যুক্তরাজ্যে সাকিবের ক্যানসার ফাউন্ডেশনের যাত্রা শুরু

বিশ্বজুড়ে ক্যানসার আক্রান্ত মানুষের সংখ্যা ব্যাপক। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশে এই রোগের চিকিৎসা করতে লাখ লাখ কিংবা কোটি টাকাও খরচ হয়। সেসব চিন্তা থেকেই চলতি বছরের ২৪ মার্চ রাজধানীর পাঁচতারকা এক হোটেলে নিজের নামে ক্যানসার ফাউন্ডেশনের ঘোষণা দেন সাকিব আল হাসান। ক্যানসার আক্রান্ত রোগীদের সচেতনতা ও চিকিৎসা সহায়তায় এবার যুক্তরাজ্যে যাত্রা শুরু করল ‘সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশন।’ রোববার (৭ মে) বাংলাদেশ সময় রাত ১২টায় লন্ডনের আরিয়ানা ব্যাঙ্কুইটিং হলে এক গালা ডিনারে যুক্তরাজ্যে ক্যানসার ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দেন সাকিব। এ সময় সাকিব বলেন, দেশের জন্য আমরা সবাই…

আরো পড়ুন

অবশেষে বাফুফের তদন্ত শুরু!

দুর্নীতির অভিযোগে দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়া সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের বিরুদ্ধে অবশেষে তদন্ত কাজ শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কমিটি আগেই গঠন করা হয়েছিল। তবে সেই কমিটি কাজ শুরু করল রোববার আনুষ্ঠানিক এক সভায় বসার মাধ্যমে। এই কার্যদিবসের পর থেকে ৩০ দিনের মধ্যে রিপোর্ট দেবে বাফুফের তদন্ত কমিটি। প্রথম সভা শেষে তদন্ত কমিটির আহ্বায়ক ও বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমাদের তদন্ত কমিটির এটাই প্রথম সভা। প্রথম সভায় মূলত কার্যপরিধি ও পন্থা নিয়ে আলোচনা করেছি। সামনে আরও কয়েকটি সভা হবে। তদন্তাধীন অবস্থায় অনেক বিষয় আপনাদের…

আরো পড়ুন

জোড়া লক্ষ্য আফ্রিদির

সময়টা বেশ ভালোই কাটছে পাকিস্তান দলের। জিতে চলেছে একের পর এক ম্যাচ। দারুণ ক্রিকেট উপহার দেওয়া দলটিকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন শাহিন শাহ আফ্রিদি। তারকা এই পেসারের বিশ্বাস, এ বছর বিশ্বকা ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে যেন উড়ছে পাকিস্তান। পাঁচ ম্যাচের প্রথম চারটিই জিতে প্রথমবারের মতো ওয়ানডে র‌্যাংকিংয়ের এক নম্বরে উঠেছে বাবর আজমের দল।

আরো পড়ুন

সালাহর রেকর্ড গোলে জিতল লিভারপুল

ব্রেন্টফোর্ডের বিপক্ষে মোহাম্মদ সালাহর একমাত্র গোল গড়ে দিল পার্থক্য। লিভারপুল ১-০ গোলে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ষষ্ঠ ম্যাচ জিতল এবং টানা নবম গোল করলেন তিনি। ১৩ মিনিটের ওই গোলে ক্লাব ও জাতীয় দলের হয়ে সর্বকালের শীর্ষ গোলদাতা হলেন মিশরীয় ফরোয়ার্ড। এই জয়ে পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জনের স্থান চার নম্বর থেকে ১ পয়েন্ট পেছনে তারা। ৩৫ ম্যাচে ৬২ পয়েন্ট অলরেডদের। দুই ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ম্যানইউ। ফ্যাবিনহোর ক্রস থেকে ভার্জিল ফন ডাইকের হেডে সালাহ বল পেয়ে জাল কাঁপান। ক্লাব ও দেশের হয়ে সালাহর…

আরো পড়ুন

চীনের হাংজুতে অনুষ্ঠেয় এশিয়াডে এই প্রথম খেলবে বাংলাদেশের নারী ফুটবলাররা

অলিম্পিক বাছাইয়ে অংশ নিতে নারী ফুটবলারদের মিয়ানমারে পাঠায়নি বাফুফে। এবার এশিয়ান গেমসে পাঠানো হচ্ছে না জাতীয় পুরুষ ফুটবল দলকে। সেপ্টেম্বরে চীনের হাংজুতে অনুষ্ঠেয় এশিয়াডে এই প্রথম খেলবে বাংলাদেশের নারী ফুটবলাররা। শনিবার সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সেনাসদর দপ্তরের মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত বিওএ নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এশিয়ান গেমসে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন ও বিওএ’র কোষাধ্যক্ষ একে সরকার বলেন, ‘সভায় পুরুষ ফুটবল দলকে বাদ দেওয়া হয়েছে। রাখা হয়েছে মেয়েদের ফুটবলকে। এছাড়া এশিয়ান গেমসে বক্সিং অন্তর্ভুক্ত হয়েছে।’ কতজন…

আরো পড়ুন

‘আফিফ একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন’

আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে ছিলেন না আফিফ হোসেন। আইরিশদের বিপক্ষে ফিরতি সিরিজেও নেই তিনি। অনেকের ধারণা, ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় নেই এই মিডল-অর্ডার ব্যাটার। তবে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ জানিয়েছেন, আফিফ একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। কাল মিরপুর স্টেডিয়ামে খালেদ মাহমুদ বলেন, ‘আমি সবসময় আফিফকে বাংলাদেশ দলে দেখি। এখনো সে তরুণ। তার সামর্থ্য আছে। তার মতো খেলোয়াড় সহজে পাওয়া সম্ভব না। যে একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।’ তিনি বলেন, ‘কিছুদিন আগে আফিফ-মিরাজের দারুণ জুটিতে আমরা আফগানিস্তানের বিপক্ষে কঠিন ম্যাচ জিতেছি। ঢাকা লিগেও আফিফ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। শেষ…

আরো পড়ুন

মুম্বাইকে হারিয়ে শীর্ষ দুইয়ে চেন্নাই

আইপিএল ১৬তম আসরের ৪৯তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারায় চেন্নাই সুপার কিংস। ব্যাটে বলের নৈপুণ্যে অনায়াসেই জয় পায় চেন্নাই।  নিজেদের ১১ ম্যাচে ৬টিতে জিতে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় পজিশনে উঠে গেলে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই। ১০ ম্যাচে ৭টিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গুজরাট টাইটান্স। শনিবার চেন্নাইয়ের চিপকের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৪ রানেই প্রথম সারির ৩ ব্যাটসম্যান ক্যামেরন গ্রিন, ইশান কিশান ও রোহিত শর্মার উইকেট হারিয়ে কঠিন চাপের মধ্যে পড়ে যায় মুম্বাই। শেষ পর্যন্ত নেহাল ওয়াধেরার ৫১…

আরো পড়ুন

মেসির খারাপ সময় নিয়ে যে আনন্দঘন স্ট্যাটাস দিলেন রোনাল্ডো

সময়টা ভালো যাচ্ছে না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির। রয়েছে নানামুখী চাপে। চলতি মৌসুম শেষে ছাড়ছেন পিএসজি। পরবর্তী গন্তব্যও ঠিক হয়নি এখন পর্যন্ত। এরই মধ্যে ক্লাবের অনুমতি ছাড়া সৌদি আরব সফর করে পড়েছেন পিএসজির দুই সপ্তাহের নিষেধাজ্ঞায়।  অবশ্য এ ঘটনার জন্য ক্লাব এবং ক্লাস সতীর্থদের কাছে এক ভিডিওবার্তায় ক্ষমাও চেয়েছেন মেসি। ক্লাব কর্তৃপক্ষের ওপর ছেড়ে দিয়েছেন সিদ্ধান্ত। মেসির এমন এলোমেলো পরিস্থিতিতে তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একটি পোস্ট করেছেন। সময়টা ভালো যাচ্ছে না পর্তুগিজ সুপারস্টারেরও। আল নাসর ক্লাবের বাজে ফর্মে রয়েছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে বড় অঙ্কের বেতনে সৌদি আরবের ক্লাবটিতে…

আরো পড়ুন

ইতিহাস গড়ে এক নম্বরে উঠে এলো পাকিস্তান

পাকিস্তানের ক্রিকেটে এমন দিন আর আসেনি। ওয়ানডে র্যাংকিংয়ে যে এর আগে কখনই এক নম্বর দল হতে পারেনি তারা। অবশেষে বাবর আজমের হাত ধরে ইতিহাস গড়লো পাকিস্তান। নিউজিল্যান্ডকে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ১০২ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো র্যাংকিংয়ের সিংহাসনে চড়ে বসেছে আনপ্রেডিক্টেবলরা। অস্ট্রেলিয়া-ভারতকে পেছনে ফেলে ওয়ানডের শীর্ষ দল এখন পাকিস্তান। কিউইদের বিপক্ষে সিরিজ শুরুর আগে পাকিস্তান ছিল পাঁচ নম্বরে। টানা তিন জয়ের পর এই ম্যাচে নামার আগে তাদের অবস্থান ছিল তিনে। রেটিং পয়েন্ট ছিল ১১২। সমান ১১৩ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া শতাংশ ব্যবধানে এগিয়ে থেকে এক এবং ভারত ছিল দুইয়ে। নিউজিল্যান্ডকে…

আরো পড়ুন

মেসি-এমবাপ্পেকে ছাড়িয়ে বিশ্বের সর্বোচ্চ আয়ের খেলোয়াড় রোনাল্ডো

ফুটবল বিশ্বের দুই এলিয়েন— লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নিজেদের রাজ্যে এ যুগলের রাজত্ব মুগ্ধ করেছে গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের। ফুটবলের রেকর্ড কিংবা মাইলফলকে হরহামেশাই একে অপরকে ছাড়িয়ে যান তারা। আরও একবার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকাকে টেক্কা দিলেন সিআর সেভেন। ফলে বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী অ্যাথলেট এখন পর্তুগিজ এ ফুটবল সুপারস্টার। ২০২২ সালের ১ মে থেকে ২০২৩ সালের ১ মে পর্যন্ত বিশ্ব ক্রীড়াঙ্গনের সব খেলোয়াড়ের আয়ের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিজনেস সাময়িকী ফোর্বস। যেখানে মাঠ থেকে আয় আর স্পন্সর, প্রচার ও আনুষঙ্গিক বিষয়াদি থেকে গত ১২ মাসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেটের তালিকায় মেসি…

আরো পড়ুন