ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকার মতো নিরপেক্ষ ভেন্যুতে ভারতকে দ্বিপাক্ষিক সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি। ভারতের ক্রিকেট সংস্থা (বিসিসিআই) সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। খবর জিও টিভির। অস্ট্রেলিয়ান গণমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের ব্যাপারে এই আগ্রহ দেখান শেঠি। ভেন্যু হিসেবে শেঠির সবেচেয়ে বেশি পছন্দ ছিল ইংল্যান্ড। শেঠি বলেন, ‘হ্যা, আমি মনে করি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকায় দ্বিপাক্ষিক সিরিজ (ভারতের বিপক্ষে) হতে পারে। তবে সবচেয়ে ভালো হবে যদি ইংল্যান্ডে হয়, এরপরে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার কোনো স্টেডিয়াম যদি দর্শকে পূর্ণ হয়, সেটি…
আরো পড়ুনCategory: খেলা
২০২৬ বিশ্বকাপের লোগো উন্মোচন
৩২ থেকে ৪৮ দেশের ২০২৬ ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে উত্তর আমেরিকার তিন দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো তিনটি দেশ একসঙ্গে আয়োজক হিসেবে নির্বাচিত হয়। এবার ফুটবল এবং বৈচিত্র্যের উদযাপনে ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল লোগো উন্মোচন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার (১৭ মে) সন্ধ্যায় লস অ্যাঞ্জেলসে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ লোগো উন্মোচন করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ব্রাজিলিয়ান পোস্টারবয় রোনাল্ডো নাজারিও। ট্রফিটির নিচে ২০২৬ বিশ্বকাপের বোল্ড ছাপ দেওয়া হয়েছে। এবারই প্রথমবারের মতো বিশ্বকাপের লোগোতে সোনালি ট্রফি ব্যবহার করা হয়েছে। যদিও অন্য…
আরো পড়ুনযেখানে মেসিকে ছাড়িয়ে আলভারেজ
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে ঘরের মাঠে ইত্তিহাদ স্টেডিয়ামে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৪-০ গোলে জিতেছে সিটিজেনরা। এর আগে, সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রথম লেগের ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় ফাইনালে পেপ গার্দিওলার দল। সিটিজেনদের বড় এ জয়ে গোল করেছেন আর্জেন্টাইন তরুণ স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। ম্যাচের একদম শেষে দিকে নেমে ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করেন ২৩ বছর বয়সী এ স্ট্রাইকার। এ গোলের মধ্য দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসিকে ছাড়িয়ে গেলেন তিনি। বার্সেলোনার হয়ে সবচেয়ে কম বয়সী আর্জেন্টাইন ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস…
আরো পড়ুনআইসিসি থেকে সুখবর পেলেন শান্ত-মুশফিক
আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে ভেন্যুতে ওয়ানডে সিরিজে ব্যাটিং আধিপত্য বজায় রাখায় সিরিজসেরার খেতাব জিতেছেন টপ-অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। তিন ম্যাচে মোট ১৯৬ রানের সঙ্গে বল হাতেও এক উইকেট শিকার করেছেন তিনি। এবার দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি থেকেও। ক্রিকেটের এ সংস্করণের ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন শান্ত। তবে শুধু শান্তই না, টাইগারদের মিডল-অর্ডার ব্যাটার মুশফিকুর রহিমও র্যাঙ্কিংয়ে এগিয়েছেন। বুধবার (১৭ মে) আইসিসি প্রকাশিত পুরুষদের সাপ্তাহিক হালনাগাদ র্যাঙ্কিংয়ে এগিয়েছেন তারা। র্যাঙ্কিংয়ে ৪৪ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১০৯-তে উঠে এসেছেন শান্ত। এক ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন মুশি।…
আরো পড়ুন১৩ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার
মিলানের স্বপ্নভঙ্গ করে ১৩ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার। সেমির প্রথম লেগে নগর প্রতিদ্বন্দ্বীদের ২-০ গোলে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছিল লাউতারো মার্টিনেজরা। ফিরতি লেগেও ১-০ গোলের জয় তুলে নেয় ইন্টার মিলান। দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে জিতে ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার। সান সিরোয় সেমিফাইনালের দ্বিতীয় লেগের শুরু থেকেই আধিপত্য নিয়ে খেলতে থাকে নেরাজ্জুরিরা। তবে প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণ দেয়াল ভাঙতে পারেনি ইন্টার। বিরতির পর গোল পেতে মরিয়া হয়ে ওঠে সিমোন ইনজাঘির বাহিনী। ম্যাচের ৭৪তম মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার লতারো মার্টিনেজের গোলে ব্যবধান বাড়ায় ইন্টার। রোমেলু লুকাকুর অ্যাসিস্টে দারুণ এক…
আরো পড়ুনবাংলাদেশের সেরা তামিম ও সাকিব
২০২০-২০২৩ চক্রে বাংলাদেশের সেরা ব্যাটার তামিম ইকবাল। আইসিসি ওয়ানডে সুপার লিগের এই চক্রে ইতোমধ্যেই নিজেদের ২৪ ম্যাচের সবকটি খেলে ফেলেছে বাংলাদেশ। সব ম্যাচেই খেলেছেন তামিম। এ সময় ২৪ ম্যাচে প্রায় ৩৪ গড়ে ৭৮৩ রান করেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। যা বাংলাদেশ দলের কোনো ব্যাটারের সর্বোচ্চ। আর সব দেশ মিলিয়ে এই চক্রে সেরা ব্যাটারদের তালিকায় তামিমের অবস্থান সাত নম্বরে। এ সময় একটি সেঞ্চুরি ও ছয়টি হাফ সেঞ্চুরিও এসেছে তামিমের ব্যাট থেকে। হাফ সেঞ্চুরির হিসাবেও বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবার উপরে রয়েছেন তিনি। বোলিংয়ের শীর্ষ দশে আছেন বাংলাদেশের দুজন। ৩১ উইকেট নিয়ে সুপার লিগে…
আরো পড়ুন‘সাত নম্বর পজিশনের জন্য সঠিক সিদ্ধান্তই নেওয়া হবে’
অক্টোরব-নভেম্বর ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে সাত নম্বর পজিশন নিয়ে বেশ চিন্তিত বাংলাদেশ দল। এ পজিশনের লড়াইয়ে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, নুরুল হাসান সোহান ও মোসাদ্দেক হোসেন। এই কয়জনের মধ্য থেকে যেকোনো একজনকে বিশ্বকাপের চূড়ান্ত দলে নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। এ ব্যাপারে জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন, সাত নম্বরের জন্য প্রতিযোগিতা বেশ কয়েকজনের। প্রতিটা খেলোয়াড়ই ওখানে পারফর্ম করছে। ঘরোয়া ক্রিকেট দেখেন আফিফ আছে, মোসাদ্দেক, সোহান, রিয়াদ ভাই অসাধারণ খেলেছে, দলের সঙ্গে রাব্বি আছে, মিরাজ সাতে ব্যাটিং করছে।…
আরো পড়ুনসাত নম্বরে কে সেরা, মাহমুদউল্লাহ-আফিফ নাকি রাব্বি
অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগেই দল গোছাতে ব্যস্ত বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দুটি পজিশন নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে চুলচেরা বিশ্লেষণ। সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে কাকে খেলানো হবে, দীর্ঘদিন ধরেই এ পজিশনের জন্য লড়াই করে যাচ্ছেন তাইজুল ইসলাম ও নাসুম আহমেদ। দুইজনকেই ওদল-বদল করে একেক সিরিজে খেলানো হচ্ছে। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে সাত নম্বর পজিশনের জন্যও লড়াইয়ে আছেন তিনজন। তারা হলেন-মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ও ইয়াসির আলি চৌধুরী রাব্বি। এই তিনজন থেকে যেকোনো একজনকে বিশ্বকাপের চূড়ান্ত দলে নেওয়া হবে বলে জানিয়েছেন…
আরো পড়ুনরোনাল্ডোকে রিয়ালে ফিরতে বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে রিয়াল মাদ্রিদে ফিরে খেলোয়াড়ি জীবনের ইতি টানতে বললেন বার্সেলোনার সাবেক ব্রাজিলীয় তারকা রিভালদো। তিনি মনে করেন, সময় এসেছে এবার রোনাল্ডোর রিয়ালে ফেরার। তিনি এও মনে করেন যে, সৌদি ক্লাব আল নাসরে রোনাল্ডোর সঙ্গে বার্ষিক ১৭৩ মিলিয়ন পাউন্ডের চুক্তি করে তাকে ‘বোকা’ বানিয়েছে। গত জানুয়ারিতে পর্তুগিজ তারকা ৩৮ বছর বয়সি রোনাল্ডো সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন। রিভালদো বলেন, ‘রোনাল্ডোর জন্য ভালো হবে সে যদি রিয়ালে ফিরে আসে। তবে রিয়াল সমর্থকদের এটাও বুঝতে হবে যে, ২৫-২৬ বছরের রোনাল্ডোর কাছে যা আশা করা হতো, এই বয়সে সেটি তার কাছে আশা…
আরো পড়ুনযে কোনোভাবে মেসিকে চাই আমরা: বার্সা প্রেসিডেন্ট
ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে লিওনেল মেসির সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে আল-হিলাল। পিএসজি ছেড়ে আগামী মৌসুম থেকেই সৌদি আরবের অন্যতম শীর্ষ ক্লাবটির হয়ে খেলবেন এই ফুটবল তারকা। ইতোমধ্যে এ খবর ফাঁস করে বিশ্ব ফুটবল অঙ্গনে সাড়া ফেলে দিয়েছে বার্তা সংস্থা এএফপি। তবু আশা ছাড়ছে না বার্সেলোনা। যে কোনোভাবে মেসিকে ফেরাতে চায় তারা। ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাদ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। বার্সা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা বলেন, এরই মধ্যে আমি মেসির সঙ্গে কথা বলেছি। আমরা সম্পর্ক পুনরুদ্ধারের সর্বাত্মক চেষ্টা করছি। সেটা ভালোভাবেই এগোচ্ছে। স্প্যানিশ সংবাদমাধ্যম টিভিতেকে তিনি বলেন, শুনেছি…
আরো পড়ুন