হলিউডের জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। ‘টাইটানিক’ চলচ্চিত্রে জ্যাকের চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী তারকা খ্যাতি লাভ করেন তিনি। তবে ব্যক্তিগত জীবনে একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেতা। ফের প্রেমের গুঞ্জন উঠেছে তার। শোনা যাচ্ছে, এবার ভারতীয় বংশোদ্ভূত মডেল নীলম গিলের প্রেমে মজেছেন ডিক্যাপ্রিও। তবে শুরুটা কান চলচ্চিত্র উৎসব থেকেই। এরপর অন্য স্থানেও দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে। এই মডেলের সঙ্গেই ডিক্যাপ্রিওর প্রেমের গুঞ্জনের খবর এখন বিভিন্ন শোবিজ পাড়ায়। সূত্র হতে জানা গেছে, লন্ডনের সেলিব্রিটি হটস্পট ‘চিলটার্ন ফায়ারহাউসে’ ২৮ বছর বয়সী গিলের সঙ্গে ৫৮ বছরের ডিক্যাপ্রিও ডেট করেছেন। এ ছাড়া গিলকে…
আরো পড়ুনMonth: জুন ২০২৩
ঢাকায় মঞ্চ মাতাবেন অনুপম রায়
পশ্চিমবঙ্গের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়। গেল ১০ মার্চ ‘দ্য অনুপম রায় ব্যান্ড’ নিয়ে নারায়ণগঞ্জ ক্লাবে গান করেন তিনি। এবার ঢাকার এক কনসার্টে মঞ্চ মাতাবেন এই সঙ্গীতশিল্পী। আগামী ৬ জুলাই ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তাকে নিয়ে ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক একটি কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশনস। শুক্রবার (২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির পিআর ও কমিউনিকেশন পরিচালক আরিফা শবনম। গণমাধ্যমে এ প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যেই অনুপম রায়ের সঙ্গে তারা কথা বলে বিষয়টি চূড়ান্ত করেছেন। অনপুম রায় ছাড়াও এ কনসার্টে আরও থাকছে কলকাতার আরেক ব্যান্ড তালপাতার সেপাই, ঢাকার অর্ণব ও…
আরো পড়ুন৫-৭ বছর পর বিয়ের কথা জানাব : দীঘি
তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। বিভিন্ন ইস্যুতে আলোচনার কেন্দ্রে থাকেন তিনি। তার প্রেম-বিয়ে নিয়ে জানতে অনুরাগীদের আগ্রহের কমতি নেই। তবে আপাতত বিয়ে নিয়ে ভাবছেন না এ অভিনেত্রী। এ প্রসঙ্গে দীঘি আরটিভি নিউজকে জানান, ‘আরও ৫-৭ বছর পর বিয়ের কথা ভাবব। তখন এ বিষয়ে জানাতে পারব।’ কাজের ব্যস্ততার মাঝেও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দেখা মেলে দীঘির। গত শুক্রবার (২ জুন) রাতে রাজধানীর গুলশানের একটি কনভেনশন হলে সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী ও মডেল-অভিনেতা আরেফিন জিলানী সাকিবের বিয়ের অনুষ্ঠানে হাজির হন তিনি। এ সময় দীঘি জানান, অনেকদিন পর কোনো বিয়ের দাওয়াতে এসেছি।…
আরো পড়ুন‘শেহবাগের মাথার চুলের চেয়ে আমার বেশি টাকা আছে’
এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশ ভারত-পাকিস্তান। এই দুই দেশের খেলা মানেই মহারণ। ম্যাচের পরতে পরতে উত্তেজনা বিরাজ করে। খেলার সুবাদে ভারতের সাবেক তারকা ওপেনার বীরেন্দ্রর শেহবাগের সঙ্গে প্রতিবেশী দেশের তারকা পেস বোলার শোয়েব আখতারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। কিন্তু ২০১৬ সালে বীরেন্দ্রর শেহবাগ বলেছিলেন, খেলার সময় শোয়েব আখতার কোনোদিন ভারত বা ভারতীয়দের প্রশংসা করেনি। খেলা ছাড়ার পর বাণিজ্যিক উদ্দেশ্যে ভারতের প্রশংসা করছে। শেহবাগের এমন মন্তব্যের জবাবে শোয়েব আখতার বলেন, শেহবাগ আমার অনেক ভালো বন্ধু। সে হালকা মেজাজে কথা বলে। সে মজার ছলে হয়তো কিছু একটা বলেছে। মানুষ এটাকে সিরিয়াসলি নিয়েছে। শেহবাগ বলেছে শোয়েব…
আরো পড়ুনলোডশেডিংয়ের বিষয়ে যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী
দেশে তীব্র তাপপ্রবাহের মধ্যে দফায় দফায় লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যন্ত হয়ে পড়েছে। এই লোডশেডিং পরিস্থিতি আরও কিছু দিন চলার বার্তা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, জ্বালানি সংকটের কারণে চলমান লোডশেডিং আরও কিছু দিন অব্যাহত থাকবে। শনিবার সকালে সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘এখানে একটা বড় বিদ্যুৎ আমরা পাচ্ছি না সিস্টেমে। এই কারণে আমি মনে করি যে, কিছুটা জনদুর্ভোগ হচ্ছে। লোডশেডিং বেড়ে গেছে। তেলের ব্যাপারেও আমরা হিমশিম খাচ্ছি। এখন ইন্ডাস্ট্রিতে ডাইভার্ট করছি বেশির ভাগ গ্যাস।…
আরো পড়ুনযে কারণে শ্রীলংকার প্রস্তাব নাকোচ করে দিয়েছে পাকিস্তান
আগামী জুলাই মাসে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলার কথা রয়েছে শ্রীলংকার। তারপর বিশ্বকাপের বাছােই পর্বে খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে শ্রীলংকা। বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে যাওয়ার আগে পাকিস্তানের সঙ্গে একটি ওয়ানডে সিরিজ খেলতে চেয়েছিল শ্রীলংকা। সে জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) প্রস্তাবও দিয়েছিল। কিন্তু শ্রীলংকার সেই প্রস্তাব নাকোচ করে দিয়েছে পাকিস্তান। শ্রীলংকার এই প্রস্তাবে পাকিস্তান রাজি না হওয়ায় ধারণা করা হচ্ছে পিসিবি শ্রীলংকার ওপর অসন্তুষ্ঠ। তার কারণ সেপ্টেম্বরে এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। আয়োজক হিসেবে তারা দেশের মাঠেই এশিয়া কাপ আয়োজন করতে চায়। কিন্তু সীমান্ত নিয়ে সমস্যা থাকায় প্রতিবেশী দেশ ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান যেতে…
আরো পড়ুনব্রেসওয়েলের ওভারে চার ছক্কা শাহিন আফ্রিদির
বল হাতে বিশ্বের বড় মাপের ব্যাটারদের ড্রেসিংরুমে ফিরিয়ে দিতে খুব একটা বেশি সময় খরচ করেন না শাহিন শাহ আফ্রিদি। বিপক্ষ দলের ব্যাটারদের রাতের ঘুম কেড়ে নেওয়ার সব রকম ক্ষমতা রয়েছে তার। এবার ব্যাট হাতেও তাক লাগালেন পাকিস্তানের তারকা পেশার শাহিন শাহ আফ্রিদি। টি-টোয়েন্টি ব্লাস্ট লিগে এক ওভারে চারটি ছয় মারলেন পাকিস্তানের তারকা বোলার। নটিংহ্যামশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে এই আক্রমণাত্মক ইনিংস খেলেন তিনি। ইনিংসের ১৬তম ওভারে বিপক্ষ বোলার মাইকেল ব্রেসওয়েলের বলে ৪টি ছক্কা হাঁকেন তিনি। এই বছর মার্চ মাসে নটিংহ্যামশায়ার নিজেদের দলের সই করান পাকিস্তানের এই তারকা বোলারকে। প্রথমে ব্যাট…
আরো পড়ুনকবি নজরুল কলেজ ছাত্রলীগ সভাপতির আত্মহত্যা
রাজধানীর সরকারি কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ওয়াসিম রানার (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বন্ধু ইমরান হোসেন বাবু বলেন, ওয়াসিম রানা সব সময় হতাশাগ্রস্ত থাকত। তবে কী কারণে হতাশাগ্রস্ত থাকত তা কখনো জানতে পারিনি। অনেকবার তাকে এ বিষয়ে জিজ্ঞেস করেছিলাম। এক বছর আগে তার বাবা মারা যায়। তার আর এক ভাই ক্যানসার আক্রান্ত…
আরো পড়ুনবাস্তবতার সঙ্গে প্রস্তাবিত বাজেটের কোনো মিল নেই: জিএম কাদের
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, প্রস্তাবিত বাজেটের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। নিজেদের স্বার্থে ও আইএমএফের পরামর্শে যেভাবে ট্যাক্স ধরা হয়েছে তাতে সাধারণ মানুষের বেঁচে থাকা কষ্টের হয়ে উঠবে। এ বাজেটের কারণে সাধারণ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ বাজেটের কারণে দারিদ্র্যের সংখ্যা আরও বাড়বে জানিয়ে তিনি বলেন, যারা মধ্যবিত্ত হিসেবে সম্মানের সঙ্গে আছেন, তাদের দরিদ্র হওয়ার আশঙ্কা রয়েছে। এ বাজেটের কারণে দেশে বিপর্যয় নেমে আসবে। শুক্রবার (২ জুন) সন্ধ্যায় উত্তরার বিসিক মিলনায়তনে উত্তরা কালচারাল সোসাইটির ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক…
আরো পড়ুনইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান চীনের
ইউক্রেনের মিত্রদের কিয়েভে অস্ত্র পাঠানো বন্ধ করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইউরেশীয় বিষয়ক চীনা দূত লি হুই। শুক্রবার (২ জুন) বেইজিংয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ আহ্বান জানান তিনি। লি বলেন, আমরা যদি সত্যিই যুদ্ধ বন্ধ করতে ও শান্তি অর্জন করতে চাই, তাহলে আমাদের যুদ্ধক্ষেত্রে অস্ত্র পাঠানো বন্ধ করতে হবে। ইউক্রেন সংকটের বেদনাদায়ক অভিজ্ঞতা যেভাবে বর্তমান অবস্থায় পৌঁছেছে, তা সব পক্ষের সামর্থের প্রতিফলন। যুদ্ধের অবসান ঘটাতে আলোচনায় অংশ নেওয়ার ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা রয়েছে। তবে কোনো পক্ষই শান্তি আলোচনার দরজা পুরোপুরি বন্ধ করে দেয়নি। যুক্তরাষ্ট্র ইউক্রেনে অস্ত্রের…
আরো পড়ুন