‘মাঠের পারফরম্যান্সের ভিত্তিতেই সুযোগ দেওয়া উচিত’

পরিসংখ্যান এবং তথ্যের ভিত্তিতে নয়, মাঠের পারফরম্যান্সের ভিত্তিতে খেলোয়াড়দের দলে সুযোগ দেওয়া উচিত। এমনটি মনে করেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম-উল-হক।  পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন, আমার যা ক্রিকেট জ্ঞান আছে তাতে বুঝি, পরিসংখ্যানভিত্তিক দল নির্বাচন আদৌ সম্ভব নয় এবং পৃথিবীর কোথাও এমনটি নেই। মাঠের পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচন করা উচিত। তাহলে এটি একটি ভালো পদক্ষেপ হবে। জাতীয় দল নির্বাচনের জন্য নতুন প্যানেল ঘোষণা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি। বিবিসি উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে নাজাম শেঠি সম্প্রতি বলেছেন, নতুন কমিটির প্রধান নির্বাচক হলেন হারুন রশিদ। দলের পরিচালক থাকবেন মিকি…

আরো পড়ুন

গুয়েতেমালাকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় আর্জেন্টিনার

শুরু হয়েছে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ। কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়া আর্জেন্টিনাই টুর্নামেন্টের আয়োজক। আর এতে স্বাগতিক হিসেবে টুর্নামেন্টটিতে অংশ নেওয়ার সুযোগ পায় মেসি-ডি মারিয়াদের উত্তরসূরিরা। শনিবার (২০ মে) নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণ জয় নিয়ে মাঠ ছাড়েন আলবিসেলেস্তেরা। আর মঙ্গলবার দিবাগত রাতে দ্বিতীয় ম্যাচে গুয়েতেমালাকে উড়িয়ে দিয়েছেন আলবিসেলেস্তে যুবারা।  মঙ্গলবার আর্জেন্টিনার স্তাদিও ইউনিকো মাদ্রিদে কুইদাদেসে বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় গুয়েতেমালা অনূর্ধ্ব-২০ দলের মুখোমুখি হন আলবিসেলেস্তের যুবারা। ম্যাচটিতে জয় পায় ৩-০ গোলে। ম্যাচের ১৭তম মিনিটে এগিয়ে যান স্বাগতিকরা। দলের হয়ে গোল করেন আলেজো ভেলিজ। প্রথমার্ধে ওই এক গোলেই…

আরো পড়ুন

যে এক শর্তে পাকিস্তানের হাইব্রিড মডেলে রাজি ভারত

অবশেষে আসন্ন এশিয়া কাপ আয়োজনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হাইব্রিড মডেলে সমর্থন দিতে রাজি হয়েছে ভারত। তবে এ ক্ষেত্রে এক শর্ত জুড়ে দিয়েছে তারা। এ জন্য দেশটিতে বিশ্বকাপ খেলতে যেতে হবে পাকিস্তানকে। দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, ইতোমধ্যে পিসিবির হাইব্রিড মডেলে সম্মতি জানিয়েছে বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তান ও নেপাল। ফলে তাতে সহমত না জানানোর খুব কম বিকল্প আছে ভারতের। পরিপ্রেক্ষিতে মডেলটি নিয়ে আলোচনা করতে রাজি হয়েছে তারা। মূলত বিপাকে পড়ে এ পথ বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। শুধু তাই নয়, প্রয়োজনে এ…

আরো পড়ুন

শ্রীলংকা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব

শ্রীলংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলবেন সাকিব আল হাসান। লংকান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের সঙ্গে সরাসরি চুক্তি করেছে গল গ্ল্যাডিয়েটর্স। এলপিএলের দল জাফনার সঙ্গে চুক্তি করেছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ডেভিড মিলার। সেই দলে আছেন লংকান তারকা থিসারা পেরেরা ও মহিশ তিকসানা। কলম্বো দলে খেলবেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, মাতিশা পাতিরানা ও চামিকা করুনারত্নে। ডাম্বুলা দলে আছেন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান ম্যাথু ওয়েড, কুশল মেন্ডিস ও আভিশকা ফার্নান্দো। ক্যান্ডি দলে আছেন দক্ষিণ আফ্রিকার তারকা লেগ স্পিনার তাবরাইজ শামসি, শ্রীলংকান সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস আর ওয়ানিনন্দু হাসারাঙ্গা। আগামী ১১ জুন লংকান…

আরো পড়ুন

শোয়েব-সাকলাইনের ডাল-রুটি ও ২৫০ রুপির গল্প

পাকিস্তানের সাবেক প্রধান কোচ সাকলাইন মুশতাক জানিয়েছেন যে, সাবেক পেসার শোয়েব আখতারের কাছে এখনও কিছু টাকা পাওনা রয়েছে তার। শোয়েব নিজের পোশাক কেনার জন্য তার কাছ থেকে এই টাকা নিয়েছিলেন। জিও নিউজ জানিয়েছে, সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে বক্তৃতাকালে শোয়েবের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে কথা বলেন সাকলাইন। তিনি বলেন, প্রাক্তন স্পিডস্টারের ডাকনাম ছিল ‘শোয়েবি’ এবং ‘অভিনেতা শোয়েব’। সাকলাইন যখন এসব কথা বলছিলেন তখন হোস্ট শোয়েব আখতারের ছবি দেখিয়েছেন। সাকলাইন বলেন, ‘শোয়েব ছোটবেলা থেকে, এমনকি ক্রিকেট খেলার আগে থেকেই আমার বন্ধু। আমরা একে অপরের বাড়িতে যেতাম এবং একসঙ্গে ডাল-রুটি খেতাম।’ প্রতিবেদনে বলা…

আরো পড়ুন

৪২-এ ফিরবেন ক্রিস গেইল!

তার বয়স এখন ৪২। এটা যদি ক্রিকেট খেলার বয়স হয়, তাহলে বলুন তো এই বয়সেও খেলার স্বপ্ন দেখেন কোন ক্রিকেটার। তিনি হলেন ক্রিস গেইল। সেই ২০০৯ থেকে আইপিএল খেলে আসা গেইলকে এ বছর নিলামে কেনেনি কোনো দল।  এই প্রথম আইপিএলে অনুপস্থিত ক্যারিবীয় ব্যাটিং গ্রেট আগামী বছর ভারতের এই টি ২০ টুর্নামেন্টে অবসর ভেঙে ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন। তার কথায় আভাস পাওয়া গেছে যে, গেইল আইপিএলে ফিরে আবার রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলবেন। গত পরশু আইপিএলের প্লে-অফে খেলতে ব্যর্থ হয় বেঙ্গালুরু। গুজরাট টাইটান্সের কাছে ছয় উইকেটে হেরে যাওয়া বেঙ্গালুরুর কোহলির সেঞ্চুরি…

আরো পড়ুন

এবার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যারা

৬৭তম ব্যালন ডি’অর দেওয়ার এখনও ৪ মাস বাকি। তবে এরই মধ্যে এ নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। এবার ফুটবলের সর্বোচ্চ মর্যাদার পুরস্কার কে পেতে পারেন?  এ নিয়ে মাসিক তালিকা প্রকাশ করেছে ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকম। এ তালিকায় শীর্ষ পাঁচে রয়েছেন যারা- এ তালিকার প্রথম স্থানে আছেন পিএসজির আর্জেন্টাইন গোলমেশিন লিওনেল মেসি। ২০২২-২৩ মৌসুমে এখন পর্যন্ত ৩৭ গোল এবং ২৫ অ্যাসিস্ট করেছেন তিনি। ইতোমধ্যে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জিতেছেন আলবিসেলেস্তে মহানায়ক। আর ক্লাবের পক্ষে ট্রফি দেস চ্যাম্পিয়নস জিতেছেন মেসি। পিএসজিকে লিগ ওয়ান শিরোপা এবং ফ্রেঞ্চ কাপ জেতার দৌড়ে রেখেছেন…

আরো পড়ুন

হারের সঙ্গে বড় দুঃসংবাদ পেল জুভেন্টাস

ভাগ্য সহায় হলো না জুভেন্টাসের। ভুয়া লেনদেনের অভিযোগে সিরিআয় তাদের শেষ পর্যন্ত দশ পয়েন্ট কেটে নেওয়ার রায় দিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের আপিল কোর্ট। একই দিনে, এম্পোলির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে তুরিনের বুড়িরা।  সবমিলে টেবিলের দুই নম্বর থেকে সাতে নেমে গেছে তুরিনের ওল্ড লেডি। শঙ্কায় আগামী মৌসুমে দলটির চ্যাম্পিয়ন্স লিগে খেলা। ভুয়া আর্থিক লেনদেন, পর্যবেক্ষক সংস্থার কাজে বাধা প্রধানসহ একাধিক অভিযোগে গেলো জানুয়ারিতে জুভেন্টাসের ১৫ পয়েন্ট কেটে নেয়ার সিদ্ধান্ত নেয় ইতালিয়ান ফুটবল ফেডারেশন। তবে গত মাসে সে সিদ্ধান্ত বাতিল করে রায় দেয় ইতালির সর্বোচ্চ ক্রীড়া আদালত। বিষয়টি নিষ্পত্তি করতে ফেডারেশনের…

আরো পড়ুন

আইসিসি বর্ষসেরার পুরস্কার হাতে পেলেন মিরাজ

২০২২ সালে বছরজুড়ে ওয়ানডে ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটে-বলে নৈপুণ্য দেখানোর ফলও পেয়েছেন তিনি। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পান টাইগার অলরাউন্ডার। এমন কীর্তির সম্মাননা হিসেবে এবার নিজের ওয়ানডে ক্যাপটি বুঝে পেয়েছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। সোমবার (২২ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করে এ তথ্য নিজেই জানিয়েছেন মিরাজ। ক্যাপশনে তিনি লেখেন, ‘২০২২ সালে আমার পারফরম্যান্সকে স্বীকৃতি দেওয়ার জন্য আইসিসিকে ধন্যবাদ’। গত বছর বল হাতে ১৫ ওয়ানডেতে ২৮.২০ গড়ে ২৪ উইকেট নিয়েছেন মিরাজ। তার সেরা পারফরম্যান্স ছিল ২৯ রান দিয়ে ৪ উইকেট।…

আরো পড়ুন

চীন যাচ্ছেন মেসি

সপ্তমবারের মতো চীন সফরে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। চীনের রাজধানী বেইজিংয়ে আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সফরে আর্জেন্টিনার অধিনায়কত্ব করবেন লিওনেল মেসি। ছয় বছর পর চীন যাচ্ছেন মেসি। চীনে অবস্থিত আর্জেন্টিনার দূতাবাস জানায়, আগামী ১৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে বেইজিংয়ে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর আগে ছয়বার চীন সফরে গেছেন মেসি। ২০০৫ সালে প্রথম চীন সফর করেন তিনি। এর পর  আর্জেন্টিনা বা তার সাবেক ক্লাব বার্সেলোনার হয়ে পাঁচবার ড্রাগনের দেশ সফর করেছেন এই ফুটবল তারকা।

আরো পড়ুন