সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী

শক্তিশালী পাসওয়ার্ডের তালিকায় প্রবেশ করেছে সংযুক্ত আরব আমিরাত। কনসার্টিং ফার্ম নোম্যাড ক্যাপিটালিস্টের ২০২৩ সালের সূচকে এ বছর প্রথমবারের মতো শীর্ষ দশে প্রবেশ করেছে দেশটি। গত বছর এটি ছিল বিশ্বের ৩৫তম শক্তিশালী পাসপোর্ট। তবে এ বছর এক লাফে প্রথম স্থান অর্জন করেছে।এই তালিকায় বাংলাদেশের পাসপোর্ট ৩৭ দশমিক ৫০ স্কোর নিয়ে ১৮২তম অবস্থানে রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমরা ভিসামুক্ত, অন অ্যারাইভাল ভিসা এবং ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনভুক্ত (ইটিএ) দেশগুলোকে হিসাবে রেখে ভ্রমণ স্কোর নির্ধারণ করি। সেই হিসেবে সংযুক্ত আরব আমিরাত ১৮১টি দেশে ভ্রমণ করতে পারে এবং  সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্টধারীরা ১১৬টি দেশে  ভিসা ছাড়াই (ভিসামুক্ত দেশ) প্রবেশ করতে পারে। সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্টধারীরা ৫৮টি দেশে অন অ্যারাইভাল  ভিসা নিয়ে প্রবেশ করতে পারে এবং ৭টি ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) গন্তব্যে প্রবেশ করতে পারে।’ এ ছাড়া বিশ্বের শীর্ষ ১০ শক্তিশালী পাসপোর্ট হলো- ১. সংযুক্ত আরব আমিরাত; ২. লুক্সেমবার্গ; ৩. সুইজারল্যান্ড; ৪. আয়ারল্যান্ড; ৫. পর্তুগাল; ৬. জার্মানি; ৭. চেক প্রজাতন্ত্র; ৮. নিউজিল্যান্ড; ৯. সুইডেন; ১০. ফিনল্যান্ড।

আরো পড়ুন

মিয়ানমারের এক স্থানেই মোখায় নিহত কমপক্ষে ৪০০!

বাংলাদেশে তেমন প্রভাব পড়েনি ঘূর্ণিঝড় মোখার। তবে পার্শ্ববর্তী মিয়ানমারে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এটি। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, দেশটির এক এলাকাতেই ৪০০ মানুষের প্রাণহানি ঘটেছে। স্থানীয়দের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রসঙ্গত, এই অঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড়গুলোর মধ্যে অন্যতম শক্তিশালী ছিল ঘূর্ণিঝড় মোখা। রোববার বাংলাদেশের কক্সবাজার ও মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতোয়া অঞ্চলে সরাসরি আঘাত হানে এটি। প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের জাতীয় ঐক্য সরকারের মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও রোহিঙ্গা অ্যাক্টিভিস্ট অং কিয়া মু সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন, সিতোয়াতেই ৪০০ লোকের প্রাণহানি ঘটেছে। তিনি…

আরো পড়ুন

‘রুশরা কয়েক ধরণের ক্ষেপণাস্ত্র সংকটে ভুগছে’

রুশ বাহিনী বড় পর্যায়ের আক্রমণাত্মক পদক্ষেপ নিতে সক্ষমতা হারিয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগ।   সোমবার ইউক্রেনের একটি সম্প্রচারমাধ্যমকে প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের মুখপাত্র আন্দ্রি ইউসভ বলেন, ইউক্রেনের দিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার অবস্থান বদলেছে। শীতে তারা আমাদের জ্বালানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় তীব্র হামলা চালিয়েছিল। এরপর থেকে তাদের সক্ষমতা কমেছে। বড় ধরনের আক্রমণ চালানোর রসদ নেই রাশিয়ার। যুদ্ধের শুরুর দিকে কিয়েভ, খারকিভ, বোচা, মারিউপোলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ছুড়ে রুশ বাহিনী। ধ্বংস হয়ে যায় বহু আবাসিক ভবন। এসব হামলায় ‘কালিবার’ ক্ষেপণাস্ত্রের নামটি সবচেয়ে বেশি এসেছে আন্তর্জাতিক মাধ্যমে। সরবরাহ এবং উৎপাদনের সক্ষমতা কমে…

আরো পড়ুন

জরিপে ২৫ লাখের বেশি ভোটে এগিয়ে এরদোগান

তুরস্কের নির্বাচনে সব থেকে বেশি আলোচনায় ছিলেন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী রিসেপ তাইয়েপ এরদোগান এবং কামাল কিলিচদারোগ্লু। জরিপে কিলিচদারোগ্লু থেকে ২৫ লাখের বেশি ভোটে এগিয়ে রয়েছেন এরদোগান। নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আগামী ২৮ মে দ্বিতীয় রাউন্ডের নির্বাচন হবে। সুপ্রিম ইলেকশন বোর্ডের (ওয়াইএসকে) প্রধান আহমেত ইয়েনার জানিয়েছেন, ১৫ মে শেষ বিকাল পর্যন্ত দেশে কাস্ট হওয়া সব ভোট এবং প্রায় সব বিদেশি ভোট গণনা করা হয়েছে। তিনি বলেন, ফলে দেখা গেছে যে, কোনো প্রেসিডেন্ট একক সংখ্যাগরিষ্ঠতা পাননি। আমাদের বোর্ড প্রাসঙ্গিক আইন অনুসারে আগামী ২৮ মে…

আরো পড়ুন

যে কারণে জনগণের প্রশংসায় এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গত ১৪ মে অনুষ্ঠিত নির্বাচনে নিজেদের স্বাধীন ইচ্ছার প্রতিফলন ঘটানোয় তুর্কি জাতির প্রশংসা করেছেন। দেশটির সুপ্রিম ইলেকশন কাউন্সিলের (ওয়াইএসকে) তথ্য অনুসারে, রোববারে নির্বাচনে ৮৮ দশমিক ৯ শতাংশ ভোট পড়েছে। যা তুরস্কের ইতিহাসে প্রথম ঘটনা। ডেইলি সাবাহ জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোগান টুইটারে পোস্ট করা একটি বার্তায় বলেছেন, পিকেকে ও ফেতো সমর্থিত সন্ত্রাসবাদীদের রাজনৈতিক কারসাজির প্রচেষ্টা, সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি সৃষ্টি এবং বিদেশি মিডিয়া আউটলেটগুলোর প্রপাগান্ডা সত্ত্বেও তুর্কি জাতি তাদের স্বাধীন ইচ্ছাকে রক্ষা করেছে। তুরস্কের সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুই দশক ধরে ক্ষমতায় থাকা এরদোগান বলেছেন, একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত…

আরো পড়ুন

পাকিস্তানে ভয়াবহ সংঘর্ষ, পুলিশসহ নিহত ১৪

পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশের কোহাট জেলায় দুই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন পুলিশ সদস্যসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন।  সোমবার কোহাট জেলার দারা আদম খেল এলাকায় দুই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের এই ঘটনা ঘটে। খবর ডনের। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ১১ জন সানিখেল ক্ষুদ্র নৃগোষ্ঠীর এবং তিনজন আখোরওয়াল ক্ষুদ্র নৃগোষ্ঠীর। এ ছাড়া আহত ১২ জনের সবাই সানি খেল ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। সোমবার বিকাল ৫টার দিকে দারা আদম খেল পাহাড়ি এলাকায় কয়লা খনির দখলকে ঘিরে এ সংঘর্ষ শুরু হয়। পরে সংঘর্ষ…

আরো পড়ুন

এখনো জিততে পারি, রানঅফ হলে মেনে নেব: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, এখনো নির্বাচনে জেতার সম্ভাবনা আছে। তবে শেষ পর্যন্ত নির্বাচন দ্বিতীয় দফায় গড়ালে তা মেনে নেব। সোমবার সকালে রাজধানী আঙ্কারায় একে পার্টির কার্যালয়ে সমর্থকদের উদ্দেশে এমন কথা বলেন তিনি। তুর্কি সংবাদমাধ্যম হুরিয়াত ডেইলি জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত যে পরিমাণ ভোট গণনা করা হয়েছে, তাতে প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে বিরোধী জোটের প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছেন এরদোগান। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়াতে পারে। তবে এখন পর্যন্ত যে পরিমাণ ভোট গণনার বাকি আছে, তাতেও প্রয়োজনীয় ভোট পেয়ে জিতে যেতে পারেন ৬৯ বছর বয়সি এরদোগান। বিশেষ করে…

আরো পড়ুন

জাতিকে যে বাণী স্মরণ রাখতে বললেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান দেশের জনগণের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন। হক্কানি আজাদি মার্চ উপলক্ষ্যে এই বার্তা দিয়েছেন তিনি। বার্তায় জাতিকে কালেমার কথা স্মরণ রাখার অনুরোধ জানিয়েছেন ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা ইমরান।  এক প্রতিবেদনে ডন জানিয়েছে, জনগণের প্রতি ইমরান খান বলেছেন, আমার বার্তা হলো- আমি আমার রক্তের শেষ বিন্দু পর্যন্ত হক্বানি আজাদির জন্য লড়ব। কারণ আমার কাছে এই ধরনের বদমায়েশি শাসনের দাসত্বের চেয়ে মৃত্যুই আমার কাছে শ্রেয়। পাকিস্তানি সংবাদমাধ্যমটি জানিয়েছে, এক টুইট বার্তায় ইমরান খান বলেছেন, আমি আমার সকল জনগণকে স্মরণ রাখার জন্য অনুরোধ করছি…

আরো পড়ুন

পানির নিচে ৭৪ দিন থেকে অধ্যাপকের বিশ্বরেকর্ড!

পানির নিচে টানা ৭৪ দিন থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক বিশ্বরেকর্ড করেছেন। জোসেফ ডিটুরি নামে প্রাণিবিদ্যার অধ্যাপকের ১০০ দিন সমুদ্রের তলদেশে গিয়ে গবেষণা করার পরিকল্পনা ছিল। খবর এনডিটিভির। কিন্তু ৭৪ দিন পরই মার্চ মাসে তিনি গবেষণা শেষ করেন। এর আগে দীর্ঘদিন পানির নিচে থাকার রেকর্ডটিও তার ছিল। এর আগে ২০১৪ সালে আরও দুই অধ্যাপকের সঙ্গে তিনি টানা ৭৩ দিন পানির নিচে ছিলেন।  

আরো পড়ুন

ইউক্রেনকে আরও ট্যাংক দিচ্ছে ফ্রান্স

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে আরও ট্যাংক ও সাঁজোয়া যান পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। এগুলো চালাতে ইউক্রেনীয় সেনাদের বিশেষভাবে প্রশিক্ষণও দেওয়া হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার রাতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি ওই প্রতিশ্রুতি দেন। খবর আলজাজিরার। জেলেনস্কি রোববার গভীর রাতে প্যারিসের এলিসি প্রাসাদে নৈশভোজে ম্যাক্রোঁর সঙ্গে যোগ দেন। এর পরই কিয়েভের জন্য এই সামরিক সহায়তার ঘোষণা এলো। ম্যাক্রোঁ ও জেলেনস্কির তিন ঘণ্টা আলোচনা শেষে সোমবার এক বিবৃতিতে জানানো হয়, আগামী সপ্তাহে ইউক্রেনের একাধিক ব্যাটালিয়নকে প্রশিক্ষণ দেবে ফ্রান্স। এএমএক্স-১০আরসিসহ কয়েকশ সাঁজোয়া যান এবং হালকা ট্যাংক দেবে…

আরো পড়ুন