যুক্তরাজ্য (ইউকে) ও কমনওয়েলথ দেশের রাজা ও রানি হিসেবে তৃতীয় চার্লসের এবং তার স্ত্রী ক্যামিলার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানটি স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টা ৪৯ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে ফ্লাইটটি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে ওয়াশিংটন ডিসির বিমানবন্দর ছেড়ে যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রীর একমাত্র বোন শেখ রেহানা। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। লন্ডনে অবস্থানকালে…
আরো পড়ুনCategory: ফিচার
শুধু নিজে নয়, সবাইকে নিয়ে ভালো থাকার চিন্তা করুন: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবাইকে দেশ ও জনগণের কল্যাণে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার বঙ্গভবনের ‘ক্রেডেনশিয়াল হলে ‘শুভ বুদ্ধ পূর্ণিমা ২০২৩’ উপলক্ষ্যে বৌদ্ধ ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান। বৌদ্ধ ধর্মাবলম্বীদের উদ্দেশে রাষ্ট্রপ্রধান বলেন, ‘মানুষকে আলোর পথ দেখাবেন। দেশ ও জনগণের কল্যাণে কাজ করবেন।’ তিনি বলেন, পৃথিবীর সব ধর্মই মানুষের কল্যাণের কথা বলে। প্রতিটি ধর্মেই অনেক ভালো বিষয় আছে। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সব সময় যা উৎকৃষ্ট তা গ্রহণ এবং যা নিকৃষ্ট তা বর্জন করারও উপদেশ দেন। ‘মানুষের কল্যাণের জন্যই ধর্ম, অকল্যাণের জন্য নয়’ উল্লেখ করে তিনি…
আরো পড়ুন১০ম গ্রেডে বেতন-ভাতা চান প্রাথমিকের শিক্ষকরা
৮ম শ্রেণি পাস একজন ড্রাইভারের গ্রেড ১২তম আর মাস্টার্স পাস একজন প্রাথমিক শিক্ষকের গ্রেড ১৩তম, শিক্ষক হিসেবে এর চেয়ে লজ্জার আর কী থাকতে পারে। এই বৈষম্য দূর করার দাবি জানিয়েছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। একই সঙ্গে অবিলম্বে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি তাদের। বৃহস্পতিবার (৪ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন করে এ দাবি জানান প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ। মানববন্ধনে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, শিক্ষকরা সম্মানের সঙ্গে বাঁচতে চান, তাই ১০ম গ্রেডের বিকল্প নেই। অষ্টম শ্রেণি…
আরো পড়ুনআপিলেও মনোনয়ন ফিরে পেলেন না জাহাঙ্গীর
আপিলেও মনোনয়ন ফিরে পাননি গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আলোচিত মেয়র প্রার্থী ও সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম। বাতিল হওয়া মনোনয়ন পত্রের বৈধতা পেতে আপিল করেছিলেন তিনি। কিন্তু রিটার্নিং কর্মকর্তার দেওয়া বাতিল আদেশই বহাল রেখেছে আপিল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকালে আপিলের শুনানি শেষে আদেশ দিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি ও শরীয়তপুরের ভেদরগঞ্জ নির্বাচন কর্মকর্তা মঞ্জুর হোসেন খান গণমাধ্যমকে আপিল কর্তৃপক্ষের আদেশের কথা জানিয়েছেন। জানা গেছে, আপিলের শুনানিতে দুইজন আইনজীবীসহ সশরীরে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম। শুনানিতে তারা পুনঃতফসিলিকরণের জন্য টাকা জমা দেওয়া এবং জামিনদার খেলাপি হয় না বলে…
আরো পড়ুনশিক্ষিকাকে অফিস সহকারীর কুপ্রস্তাব, অতঃপর…
সুনামগঞ্জের জগন্নাথপুরে এক শিক্ষিকাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী আব্দুল কুদ্দুছের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে বুধবার স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। স্থানীয় ও উপজেলা শিক্ষা কার্যালয় সূত্র জানায়, কুপ্রস্তাব দিয়ে হয়রানি করার অভিযোগে ওই শিক্ষিকা বাদী হয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মঙ্গলবার রাতে অভিযোগ করেন। পরিপ্রেক্ষিতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এতে উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেনকে আহ্বায়ক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস এবং জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকারকে সদস্য করা হয়। তদন্ত কমিটির প্রধান উপজেলা প্রকৌশলী এলজিইডি সোহরাব হোসেন জানান,…
আরো পড়ুনমেসিকে সৌদিতে নিতে ৪ হাজার ২৬৫ কোটি টাকার প্রস্তাব
মেসির আর পিএসজিতে থাকার পরিবেশও নেই। দুই পক্ষের মধ্যে টানাপোড়েন চলছিল অনেক দিন ধরেই। সেটা চূড়ান্ত রূপ নিয়েছে পিএসজির নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে মেসি সৌদি আরব সফরে যাওয়ায়। যার জেরে তাকে দুই সপ্তাহ নিষেধাজ্ঞা দিয়েছে পিএসজি। ‘গোলডটকম’ জানিয়েছে, মেসির সঙ্গে আর চুক্তি না বাড়ানোর সিদ্ধান্তও নিয়েছে ফরাসি ক্লাবটি। পিএসজির চুক্তির মেয়াদ বাকি চলতি বছরের ৩০ জুন পর্যন্ত। এরপর মেসি আর পিএসজির ফুটবলার থাকবেন না। সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার পরবর্তী গন্তব্য কোথায়? যে সৌদি সফরে যাওয়ার জন্য এতকিছু, সেখানেই মেসি ঘাঁটি গাড়তে পারেন। ‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদন, সৌদি আরব নাকি ফুটবল…
আরো পড়ুনহ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার করবেন যেভাবে
সামাজিক যোগাযোগমাধ্যম এখন আমাদের জীবনের অনুষঙ্গ হয়ে গেছে। বর্তমান সময়ে এর মধ্যে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যাই বেশি। কেবল সময় কাটাতে নয়, ব্যক্তিগত যোগাযোগসহ নানান গুরুত্বপূর্ণ কাজেও ব্যবহৃত হচ্ছে ফেসবুক। তাই ব্যবহারের পাশাপাশি এটির নিরাপদ সংরক্ষণও জরুরি। যেহেতু ফেসবুক ব্যবহার করে অপরাধ করারও সুযোগ আছে, তার জন্য থাকা চাই বাড়তি সতর্কতা। কারণ নানান কৌশলে প্রতারণার ফাঁদ পাতছে প্রতারক চক্র। চক্রটি অ্যাকাউন্ট হ্যাক করেই অনাকাঙ্ক্ষিত বা অপরাধমূলক কিছু পোস্ট করে, যা আপনাকে বিপদ ও বিব্রতকর পরিস্থিতির মুখে ফেলে দেবে। অনেকে এর শিকার হচ্ছেন। কিন্তু এমন পরিস্থিতিতে পড়লে আপনি কী করবেন? অ্যাকাউন্ট উদ্ধারের…
আরো পড়ুনগরমে চুলের যত্নে গোলাপজল ব্যবহার
গোলাপজল এমনই একটা উপাদান যা একাধিক ঘরোয়া ফেস মাস্ক তৈরিতে ব্যবহার করা হয়। গোলাপজল শুধু যে ত্বকের জন্যই ব্যবহার হয় তা কিন্তু না, সুগন্ধি এই তরলটি চুলের যত্নেও বেশ কার্যকরি। জেনে নিন গোলাপজল চুলের যত্নে কতটা উপকারী। জেনে নিন উপকারিতাগুলো- গোলাপজল : গোলাপফুলের পাপড়ি পানিতে ফুটিয়ে বা ডিস্টিল করে যে তরল পাওয়া যায়, সেটাই গোলাপজল। হালকা সুবাসিত এই তরলটি প্রাকৃতিক সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয়। রাসায়নিকে ভরা পারফিউমের প্রাকৃতিক বিকল্প এটি। মিষ্টি গন্ধ ছাড়াও গোলাপজলের ওষধি গুণ আছে, এটি রান্নার উপাদান হিসেবেও ব্যবহার করা হয়। এখানে আমরা চুলের ওপর গোলাপজলের…
আরো পড়ুনরান্নার স্বাদে নতুনত্ব আনার টিপস
আমাদের শরীরের শক্তির জন্য প্রয়োজন খাবারের। প্রতিদিন একই খাবার খেতে কি আর ভালো লাগে, তাই মসলায় ট্যুইস্ট এনে প্রতিদিনের খাবারের স্বাদ বদলে নিন। খাবারের স্বাদ বদলাতে ভাজা মসলা ব্যবহার করলেই খাবার হয়ে যাবে মুখরোচক। টিপস- জিরা, ধনিয়া কড়াইতে নেড়ে গুঁড়ো করে নিন। সেই সঙ্গে শুকনো মরিচ গুঁড়ো করে নিন। এতেও খাবারের স্বাদে পরিবর্তন আসবে। মসুর ডালের স্বাদে নতুনত্ব আনতে কাঁচা মরিচের ফোড়ন দিন। এতে তরকারির স্বাদ ভালো হবে আর খেতেও অনেক ভালো লাগবে। সেই সঙ্গে পেঁয়াজ-রসুন কুচি দিন। এতে সুন্দর ঘ্রাণও পাবেন। হাত দিয়ে রান্নায় লবণ ব্যবহার করুন। যে কোনও…
আরো পড়ুনবড় অক্ষরে লেখা হবে ‘কক্সবাজার’, ‘সেন্ট মার্টিন’
থাইল্যান্ডের পাতায়া সমুদ্র সৈকতের আদলে বাংলাদেশের সৈকতগুলোতেও লেখা থাকবে জেলার নাম। প্রচারের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশিরা ছবি তুলবে এতে প্রসার ঘটবে বাংলাদেশের। বুধবার (৩ মে) হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও ও অতিরিক্ত সচিব আবু তাহের মুহাম্মদ জাবের। ফুড ফেস্টিভ্যাল ‘মুজিব’স বাংলাদেশ টেস্ট অব বাংলাদেশ’ নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে প্রস্তাবটি দেন আরটিভির সিনিয়র সাংবাদিক জুলহাস কবির। এ বিষয়ে সিইও জাবের বলেন, ইতোমধ্যে কক্সবাজার ও সেন্ট মার্টিন সৈকতের পাশে বড় অক্ষরে ‘কক্সবাজার’ ও ‘সেন্ট মার্টিন’ লেখার…
আরো পড়ুন