বিচার না হওয়া পর্যন্ত জামায়াতকে নিষিদ্ধ বলতে পারি না: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিচার শুরুর জন্য যথেষ্ট তথ্য-প্রমাণ আছে। কিন্তু বিচার না হওয়া পর্যন্ত আমরা জামায়াতকে নিষিদ্ধ বলতে পারি না। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল’ রিপোর্টর্স ফোরাম (এলআরএফ) আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এসময় আইনমন্ত্রী বলেন, জামায়াতের বিচারের জন্য আইন সংশোধনের প্রক্রিয়া চলছে, শিগগির তা মন্ত্রিসভায় উঠবে। জামায়াতের সমাবেশ করা নিয়ে আইনমন্ত্রী বলেন, সমাবেশের অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন না থাকা সত্ত্বেও কেন তাদের সমাবেশ করার অনুমতি দেওয়া হলো সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই বলতে পারবে। মার্কিন ভিসা…

আরো পড়ুন

অবশেষে পাকিস্তানের হাইব্রিড মডেলেই হচ্ছে এশিয়া কাপ

এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের আগে যেন আরেকটা ভারত-পাকিস্তান যুদ্ধ দেখে ফেলল ক্রিকেট বিশ্ব। পাকিস্তানে গিয়ে ভারতের খেলতে না চাওয়া এবং তার জবাবে পিসিবির ভারত বিশ্বকাপ বয়কটের হুমকিতে টানা অনেকদিন ধরেই অস্থিরতা লেগে ছিল। যার কারণে ভেস্তে যেতে বসেছিল এবারের এশিয়া কাপ।  অবশেষে এশিয়া কাপ নিয়ে জটিলতার অবসান ঘটল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দেওয়া হাইব্রিড মডেলের প্রস্তাবে অনুমোদন দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী মঙ্গলবার খেলার ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। খবর ক্রিকেট পাকিস্তানের। এর আগে ভারতের আপত্তি থাকায় তাদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের প্রস্তাব দিয়ে আসছিল পাকিস্তান ক্রিকেট…

আরো পড়ুন

পিঠের চোট নিয়েই অনুশীলনে তামিম

আগামী বুধবার থেকে শুরু হতে যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচ। আর সেই টেস্টকে সামনে রেখে আজ রোববার সকাল থেকে অনুশীলনে নেমেছে লিটন দাসের দল। তবে সবার আলোচনায় ওপেনার তামিম ইকবালের ইনজুরি।  পিঠের ব্যথায় আসন্ন টেস্টে এই বাঁ-হাতি ব্যাটারকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে তার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে অনুশীলন শুরু হয়েছে। সেখানে দলের সঙ্গে যোগ দিয়েছেন তামিম ইকবাল। যদিও এখনও তার ব্যাকপেইনের পুরোনো ব্যথা সেরে ওঠেনি। তবুও দুই দিন পর…

আরো পড়ুন

বাঁচতে চায় শিশু রিহান, অস্ত্রোপচার করতে হবে দেবী শেঠির কাছে

নওগাঁর পত্নীতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দীন আজাদের একমাত্র শিশুপুত্র রাগিব ইশরাক রিহান জন্মগত হৃদরোগে ভুগছে। তার বয়স ১৭ মাস। বর্তমানে সে ঢাকার বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির রক্তনালির অপারেশন জরুরি। এজন্য ভারতের বেঙ্গালুরুতে নিয়ে কার্ডিয়াক সার্জন ডা. দেবী প্রসাদ শেঠির নিকট অপারেশন করতে পরামর্শ দিয়েছেন। এতে চিকিৎসা বাবদ ৮ লাখ টাকার প্রয়োজন। কিন্তু শিশুটির চিকিৎসা করানো দারিদ্র্য পরিবারের একার পক্ষে সম্ভব নয়। তাই সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাতে: ইখতিয়ার উদ্দীন আজাদ, হিসাব নং-০০২০৭৭০৮৬, সোনালী ব্যাংক লি. পত্নীতলা শাখা, নওগাঁ।…

আরো পড়ুন

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ বন্ধুর

রংপুরের গঙ্গাচড়া শেখ হাসিনা সেতুতে (মহিপুর) ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ কিশোর নিহত হয়েছে। এ সময় অপর ১ জন গুরুতর আহত হয়েছে।  নিহতরা পার্শ্ববর্তী  লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর গ্রামের সাইদুল ইসলামের ছেলে ওয়াজেদ আলী (১৮) এবং একই এলাকার আছির আলীর ছেলে শাহাআলম (১৭)। ।অপর বন্ধু হাসান (১৮) গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। হতাহতরা সদ্য শেষ হওয়া এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশী ছিল।তারা কাকিনা রুদ্রেশ্বর উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। ব্রিজপাড়ের চা ব্যবসায়ী নজরুল জানান, ওই কিশোররা মোটরসাইকেল চালিয়ে কাকিনা থেকে মহিপুরের দিকে…

আরো পড়ুন

নির্বাচনকালীন সরকার হবে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোকে নিয়ে: আইনমন্ত্রী

সংসদে প্রতিনিধিত্ব আছে এমন রাজনৈতিক দলগুলো নিয়ে নির্বাচনকালীন ছোট সরকার গঠন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল’ রিপোর্টর্স ফোরাম (এলআরএফ) আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এ কথা জানান তিনি। আইনমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ জনগণের কাছে যে অঙ্গীকার করেছিল, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতি পূরণ করবে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তিনি বলেন, সর্বোচ্চ আদালত অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করায় সংবিধান থেকে কেয়ারটেকার সরকার বাতিল হয়ে যায়। খালেদা জিয়ার রাজনীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাকে প্রধানমন্ত্রীর মহানুভবতায় দণ্ড স্থগিত রেখে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। কারণ তার…

আরো পড়ুন

সোয়াতেকের তৃতীয় শিরোপা জয়

বিশ্বের এক নম্বর ইগা সোয়াতেক চ্যাম্পিয়ন হলেন ফরাসি ওপেনে। এই গ্র্যান্ড স্লাম আসরের এটি তার তৃতীয় শিরোপা জয়।  শনিবার প্যারিসে ২২ বছর বয়সি পোলিশ টেনিস তারকা সোয়াতেক ৬-২, ৫-৭, ৬-৪ এ ফাইনালে হারিয়ে দেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুকোভাকে। ২০০৭-এ জাস্টিন হেনিনের পর সোয়াতেক দ্বিতীয় নারী খেলোয়াড়, যিনি টানা দ্বিতীয়বার ফরাসি ওপেন জিতলেন। এটি তার তৃতীয় শিরোপা জয় রোঁলা গারোঁয়। সব মিলিয়ে চতুর্থ গ্র্যান্ড স্লাম খেতাব। প্যারিসে ২০২০ ও ২০২২-এ এবং গত বছর ইউএস ওপেনের শিরোপাও জিতেছিলেন তিনি।

আরো পড়ুন

চীন কাঁপছে মেসি-জ্বরে

দুদেশের রাজনৈতিক ও ভৌগোলিক অবস্থান বিপরীত মেরুতে। তা সত্ত্বেও সব ব্যবধান ঘুচিয়ে যুক্তরাষ্ট্র ও চীনকে যেন এক বিন্দুতে মিলিয়ে দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে নিয়ে উন্মাদনার জোয়ার বইছে দুই দেশেই। আল হিলাল ও বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে গত বুধবার মেসি জানিয়ে দিয়েছেন, তার নতুন ঠিকানা হতে যাচ্ছে মার্কিন ক্লাব ইন্টার মায়ামি। চুক্তির সব প্রক্রিয়া এখনো শেষ না হলেও মেসি-জ্বরে আক্রান্ত যুক্তরাষ্ট্র। ভিন্ন কারণে সেই উত্তাপ চীনেও ছড়িয়ে পড়েছে। মায়ামিতে পাড়ি জমানোর আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে শনিবার চীনে এসেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা। বেইজিংয়ে রকস্টারের মতো অভ্যর্থনা পেয়েছেন মেসি। ১৫ জুন…

আরো পড়ুন

তুর্কি ভাষায় টুইট করে যা বললেন আমিরাতি প্রেসিডেন্ট

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান শনিবার ইস্তাম্বুলে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর পর তুর্কি ভাষায় টুইট করেছেন তিনি। তুরস্কের সংবাদমাধ্যম ইয়েনি শাফাক এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তুর্কি ভাষায় লিখেছেন, ‘আজ তুরস্কে আমার সফরের সময় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে সাথে দেখা করে আমি আনন্দিত হয়েছি।’ ‘আমরা আমাদের দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার উপায় এবং সবার জন্য একটি সমৃদ্ধ ভবিষ্যতের লক্ষ্যে আঞ্চলিক স্থিতিশীলতাকে উন্নীত করার উপায় নিয়ে আলোচনা…

আরো পড়ুন

পাল্টা হামলা: পুতিনের বক্তব্যের জবাবে যা বললেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে, এখনও রাশিয়ার দখলদার বাহিনীর হাতে থাকা অঞ্চল মুক্ত করার জন্য ইউক্রেনের দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা হামলা চলছে। শনিবার রাজধানী কিয়েভে দেওয়া এক ভাষণে এ কথা বলেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইউক্রেনীয় নেতা বলেন, ‘ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রাসঙ্গিক পাল্টা আক্রমণ ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে ।‘ প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পাল্টা হামলা নিয়ে রুশ নেতা ভ্লাদিমির পুতিনের বক্তব্যের জবাবে এমন কথা বলেন জেলেনস্কি। কারণ কিয়েভে ভাষণ দেওয়ার সময় ইউক্রেনীয় নেতাকে তার প্রতিপক্ষ রাশিয়ান নেতা পুতিনের মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। এর আগে…

আরো পড়ুন