শ্রীলঙ্কার ব্যাটার দানুশকা গুনাতিলকার বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানি চলবে। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সিডনির কোর্টে তার বিরুদ্ধে সম্মতি ছাড়া শারীরিক সম্পর্ক করার অভিযোগের শুনানি হয়েছে। এ সময় জামিনের শর্ত শিথিল করার আবেদন করেছিলেন শ্রীলঙ্কার এ ক্রিকেটার। প্রতিদিনের বদলে সপ্তাহে তিন দিন হাজিরা দেওয়ার আবেদন করেছিলেন তিনি। এদিকে গত মাসে চারটি অভিযোগের মধ্যে তিনটিই খারিজ করে দিয়েছে সিডনির আদালত। অসম্মতিমূলক মৌখিক এবং ডিজিটাল সম্পর্কিত তিনটি অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। বাকি একটি অভিযোগের ভিত্তিতেই তার শুনানি হবে। বর্তমানে জামিনে আছেন গুনাতিলকা। আগামী ১৩ জুলাই আবারও আদালতে…
আরো পড়ুনCategory: খেলা
অশ্বিনকে না খেলানোয় রোহিত-দ্রাবিড়কে সৌরভের খোঁচা
ক্রিকেটের রাজকীয় ফরম্যাটে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি অস্ট্রেলিয়া ও ভারত। ইংল্যান্ডের ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বিতীয় দিন শেষে বেশ শক্ত অবস্থানেই আছে অজিরা। ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথের অনবদ্য সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৬৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে দলটি। অন্যদিকে বোলিংয়ে ব্যর্থতার পর ব্যাটিংয়েও অদক্ষতার পরিচয় দিচ্ছে ভারতীয়রা। আর সিদ্ধান্তে ভুল করার কারণে সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির রোষানলেও পড়েছেন অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়। এমনকি তাদেরকে খোঁচা দিতেও ভোলেননি সাবেক এ অধিনায়ক। টানা দ্বিতীয়বারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোহিত শর্মার দল। প্রথমবার নিউজিল্যান্ডের কাছে শিরোপার মুকুট হারায় দলটি। তাই…
আরো পড়ুনসৌদির ক্লাবে যোগ দেওয়ার কারণ জানালেন বেনজেমা
কোনো প্রকার গুঞ্জন ছাড়াই আকস্মিকভাবে রিয়াল মাদ্রিদকে বিদায় জানান করিম বেনজেমা। ক্লাবটির সঙ্গে দীর্ঘ ১৪ বছরের সম্পর্কের সমাপ্তি টেনে সৌদি ক্লাব আল ইত্তিহাদে যোগ দিয়েছেন সবশেষ ব্যালন ডিঅর জয়ী এই তারকা। ৩৫ বছর বয়সী এই ফরাসি স্ট্রাইকার তিন বছরের চুক্তিতে সৌদি প্রো লিগের চলতি মৌসুমের চ্যাম্পিয়ন দলে যোগ দিয়েছেন। আল ইত্তিহাদ ক্লাবটির হয়ে বছরে ২০ কোটি ইউরো করে পাবেন তিনি। তবে অর্থ নয় ভিন্ন কারণেই রিয়াল মাদ্রিদের মতো ক্লাব ছেড়ে সৌদি আরবে গেছেন বেনজেমা। কারণটা ঠিক কি? বেনজেমা বলেছেন, নিজে মুসলিম হওয়ার কারণে মুসলিম দেশকে তিনি বেছে নিয়েছেন। নতুন ক্লাবে…
আরো পড়ুনবাগদান সারলেন টাইগার পেসার হাসান মাহমুদ
রাজধানীর আকাশে আজ সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তার মধ্যেই মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন চলছে। তবে অন্য সব দিনের চেয়ে আজকের অনুশীলন পর্বটা টাইগার পেসার হাসান মাহমুদের জন্য একটু স্পেশালই ছিল। কেননা এদিন হাসানের বাবা ছেলের অনুশীলন দেখতে স্বশরীরে মাঠে উপস্থিত হয়েছিলেন। টাইগারদের অনুশীলনের ফাঁকে গ্রান্ড স্ট্যান্ডে দুই শিশুকে নিয়ে দাঁড়িয়ে থাকেন হাসানের বাবা মোহাম্মদ ফারুক। পরে খোঁজ নিয়ে জানা যায়, ওই দুই শিশু হলেন হাসানের ভাগ্নে। এ সময় হাসানের পেস বিভাগের সতীর্থ তাসকিন-এবাদতদের সাথে কুশল বিনিময় করেন তার বাবা। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে…
আরো পড়ুনইউক্রেনের নতুন কোচ রেব্রভ
ইউক্রেন জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক স্ট্রাইকার সার্হি রেব্রভ। ইংলিশ ক্লাব টটেনহ্যাম ও ওয়েস্ট হ্যামের সাবেক এই ফুটবলার ইউক্রেনের বিদায়ী কোচ রুসলান রোটানের স্থলাভিষিক্ত হলেন। ৪৯ বছর বয়সী রেব্রভের সাথে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে ইউক্রেন ফুটবল ফেডারেশন। এ সম্পর্কে ফেডারেশনের সভাপতি আন্দ্রি পাভেলকো বলেছেন, ‘এর মাধ্যমে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। ইউক্রেনিয়ার ফুটবল ইতিহাসে নতুন এক যাত্রা শুরু হলো। সামরিক আইন চলাকালীন নতুন এই অধ্যায়ের সূচনার মুহূর্তটি অবশ্যই স্পেশাল। জাতীয় দলের কাছে আমাদের একটাই প্রত্যাশা তারা যেন ইউক্রেনিয়ান সমর্থকদের আনন্দ দেয়।’ ইউক্রেনের হয়ে ৭৫টি আন্তর্জাতিক…
আরো পড়ুনমিরপুরে হঠাৎ অনুশীলনে সাকিব
আঙুলের চোটে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। ফলে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারছেন না এই তারকা অলরাউন্ডার। এ মুহূর্তে নিজের ফিটনেস নিয়ে কাজ করে যাচ্ছেন সাকিব। বৃহস্পতিবার মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল ৯টায় প্রবেশ করেন এই তারকা ক্রিকেটার। এর পর চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে আলোচনা সেরে নেন সাকিব। এ মুহূর্তে রানিংয়ের প্র্যাকটিস সারছেন তিনি। এর আগে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেই চোটে পড়েছিলেন সাকিব আল হাসান। ফলে সিরিজের শেষ ম্যাচে আঙুলের চোট থাকায় মাঠে নামতে পারেননি তারকা এ অলরাউন্ডার। পরবর্তীতে জানা…
আরো পড়ুনশুভমানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন সারা
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে আপাতত ইংল্যান্ডে আছেন ক্রিকেটার শুভমান গিল। সেখানেই রয়েছেন সারা টেন্ডুলকার। সদ্যই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শচীনকন্যার সঙ্গে শুভমানের ইনস্টাগ্রাম চ্যাট, তার মাঝেই ফের আলোচনায় শুভমান গিল ও সারা আলি খানের সম্পর্ক! নেপথ্য সারা আলি খানের সাম্প্রতিক মন্তব্য। সারা আলি খান আর শুভমান গিলের সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই চলছে আলোচনা। যখন থেকে কিছু অনুষ্ঠানে, রেস্তোরাঁয় তাদের একসঙ্গে দেখা যায়, তখন থেকেই এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে। যদিও গত মাসের শেষে আচমকাই শোনা যায় সাইফকন্যার সঙ্গে বন্ধুত্বে ইতি টেনেছেন শুভমান। ইনস্টায় পরস্পরকে আনফলো করেছেন তারা। কিন্তু এবার…
আরো পড়ুনবার্সা ও আল হিলালকে প্রত্যাখ্যানের কারণ জানালেন মেসি
বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীকে চমকে দিয়ে সাবেক প্রিয় ক্লাব বার্সেলোনা এবং সম্ভাব্য গন্তব্য আল হিলালকে প্রত্যাখ্যান করেছেন লিওনেল মেসি । তবে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএসএল) ক্লাব ইন্টার মিয়ামিতে নাম লিখিয়েছেন এ ফুটবল তারকা। ইতোমধ্যে নেপথ্য কারণও জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। তিনি বলেন, বার্সার এখনো আর্থিক সীমাবদ্ধতা আছে। এ ছাড়া আল হিলালে যেতে মনের দিক থেকে সায় পাইনি। ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম গোলডটকমের এক প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় বিস্ময় এমএসএল ক্লাব ইন্টার মিয়ামির সঙ্গে মেসির চুক্তি। এ জন্য বার্সাকে নাকচ করে দেন তিনি। এ নিয়ে ৩৫ বছর…
আরো পড়ুনটেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কোহলির রেকর্ডের হাতছানি
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়া। বুধবার (৭ জুন) ইংল্যান্ডের দ্য ওভালে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় শুরু হবে এই ম্যাচ। আইসিসির রোমাঞ্চকর এই ফাইনালের আগে বেশ কিছু রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন ভারতের অন্যতম সেরা ব্যাটার ও সাবেক অধিনায়ক বিরাট কোহলি। কোহলি ব্যাট হাতে এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে আছেন। সদ্য শেষ হওয়া আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ধারাবাহিক রান করেছেন। চলুন দেখে নেওয়া যাক, কোন কোন রেকর্ডের সামনে দাঁড়িয়ে এই ব্যাটিং জিনিয়াস : (১) আইসিসির নক আউট পর্বে সর্বাধিক রান : আইসিসির নক আউট পর্বে সর্বোচ্চ রান…
আরো পড়ুনবিদায়বেলায় বেনজেমার কষ্ট
রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণার পর রোববার রাতে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন করিম বেনজেমা। মঙ্গলবার মাদ্রিদে বিদায় সংবর্ধনার মধ্য দিয়ে শেষ হলো ফরাসি ফরোয়ার্ডের রিয়াল অধ্যায়। এদিকে বার্তা সংস্থা এএফপি কাল জানিয়েছে, সৌদি ক্লাব আল ইত্তিহাদের সঙ্গে তিন বছরের চুক্তি সেরে ফেলেছেন বেনজেমা। বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণা। সৌদি আরবে সব মিলিয়ে বছরে প্রায় ২০০ মিলিয়ন ইউরো পাবেন ৩৫ বছর বয়সি ফরাসি তারকা। রিয়ালে তিনি পেতেন ২৮ মিলিয়ন ইউরো। ক্যারিয়ারের গোধূলিলগ্নে অর্থকে প্রাধান্য দিলেও রিয়াল ছাড়তে কতটা কষ্ট হচ্ছে তার, বিদায়ি বক্তব্যে জানালেন বেনজেমা, ‘ভালোবাসার এই ক্লাব ছেড়ে চলে যাচ্ছি, এটা আমাকে…
আরো পড়ুন