বরিশাল সিটি করপোরেশন নির্বাচন চলাকালে মেয়র পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, মুফতি সৈয়দ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনায় আবারও প্রমাণিত হলো-নিশিরাতের বর্তমান অবৈধ সরকারের অধীনে অবাধ, নিরক্ষে ও সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়। এদের আমলে দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই। প্রকাশ্য দিবালোকে প্রশাসনের নাকের ডগায় একজন ধর্মীয় নেতা ও মেয়রপ্রার্থীর ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনা কাপুরুষোচিত ও ন্যক্কারজনক। বিএনপি মহাসচিব বলেন, সন্ত্রাসীদের…
আরো পড়ুনMonth: জুন ২০২৩
বর্ষায় ঘরবাড়ি পরিষ্কার করতে বাড়তি সতর্কতা
বর্ষায় ঘরবাড়ির প্রতি আলাদা নজর দিতেই হয়। এবার তো শুধু বর্ষা নয়, সাথে আছে করোনার ভয়ও। তাই ঘরকে শুধু পরিস্কার পরিচ্ছন্ন আর ঝকঝকে করলেই হবে না জীবাণুমুক্ত রাখা একান্তই প্রয়োজন। সংক্রমণ এড়াতে কিছু বাড়তি সাবধানতা নিতেই হবে। বর্ষায় সবার আগে খেয়াল করুন আপনার বাড়ির ছাদ, যদি ছাদে কোন সমস্যা থাকে দ্রুত ব্যবস্থা নিন। মেঝে ও দুই দেওয়ালের সংযোগস্থলে ফাটল বা আর্দ্রতা জমতে দেখলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। ঘরকে জীবানু মুক্ত রাখতে হলে শ্যাতশ্যতে ভাব অবশ্যই দুর করতে হবে। আপনার যদি অভ্যাস থাকে প্রতি বছর বাড়ি রং করার তাহলে বর্ষার আগেই…
আরো পড়ুনপ্রবল বৃষ্টিতে মিরপুরে জলাবদ্ধতা
প্রায় ৩০ মিনিটের প্রবল বৃষ্টিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও এর আশপাশের এলাকায় বড় ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় বৃষ্টির পানি জমে থাকার পর মেট্রোরেলের পরিচ্ছন্নতাকর্মীরা এসে ড্রেন লাইন পরিষ্কার করে পানি অপসারণের ব্যবস্থা করেন। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ বৃষ্টি শুরু হয়। প্রায় ৩০ মিনিট স্থায়ী হয় এই বৃষ্টি। প্রবল এই বৃষ্টিতে পানি জমে যাওয়ায় মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকা ও এর আশপাশে ভোগান্তির শিকার হন পথচারীরা। এ ছাড়া মিরপুর প্যারিস রোড, মিরপুর অরিজিনাল-১০ এ দীর্ঘ সময় পানি জমে থাকতে দেখা যায়। পথচারীরা বলেন, সামান্য বৃষ্টিতেই মিরপুর ১০…
আরো পড়ুনফ্যাশন শো চলাকালীন মর্মান্তিক মৃত্যু নারী মডেলের
ফ্যাশন শো র্যাম্পে হাঁটতে গিয়ে এক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে বংশিকা চোপড়া নামে এক মডেলের। রোববার ভারতের উত্তরপ্রদেশের নয়ডা ফিল্ম সিটি এলাকার লক্ষ্মী স্টুডিওতে একটি ফ্যাশন শোর আয়োজন করা হয়েছিল। সেখানে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শো চলাকালীন অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি লাইটিং ট্রাস ভেঙে পড়ে। সেই সময় ওই কাঠামোর ঠিক নিচে র্যাম্প ওয়াক করছিলেন এ মডেল। এতে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। এ সময় ববি রাজ নামে এক যুবকও আঘাত পান। বংশিকা ও ববিকে কৈলাশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।…
আরো পড়ুনসার্বিয়ায় নাইটক্লাব মাতালেন সামান্থা
ভারতীয় দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু শুটিংয়ের কাজে এ মুহূর্তে সার্বিয়ায় রয়েছেন। সেখানে রাজ অ্যান্ড ডিকের সঙ্গে অ্যাকশন সিরিজ ‘সিটাডেল’-এর শুটিং করছেন। গত শনিবার বেলগ্রেডের একটি নাইটক্লাব থেকে সামান্থার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। যেখানে তাকে গানের তালে তালে নাচতে দেখা যায়। ভিডিওতে ‘পুষ্পা: দ্য রাইজ’-এর আইটেম নম্বর ‘উ অন্তভা’য় নাচতে দেখা গেছে সামান্থাকে। তার সঙ্গে পা মিলিয়েছেন বরুণ ধাওয়ানসহ উপস্থিত আরও অনেকেই। ‘উ অন্তভা’য় নাচার আগে চশমা খুলে নিতে দেখা যায় সামান্থাকে। এ সময় বরুণের সঙ্গে হালকা আলাপও সারেন। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে— ‘সামান্থার এই আইটেম…
আরো পড়ুনশাহরিয়ার কবিরকে চিনি না, লাইভে এসে সাফা কবির
দেশীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ সাফা কবির। পর্দায় তাকে বেশির ভাগ সময়ই প্রেমিকার চরিত্রে দেখা যায়। খুব বেশি অভিনয়ে নিয়মিত না হলেও, বিজ্ঞাপন ও বিশেষ দিনের নাটকগুলোতে দেখা মেলে তার। তবে হঠাৎ করেই শুক্রবার (৯ জুন) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে অভিনেত্রী সাফা কবির মারা গেছেন। মুহূর্তেই তার ভক্তরা তাকে নিয়ে স্ট্যাটাস দিতে থাকেন। সেই খবর পৌঁছে যায় এই অভিনেত্রীর কাছে। একপর্যায়ে বাধ্য হয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানান তিনি বেঁচে আছেন। জানা যায়, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও প্রখ্যাত কথাসাহিত্যিক শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার কবির মুমুর মরদেহ…
আরো পড়ুনইতালিকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা উরুগুয়ের
দুই ফেভারিট আর্জেন্টিনা ও ব্রাজিলের বিদায়ে অনেকটাই বর্ণহীন হয়ে উঠেছিল অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ। তবে যুবাদের শ্রেষ্ঠত্বের মর্যাদার দাবিতে ফাইনালে নেমেছিল ইতালি ও উরুগুয়ে। প্রথমবারের মতো শিরোপার হাতছানি নিয়েই মাঠে নেমেছিল দল দুটি। এর মধ্যে ফাইনালে প্রথমবারই জায়গা নেয় ইতালি। অন্যদিকে দুইবার ফাইনাল খেললেও শিরোপা আক্ষেপেই কেটেছে উরুগুয়ের। তবে তৃতীয়বারের চেষ্টায় শিরোপা খরা কেটেছে দলটির। বড়দের আসরে চারবারের চ্যাম্পিয়ন ইতালির স্বপ্ন গুঁড়িয়ে ১-০ গোলে যুবাদের বিশ্বকাপের রাজত্ব মুকুট নিজেদের করে নিয়েছে লুইস সুয়ারেজের উত্তরসূরিরা। আর্জেন্টিনার টোলোসার ডিয়াগো ম্যারাডোনা স্টেডিয়ামে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ ছিল উরুগুয়ের। তবে বল দখলে এগিয়ে ছিল ইতালিয়ানরা। পুরো…
আরো পড়ুনলন্ডনে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সাবেক বাংলাদেশি ছাত্রছাত্রীদের পুনর্মিলনী
ব্রিটেনে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বাংলাদেশী ছাত্রছাত্রীদের আরেকটি পুনর্মিলনী হয়ে গেল প্রায় এক যুগ পর। গত মে মাসের ২০ তারিখে লন্ডনের ওয়ানস্টেড ইয়ুথ সেন্টারে এটি অনুষ্ঠিত হয়। ব্রিটেনে বসবাসরত আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের সামাজিক সংগঠন আমুয়াব (আলিগড় মুসলিম ইউনিভার্সিটি এল্যুমনাই, বাংলাদেশিজ ইন ব্রিটেনে পুনর্মিলনীর আয়োজন করে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন ১৯৯৫ ব্যাচের আইনুল ইসলাম। ১৯৯১ ব্যাচের প্রফেসর তৈমুর শরীফ উপস্থিত সকলকে স্বাগত জানান এবং মিলনমেলাকে ঘিরে ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হওয়া আলিগ ভাই-বোন ও পরিবারবর্গকে তাদের বিপুল উৎসাহ, উদ্দীপনা এবং…
আরো পড়ুনএনআইডির দায়িত্ব পাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি ও সরবরাহের কাজ পাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৬ সাল থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি ও সরবরাহের কাজ ছিল নির্বাচন কমিশনের অধীনে। তবে এই আইনের ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এখন থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি ও সরবরাহের কাজ করবে। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
আরো পড়ুনকরোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৪০
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। তাকে নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ৪৫২ জনে। আর গত ২৪ ঘণ্টায় আরও ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪০ হাজার ৬১০ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ১২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৯৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের…
আরো পড়ুন