এবার গোপন নথির মামলায় অভিযুক্ত হলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার গোপন নথিসংক্রান্ত মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।  শুক্রবার হোয়াইট হাউস ছাড়ার পরও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নানা নথি ব্যবহারের মামলায় তার বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হয়। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, ৭৬ বছর বয়সি ট্রাম্প গোপন নথি ও ফাইল নিজের কাছে রাখাসহ সাতটি অভিযোগের মুখোমুখি হয়েছেন বলে মার্কিন মিডিয়া জানিয়েছে। তবে অভিযোগের আরও বিশদ বিবরণ এখনো অস্পষ্ট বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগ গঠনের ফলে আদালতে ট্রাম্পের বিচার শুরু হবে। বিবিসি বলছে, ট্রাম্পের বিরুদ্ধে আদালতে এ নিয়ে দ্বিতীয়বার অভিযোগ গঠন করা হলো এবং সাবেক কোনো…

আরো পড়ুন

৬ ফ্র্যাঞ্চাইজির গ্লোবাল চেস লিগ শুরু ২১ জুন

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই চেজ ক্লাব ও কালচারাল ক্লাবে আগামী ২১ জুন থেকে ২ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে গ্লোবাল চেস লিগ (জিসিএল)। প্রথমবারের মতো ফিদে ও টেক মাহিন্দ্রার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে ৬ ফ্র্যাঞ্চাইজির এই টুর্নামেন্ট। এর আগে টুর্নামেন্টের খেলোয়াড় তালিকা প্রকাশ করা হয়েছিল। এবার চূড়ান্ত করা হয়েছে ৬টি দল। জিসিএল লিগ কর্তৃপক্ষের আশা ১৬০ দেশের প্রায় ৬০০ মিলিয়ন দর্শক টিভিতে টুর্নামেন্টটি উপভোগ করবেন। চুড়ান্ত হওয়া টুর্নামেন্টের ৬টি ফ্র্যাঞ্চাইজি হলো ভারত ভিত্তিক ইউ স্পোর্টস, গ্যাংস গ্র্যান্ড মাস্টার্স, বালান আলাসকান নাইটস, ত্রিবেনী কন্টিনেন্টাল কিংস, চিংগারি গালফ টাইটান্স ও এসজি…

আরো পড়ুন

যেভাবে তৈরি করবেন মিষ্টি আলুর সালাদ জেনে নিন

অতিরিক্ত ওজন দেহের জন্য কখনই মঙ্গল বয়ে আনে না। অসংক্রামক অনেক রোগের জন্য বাড়তি ওজন দায়ী। অস্বাস্থ্যকর বিভিন্ন খাবার সহ প্রসেস ফুড খাওয়ার অভ্যাস দিন দিন দেহের ওজন বাড়িয়ে তোলে। যার ফলে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, হৃদরোগ সহ নানা অসংক্রামক ব্যাধি বেড়েই চলছে। তবে অনেকেই ওজন কমাতে চায় ঠিকই, কিন্তু খাওয়ার সময় সেটা মনে থাকে না। ফলে ওজনও কমে না। তবে নিয়মিত পেট ভরে খেয়েও ওজন কমানো সম্ভব। এজন্য দিনে অন্তত একবার সালাদ খেতে হবে। কারণ সালাদ ফাইবারের ভালো উৎস, এতে হজমশক্তি বাড়ে। নিয়মিত সালাদ খেলে ওজন কমানো সহজ হয়ে যায়। পাঠক,…

আরো পড়ুন

বাগদান সারলেন টাইগার পেসার হাসান মাহমুদ

রাজধানীর আকাশে আজ সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তার মধ্যেই মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন চলছে। তবে অন্য সব দিনের চেয়ে আজকের অনুশীলন পর্বটা টাইগার পেসার হাসান মাহমুদের জন্য একটু স্পেশালই ছিল। কেননা এদিন হাসানের বাবা ছেলের অনুশীলন দেখতে স্বশরীরে মাঠে উপস্থিত হয়েছিলেন। টাইগারদের অনুশীলনের ফাঁকে গ্রান্ড স্ট্যান্ডে দুই শিশুকে নিয়ে দাঁড়িয়ে থাকেন হাসানের বাবা মোহাম্মদ ফারুক। পরে খোঁজ নিয়ে জানা যায়, ওই দুই শিশু হলেন হাসানের ভাগ্নে। এ সময় হাসানের পেস বিভাগের সতীর্থ তাসকিন-এবাদতদের সাথে কুশল বিনিময় করেন তার বাবা। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে…

আরো পড়ুন

ইউক্রেনের নতুন কোচ রেব্রভ

ইউক্রেন জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক স্ট্রাইকার সার্হি রেব্রভ। ইংলিশ ক্লাব টটেনহ্যাম ও ওয়েস্ট হ্যামের সাবেক এই ফুটবলার ইউক্রেনের বিদায়ী কোচ রুসলান রোটানের স্থলাভিষিক্ত হলেন। ৪৯ বছর বয়সী রেব্রভের সাথে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে ইউক্রেন ফুটবল ফেডারেশন। এ সম্পর্কে ফেডারেশনের সভাপতি আন্দ্রি পাভেলকো বলেছেন, ‘এর মাধ্যমে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। ইউক্রেনিয়ার ফুটবল ইতিহাসে নতুন এক যাত্রা শুরু হলো। সামরিক আইন চলাকালীন নতুন এই অধ্যায়ের সূচনার মুহূর্তটি অবশ্যই স্পেশাল। জাতীয় দলের কাছে আমাদের একটাই প্রত্যাশা তারা যেন ইউক্রেনিয়ান সমর্থকদের আনন্দ দেয়।’ ইউক্রেনের হয়ে ৭৫টি আন্তর্জাতিক…

আরো পড়ুন

রেসিং ড্রাইভারের প্রেমে মজেছেন শাকিরা?

নতুন সম্পর্কে জড়িয়েছেন শাকিরা, এমন গুঞ্জনই রটেছে। ব্রিটিশ রেসিং ড্রাইভার লুইস হ্যামিলটনের সঙ্গে বেশ কয়েকবার দেখা গেছে এই সংগীত তারকাকে। রবিবার স্পেনে শাকিরা ও হ্যামিলটনকে ডিনার ডেটে দেখা গেছে। এরপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন আরও জোরদার হয়েছে। এফ ওয়ান স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্সের সাফল্য উদযাপন করতে রবিবার বেশ কয়েকজন কাছের বন্ধুদের নিয়ে ডিনারে গিয়েছিলেন হ্যামিলটন। সেখানেই শাকিরাকে জড়িয়ে ধরে রাখতে দেখা গেছে হ্যামলটনকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রসিকতা করে তিনি বলেও ফেলেছেন, ‘ল্যাটিনা’ গার্লফ্রেন্ড খুঁজছেন তিনি। গত মাসে প্রথমবার শাকিরার সঙ্গে হ্যামিলটনকে দেখা গেছে। তখন থেকেই ভক্তরা মনে করছেন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন…

আরো পড়ুন

তাকদীরের তেলেগু রিমেক নিয়ে যা বললেন চঞ্চল

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। টেলিভিশন, মঞ্চ, চলচ্চিত্র কিংবা বিজ্ঞাপন-মিডিয়ায় সব মাধ্যমেই পদার্পণ তার। শহুরে বা গ্রামীণ চরিত্রে সাবলীল অভিনয়ের মধ্য দিয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছেন দর্শকের মাঝে। যেকোনো চরিত্রকে বাস্তবের কাছাকাছি পৌঁছে দেওয়ার এক বিশেষ প্রতিভা রয়েছে এই অভিনেতার। বড় পর্দায় চঞ্চল চৌধুরী বরাবরই প্রশংসিত। এর পাশাপাশি বর্তমান সময়ে তুঙ্গে থাকা ওটিটি প্লাটফর্মেও তিনি জনপ্রিয়তা ধরে রেখেছেন। অভিনয় দিয়েই পেয়েছেন দুই বাংলায় জনপ্রিয়তা। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত ওয়েব সিরিজ ‘তাকদীর’ বেশ সাড়া জাগিয়েছিল। মুক্তির পরপরই চঞ্চল চৌধুরীর অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছিল। সিরিজটি এবার আসছে তেলেগু…

আরো পড়ুন

অর্পিত সম্পত্তি নিয়ে সব মামলা চলবে ট্রাইব্যুনালে: হাইকোর্ট

অর্পিত সম্পত্তি আইনের ধারা ৯, ১৩ ও ১৪-এর বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে অর্পিত সম্পত্তি নিয়ে সব মামলা এখন থেকে বিশেষ ট্রাইব্যুনালে বিচার হবে। অন্য কোনো আদালতে এ-সংক্রান্ত মামলা চলবে না বলে জানিয়েছেন আদালত। বৃহস্পতিবার এ-সংক্রান্ত দুটি রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শহিদুল করিম ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বৃহত্তর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালত তার রায়ে বলেন, অর্পিত সম্পত্তি আইনের ৯, ১৩ ও ১৪ ধারা মৌলিক অধিকারের পরিপন্থী নয়। অর্পিত সম্পত্তি জেলা প্রশাসকের অধীনে থাকবে এবং জেলা প্রশাসক প্রয়োজনে…

আরো পড়ুন

ঢাকা-১৭ : মনোনয়নপত্র কিনলেন ফেরদৌস

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন নায়ক ফেরদৌস। সোমবার (৫ জুন) ধানমণ্ডির আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করেন ‘হঠাৎ বৃষ্টি’-খ্যাত এই অভিনেতা। অভিনেতা ফেরদৌস আহমেদ এ দেশের অভিনয় জগতের পরিচিত মুখ। দুই দশকের ক্যারিয়ারে দুই বাংলায় উপহার দিয়েছেন বহু ব্যবসা সফল সিনেমা। এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা যুক্ত হচ্ছেন সরাসরি রাজনীতিতে, যদিও রাজনৈতিক ব্যানারে এত দিন কাজ করে এসেছেন। চিত্রনায়ক, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ফেরদৌস।

আরো পড়ুন

৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জের পোশাক কারখানার আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এমএস এন্টারপ্রাইজ নামে এক পোশাক কারখানার আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে আগুন বৃহস্পতিবার ভোর ৬টার দিকে নিয়ন্ত্রণে আসে। এর আগে বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফজর আলী গার্ডেন সিটির ৫ম তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা রুহুল আমিন মোল্লা জানান, খবর পাওয়ামাত্রই আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে এসেই আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনের সময় কারখানার ভেতর কেউ ছিল না। এর ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, কারখানাটি তালাবদ্ধ থাকার…

আরো পড়ুন