দীর্ঘদিন ব্যবহারের কারণে হাতের স্মার্টফোনটি অনেক সময় ধীরগতিতে কাজ করে। যার ফলে স্মার্টফোনের অনেক কাজের ব্যঘাত ঘটে। মূলত এ সমস্যার একটা কারণ হলো বিভিন্ন অ্যাপ ব্যবহারের কারণে ক্যাশ মেমোরি জমে তা ডিভাইসের কার্যকারিতা কমিয়ে দেয়। আর এ থেকে মুক্তির অন্যতম একটি পদ্ধতি হচ্ছে ক্যাশ মেমোরি মুছে দেওয়া। এর ফলে বেশকিছু সুবিধাও পাওয়া যায়। ক্যাশ ফাইল কি- মূলত ডাটা, ফটো ও বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়ার সংমিশ্রণকে ক্যাশ ফাইল বলে। ব্যবহারকারী প্রথম কোনো ওয়েবসাইটে প্রবেশের পর সেখানকার তথ্য, ছবি ডিভাইসে সংরক্ষিত হয়ে যায়। দ্বিতীয়বার সেই ওয়েবসাইট ব্যবহার করা হলে বা প্রবেশ করা হলে…
আরো পড়ুনMonth: জুন ২০২৩
ধোনির হাঁটুতে অস্ত্রোপচার
সদ্যসমাপ্ত আইপিএলে বাম হাঁটুর চোটে ভুগছিলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সেই চোট নিয়েই খেলেছেন আইপিএল। দলকে করেছেন চ্যাম্পিয়ন। আইপিএল শেষ করে আর দেরি করেননি তিনি। চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পর হাঁটুতে অস্ত্রোপচারও করালেন ভারতের এ তারকা ক্রিকেটার। বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি হাসপাতালে ৪১ বছর বয়সি ধোনির বাম হাঁটুতে অস্ত্রোপচার করানো হয়েছে। খবর পিটিআইয়ের। চেন্নাইয়ের এক মুখপাত্র বলেছেন, হ্যাঁ, বৃহস্পতিবার মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ধোনির হাঁটুতে সফলভাবে একটি অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। ওই মুখপাত্র যোগ করেছেন, তিনি ভালো আছেন এবং আগামী দুই-এক দিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে। বিস্তৃত পরিসরে তার পুনর্বাসন…
আরো পড়ুন‘আমি যে শুধু নামেই হিরো না, চলচ্চিত্রজগতেও হিরো; সেটি প্রমাণ করব’
দেশের চলচ্চিত্র জগতে আলোচিত-সমালোচিত নাম হিরো আলম। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার শেষ নেই। তিনি যা করেন সেটি নিয়েই শুরু হয় সমালোচনা । শুধু তাই নয়, মাঝে মাঝে টক অব কান্ট্রিতে পরিণত হন হিরো আলম। এবার হিরো আলমের চতুর্থ সিনেমা ‘টোকাই’ মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটির নাম নিয়েও কম বিতর্ক হয়নি। এ বিষয়গুলো নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন হিরো আলম। হিরো আলম বলেন, ‘টোকাই’ বানাতে গিয়ে পদে পদে হয়রানির মুখে পড়তে হয়েছে। অভিনয়শিল্পীরা অনেকে রাজি হন না। অনেক অনুরোধ করে রাজি করালেও অন্যরা তাদের আমার সিনেমায় কাজ করা নিয়ে বাজে কথা…
আরো পড়ুনআমন্ড দুধের গুণাগুণ ও রেসিপি
স্বাস্থ্য সচেতন অনেককেই নিজের ডায়েট চার্টে আমন্ডের দুধ রাখতে দেখা যায়। বহু ধরনের খাবারের সঙ্গে তারা আমন্ডের দুধকেও পুষ্টিবর্ধক হিসাবে সঙ্গে রাখেন। তবে অনেকেই মনে করেন, আমন্ড দুধ খুবই উচ্চ প্রোটিন সম্পন্ন পানীয়। ফলে সেই ভয় থেকে অনেকেই দূরে রাখেন আমন্ডের দুধকে। তবে নিউট্রিশিয়ানিস্টরা বলছেন, ৩০ গ্রামের গমের রুটিতে যে প্রোটিন রয়েছে, সেই একই পরিমাণ প্রোটিন রয়েছে এক কাপ আমন্ডের দুধে। জেনে নিন উপকারিতা- আমন্ডের দুধের গুণাগুণ : যারা সাধারণত নিরামিষভোজী, তাদের ক্ষেত্রে এই আমন্ডের দুধ খুবই প্রয়োজনীয়। আমন্ড বাদামের থেকে তৈরি দুধের সবচেয়ে লোভনীয় অংশ হলো, তার ক্রিমের মত মসৃণভাব।…
আরো পড়ুনমধ্যরাতে চবির দুই হলে তল্লাশি
ছাত্রলীগের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই হলে তল্লাশি চালানো হয়েছে। এ সময় বেশ কয়েকটি লাঠি, লোহার রড, স্টাম্প ও হকিস্টিক উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১ জুন) রাত ১২টা থেকে শাহজালাল হল এবং শাহ আমানত হলে ঘণ্টাব্যাপী চলে এ তল্লাশি। অভিযান চলাকালে প্রক্টরিয়াল বডি ছাড়াও হল প্রশাসন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আমানত ও শাহজালাল হলে অবস্থানরত শাখা ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ সিক্সটি নাইন ও সিএফসি সংঘর্ষে জড়ায়। এ সময় তারা চাপাতি, হকিস্টিক ও দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর চড়াও হয়।…
আরো পড়ুন‘জাদুর কাঠি আছে আমার কাছে’
ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন নিক পোথাস। বাংলাদেশ দলের এই নতুন সহকারী কোচ এবার কাজ করছেন আফগানিস্তান সিরিজ সামনে রেখে। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ছুটি কাটাচ্ছেন। তার অনুপস্থিতিতে পোথাসের তত্ত্বাবধানে অনুশীলন চলছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশের সব পরিকল্পনা ওয়ানডে বিশ্বকাপ নিয়ে। এবার বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ। পোথাস মজা করে বললেন, তার কাছে জাদুর কাঠি আছে। যা দিয়ে বাংলাদেশ দলকে বদলে দেবেন। পোথাস বলেন, ‘অন্য দেশগুলো বিশ্বকাপে কী চায়? আমরাও তাই চাই। আমরাও উচ্চাকাঙ্ক্ষী। বিশ্বকাপে নিজেদের গর্বিত করতে চাই। তবে আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা…
আরো পড়ুনপিএসজির জার্সিতে মেসির শেষ ম্যাচ আজ
এক ম্যাচ হাতে রেখেই লিগ ওয়ানের শিরোপা জয় নিশ্চিত করে ফেলেছে পিএসজি। তাই শুক্রবার রাত ১টায় ক্লেরমন্ট ফুটের বিপক্ষে পিএসজির ম্যাচটি নিয়মরক্ষার। তবে এই নিয়মরক্ষার ম্যাচটিই ফুটবলপ্রেমীদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ পিএসজির জার্সিতে এটিই হতে যাচ্ছে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির শেষ ম্যাচ। বিষয়টি নিশ্চিত করেছেন পিএসজির কোচ ক্রিস্টাফ গালতিয়ের। বৃহস্পতিবার সাংবাদিকদের গালতিয়ের জানান, ফুটবল ইতিহাসের সেরা খেলায়াড়টিকে কোচিং করার সৌভাগ্য হয়েছে আমার। ক্লেরমন্ট ফুটের বিপক্ষে ম্যাচটি পিএসজিতে ও পার্ক দ্য প্রিন্সেসে মেসির শেষ ম্যাচ। আমি আশাবাদী, সে উষ্ণ অভ্যর্থনাই পাবে। প্যারিসে দুই মৌসুম খেলে দুবারই লিগ শিরোপা জিতেছেন মেসি।…
আরো পড়ুনজিয়াউর রহমানকে নিয়ে অস্ট্রেলিয়ান সঙ্গীত শিল্পীর গান
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে গান গেয়েছেন অস্ট্রেলিয়ান সঙ্গীত শিল্পী অ্যাশলে। ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার উদ্যোগে এ গান পরিবেশিত হয়েছে। জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউজে নির্মমভাবে প্রাণ হারান। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গানের মাধ্যমে তার কথা স্মরণ করে গানটি বাংলাদেশের জনগণকে উৎসর্গ করেন। অস্ট্রেলিয়ান সঙ্গীত শিল্পী অ্যাশলের কণ্ঠে উচ্চারিত হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বাধীনতা পরবর্তী অস্থির সময়ে জিয়াউর রহমান একজন শক্তিসম্পন্ন রাষ্ট্রনায়ক হিসেবে বাংলাদেশের…
আরো পড়ুনগরু জবাই করে চামড়া ও ভুঁড়ি রেখে মাংস নিয়ে গেছে চোর
ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণে দুই কৃষকের ২টি গরু জবাই করে চামড়া ও ভুঁড়ি রেখে মাংস নিয়ে গেছে চোর চক্র। বৃহস্পতিবার সকালে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শশীভূষণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানার অভিযোগ সূত্র ও গরুর মালিক মো. সামছুল হক মাঝির ছেলে আবুল কালামের মাধ্যমে জানা যায়, বুধবার রাত ১১টার সময় তিনি শশীভূষণ বাজার থেকে বাড়িতে এসে প্রতিদিনের মতো গরু দেখতে গোয়াল ঘরে যান। গোয়াল ঘরে সব কিছু ঠিকঠাক থাকায় সেখান থেকে গিয়ে রাতের খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। আবুল কালাম বলেন, এর…
আরো পড়ুনতুরস্ক গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ছয় দিনের এক সরকারি সফরে আজ রাতে আঙ্কারার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে বলেন, তুরস্ক সরকারের আমন্ত্রণে রাষ্ট্রপতি আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে আগামী ৩ জুন বিকাল ৫টায় (তুরস্কের স্থানীয় সময়) শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি উড়োজাহাজ (ফ্লাইট নং- বিজি ২০৭) রাষ্ট্রপতি, তার স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং তার সফরসঙ্গীদের নিয়ে গতকাল রাত ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আঙ্কারা এসেনবোগা বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী…
আরো পড়ুন