে এসেছে দিন তারিখ! শনিবার সন্ধ্যায় ‘জওয়ান’ মুক্তির তারিখ নিয়ে সব বিভ্রান্তি দূর করলেন শাহরুখ। ‘জওয়ান’ মুক্তির দিনক্ষণ জানানোর পাশাপাশি শেয়ার করলেন একটি টাইটেল পোস্টারও। শাহরুখ জানিয়েছেন হিন্দি ভাষার পাশাপাশি তামিল ও তেলুগু ভাষায় আগামি ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘জওয়ান’। এর আগে ছবিটি মুক্তির তারিখ ঘোষণা আসার পরও সেটি নিয়ে বার বার তৈরি হচ্ছিলো অনিশ্চয়তা। কেননা সম্প্রতিই শেষ হয়েছে শাহরুখের ‘জওয়ান’র শুটিং। ফলে ছবিটির…

আরো পড়ুন