দুই বছর ধরে বিভিন্ন পর্যায়ের ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে দলে ডাক পেয়েছেন চট্টগ্রাম বিভাগের ব্যাটার শাহাদাত এবং রংপুর বিভাগের পেসার মুশফিক। ২০২১ সালে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ডানহাতি মিডল-অর্ডার ব্যাটার ২১ বছর বয়সী শাহাদাতের। এখন অবধি ২০টি প্রথম শ্রেণির ম্যাচে দু’টি সেঞ্চুরি ও ১০টি হাফ-সেঞ্চুরিতে ১২৬৫ রান করেছেন শাহাদাত। ২০২২ সালে প্রথম-শ্রেণিতে অভিষেকের পরই চমক দেখান পেসার মুশফিক। ১৩ ম্যাচে তিনবার ইনিংসে ফাইফার নিয়ে ৪৯ উইকেট শিকার করেন মুশফিক। সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে অনানুষ্ঠানিক টেস্ট সিরিজে বাংলাদেশ ‘এ’ দলে ছিলেন শাহাদাত ও মুশফিক। বাংলাদেশ দল লিটন…
আরো পড়ুনCategory: খেলা
ভক্তদের যে সুখবর দিলেন আশরাফুল
চলতি বছরই ক্রিকেটকে বিদায় জানাবেন ক্রিকেটের প্রথম তারকাখ্যাত মোহাম্মদ আশরাফুল। তবে ক্রিকেট ছাড়লেও মাঠেই দেখা যাবে আশরাফুলকে। দেশের তারকা এ ক্রিকেটার ভক্তদের সুখবর দিয়ে জানান, বিপিএল দিয়েই কোচিং ক্যারিয়ার শুরু করতে চান তিনি। সম্প্রতি লেভেল-৩ কোচিং কোর্স সম্পন্ন করেছেন আশরাফুল। তিনি বলেন, ‘যেহেতু খেলা ছাড়ার পর আমি ক্রিকেটের সঙ্গেই থাকতে চাই, আর কোচিং করতে হলে কোচিংয়ের একটা অভিজ্ঞতাও থাকতে হবে, তাই সুযোগ পেয়ে লেভেল-৩ করে নিয়েছি। যদি ক্রিকেট বোর্ড বলে এবং সব কিছু ঠিক থাকলে কোচিং করানোর ইচ্ছা আছে। যেহেতু ক্রিকেটের সঙ্গে থাকতে চাই, সুযোগ পেলে তো করব।’ বিপিএল দিয়েই…
আরো পড়ুনশেষ ম্যাচেও দুয়ো শুনলেন মেসি
সব গুঞ্জনের ইতি টেনে মৌসুমের শেষ ম্যাচের ঘণ্টাদেড়েক আগেই ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, পিএসজির জার্সিতে এটিই লিওনেল মেসির শেষ ম্যাচ। বিবৃতিতে মেসিকে ধন্যবাদ ও শুভকামনাও জানায় পিএসজি। তবে মাঠের চিত্রটা ছিল ভিন্ন। শনিবার রাতে পার্ক দে প্রিন্সেসে বিদায়ি ম্যাচে হারের সঙ্গে পিএসজি সমর্থকদের একাংশের কাছ থেকে দুয়োও শুনতে হয়েছে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকাকে। সের্হিও রামোসও এই ম্যাচ দিয়ে পিএসজি অধ্যায়ের সমাপ্তি টেনেছেন। ঘরের মাঠে ক্লেমন্তের কাছে পিএসজির ৩-২ গোলের হারে মেসির পাশাপাশি রামোসেরও শেষটা ভালো হলো না। আগেই ফরাসি লিগ জেতা পিএসজি রামোস ও কিলিয়ান এমবাপ্পের গোলে ২-০…
আরো পড়ুনআফগানদের হারিয়ে সিরিজে সমতায় শ্রীলংকা
শ্রীলংকা সফরে গিয়েই স্বাগতিকদের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হেসেখেলে হারায় আফগানিস্তান। শুক্রবার প্রথম ওয়ানডেতে ২৬৮ রানে অলআউট হয় শ্রীলংকা। টার্গেট তাড়ায় ইব্রাহিম জাদরানের ৯৮ বলের ৯৮ রানের ইনিংসে ভর করে ১৯ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় আফগানিস্তান। প্রথম ম্যাচে হেরে রোববার দ্বিতীয় ম্যাচ শেষ হওয়ার আগপর্যন্ত সিরিজ হারের শঙ্কায় ছিল স্বাগতিক শ্রীলংকা। এদিন হাম্বানটোটার মাহিন্দ্র রাজাপাকসে স্টেডিয়ামে ইনিংসের শুরু থেকেই দারুণ ক্রিকেট খেলে শ্রীলংকা। ৬ উইকেটে ৫০ ওভারে ৩২৩ রানের পাহাড় গড়ে স্বাগতিকরা। সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ওয়ানেন্দু হাসারঙ্গা, ধনাঞ্জয়া ডি সিলভা ও দুস্মন্ত চামিরার তোপের…
আরো পড়ুনপাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফিও আয়োজন করতে দেবে না ভারত
শনিবার ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে পাকিস্তানের করাচির দৈনিক জং পত্রিকা জানিয়েছে, এশিয়া কাপের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হওয়ার অধিকার থেকে পাকিস্তানকে বঞ্চিত করতে চায় ভারত। সীমান্ত নিয়ে সমস্যার কারণে সেপ্টেম্বরে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত। যে কারণে পাকিস্তান একটি ‘হাইব্রিড’ মডেল প্রস্তাব করে। সেই প্রস্তাবে বলা হয় ভারতের খেলাগুলো নিরপেক্ষ কোনো ভেন্যুতে হবে। আর বাকি দেশগুলোর খেলা হবে পাকিস্তানে। এতেও রাজি নয় ভারত। তারা পাকিস্তানকে এশিয়া কাপের আয়োজক থেকে বাদ দিয়ে বাংলাদেশ বা শ্রীলংকাকে আয়োজক হিসেবে দেখতে চায়। শুধু তাই নয়! ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক…
আরো পড়ুনহার্ভার্ডের শিক্ষককে কুরআন উপহার দিলেন রিজওয়ান
পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান শুধু একজন দক্ষ খেলোয়াড়ই নন, ধর্ম-কর্মেও তার আগ্রহ আছে বেশ। তাই তো ক্রিকেটের জন্য যখন বিভিন্ন দেশ ভ্রমণ করেন, তখন বিভিন্ন মসজিদে ইসলামের বাণীও পৌঁছে দেওয়ার চেষ্টা করেন এই তরুণ ক্রিকেটার। এবার হার্ভার্ডের শিক্ষককে কুরআন উপহার দিলেন তিনি। সম্প্রতি হার্ভার্ড বিজনেস স্কুলের এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামে অংশ নিয়েছেন রিজওয়ান ও বাবর আজম, যা দেশটির ক্রিকেটারদের মধ্যে প্রথম ঘটনা। প্রোগ্রামটিতে বিশেষভাবে বিজনেস অফ এন্টারটেইনমেন্ট, মিডিয়া এবং স্পোর্টর্সের উপর গুরুত্ব দেওয়া হয়। ক্রিকেট পাকিস্তানি জানিয়েছে, গত ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত বাবর ও রিজওয়ান ম্যাসাচুসেটসের বোস্টনের বিখ্যাত হার্ভার্ড…
আরো পড়ুনব্রাজিলকে কান্নায় ভাসাল ইসরাইল
নকআউট পর্ব থেকে আগেই বিদায় নিয়েছে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের এবারের আয়োজক দেশ আর্জেন্টিনা। এবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিলও। কাতার বিশ্বকাপেও নেইমার-ভিনিসিয়ুসদের নিয়ে জাতীয় দল কোয়ার্টারে হেরে বিদায় নিয়েছিল। তাদের উত্তরসূরিরাও সম্মুখীন হলেন একই পরিণতির। ব্রাজিলের করুণ বিদায়ের দিনে মূলত দাপট দেখিয়েছে ইসরাইল। অন্যতম হট ফেভারিটদের তারা রীতিমতো নাকানিচুবানি খাইয়েছে। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে ইসরাইলের মুখোমুখি হয় ব্রাজিল যুব দল। শনিবার রাতে আর্জেন্টিনার অ্যাস্তাদিও সান হুয়ান স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় অনুষ্ঠিত ম্যাচটিতে শক্তিশালী ব্রাজিলকে ৩-২ গোলে হারায় ইসরাইলের যুবারা। দুবার এগিয়ে গিয়েও অতিরিক্ত সময়ে গোল…
আরো পড়ুনহার দিয়ে শেষ হলো মেসি-রামোসের পিএসজি অধ্যায়
পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেন লিওনেল মেসি ও সার্জিও রামোস। হার দিয়ে শেষ হলো তাদের পিএসজি অধ্যায়। শেষটা রাঙাতে পারেননি তারা। পরাজয়ের তিক্ত স্বাদ নিয়েই মাঠ ছেড়েছেন লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা। নিজেদের শেষ ম্যাচটিতে রামোস গোল করে কিছুটা রঙ মাখলেও মলিন ছিলেন মেসি। শনিবার লিগ ওয়ানের খেলায় ক্লেরেমন্টের বিপক্ষে ৩-২ গোলে হেরে গেছে পিএসজি। সার্জিও রামোস ও কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যাওয়ার পর তিন গোল হজম করে ক্রিস্তফ গালতিয়েরের দল। সফরকারী ক্লেরেমন্টের হয়ে গোল তিনটি করেন- জোহান গাস্তিয়েন, মেহদি জেফফান ও গ্রিজন কেয়েই। পার্ক দেস প্রিন্সেসে ম্যাচের ১৬ মিনিটে সার্জিও…
আরো পড়ুন‘শেহবাগের মাথার চুলের চেয়ে আমার বেশি টাকা আছে’
এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশ ভারত-পাকিস্তান। এই দুই দেশের খেলা মানেই মহারণ। ম্যাচের পরতে পরতে উত্তেজনা বিরাজ করে। খেলার সুবাদে ভারতের সাবেক তারকা ওপেনার বীরেন্দ্রর শেহবাগের সঙ্গে প্রতিবেশী দেশের তারকা পেস বোলার শোয়েব আখতারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। কিন্তু ২০১৬ সালে বীরেন্দ্রর শেহবাগ বলেছিলেন, খেলার সময় শোয়েব আখতার কোনোদিন ভারত বা ভারতীয়দের প্রশংসা করেনি। খেলা ছাড়ার পর বাণিজ্যিক উদ্দেশ্যে ভারতের প্রশংসা করছে। শেহবাগের এমন মন্তব্যের জবাবে শোয়েব আখতার বলেন, শেহবাগ আমার অনেক ভালো বন্ধু। সে হালকা মেজাজে কথা বলে। সে মজার ছলে হয়তো কিছু একটা বলেছে। মানুষ এটাকে সিরিয়াসলি নিয়েছে। শেহবাগ বলেছে শোয়েব…
আরো পড়ুনযে কারণে শ্রীলংকার প্রস্তাব নাকোচ করে দিয়েছে পাকিস্তান
আগামী জুলাই মাসে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলার কথা রয়েছে শ্রীলংকার। তারপর বিশ্বকাপের বাছােই পর্বে খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে শ্রীলংকা। বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে যাওয়ার আগে পাকিস্তানের সঙ্গে একটি ওয়ানডে সিরিজ খেলতে চেয়েছিল শ্রীলংকা। সে জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) প্রস্তাবও দিয়েছিল। কিন্তু শ্রীলংকার সেই প্রস্তাব নাকোচ করে দিয়েছে পাকিস্তান। শ্রীলংকার এই প্রস্তাবে পাকিস্তান রাজি না হওয়ায় ধারণা করা হচ্ছে পিসিবি শ্রীলংকার ওপর অসন্তুষ্ঠ। তার কারণ সেপ্টেম্বরে এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। আয়োজক হিসেবে তারা দেশের মাঠেই এশিয়া কাপ আয়োজন করতে চায়। কিন্তু সীমান্ত নিয়ে সমস্যা থাকায় প্রতিবেশী দেশ ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান যেতে…
আরো পড়ুন