‘সাকিবদের সঙ্গে আর কাজ করব না’

বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে আর কাজ করা হচ্ছে না জেমি সিডন্সের।  সাবেক সাবেক এই প্রধান কোচ এতদিন সাকিব-তামিমদের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।  এখন থেকে ‘এ’ দল ও বাংলাদেশ টাইগার্সের হয়ে কাজ করবেন এ অস্ট্রেলিয়ান কোচ। ছুটি কাটিয়ে সোমবার বাংলাদেশে ফিরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এমনটি জানিয়েছেন সিডন্স। পোস্টে সিডন্স লিখেছেন, সংক্ষিপ্ত ছুটি শেষে ঢাকায় ফিরেছি। এখন থেকে আমি আর বাংলাদেশ জাতীয় দলের সাথে কাজ করবো না। যেহেতু আমি মনে করি, দলের বাইরে থাকা আগামী প্রজন্মের খেলোয়াড়দের ভালোভাবে দেখাশোনা ও দেশের হয়ে খেলতে পরবর্তী সুযোগের জন্য তাদের উন্নতি নিশ্চিত…

আরো পড়ুন

প্যারিসে তাহলে আর মন নেই মেসির

লঁরিয়ার বিপক্ষে কাল লিওনেল মেসি মাঠে ছিলেন ম্যাচের পুরো সময়। পিএসজির ৩–১ গোলে হারের এই ম্যাচে মেসি গোল পাননি, গোল করাতেও পারেননি। ১০ বার ড্রিবলিংয়ের চেষ্টা করে সফল হয়েছেন মাত্র ২ বার। মাত্র ৭১ শতাংশ সফল পাস দিয়েছেন (৩৭টি), যা মেসির মানের ফুটবলারের ক্ষেত্রে তাঁর গড়পড়তা পারফরম্যান্সেও সফল পাসের হার এর ওপরে থাকে। বলও হারিয়েছেন ২২ বার। এমনকি প্রতিপক্ষের পোস্টেও কোনো শট রাখতে পারেননি মেসি। সব মিলিয়ে কাল ভুলে যাওয়ার মতোই এক ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। সংবাদমাধ্যম গোল ডট কমে এ ম্যাচের বিশ্লেষণে মেসিকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে—লিওনেল মেসি কি…

আরো পড়ুন

৮০ জন গার্লফ্রেন্ড প্রসঙ্গে যা বললেন নাসির

দেশের সম্ভাবনাময় ক্রিকেটারদের মধ্যে অন্যতম একজন ছিলেন নাসির হোসেন।  জাতীয় দলে নিয়মিত হওয়ার পর ফিনিশার হিসেবে তার সু-খ্যাতি ছিল।   কিন্তু বিতর্কিত কিছু বিষয়ে জড়ানোয় জাতীয় দল থেকে নির্বাসিত হন তাকরা এই অলরা্বুন্ডার। প্রায় সাত বছর আগে গুঞ্জন ছড়ায় ক্রিকেটার নাসির হোসেনের ৮০ জন গার্লফ্রেন্ড রয়েছে, একই সঙ্গে তিনি না কি ৮০টি সিমও ব্যবহার করেন। সেই ইস্যু নিয়ে দীর্ঘসময় পর কথা বলেছেন জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া  নাসির হোসেন। রোববার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাসির জানান, আমার দুটি ফোন আর দুটি সিম। ৮০ জন গার্লফ্রেন্ড থাকবে, আমি কি রোবট নাকি?…

আরো পড়ুন

আইপিএলের ঐতিহাসিক ম্যাচে রোহিতের মাইলফলক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান ১৬তম আসরের ৪২তম ম্যাচে রোববার মুখোমুখি হয় মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়েলস।  মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে আইপিএলের ঐতিহাসিক ১০০০তম ম্যাচে মুখোমুখি হয় মুম্বাই-রাজস্থান।  এদিন মুম্বাইয়ের হয়ে আইপিএল ইতিহাসে রেকর্ড ১৯০তম ম্যাচ খেলেন রোহিত শর্মা। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার আইপিএল ক্যারিয়ার শুরু হয় ডেকান চার্জার্সের হয়ে। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত তিন মৌসুম ডেকান চার্জার্সের হয়ে ৪৫টি ম্যাচ খেলেন রোহিত। রোববার ওয়াংখেড় স্টেডিয়ামে মুম্বাইয়ের সাবেক তারকা ক্রিকেটার কায়রন পোলার্ডের অনবদ্য এক রেকর্ড ভেঙে দেন রোহিত শর্মা। ফ্র্যাঞ্চাইজিক হয়ে সব থেকে বেশি ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকায় পোলার্ডকে টপকে…

আরো পড়ুন

তুর্কমেনিস্তান-সিঙ্গাপুরকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ

মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে হারায় বাংলাদেশ। সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে রোববার ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের ৩-০ গোলে হারায় বাংলাদেশ। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে বাছাইয়ের দ্বিতীয় ধাপে উঠল লাল-সবুজ জার্সিধারীরা। বাংলাদেশ-সিঙ্গাপুর দুই দলই তুর্কমেনিস্তানের বিপক্ষে গোল উৎসব করে। সিঙ্গাপুর গোল দিয়েছিল একটি বেশি। তাই গ্রুপ সেরা হতে আজ জয় ছাড়া বিকল্প কোনো পথ খোলা ছিল না বাংলাদেশের সামনে। লক্ষ্যপূরণের ম্যাচে কাঙ্ক্ষিত জয়ে পেনাল্টি থেকে জোড়া গোল করেন সুরভি আকন্দ প্রীতি। এ জয়ে এএফসি অনূর্ধ্ব-১৭…

আরো পড়ুন

ভিয়েতনাম যাচ্ছেন রেফারি সালমা

সাউথ ইস্ট এশিয়ান (সি) গেমসে সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সালমা আক্তার। দক্ষিণ এশিয়ার বাইরে বাংলাদেশের প্রথম নারী রেফারি হিসাবে ম্যাচ পরিচালনা করবেন তিনি। আজ মধ্যরাতে ভিয়েতনামে উড়াল দেবেন নারী এএফসি এলিট প্যানেলের এই রেফারি। গত বছর সি-গেমসে বাস্কেটবল ও ফুটবলে রেফারিং করেছিলেন সবুজ মিয়া ও মনির ঢালী। এ বছর হকিতে শাহবাজ আলী ও ফুটবলে সালমা রেফারিং করবেন। সি-গেমসে বাংলাদেশের খেলার সুযোগ নেই। তবে এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রেফারি ও আম্পায়াররা। বাংলাদেশের প্রথম ফিফা রেফারি জয়া চাকমা। জয়ার পর সহকারী ফিফা রেফারি হয়েছেন সালমা। দুজনই এএফসি এলিট প্যানেলের…

আরো পড়ুন

সৌদি ক্লাব আল নাসেরের সভাপতি বলেছেন রোনালদো ‘প্রতারক’

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নাকি ‘প্রতারক’ বলে তোপ দেগেছেন আল নাসের ক্লাবের সভাপতি। সেই সমালোচনার জবাব মুখে নয়,পায়ে দিলেন রোনালদো। সৌদি প্রো-লিগে আল রায়েদের বিরুদ্ধে গোল করলেন তিনি। জিতল দল। ফলে লিগ জয়ের দৌড়ে আবার চলে এসেছে আল নাসের। আল রায়েদের বিরুদ্ধে ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করেন রোনালদো। এগিয়ে যায় দল। শুরুতে গোল পেয়ে যাওয়ার পর বাকি সময়টা আক্রমণাত্মক ফুটবল খেলে আল নাসের। আরও তিনটি গোল করে তারা। আব্দুল রহমান ঘারিব,মহম্মদ মারান ও আব্দুল মজিদ আল সুলেইহিম একটি করে গোল করেন। ৪-০ গোলে ম্যাচ জেতে আল নাসের। বাকি তিনটি গোলের নেপথ্যেও অবদান…

আরো পড়ুন

‘মাঠের বাইরে বল পাঠালেই আগ্রাসী ক্রিকেট হয় না’

চন্ডিকা হাথুরুসিংহে তামিম ইকবালদের কাছ থেকে আক্রমণাত্মক ক্রিকেট চান। তবে শ্রীলংকান কোচ এ-ও স্মরণ করিয়ে দিয়েছেন যে, মাঠের বাইরে বল পাঠানোই আগ্রাসী ক্রিকেট নয়। শনিবার সিলেটে বাংলাদেশ দলের তিনদিনের ক্যাম্পের শেষদিন সংবাদ সম্মেলনে তিনি আক্রমণাত্মক ক্রিকেট নিয়ে সবার ভুল ধারণা ভেঙে দেন। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ফিরতি ওয়ানডে সিরিজ খেলতে আজ ও আগামীকাল দুই ভাগে বাংলাদেশ ক্রিকেট দল ইংল্যান্ডে উড়াল দেবে। হাথুরু বলেন, ‘আগ্রাসী ক্রিকেট খেলার মানসিকতা সব সময় থাকবে আমাদের। এর মানে এই নয় যে, বল মাঠের বাইরে পাঠাতে হবে। আগ্রাসী ক্রিকেট হলো, ইতিবাচক মানসিকতা নিয়ে খেলা। পাশাপাশি সিদ্ধান্ত…

আরো পড়ুন

অসন্তুষ্ট নাসির, হচ্ছেন দেশান্তরী

বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে ছিলেন অলরাউন্ডার নাসির হোসেন। ১২ ম্যাচ খেলে  ৩৬৬ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৬ উইকেট।  এমন নজরকাড়া পারফর্ম করেও নির্বাচকদের নজরে আসতে ব্যর্থ হয়েছেন। বিপিএলের পর কয়েকটি সিরিজ হয়ে গেলেও নাসির ডাক পাননি। সামনে বিশ্বকাপেও তার দলে ডাক পাওয়ার সম্ভাবনা কম। জাতীয় দলের জার্সিতে সর্বশেষ ২০১৮ সালে খেলেছিলেন নাসির। তখন পারফরমেন্স খারাপ হওয়ায় বাদ পড়েছিলেন। এরপর আর খেলার সুযোগ পাননি। চলতি ঢাকা প্রিমিয়ার লিগেও দারুন ছন্দে রয়েছেন নাসির। তবে এত ভালো পারফর্ম করেও কোনো এক অজানা কারণে নাসির সুযোগ পাচ্ছেন না। জাতীয় দলের নির্বাচকরা…

আরো পড়ুন

৩৩ বছরের অপেক্ষার অবসান আজ?

দিয়েগো ম্যারাডোনার ম্যাজিকে চার মৌসুমে দুবার সেরি-এ লিগ চ্যাম্পিয়ন, দুবার রানার্সআপ। এরপর মৌসুমের পর মৌসুম কেটেছে নাপোলির অপেক্ষা, আক্ষেপ ও হাহাকারে। দীর্ঘ ৩৩ বছরের সেই অপেক্ষার অবসান হতে পারে আজ। সেরি-এ লিগে নিজেদের তৃতীয় শিরোপা জয়ের দুয়ারে নেপলসের ক্লাব। ৩১ ম্যাচ শেষে নাপোলির পয়েন্ট ৭৮। দ্বিতীয় স্থানে থাকা লাৎসিত্তর চেয়ে তারা এগিয়ে ১৭ পয়েন্টে। আজ ঘরের মাঠ দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে নবাগত সালেরনিতানার মুখোমুখি হবে লুসিয়ানো স্পালেত্তির দল। নাপোলি ম্যাচ জিতলে এবং অপর ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে লাৎসিও হারলে কিংবা ড্র করলে আজই শিরোপা নিশ্চিত হয়ে যাবে নাপোলির। সেক্ষেত্রে প্রথম…

আরো পড়ুন