আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর যা বললেন তামিম

শেষ ম্যাচে জয় পেয়ে ২-০ তে সিরিজ জিতেছে বাংলাদেশ। ম্যাচ জিতার পর গণমাধ্যমের সঙ্গে কথা বললেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণের মঞ্চে তামিমের মুখে মোস্তাফিজের প্রশংসা শোনা গেল, আমি যদি বলি আমরা ম্যাচটা জেতার আশা করেছি, সেটা মিথ্যা বলা হবে। একপর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটা শেষ। কিন্তু ক্রিকেট অদ্ভুত এক খেলা। তিনি বলেন, দুই-একটা উইকেটেই ম্যাচের ম্যাচের চেহারা পাল্টে যেতে পারে। স্কোরবোর্ডেরও একটা চাপ আছে। আর যেভাবে ফিজ বোলিং করেছে, বিশেষ করে যখন সে ক্যাম্ফার ও টাকারকে আউট করেছে, তখন আমরা বিশ্বাস করা শুরু করি। মোস্তাফিজ জয়ের মঞ্চ…

আরো পড়ুন

বৃদ্ধার রুটিও নিয়ে গেল চোরে, গ্রামছাড়ার সিদ্ধান্ত

ঘূর্ণিঝড় মোখার সময় নিজের খাওয়ার জন্য তৈরি করে রাখা বৃদ্ধার ১৩টি রুটি ও নগদ টাকাসহ সব কিছু চুরি করে নিয়ে গেছে চোরেরা। শনিবার রাতে কুষ্টিয়ার খোকসা উপজেলার ১নং খোকসা ইউনিয়নের হেলালপুর গ্রামে এ চুরির ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী ওই নারীর নাম জাহানারা খাতুন ওরফে ফাতাসী মেম্বার। চোরের উপদ্রবে গ্রামছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়া এ নারী। জানা গেছে, ঘূর্ণিঝড় মোখার সময় নিজে খাওয়ার জন্য ১৩টি গমের আটার রুটি বানিয়ে রেখে শনিবার বিকালে মায়ের বাড়ি কমলাপুরে যান ষাটোর্ধ্ব জাহানারা খাতুন। রাতে আর নিজের বাড়িতে ফিরতে পারেননি। পর দিন রোববার সকালে বাড়ি…

আরো পড়ুন

মহেশখালীতে মোখার কবলে পড়ে ৩ লবণচাষির মৃত্যু

ঘূর্ণিঝড় মোখা রোববার যখন উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালাচ্ছিল, তখন মহেশখালী দ্বীপের চাষিরা ঝড়ের কবল থেকে লবণ বাঁচানোর চেষ্টা করছিলেন। ওই সময় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তিন লবণচাষির মৃত্যু হয়েছে। তারা হলেন— উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজীর পাড়া গ্রামের আবুল ফজলের পুত্র রিদোয়ান (৩৫) এবং পানিরছড়া গ্রামের আকতার কবিরের পুত্র মুহাম্মদ নেছার (৩২) ও পানিরছড়া বারঘর পাড়ার মৃত মতনের পুত্র মো. আনছার। তিন লবণচাষির মৃত্যর বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৪ মে) সকাল ১০টায় লবণ উঠানোর জন্য আনুমানিক ৪০-৫০ জন শ্রমিক মাঠে যান। বৃষ্টির মধ্যে…

আরো পড়ুন

ইউক্রেনকে আরও ট্যাংক দিচ্ছে ফ্রান্স

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে আরও ট্যাংক ও সাঁজোয়া যান পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। এগুলো চালাতে ইউক্রেনীয় সেনাদের বিশেষভাবে প্রশিক্ষণও দেওয়া হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার রাতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি ওই প্রতিশ্রুতি দেন। খবর আলজাজিরার। জেলেনস্কি রোববার গভীর রাতে প্যারিসের এলিসি প্রাসাদে নৈশভোজে ম্যাক্রোঁর সঙ্গে যোগ দেন। এর পরই কিয়েভের জন্য এই সামরিক সহায়তার ঘোষণা এলো। ম্যাক্রোঁ ও জেলেনস্কির তিন ঘণ্টা আলোচনা শেষে সোমবার এক বিবৃতিতে জানানো হয়, আগামী সপ্তাহে ইউক্রেনের একাধিক ব্যাটালিয়নকে প্রশিক্ষণ দেবে ফ্রান্স। এএমএক্স-১০আরসিসহ কয়েকশ সাঁজোয়া যান এবং হালকা ট্যাংক দেবে…

আরো পড়ুন

শাকিবের করা ‘অবৈধ সম্পর্কের’ অভিযোগের জবাবে যা বললেন বুবলী

কিছু দিন থেকে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে আলোচনা-সমালোচনা থামছেই না। চলছে একে অপরের কাছে অভিযোগ। এরই ধারাবাহিকতায় রোববার শাকিব খান বুবলীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন।  গণমাধ্যমে দেওয়া শাকিব খান এক সাক্ষাৎকারে চিত্রনায়িকা বুবলীর বিরুদ্ধে ‘নানা জনের সঙ্গে অবৈধ সঙ্গে সম্পর্কের’ অভিযোগ তোলেন। এ অভিযোগের জবাব দিয়েছেন বুবলী। গণমাধ্যমকে শাকিবের অভিযোগ ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন বুবলী। তার কাছে জানতে চাওয়া হয়— শাকিবকে নাকি ইমোশনালি ব্ল্যাকমেল করেছেন এবং অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন? এমন প্রশ্নের জবাবে বুবলী বলেন, এটা খুবই হাস্যকর আর কমন একটা কথা। বিশেষ করে বাংলাদেশের…

আরো পড়ুন

নায়ক ফারুক মারা গেছেন

ঢাকাই সিনেমার কিংবদন্তি চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক আর নেই। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ছেলে রওশন হোসেন পাঠান শরৎ। মঙ্গলবার (১৬ মে) ভোরের ফ্লাইটে চিত্রনায়ক ফারুকের মরদেহ ঢাকায় আনা হবে। ১৯৪৮ সালের ১৮ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। তার বাবা আজগার হোসেন পাঠান। এ নায়কের শৈশব-কৈশোর ও যৌবনকাল কেটেছে পুরান ঢাকায়। পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। ফারুক স্কুল জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির…

আরো পড়ুন

এশিয়া কাপ আয়োজনে পাকিস্তানের নতুন প্রস্তাব, ভারত কি রাজি হবে ?

এশিয়া কাপ আয়োজন নিয়ে নাটকীয়তার যেন শেষ হচ্ছে না। সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের আয়োজক পাকিস্তান হলেও সে দেশে গিয়ে খেলতে রাজি নয় ভারত। এর প্রেক্ষিতে পাকিস্তানও পাল্টা হুমকি দিয়েছিল, ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না যায় তাহলে তারাও ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারত যাবে না। এবার, এশিয়া কাপ আয়োজন নিয়ে নতুন আরেক প্রস্তাব দিয়েছেন পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি।  রাজনৈতিক বিরোধের কারণে দীর্ঘ সময় ধরে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ। শুধুমাত্র এসিসি এবং আইসিসির টুর্নামেন্টগুলোতে দুই দল একে অপরের মুখোমুখি হয়। এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় হাইব্রিড এশিয়া…

আরো পড়ুন

জুলাইয়ের মাঝামাঝিতে অর্ধশতাধিক স্থানীয় নির্বাচন

আগামী জুলাইয়ের মাঝামাঝিতে ইউনিয়ন পরিষদ (ইউপি), পৌরসভা ও উপজেলার অর্ধশতাধিক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৪ মে) ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম ১৮তম কমিশন সভা শেষে নির্বাচন ভবনে এ কথা বলেন। তিনি বলেন, মধ্য জুলাইয়ের মধ্যে বেশ কিছু নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে তফসিল দেওয়া হবে। তবে একেকটির একেক সময় নির্বাচন হবে। এর মধ্যে পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের নির্বাচন রয়েছে। পৌরসভা আছে সাতটি, ইউপি অনেকগুলো; যার কারণে তফসিল ঘোষণার আগে বলা যাবে না কতগুলো। তবে পঞ্চাশোর্ধ্ব হবে। ঈদুল আজহা ও এইচএসসি পরীক্ষার…

আরো পড়ুন

লোডশেডিং পরিস্থিতি নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী

আগামী দুই দিনের মধ্যে লোডশেডিং পরিস্থিতি ভালো অবস্থায় যাবে বলে আশা করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আশা করছি লোডশেডিং পরিস্থিতিরও উন্নতি হবে। গভীর সমুদ্রে থাকা এলএনজি টার্মিনাল দুটি সরিয়ে নেওয়া হয়েছিল। এরমধ্যেই একটি দুই দিনের মধ্যেই চালু হবে। পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্যটি চালু করতে সময় লাগবে। একারণেই গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে। প্রতিমন্ত্রী আরও বলেন, আমার মনে হয় আগামী দুই দিনের মধ্যে আমরা একটা ভালো অবস্থায় যেতে পারবো। বিদ্যুতের ক্ষয়ক্ষতির ব্যাপারটা এখনো আমার…

আরো পড়ুন

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক টাইগার কোচ

বাংলাদেশের সাবেক বোলিং কোচ ও জিম্বাবুয়ের সর্বকালের সেরা পেসারদের একজন হিথ স্ট্রিক জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। মারণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়ছেন এই কিংবদন্তি। তিনি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হিথ স্ট্রিকের শারীরিক অবস্থা নিয়ে এক বিবৃতিতে তার পরিবার জানিয়েছে, ‘হিথ মানসিকভাবে শক্ত আছেন। ক্রিকেট মাঠে প্রতিপক্ষের সঙ্গে যেভাবে লড়াই করেছে, একইভাবে সে এই রোগের সঙ্গে লড়াই চালিয়ে যাবেন। গণমাধ্যমের কাছে হিথের পরিবারের প্রত্যাশা— গণমাধ্যম এটিকে গোপনীয় পারিবারিক বিষয় হিসেবে দেখবে। পরিবারের এ ইচ্ছাকে সম্মান জানাবেন।’ হিথ স্ট্রিকের শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের সংবাদ প্রকাশের পর শনিবার এমন বিবৃতি দিয়েছে তার পরিবার।…

আরো পড়ুন