ইউক্রেনের ২৫০ জন সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। একই সঙ্গে ইউক্রেনের বড় ধরনের একটি আক্রমণ নস্যাৎ করে দেওয়ার দাবি করেছে দেশটি। ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরুর গুঞ্জনের মধ্যে এই তথ্য সামনে এলো। তবে ইউক্রেনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে- তারা ইউক্রেনের বড় ধরনের একটি আক্রমণকে ব্যর্থ করে দিয়েছে এবং ২৫০ জন ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে। তবে কিয়েভের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি এবং রাশিয়ার এ…
আরো পড়ুনMonth: জুন ২০২৩
‘একসময় প্রধান অভিনেতাদের সঙ্গে খেতে চাইলে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেয়া হতো’
বলিউড নওয়াজউদ্দিন সিদ্দিকীর সফরটা খুব মসৃন ছিল না। নিজেকে প্রথম সারির অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রায় দুই দশক লেগে গেছে তার। প্রাথমিক ভাবে ছোটখাটো চরিত্র দিয়ে কাজ করা এবং পাওয়া শুরু করেন। তারপর একের পর এক ছক ভাঙা চরিত্রে অভিনয় করে দর্শক-সমালোচক সবার নজর কেড়েছেন তিনি। অনেক সিনেমায় ছোট ছোট চরিত্রে অভিনয়ের পর ধীরে ধীরে ‘স্যাক্রেড গেমস’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’-এর মতো সিরিজ সিনেমায় প্রধান ভূমিকায় দেখা যায় তাকে। পরিচিতি পান বলিউডের অন্যতম সেরা অভিনেতা একজন হিসেবে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সম্প্রতি বিবিসি হিন্দিকে দেয়া একটি সাক্ষাৎকারে জানান তার ফেলা আসা…
আরো পড়ুনপ্রধানমন্ত্রীর যে সবুজ সংকেত আশা করেন ফেরদৌস
ঢালিউডের জনপ্রিয় তারকা ফেরদৌস আহমেদ। বাসু চ্যাটার্জি পরিচালিত ‘হঠাৎ বৃষ্টি’ ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। পরে দুই বাংলাতে কাজ শুরু করেন তিনি। অভিনেতা হলেও তাকে বিভিন্ন সময় রাজনৈতিক প্রচার-প্রচারণায় অংশ নিতে দেখা যায়। এবার নিজেই নির্বাচন করতে চান। প্রয়াত কিংবদন্তি নায়ক ফারুকের মৃত্যুর পর তার আসনটি (ঢাকা-১৭) শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। শোনা যাচ্ছে, ফারুকের আসন থেকেই জাতীয় সংসদের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হতে চান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেন এই অভিনেতা। তিনি বলেন, বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে পারছি না। দু-তিন দিন…
আরো পড়ুনতিন অভিনেত্রীর ভিডিও ফাঁসের পর রাজকে যে পরামর্শ দিলেন জয়
ঢাকাই চলচ্চিত্রের নায়ক ও জনপ্রিয় নায়িকা পরীমনির স্বামী শরিফুল রাজের আইডি থেকে ২৯ মে তিশা, তুষি ও সুনেরাহর ছবি ও ভিডিও ফাঁস হয়। ফেসবুকে দেখা গেল অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে আপত্তিকর অবস্থার ছবি ও ভিডিও ক্লিপ। বিষয়টিকে ঘিরে এখনো উত্তাল নেটদুনিয়া। শুক্রবার ফেসবুকে এসে এ প্রসঙ্গে কথা বলেন জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। তিনি বলেন, ‘বিয়ের আগের কারো অতীত নিয়ে তো আমি চিন্তিত না। আমি তো এগুলো নিয়ে কথা বলি না বা অসম্মান করি না। যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা আমরা…
আরো পড়ুনযমুনায় মিললো অজ্ঞাত যুবকের মরদেহ
সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি নদীতে ভাসছিল। রোববার দুপুরে মোহনপুর এলাকার নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এনায়েতপুর থানার ওসি আনিসুর রহমান, চৌহালী নৌ-পুলিশের ওসি ফারুক হোসেন ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে উজান হতে লাশটি ভেসে থানার জালালপুর ইউনিয়নের পাড়া মোহনপুরে আসলে স্থানীয়রা থানা পুলিশকে জানায়। পরে নৌ ও থানা পুলিশ নদী হতে লাশটি উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আরো পড়ুনবঙ্গবন্ধু বিশ্বে শান্তি প্রতিষ্ঠার সংগ্রামের অনুপ্রেরণা: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের লাখ লাখ গৃহহীন মানুষকে জমিসহ ঘর প্রদান করে তাদের মুখে হাসি ফুটিয়েছেন। ভিশন ২০৪১ বাস্তবায়নে আসুন আমরা একত্রিত হয়ে এই লক্ষ্যেই কাজ করে যাই।’ শনিবার স্থানীয় সময় বিকালে রাজধানী কুয়ালালামপুরে হোটেল ইন্টার কন্টিনেন্টালে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ ও শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইমরান আহমদ বলেন, বঙ্গবন্ধু সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার সংগ্রামের অনুপ্রেরণা। তিনি সারা জীবন নির্যাতিত মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধু সব সময় গরিব দুঃখী মানুষের মুখে…
আরো পড়ুনভারতীয় ট্রাকচালককে মারধর, হিলি দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
ভারতীয় ট্রাকচালককে মারধরের প্রতিবাদে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহণ বন্ধ রেখেছেন ভারতীয় ট্রাকচালকরা। ফলে সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে পানামা পোর্ট অভ্যন্তরে লোড-আনলোড কার্যক্রম। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, শনিবার বিকালে হিলি স্থলবন্দরের পানামা পোর্ট অভ্যন্তরে ভারতীয় ট্রাকচালক বাহিরে যেতে চাইলে তাকে লেবার সরদার বেধড়ক মারধর করেন। তারই জের ধরে রোববার সকাল থেকে তারা পণ্য পরিবহণ বন্ধ রেখেছে। ফলে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি…
আরো পড়ুনআফগানদের হারিয়ে সিরিজে সমতায় শ্রীলংকা
শ্রীলংকা সফরে গিয়েই স্বাগতিকদের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হেসেখেলে হারায় আফগানিস্তান। শুক্রবার প্রথম ওয়ানডেতে ২৬৮ রানে অলআউট হয় শ্রীলংকা। টার্গেট তাড়ায় ইব্রাহিম জাদরানের ৯৮ বলের ৯৮ রানের ইনিংসে ভর করে ১৯ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় আফগানিস্তান। প্রথম ম্যাচে হেরে রোববার দ্বিতীয় ম্যাচ শেষ হওয়ার আগপর্যন্ত সিরিজ হারের শঙ্কায় ছিল স্বাগতিক শ্রীলংকা। এদিন হাম্বানটোটার মাহিন্দ্র রাজাপাকসে স্টেডিয়ামে ইনিংসের শুরু থেকেই দারুণ ক্রিকেট খেলে শ্রীলংকা। ৬ উইকেটে ৫০ ওভারে ৩২৩ রানের পাহাড় গড়ে স্বাগতিকরা। সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ওয়ানেন্দু হাসারঙ্গা, ধনাঞ্জয়া ডি সিলভা ও দুস্মন্ত চামিরার তোপের…
আরো পড়ুনপাকা চুল তুলে ফেললে যে ক্ষতি হয়
এমন অনেকেই আছেন, যাদের অল্পবয়সেই চুলে পাক ধরতে শুরু করেছে। সাধারণত মাথার চামড়ায় (ত্বকে) পর্যাপ্ত ভিটামিন ও খনিজের অভাবে চুল পাকতে পারে। হজমের সমস্যা বা লিভারের সমস্যার ফলেও চুল অকালে পেকে যেতে পারে। অল্প বয়সে চুল পাকার ফলে অনেকেই অস্বস্তিতে বোধ করেন। অনেকেই তাই পাকা চুল বেছে বেছে তুলতে থাকেন। কিন্তু এভাবে পাকা চুল তুলে ফেললে চুলের কতটা ক্ষতি হয় জানেন? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এভাবে বেছে বেছে পাকা চুল তুলতে থাকলে চুলের বৃদ্ধি এবং নতুন চুল গজানোর স্বাভাবিক প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়। এ ক্ষেত্রে মার্কিন হেয়ার রেস্টোরেশন সার্জন রবার্ট ডোরিনের ব্যাখ্যা, আমরা…
আরো পড়ুনভেটকি মাছে বানিয়ে ফেলুন লেমন বাটার গার্লিক ফিশ
ভোজনরসিক বাঙালির পাতে মাছ থাকবে না, তা আবার হয় নাকি! কথাতেই বলে ‘মাছে ভাতে বাঙালি’। ভাজা, ঝোল, কালিয়া, সর্ষে, পাতুরি, মালাইকারি – মাছের যে কত রকমের পদ হয় তা একমাত্র বাঙালিই জানে! তবে মাছের দেশি পদের পাশাপাশি, বাঙালির কিন্তু কন্টিনেন্টাল পদও বেশ পছন্দ। কন্টিনেন্টাল খাওয়ার জন্য সাধারণত রেস্টুরেন্টেই যেতে হয়। তবে জিভে জল আনা কন্টিনেন্টাল রান্না বাড়িতে বানানো কিন্তু খুব একটা ঝক্কির নয়! সহজেই বানিয়ে ফেলা যায় এই জাতীয় পদ। এ বার চির পরিচিত ভেটকি মাছ দিয়েই বানিয়ে ফেলুন লেমন বাটার গার্লিক ফিশ। রইল প্রণালী। লেমন বাটার গার্লিক ফিশের উপকরণ: মাঝারি…
আরো পড়ুন