আর্সেনালের বিপক্ষে প্রাক মৌসুমি ম্যাচে ২০ জুলাই মাঠে নামবে মেজর লিগ সকার (এমএলএস) অল স্টার্স। এই ম্যাচের মধ্য দিয়েই মেসি যুগে প্রবেশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ফুটবল। এমএলএস অল স্টার্সের হয়ে এদিন আর্সেনালের বিপক্ষে মাঠে নামবেন মেসি। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকস তাঁদের এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।\ প্রতিবেদনে বলা হয়, আর্সেনালের বিপক্ষে ম্যাচে এমএলএস অল স্টার্সের হয়ে মেসিকে খেলাতে চায় মেজর লিগ কর্তৃপক্ষ। পরদিন ইন্টার মায়ামির হয়ে মেজর লিগে অভিষেক হবে মেসির। যদিও সেই ম্যাচে খেলা না খেলার বিষয়টি পুরোটাই নির্ভর করছে বিশ্বকাপজয়ী দলপতির ওপর। তিনি যদি চান তাহলে গানারদের বিপক্ষে মাঠে…
আরো পড়ুনMonth: জুন ২০২৩
যে কারণে মেসির চুক্তি স্বাক্ষরে দেরি
যুক্তরাষ্ট্রের মেজর লিগের ক্লাব ইন্টার মায়ামি হচ্ছে মেসির নতুন ঠিকানা সেটি বেশ আগেই নিশ্চিত করেছেন লিওনেল মেসি। কিন্তু মায়ামির সঙ্গে আর্জেন্টাইন দলপতির আনুষ্ঠানিক চুক্তি এখনও স্বাক্ষর হয়নি। এটাও জানানো হয়নি যে কবে হবে চুক্তি সম্পাদন। যে কারণে স্বভাবতই প্রশ্ন উঠেছে মহাতারকাকে বরণ করে নিতে আসলেই কি প্রস্তুত মেজর লিগ তথা ইন্টার মায়ামি? মায়ামিতে আসার বিষয়টি জানা গিয়েছিল মেসির মারফত। ক্লাব কর্তৃপক্ষ মেসির দেয়া ঘোষণার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপজয়ী তারকার আসার বিষয়টি নিশ্চিত করেনি। মুখে কুলুপ এঁটে রয়েছে লিগ কর্তৃপক্ষও। এখন পর্যন্ত ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির ঘোষণাটিকে পিন পোস্ট…
আরো পড়ুনকাজলের অভিনয় ছাড়ার গুঞ্জন
দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল নাকি সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এর কারণ হিসেবে সামনে এসেছে কাজলের সন্তান নীলকে সময় দিতে না পারা। ছেলেকে সময় দিতেই সিনেমা থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। তবে তার এই বিরতি সাময়িক নাকি চূড়ান্ত, সে ব্যাপারে জানা যায়নি। ২০০৭ সালে তেলুগু সিনেমা ‘লক্ষ্মী কালিয়ানাম’ দিয়ে নায়িকা হিসেবে যাত্রা শুরু করেছিলেন। তামিল, তেলুগু ও বলিউড মিলিয়ে এ পর্যন্ত অভিনয় করেছেন ৫৫টি সিনেমায়। ‘মাগাধিরা’, ‘ডার্লিং’, ‘বৃন্দাভানাম’, ‘মিস্টার পারফেক্ট’, ‘জিল্লা’সহ অনেক জনপ্রিয় সিনেমার এই অভিনেত্রী এবার ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন। পিঙ্কভিলার…
আরো পড়ুনবিচ্ছেদ গুঞ্জন শেষ না হতেই নতুন খবর দিলেন মিথিলা
ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সংসার ভেঙে যাচ্ছে! কলকাতার গণমাধ্যমে এমন খবর ফলাও করে প্রকাশ হওয়ার পর বেশ কিছু দিন ব্যক্তিগত সম্পর্ক নিয়েই চর্চায় ছিলেন তারা। সে চর্চায় প্রাণ ছিল না। মিথিলা সৃজিত উভয়ই এড়িয়ে গেছেন এমন খবর। জানিয়েছেন সে খবরের কোনো ভিত্তি নেই। এই গুঞ্জন শেষ না হতেই কলকাতা থেকে নতুন সুখবর দিলেন মিথিলা। সেখানে আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। নাম ‘ও অভাগী’। পরিচালনায় অনির্বাণ চক্রবর্তী। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পরিচালক অনির্বাণ চক্রবর্তী তৈরি করতে চলেছে এই ‘অভাগীর স্বর্গ’-এর কাহিনি নির্ভর একটি…
আরো পড়ুনশাকিব বুবলী নিশো মিম মাহফুজ ও সিয়ামের ছবি নিয়ে যা বললেন ওমর সানী
আসন্ন ঈদে একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে বেশ কয়েকটি ছবি। ছবিগুলোকে সামনে রেখে সবাইকে অভিনন্দনবার্তা জানিয়েছেন একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। নিজের ফেসবুক আইডিতে ভিডিওবার্তাটি প্রকাশ করেছেন তিনি। ক্যাপশনে ওমর সানী লিখেছেন, কুরবানীর ঈদের ছবি নিয়ে আমার মতবাদ, সবাইকে আগাম অভিনন্দন আরো এগিয়ে যাক আমাদের চলচ্চিত্র সব ছবি সুপারহিট হোক। চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, এখন পর্যন্ত আটটি ছবি মুক্তির মিছিলে আছে। ছবিগুলো হলো হিমেল আশরাফের ‘প্রিয়তমা’, রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’, দীপংকর দীপনের ‘অন্তর্জাল’, চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ ও ‘কাগজের বউ’, বন্ধন বিশ্বাসের ‘লাল শাড়ি’, সৈকত নাসিরের ‘ক্যাসিনো’, মনতাজুর রাহমান আকবরের ‘জিম্মি’।…
আরো পড়ুনডিম সেদ্ধ করার সময় ফেটে যাচ্ছে, রইল টিপস
ডিম সেদ্ধ করার সময় অধিকাংশ ক্ষেত্রেই আমরা একটা সমস্যার সম্মুখীন হই, আর তা হলো- ডিমের ওপরের খোসা ফেটে যাওয়া। ওই ফাটা জায়গা দিয়ে সাদা অংশ বেরিয়ে এসে পানিতে মিশে যায়। এমন সমস্যা সমাধানে জেনে নিন কিছু টিপস। টিপস- একসঙ্গে অনেক ডিম নয়: সেদ্ধ করার সময় অতিরিক্ত বেশি ডিম একসঙ্গে নেওয়া উচিত নয়। আসলে পানি ফুটতে থাকলে এক-একটি ডিমের সঙ্গে অন্য ডিমের ধাক্কা লাগে। তাই ছোট পাত্র ব্যবহার করলে তাতে ৩-৪টির বেশি ডিম সেদ্ধ করা যাবে না। আর বেশি সংখ্যক ডিম সেদ্ধ করার ক্ষেত্রে বড় পাত্র ব্যবহার করতে হবে। ভিনেগার: এটা সবথেকে কার্যকরী…
আরো পড়ুনচায়ের সঙ্গে টোস্ট, যেভাবে স্বাস্থ্যের ক্ষতি করে
চায়ের সঙ্গে টোস্ট, অনেক দেশেই বেশ জনপ্রিয়। চায়ের সঙ্গে টোস্ট না খেলে, অনেকেই চা খেয়ে তৃপ্তি পান না। মজার ব্যাপার হলো কেউ কেউ শুধু টোস্টের কারণেই চা খেতে পছন্দ করেন। কিন্তু আপনি জানেন কি যে টোস্ট বা রাস্ক, যেগুলোকে স্বাস্থ্যকর এবং কম ক্যালোরি বলে মনে করা হয়, সেগুলো আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। টোস্টে রয়েছে চিনি, ট্রান্স ফ্যাট, যা ধীরে ধীরে আমাদের বিপাকীয় স্বাস্থ্যকে ধ্বংস করে। জেনে নিন কীভাবে রাস্ক আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে- রাস্ক তৈরি করতে ময়দার রুটি বেক করা হয়, কেটে তারপর বেক করা হয় যতক্ষণ না এটি…
আরো পড়ুন‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ কি মানবতার জন্য হুমকি?
বর্তমান বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’। বিভিন্ন দেশ এআই নিয়ে তৈরি করছে নীতিমালাও। কিছু দিন আগেই কয়েকজন বিশেষজ্ঞ জানিয়েছেন, এআই মানবতার জন্য হুমকি। যদিও বিশেষজ্ঞদের এমন মন্তব্য ও শঙ্কাকে উড়িয়ে দিয়েছেন মেটা বিজ্ঞানী ইয়ান লেকান। তিনি এটিকে হাস্যকর বলে মন্তব্য করেছেন। বিশ্ব দখল করে ফেলবে কৃত্রিম বুদ্ধিমত্তা, হানা দেবে চাকরির বাজার, কেড়ে নেবে লাখ লাখ মানুষের কর্মসংস্থান এটা মানতে নারাজ এআইর তিন গডফাদারের একজন। তিনি বলেন, ‘কম্পিউটার মানুষের চেয়ে বুদ্ধিমান হয়ে উঠতে এখনো অনেক বছর বাকি। আর আপনার কাছে অনিরাপদ মনে হলে এটা তৈরি না করলেই পারেন।’ ২০১৮ সালে এআই…
আরো পড়ুন৪০ ঋণখেলাপির কাছেই দুই ব্যাংকের পাওনা সাড়ে ৭ হাজার কোটি টাকা
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের শীর্ষ ২০ ঋণখেলাপির কাছে পাওনা ৩ হাজার ১৯০ কোটি টাকা। নগদ আদায়ের লক্ষ্য ছিল ৩৩৫ কোটি টাকা। খেলাপিরা দিয়েছে মাত্র ৯ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার ৩ শতাংশ। আর সোনালী ব্যাংকের শীর্ষ ২০ ঋণখেলাপির কাছে পাওনা ৪ হাজার ২৮৪ কোটি টাকা। নগদ আদায়ের লক্ষ্য ছিল ৩০০ কোটি টাকা। খেলাপিরা দিয়েছে মাত্র ১১ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার ৪%। তবে উলটো চিত্র ছোট এবং মাঝারি খেলাপির ক্ষেত্রে। পূবালী ব্যাংকের খেলাপি থেকে ব্যাংকটির পাওনা ৩ হাজার ৪৭৬ কোটি টাকা। এখানেও আদায়ের লক্ষ্য ৩৩৫ কোটি টাকা। আদায় ৪৮১ কোটি টাকা। যা লক্ষ্যের…
আরো পড়ুনপাঁচ বছর পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে
ভুল বোঝাবুঝির অবসান ঘটানোই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের আসন্ন চীন সফরের উদ্দেশ্য। পরিস্থিতির চাপে দুই দেশের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছে, সেসব এড়িয়ে আরও ভালো যোগাযোগ স্থাপনের জন্য সেখানে যাচ্ছেন তিনি। পাঁচ বছর পর শীর্ষ মার্কিন কূটনীতিকের প্রথম সফরে ব্লিঙ্কেন বেইজিংয়ে রবি ও সোমবার আলোচনায় বসবেন। এ আলোচনায় দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের ব্যাপারে জোর দেবেন তিনি। ব্লিঙ্কেন বলেন, তীব্র প্রতিযোগিতার জন্য টেকসই কূটনীতির প্রয়োজন। যাতে প্রতিযোগিতা দ্বন্দ্ব বা সংঘাতের দিকে না যায়। যুক্তরাষ্ট্র ও চীন উভয়ের কাছে বিশ্ব এটাই প্রত্যাশা করে। শুক্রবার তিনি এ কথা বলেন। খবর এএফপি’র। যুক্তরাষ্ট্র একটি…
আরো পড়ুন