আইসল্যান্ডে রোমান্সে মেতেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। ইতোমধ্যে তাদের সম্পর্কের এক যুগ পেরিয়ে গেলেও এখনও গাঁটছড়া বাঁধেননি । তবে মাঝেমধ্যেই রোমাঞ্চকর মুহূর্তে ধরা দেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। এবার আইসল্যান্ডে রোমান্সে মেতেছেন এই তারকা জুটি। দুজনেই ঘুরতে ভীষণ পছন্দ করেন। তাই অবসর সময় কাটাতে আইসল্যান্ডে গেছেন তারা। আইসল্যান্ডের ব্লু লেগুন থেকে তাদের ছবি শেয়ার করেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। যেখানে দেখা যাচ্ছে, নীল জলে শরীর ডুবিয়ে রেখেছেন এই প্রেমিকযুগল। নীল রঙের প্রিন্টেড বিকিনি পরে মেকআপ ছাড়াই বেশ লাস্যময়ী লুকে ক্যামেরায় পোজ দিয়েছেন ঐন্দ্রিলা। ছবিটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘ স্বপ্ন’। জানা গেছে, চারিদিকে পাহাড়ে…

আরো পড়ুন

কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হোঁচট খেলেন ঐশ্বরিয়া!

বরাবরের মতো এবারও কান চলচ্চিত্র উৎসবে বলিউড তারকাদের ঝলমলে উপস্থিতি। উর্বশী রাউতেলা, এশা গুপ্তা, সারা আলী খান থেকে অনেক তারকাই কানের রেড কার্পেটে রূপের দ্যুতি ছড়িয়েছেন। এবার কানের লাল গালিচায় হেঁটে আলোচনার জন্ম দিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন। বৃহস্পতিবার (১৮ মে) মধ্যরাতে (বাংলাদেশ সময়ানুসারে) কানের রেড কার্পেটে দেখা মিলে ঐশ্বরিয়ার। ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে নীল নয়না ঐশ্বরিয়া নিজের প্রথম লুক হিসেবে বেছে নেন একটি ওভার সাইজ হুড দেওয়া রুপালি-কালো চকচকে গাউন। ঐশ্বরিয়ার এ লুকের বেশ কিছু ছবি, ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়, এ গাউনের কোমরের কাছে ঝুলছিল একটি বিশাল…

আরো পড়ুন

শাকিব ও অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন ডিপজল

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তার হাত ধরেই শাকিব খান, অপু বিশ্বাস, নিপুণসহ বহু তারকা সিনেমায় এসেছেন। এসব তারকাদের ক্যারিয়ার ও ও ব্যক্তিজীবন নিয়ে বিভিন্ন সময় কথা বলেন ডিপজল। সম্প্রতি শাকিব খান ও অপু বিশ্বাসকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন বর্ষীয়ান এ অভিনেতা। শাকিব সম্পর্কে ডিপজল সম্প্রতি গণমাধ্যমকে বলেন, শাকিব খান আমার হাতেই সৃষ্টি। আমার ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তার ক্যারিয়ারের জন্ম। শাকিব খানকে বানাইছি আমি। ও অনেক কষ্ট করে এ জায়গায় এসেছে। শাকিব বানানো অনেক কষ্টের ব্যাপার। ওরে নিয়ে যা আরম্ভ হয়েছে, এটা বন্ধ হওয়া দরকার। বিয়ে করতেই…

আরো পড়ুন

ফারুকের আসনে ফেরদৌসকে চান ওমর সানী

চলচ্চিত্র জগতের কিংবদন্তি নায়ক এবং ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক প্রয়াত হয়েছেন সোমবার (১৫ মে)। মৃত্যুর পর থেকেই নায়কের সংসদীয় আসনটিতে কে মনোনয়ন পাবেন সে নিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা। তবে নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দেখতে চান আরেক জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদকে। এ প্রসঙ্গে নিজের ফেসবুকে পেজে একটি ভিডিও পোস্ট করেছেন ওমর সানী। ভিডিওতে তিনি বলেন, ফারুক ভাই চলে গেছেন। আল্লাহ তায়ালা তাকে জান্নাত নসিব করুক। তার শূন্যতা কেউ পূরণ করতে পারবে না। তিনি বলেন, গুলশান-বনানীর নির্বাচিত একজন সংসদ সদস্য ছিলেন।…

আরো পড়ুন

‘ডন থ্রি’তে শাহরুখের বদলে রণবীর সিং!

‘ডন থ্রি’তে দেখা যাবে না বলিউড বাদশা শাহরুখ খানকে। কিন্তু শাহরুখের জুতোতে কে পা গলাবে তা নিয়েই জল্পনা তুঙ্গে। বেশ অনেকদিন ধরেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে এই ছবি। সাম্প্রতিক সময়ে নির্মাতা ফারহান আখতারের ‘ডন থ্রি’ নিয়ে আলোচনা চলছে সমানে। খবর অনুযায়ী, ইতোমধ্যেই ‘ডন থ্রি’ থেকে বেরিয়ে গেছেন শাহরুখ খান। এবার শোনা যাচ্ছে, এতে  শাহরুখের জায়গা নিতে চলেছেন রণবীর সিং। এর আগেও শোনা যাচ্ছিল বেশ কয়েকটি নাম। সেখানে বলিউডের প্রথম সারির বেশ কয়েকজন নায়কের সঙ্গে নাম ছিল রণবীর সিংয়েরও। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, এবার সূত্রের খবর, বাঁকিদের…

আরো পড়ুন

ভক্তদের সঙ্গে সময় কাটাবেন পূজা

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি ৪ জুন ভক্তদের সঙ্গে সময় কাটাবেন। তিনি এমন ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।  ফেসবুকে পূজা লিখেছেন- ‘আসছে আগামী ৪ জুন আমি থাকছি পূজা চেরি লাভার্স গেট টুগেদার পার্টিতে। আমি থাকছি আপনাদের সঙ্গে একটা দিন আনন্দক্ষণ সময় পার করতে।’ তিনি আরও লিখেন- ‘তাই সকলে উপরের ছবিতে দেখানো নাম্বারে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করে চলে আসুন পূজা চেরি লাভার্স গেট টুগেদারে। অথবা যোগাযোগ করুন লাভার্স গ্রুপের অ্যাডমিন সদস্যদের সঙ্গে।’ এ বিষয়ে পূজা বলেন, আমার ভক্তদের জন্যই আমি আজকের পূজা। তাদের ভালোবাসা ছাড়া এখানে আসা সম্ভব ছিল না।’…

আরো পড়ুন

নিজের নতুন প্রেমের খবর দিলেন সামান্থা

ভারতের দক্ষিণী তারকা জুটি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য যতটা আলোচনায় ছিলেন, বিচ্ছেদের পর তাদের নিয়ে আলোচনা যেন আরও বেড়েছে। বিচ্ছেদ হয়েছে প্রায় দেড় বছর, তবু এখনো তাদের নিয়ে আলোচনা থামেনি।  বিচ্ছেদের পর নিজেকে আরও বেশি করে কাজে ব্যস্ত রেখেছেন সামান্থা। একের পর এক সিনেমা ও সিরিজে কাজ করছেন দক্ষিণী তারকা। অন্যদিকে নাগার জীবনেও এসেছেন নতুন এক নারী। ‘দ্য নাইট ম্যানেজার’খ্যাত অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে তার প্রেমের গুঞ্জন এখন সর্বত্র। কয়েক দিন আগে সামান্থাকে দেখা গিয়েছিল গলায় মঙ্গলসূত্র পরে। এবার নিজেই নতুন প্রেমের জানান দিলেন। সামান্থা এখন ব্যস্ত আছেন…

আরো পড়ুন

‘প্রিয়তমা’ থেকে বাদ পড়ার বিষয়ে এবার মুখ খুললেন বুবলী

ঢালিউড সুপারস্টার শাকিব খান সম্প্রতি তার সন্তানের মায়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে বুবলীর বিলাসী জীবনে টাকার উৎসসহ নানা অভিযোগ করেছেন। শুধু তাই নয়, ‘প্রিয়তমা’ ছবি থেকে বাদ পড়ায় আবোলতাবোল কথা বলার অভিযোগ করেন শাকিব বুবলীর বিরুদ্ধে।এসব অভিযোগে চরম বিব্রত হয়েছেন শবনম বুবলী। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন চিত্রনায়িকা বুবলী। সেখানে উঠে এসেছে সমসাময়িক আলোচিত বিষয়গুলো। সেখানে প্রিয়তমা ছবির বিষয়ে বুবলীর কাছে জানতে চাওয়া হয়। প্রশ্নোত্তরে বুবলী বলেন, কীসের প্রিয়তমা? এই প্রিয়তমা নিয়ে তো আমি কোনো কথাই বলিনি বা বলছি না। উনি নিজেই তো কদিন পর পর আমাকে নিয়ে আবোলতাবোল…

আরো পড়ুন

শাকিবের গোপন তথ্য ফাঁস করলেন অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের মাঝে সম্পর্ক এখন যোজন যোজন দূর। বিচ্ছেদের পর আলাদা ছাদের নিচে বসবাস করছেন তারা। একসময়ের এই সফল তারকাজুটির একমাত্র পুত্রসন্তান আব্রাম খান জয় মা অপু বিশ্বাসের কাছে বেড়ে উঠছে। ব্যস্ততার বেড়াজাল পেরিয়ে শাকিব নিজেও চেষ্টা করেন সন্তানকে সময় দিতে। সন্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক থাকলেও শাকিব-অপুকে মুখোমুখি হতে দেখা যায় না কোথাও। বিবাহবিচ্ছেদ ঘটলেও সন্তান আব্রাহাম খান জয়ের সুবাদে এখনও যোগাযোগ হয় এই দুই প্রাক্তনের। কিছু দিন আগে নায়কের জন্মদিনে নাকি রান্না করে পাঠিয়েছিলেন তার জন্য। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাকিব…

আরো পড়ুন

শাকিবের সঙ্গে কাটানো ঈদের স্মৃতি শেয়ার করলেন অপু বিশ্বাস

ভালোবেসে গোপনে ঘর বেঁধেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। এর পর অপু যখন সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন, তখনই বাধে যত বিপত্তি। ভেঙে যায় দীর্ঘ এক দশকের সংসার। বিবাহবিচ্ছেদ ঘটলেও সন্তান আব্রাম খান জয়ের সুবাদে এখনো যোগাযোগ আছে তাদের মধ্যে।  সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে কাটানো প্রথম ঈদের স্মৃতি শেয়ার করলেন অপু। জানালেন, তার কানের দুল নিয়ে পরতেন শাকিব কিন্তু পরে তা আর ফেরত দিতেন না। বিষয়টি উঠে আসে সাক্ষাৎকারে যখন অপুকে প্রশ্ন করা হয়— প্রথম ঈদে একে অপরকে কী উপহার দিয়েছিলেন তারা। যদিও প্রথমে প্রশ্নটি এড়িয়ে…

আরো পড়ুন