নালায় নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

খোকসায় বন্ধুদের সঙ্গে নালায় গোসলে নেমে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর স্কুলছাত্র রাফিকের (১৩) লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।  শুক্রবার সকালে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ছয় সদস্যের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।  বিকাল ৫টার দিকে নদী খননের ড্রেজারের পানি অপসারণের নালার তলদেশ থেকে ছাত্রের মৃতদেহটি উদ্ধার করে তারা। রাফিক উপজেলার কোমরভোগ খালপাড়া গ্রামের প্রবাসী শরাফত আলীর ছেলে। সে রমানাথপুর কলেজিয়েট স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। ওয়ার্ড মেম্বার আব্দুস সোবাহান জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্কুলছাত্র রাফিক ও তার বন্ধুরা গনেশপুর এলাকায় গড়াই নদী খননের পানি প্রবাহের নালায় গোসল…

আরো পড়ুন

এয়ারবাস কিনতে দীর্ঘমেয়াদী ঋণ দেবে যুক্তরাজ্য

বাংলাদেশের সঙ্গে উড়োজাহাজ চলাচল খাতে বাণিজ্য ও বিনিয়োগ জোরদার করতে একসঙ্গে কাজ করবে যুক্তরাজ্য। লন্ডনে স্থানীয় একটি হোটেলে শুক্রবার এ খাতে অংশীদারত্বের বিষয়ে এ নিয়ে যৌথ ঘোষণাপত্র সই হয়েছে। এতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং যুক্তরাজ্যের বিনিয়োগমন্ত্রী লর্ড ডমিনিক জনসন সই করেছেন। ঘোষণাপত্রে স্বাক্ষরের পর এক টুইটে ডমিনিক জনসন বলেছেন, এ চুক্তি বাংলাদেশের উড়োজাহাজ খাতকে শক্তিশালী করতে যুক্তরাজ্যের প্রতিশ্রুতির অংশ। এটি উভয় দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে সহায়তা করবে। রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে লন্ডনে রয়েছেন। শুক্রবার তিনি ব্রিটিশ…

আরো পড়ুন

বিস্ফোরণে দগ্ধ সেই জবি শিক্ষার্থীর মৃত্যু

পুরান ঢাকার ধূপখোলাবাজারে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মারা গেছেন। নিহত শিক্ষার্থীর নাম মেহেদী হাসান (২২)। তিনি উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শনিবার ভোর ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মেহেদী হাসানের গ্রামের বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলায়। তার বাবার নাম আব্দুল লতিফ। নিহতের সহপাঠী শাকিল আহমেদ বলেন, ধূপখোলাবাজারে বিস্ফোরণে মেহেদীর শরীরের অধিকাংশ পুড়ে যায়। গত ৫ দিন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে ভর্তি ছিলেন। শনিবার সকাল ৬টায় আইসিইউতে মেহেদী মারা যান। শাকিল আরও…

আরো পড়ুন

ইতিহাস গড়ে এক নম্বরে উঠে এলো পাকিস্তান

পাকিস্তানের ক্রিকেটে এমন দিন আর আসেনি। ওয়ানডে র্যাংকিংয়ে যে এর আগে কখনই এক নম্বর দল হতে পারেনি তারা। অবশেষে বাবর আজমের হাত ধরে ইতিহাস গড়লো পাকিস্তান। নিউজিল্যান্ডকে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ১০২ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো র্যাংকিংয়ের সিংহাসনে চড়ে বসেছে আনপ্রেডিক্টেবলরা। অস্ট্রেলিয়া-ভারতকে পেছনে ফেলে ওয়ানডের শীর্ষ দল এখন পাকিস্তান। কিউইদের বিপক্ষে সিরিজ শুরুর আগে পাকিস্তান ছিল পাঁচ নম্বরে। টানা তিন জয়ের পর এই ম্যাচে নামার আগে তাদের অবস্থান ছিল তিনে। রেটিং পয়েন্ট ছিল ১১২। সমান ১১৩ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া শতাংশ ব্যবধানে এগিয়ে থেকে এক এবং ভারত ছিল দুইয়ে। নিউজিল্যান্ডকে…

আরো পড়ুন

বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে শাকিবের নতুন নায়িকা যা বললেন

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে নতুন সিনেমা ‘প্রিয়তমা’। এ সিনেমায় তার নায়িকা হিসাবে থাকছেন কলকাতার টিভি অভিনেত্রী ইধিকা পাল। বিষয়টি সিনেমার নির্মাতা হিমেল আশরাফ সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। এরই মধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। নির্মাতা হিমেল আশরাফ জানান, ৮ মে থেকে শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান। হিমেল আশরাফ বলেন, ‘ইধিকা পালের ভিসা হয়েছে। প্রিয়তমা সিনেমাতে শাকিব খানের নায়িকা হিসেবে আমরা তাকেই চূড়ান্ত করেছি। শাকিব ভাই ৮ তারিখে শুটিংয়ে অংশ নেবেন আর ইধিকা যোগ দেবেন ১১ মে।’ এদিকে শুক্রবার রাত ১১টার দিকে হিমেল আশরাফ একটি ভিডিও পোস্ট…

আরো পড়ুন

প্রবৃদ্ধি অর্জনে চীন ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ: আইএমএফ

চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হারে চীনকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। তবে ভারতের চেয়ে কম হবে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য কয়েকটি দেশের তুলনায় বাংলাদেশের প্রবৃদ্ধি বেশি হবে।  আগামী অর্থবছরে এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রবৃদ্ধি অর্জনে দ্বিতীয় অবস্থানে থাকবে। শীর্ষে থাকবে ভিয়েতনাম। ওই বছরে প্রবৃদ্ধির দিক থেকে চীন ও ভারতকেও ছাড়িয়ে যাবে বাংলাদেশ। আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) প্রকাশিত ‘রিজিয়নাল ইকোনমিক আউটলুক মে ২০২৩’ শীর্ষ প্রতিবেদন বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। ওই প্রতিবেদনটি নিয়ে গত বৃহস্পতিবার আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন সংবাদ…

আরো পড়ুন

‘চিফ হিট অফিসার’ বুশরা করোনায় আক্রান্ত

ঢাকা উত্তর সিটির ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ডাক্তারের পরামর্শ নিয়ে নিজ বাসায় আইসোলেশনে আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন। তিনি জানান, শুক্রবার বুশরার কোভিড পরীক্ষা করালে পজিটিভ আসে। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন। তার কাশি ও হালকা দুর্বলতা রয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে বলেও জানান মকবুল হোসাইন। এশিয়ার প্রথম শহর হিসেবে ঢাকা উত্তর সিটিতে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন।

আরো পড়ুন

আরব বিশ্বের ১০ সুন্দরী

আরব বিশ্বের একটি আঞ্চলিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিস আরব ওয়ার্ল্ড’। ২০০৬ সালে এই প্রতিযোগিতার প্রথম আসর অনুষ্ঠিত হয়। মিশরের ড. হান্নান নাসর এর প্রতিষ্ঠাতা ও সিইও। এর সদরদপ্তর মিশরের কায়রোতে। আরব দেশের নারীদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। প্রত্যেক প্রতিযোগী নিজ দেশের রীতিনীতি ও ঐতিহ্য উপস্থাপনা করে থাকেন। এ পর্যন্ত ১৪টি আসর অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় বিজয়ী ১০ সুন্দরীকে নিয়ে এই ফটো ফিচার। ২০০৬ সালে ‘মিস আরব ওয়ার্ল্ড’-এর প্রথম আসর বসে। এ আসরে বিজয়ীর মুকুট ছিনিয়ে নেন ইরাকের মডেল-অভিনেত্রী ক্লোদিয়া হানা

আরো পড়ুন

মোংলায় ৭০৩টি রিকন্ডিশন গাড়ি নিয়ে এলো ‘মালয়েশিয়া স্টার’

বাগেরহাটের মোংলা বন্দরে ৭০৩টি রিকন্ডিশন গাড়ি নিয়ে এসেছে মালয়েশিয়ান পতাকাবাহী জাহাজ ‘মালয়েশিয়া স্টার’। জাহাজটি বন্দরের ৮নম্বর জেটিতে নোঙর করেছে।  বৃহস্পতিবার (৪ মে) রাতে জাহাজ থেকে গাড়ি খালাস শুরু হয়েছে। জাহাজটিতে এক্সিও, প্রিমিও, অ্যালিয়ন, অ্যাকুয়া, প্রাডো ও মিনিবাসসহ একাধিক ব্রান্ডের গাড়ি রয়েছে। এগুলো জাপান থেকে সিঙ্গাপুর হয়ে মোংলা বন্দরে এসেছে। এর আগে এই চালানের ৫৫৯টি গাড়ি খালাস করা হয়েছিলো। ‘মালয়েশিয়া স্টার’ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিমশিপের ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, অর্থনৈতিক সংকটের কারণে গত বছরের আগস্ট থেকে বিলাসবহুল পণ্য আমদানি বন্ধ ছিলো। এখন সংকট কেটে গেছে, তাই গাড়ি আমদানি বেড়েছে।…

আরো পড়ুন

কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড়

সরকারি ছুটির দ্বিতীয় দিনে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন হাজার হাজার পর্যটক। শহরের কোলাহল থেকে একটু স্বস্তি পেতে এবং প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য উপভোগে সৈকতে এসকল পর্যটকের আগমন ঘটে।  বৃহস্পতিবার (৪ মে) বিকেল থেকেই কুয়াকাটায় ঢল নামে পর্যটকদের। হাজারো পর্যটকের পদচারণায় এখন মুখর হয়েছে উঠেছে গঙ্গামতি, ঝাউবাগান ও লেম্বুর বনসহ সকল পর্যটন স্পট। সৈকতে আসা পর্যটকরা সমুদ্রের বড় বড় ঢেউয়ের সঙ্গে মিতালীতে মেতেছেন। কেউ ছবি তুলছেন, কেউ আবার মোটরবাইক কিংবা ওয়াটার বাইকে ঘুরছেন। লেম্বুর বনে আসা পর্যটক মানিক মিয়া বলেন, গতকাল বিকালে আমরা নারায়ণগঞ্জ থেকে এসেছি।  মোটরবাইকে এখন লেম্বুর এসেছি।…

আরো পড়ুন