গাজীপুরে আ.লীগের মূল্যায়ন সভায় দুপক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি, আহত ৬

গাজীপুর মহানগরীর গাছা থানা আওয়ামী লীগের মূল্যায়ন সভায় সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আজমত উল্লা খানের উপস্থিতিতে দুপক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। এতে ছয়জন আহত হয়েছেন। সোমবার সকালে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ডবাজার এলাকায় মোল্লা কনভেনশন সেন্টারে বেলা সোয়া ১১টায় সিটি করপোরেশন নির্বাচনপরবর্তী মূল্যায়ন সভার আয়োজন করা হয়। এ সভার মধ্যে এক কর্মীর বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। আহতরা হলেন- গাছা ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হাসান উদ্দিন মাস্টার, ৩৪ নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা এমারত হোসেন, গাছা থানা…

আরো পড়ুন

পোকা মারতে বাসায় ওষুধ দিয়ে দুই সন্তান হারালেন ব্যবসায়ী

পোকামাকড় মারতে বাসায় পেস্ট কন্ট্রোল সার্ভিসের মাধ্যমে ওষুধ প্রয়োগের পর অসুস্থ হয়ে এক ব্যবসায়ীর দুই ছেলের মৃত্যু হয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।   ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) শরীফুল ইসলাম জানান, তাদের একজন রোববার সকালে, অন্যজন গভীর রাতে মারা যায়। ৯ ও ১৫ বছর বয়সী শিশু দুটির বাবা ব্যবসায়ী মোবারক হোসেন তুষার ঢাকা উত্তরা রয়েল ক্লাবের সাবেক সভাপতি। তার মেয়ে এখনো অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। এই পুলিশ কর্মকর্তা বলেন, বাসার পোকামাকড় তাড়ানোর জন্য একটি পেস্ট কন্ট্রোল কোম্পানিকে দায়িত্ব দিয়েছিলেন মোবারক হোসেন তুষার। ওই কোম্পানির কর্মীরা…

আরো পড়ুন

টেস্ট দলে নতুন মুখ শাহাদাত-মুশফিক

দুই বছর ধরে বিভিন্ন পর্যায়ের ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে দলে ডাক পেয়েছেন চট্টগ্রাম বিভাগের ব্যাটার শাহাদাত এবং রংপুর বিভাগের পেসার মুশফিক। ২০২১ সালে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ডানহাতি মিডল-অর্ডার ব্যাটার ২১ বছর বয়সী শাহাদাতের। এখন অবধি ২০টি প্রথম শ্রেণির ম্যাচে দু’টি সেঞ্চুরি ও ১০টি হাফ-সেঞ্চুরিতে ১২৬৫ রান করেছেন শাহাদাত। ২০২২ সালে প্রথম-শ্রেণিতে অভিষেকের পরই চমক দেখান পেসার মুশফিক। ১৩ ম্যাচে তিনবার ইনিংসে ফাইফার নিয়ে ৪৯ উইকেট শিকার করেন মুশফিক। সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে অনানুষ্ঠানিক টেস্ট সিরিজে বাংলাদেশ ‘এ’ দলে ছিলেন শাহাদাত ও মুশফিক। বাংলাদেশ দল লিটন…

আরো পড়ুন

গরমে প্রাণ জুড়ান আম পুদিনা লাস্যিতে

অসহনীয় দাবদাহে একেবারে গলদঘর্ম অবস্থা। গলা শুকিয়ে কাঠ। দেহ থেকে কলের পানির মতো বেরোচ্ছে ঘাম। বাড়ির বাইরে পা রাখলেই রোদের তাপ যেন শরীর ঝলসে দিচ্ছে। ঘরের ভিতরেও টেকা দায় হয়ে পড়েছে। না হচ্ছে ঠিকমতো ঘুম, না করা যাচ্ছে কোনও কাজ। এই পরিস্থিতিতে শরীর ‘কুল’ রাখতে লাস্যির জুড়ি নেই। গরমে শরীর ঠান্ডা রাখার অন্যতম স্বাস্থ্যকর উপায় এটাই। প্রতিটা চুমুকে শরীর জুড়ে বয়ে যায় শীতল স্রোত। বেশিরভাগ সময় দই লাস্যিই খাই আমরা। তবে এবার একটু অন্য স্বাদের লাস্যি ট্রাই করে দেখুন। আপনাদের জন্য রইল আম পুদিনা লাস্যির রেসিপি। এই গরমে একবার এর…

আরো পড়ুন

ঘরের মেঝেতে পড়ে ছিল বিউটিশিয়ানের হাত-পা বাঁধা লাশ

গাজীপুর মহানগরীর আদাবৈ এলাকায় নিজ বাসার মেঝে থেকে হাত-পা বাঁধা অবস্থায় রুবিনা খাতুন (২৯) নামে এক বিউটিশিয়ানের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাত ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। গাজীপুর মহানগরীর আদাবৈ এলাকার আব্দুস সালামের মেয়ে রুবিনা খাতুন দীর্ঘদিন ধরে ওই পার্লার চালাতেন। গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, ওই নারী তার বাড়ির পাশে একটি বিউটি পার্লার চালাতেন। পার্লারের সঙ্গে একটি কক্ষে তিনি রাতে থাকতেন। রোববার রাতে রুবিনার মা খাবার দিতে গিয়ে মেয়েকে হাত-পা বাঁধা অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। নিহতের মাথায় আঘাতের চিহ্ন…

আরো পড়ুন

নারীরা হাড়ের ভঙ্গুরতা রোধে কী করবেন

মহিলারা কেবল কারো মা কিংবা স্ত্রী নন, বর্তমানে এ পরিচয়ের বাইরেও তারা অনেক কাজের সাথে জড়িত। অনেক ক্ষেত্র পুরুষদের চেয়েও বেশি কাজ করতে হয় তাদের। সময়মতো অফিসে যাওয়া, আবার বাড়িতে ফিরে গৃহস্থালি কাজকর্মে নিয়োজিত থাকা- বিরাট শারীরিক ও মানসিক ধকল। এর সবই করতে হয় তাদের, আর এ জন্য প্রয়োজন প্রচুর শারীরিক ও মানসিক শক্তি। মহিলাদের একটা বিশেষ ঝুঁকি থাকে অস্টিওপরোসিস বা হাড়ের ভঙ্গুরতা রোগে আক্রান্ত হওয়া। অস্টিওপরোসিসে ভুগলে সব কাজই থেমে যায়। তাই সব মহিলারই উচিত সময়মতো এ সমস্যাকে প্রতিরোধ করা। অস্টিওপরোসিস প্রতিরোধ করতে পারলে হাড়ের ঘনত্ব বাড়বে, চলমান জীবনও…

আরো পড়ুন

বিয়ের তারিখ নিয়ে যা বললেন দীঘি

শিশুশিল্পী হিসেবে বড়পর্দায় আগমন ঘটলেও এখন পুরোপুরি নায়িকা। এক কথায় নতুন দিনের মেধাবী অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। নায়িকাদের প্রেম-বিয়ে নিয়ে জানতে প্রচণ্ড আগ্রহ থাকে ভক্তদের। এরই ধারাবাহিকতায় বিয়ে প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় দীঘিকে। শুক্রবার রাতে রাজধানীর গুলশানের একটি কনভেনশন হলে সংগীতশিল্পী ফাতিমা তুজ জোহরা ঐশী ও মডেল-অভিনেতা আরেফিন জিলানী সাকিবের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন দীঘি। এদিন নিজের বিয়ে প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দীঘি বলেন, ‘আমার মনে হয় এটা আমাকে ৫-৭ বছর পর জিজ্ঞেস করলে একটা ডেট বলতে পারব। আপাতত বলতে পারছি না।’ তিনি যোগ করেন, ‘সাধারণত বিয়েতে একটু সাজগোজ করতে হয়।…

আরো পড়ুন

ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন হিরো আলম

অভিনেতা আকবর হোসেন খান পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করছেন একের পর এক তারকা। এবার সেই তালিকায় নাম উঠল ইউটিউবার ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলমের। সোমবার গণমাধ্যমকে হিরো আলম বিষয়টি নিশ্চিত করেন। সেই সঙ্গে তিনি জানান, আজ বিকালে নির্বাচন কমিশনে যাবেন ফরম নিতে। হিরো আলম বলেন, ‘অনেকটা নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিয়ে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সেভাবেই এলাকায়…

আরো পড়ুন

ভক্তদের যে সুখবর দিলেন আশরাফুল

চলতি বছরই ক্রিকেটকে বিদায় জানাবেন ক্রিকেটের প্রথম তারকাখ্যাত মোহাম্মদ আশরাফুল। তবে ক্রিকেট ছাড়লেও মাঠেই দেখা যাবে আশরাফুলকে। দেশের তারকা এ ক্রিকেটার ভক্তদের সুখবর দিয়ে জানান, বিপিএল দিয়েই কোচিং ক্যারিয়ার শুরু করতে চান তিনি।  সম্প্রতি লেভেল-৩ কোচিং কোর্স সম্পন্ন করেছেন আশরাফুল। তিনি বলেন, ‘যেহেতু খেলা ছাড়ার পর আমি ক্রিকেটের সঙ্গেই থাকতে চাই, আর কোচিং করতে হলে কোচিংয়ের একটা অভিজ্ঞতাও থাকতে হবে, তাই সুযোগ পেয়ে লেভেল-৩ করে নিয়েছি। যদি ক্রিকেট বোর্ড বলে এবং সব কিছু ঠিক থাকলে কোচিং করানোর ইচ্ছা আছে। যেহেতু ক্রিকেটের সঙ্গে থাকতে চাই, সুযোগ পেলে তো করব।’ বিপিএল দিয়েই…

আরো পড়ুন

সালমা ইসলাম ঢাকা জেলা জাতীয় পার্টির সভাপতি পুনর্নির্বাচিত

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, জাতীয় মহিলা পার্টির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি ঢাকা জেলা জাতীয় পার্টির সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন।  সোমবার ঢাকা জেলা জাতীয় পার্টির সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। সম্মেলনে জিএম কাদের বলেন, সালমা ইসলাম এমপিকে দোহার-নবাবগঞ্জে নির্বাচনের প্রস্তুতি নিতে দলের পক্ষ থেকে বলা হয়েছে। নবাবগঞ্জের বর্ধনপাড়া জাতীয় পার্টির কার্যালয় চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে। সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা জেলা জাতীয় পার্টির সভাপতি…

আরো পড়ুন