উলানবাটরে মাস-রেসলিংয়ে অংশ নিলো বাংলাদেশ

ইন্টারন্যাশনাল ইথনো স্পোর্টস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম খানের নেতৃত্বে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরের মাস-রেসলিং প্রোগ্রামে অংশগ্রহণ করেছে বাংলাদেশের একটি দল। মঙ্গোলিয়ার এশিয়ান মাস- রেসলিং চ্যাম্পিয়নশিপের প্রেসিডেন্ট মিনকুশেরেন এরডেনের আমন্ত্রণে গত ১২ জুন বাংলাদেশ দল মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর পৌঁছায়। দলের নেতৃত্ব দেন নজরুল ইসলাম খান। বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণে ১৬ থেকে ১৮ জুন অনুষ্ঠিত মাস-রেসলিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে অংশ নেন আমিনুল ইসলাম জয়। পরে ফাইনাল খেলার বিজয়ীদের সঙ্গে নজরুল ইসলাম খান ও আমিনুল ইসলাম জয়কে সম্মান জানানো হয়।

আরো পড়ুন

শাকিব খানের ছবিতে গান গাইছেন অরিজিৎ সিং

বাংলাদেশে অরিজিতের সুরেলা কন্ঠের ভক্ত অনেক। হাতেগোনা কয়েকটি বাংলাদেশি ছবিতে গান গেয়েছেন তিনি। তবে সেভাবে বাংলাদেশের ছবিতে শোনা যায়নি অরিজিতের কন্ঠ। এবার অপেক্ষার অবসান।  বেশ কয়েক দিন ধরেই জল্পনা চলছে কুরবানির ঈদে মুক্তি পেতে যাওয়া শাকিব খানের ছবি ‘প্রিয়তমা’য় থাকবে অরিজিতের গান। তবে এ নিয়ে নির্মাতারা এখনো কিছু নিশ্চিত করেননি। এবার জনপ্রিয় প্রযোজক তথা ফিল্ম পরিবেশক অনন্য মামুন শনিবার ফেসবুকে স্পষ্ট করলেন তার আসন্ন ছবিতে গান গাইতে চলেছেন তার ‘প্রিয় শিল্পী’ অরিজিৎ সিং। এদিন বাংলাদেশে পাঠান ছবির পরিবেশক লেখেন- ‘সিনেমায় একটা মাত্র রোমান্টিক সং, আমারও একমাত্র পছন্দের শিল্পী অরিজিৎ সিং’।…

আরো পড়ুন

আমার জনপ্রিয়তাকে ভয় না পেলে বারবার কেন হ্যারাস করছে?

ইউটিউবে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ঢাকা-১৭ থেকে উপনির্বাচন করতে মনোনয়ন জমা দিয়েছিলেন। নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে। দু:খ প্রকাশ করে হিরো আলম বলেন,‘যতবারই নির্বাচনে দাঁড়াই আমার প্রার্থিতা বাতিল করা হয়। প্রতিটাবারই কেন বাতিল করা হয় আমি জানি না। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভয়-ই পায় কিনা জানি না। এর আগেও দুবার প্রার্থিতা বাতিল হয়েছে। হাইকোর্টে থেকে এনে ভোটও করেছি, ভোটে জিতেছি; ফলাফল জিরো।’ রোববার প্রার্থিতা বাতিল হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। এর আগে আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) বাছাই করে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান হিরো…

আরো পড়ুন

বাজেট বাস্তবায়ন চ্যালেঞ্জিং হবে: সিপিডি

বর্তমান সংকটময় পরিস্থিতিতে আগামী অর্থবছরের বাজেট বাস্তবায়নে সরকার চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করে গবেষণা সংস্থা- সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। মূল্যস্ফীতির হার সাড়ে ৬ শতাংশের ঘরে নামিয়ে আনার লক্ষ্য অর্জনও কষ্টসাধ্য হবে। কারণ মূল্যস্ফীতির হার ইতোমধ্যে ৯ শতাংশ ছাড়িয়ে গেছে। রোববার রাজধানীর একটি হোটেলে ‘সিপিডি বাজেট ডায়ালগ-২০২৩’ শীর্ষক অনুষ্ঠানে বাজেট পর্যালোচনা করে এমন অভিমত তুলে ধরেছে সংস্থাটি। শুধু জিডিপি প্রবৃদ্ধির ওপর নজর না দিয়ে মূল্যস্ফীতির চাপ থেকে জনগণকে সুরক্ষা দেওয়া এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার ওপর জোর দিয়েছে সিপিডি। সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি…

আরো পড়ুন

ঘর ভর্তি আম! বানিয়ে ফেলুন সুস্বাদু ম্যাঙ্গো বরফি

ভ্যাপসা গরম যতটা বিরক্তি দেয়, ঠিক ততটাই যেন শান্তি যোগায় গ্রীষ্মকালীন ফল। আম, তরমুজ, লিচু, কাঁঠালের মতো রসালো ফল ভুলিয়ে দেয় গরমের যন্ত্রণা। বিশেষ করে গরমের দিনে পাকা আমে বুঁদ হয়ে থাকে বাচ্চা থেকে বুড়ো। সারা দিনে কটা আম যে খাওয়া হয়ে যায়, তা গুণে শেষ হয় না। তবে পাকা আম শুধু খাওয়ার পাশাপাশি, বিভিন্ন ডেজার্টও তৈরি করতে পারেন। এই আমের মৌসুমে বাড়িতেই বানিয়ে ফেলুন আম বরফি। দেখে নিন রেসিপি। আমের বরফির উপকরণ: একটা বড় সাইজের পাকা আম, ১ টেবিল চামচ দুধ, হাফ কাপ চিনি, কেশর, ২ কাপ নারকেল কোরা, একটা…

আরো পড়ুন

সুঘ্রাণ ধরে রাখতে শরীরের যে ৪ জায়গায় ব্যবহার করবেন সুগন্ধী

কর্মব্যস্ত জীবনে সারাদিন সতেজ থাকতে অনেক কিছুই করি আমরা। শরীর থেকে যেন বাজে দুর্গন্ধ না আসে সেজন্য আমরা অনেক ধরনের সুগন্ধি বা পারফিউম ব্যবহার করি। কিন্তু সেই সুগন্ধীও বেশি সময় থাকে না আমাদের শরীরে। তবে শরীরের ৪টি বিশেষ জায়গায় যদি সেগুলো ব্যবহার করা হয় তাহলে তুলনামূলকভাবে বেশি সময় আপনাকে সুঘ্রাণের ধারক করে রাখবে পারফিউম বা বডি স্প্রে’গুলো। ১) কনুই এর ভাঁজে আমরা অনেকেই হাতের কব্জিতে পারফিউম ব্যবহার করি। কিন্তু এর থেকে যদি কনুই এর ভাঁজে তা ব্যবহার করা হয় তাহলে বেশি সময় ধরে তা আমাদের সুঘ্রাণ দিয়ে যাবে। কারণে হাতের…

আরো পড়ুন

টি-টোয়েন্টি দলে ফিরলেন আফিফ

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে ফিরেছেন আফিফ হোসেন ও ইবাদত হোসেন চৌধুরি।  গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে একাদশ থেকে বাদ পড়েন আফিফ। এর আগে তিনি গড়েন বাংলাদেশের হয়ে টানা ৬১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড। অফ ফর্মে থাকায় এরর আয়ারল্যান্ড সিরিজের স্কোয়াডেও জায়গা হারান বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান। আফিফের চেয়েও বেশি সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন ইবাদত। গত বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেন ২৯ বছর বয়সী এই পেসার। রোববার সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত সেই দলে আছেন…

আরো পড়ুন

সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় ডেমরা থানার ৬৯ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক লিংকন (২২) নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিংকন ডেমরা মালা মার্কেট এলাকার মৃত আব্দুল সত্তরের ছেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, থানার দিকে যাওয়ার পথে একটি পিকআপ থেকে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে লিংকন নামের মোটরসাইকেল আরোহী নিহত হন। পরে এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়। রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, চনপাড়া থেকে ডেমরা যাওয়ার পথে চনপাড়া মোড়ে একটি পিকআপ চাপা দিলে মোটরসাইকেল আরোহী…

আরো পড়ুন

পবিত্র হজ পালনে সৌদি আরবে বাবর-রিজওয়ান

বাবা-মাকে সঙ্গে নিয়ে পবিত্র হজ পালনে সৌদি আরবে পৌঁছেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।  শুধু বাবর আজমই নন, হজ পালনে সৌদি আরব গেছেন পাকিস্তানের তারকা ওপেনার মোহাম্ম রিজওয়ানও। মদিনা শহরের মসজিদে নববির সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন তারা। সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। হজে যাওয়ার কারণে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে লাহোরে চলমান অনুশীলন ক্যাম্প থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। হজ শেষে জুলাই মাসের প্রথম সপ্তাহে শ্রীলংকা সফরে টেস্ট দলের সঙ্গে যোগ দেবেন তারা। চলতি বছরের শুরুতে ওমরাহ পালন করেছেন বাবর আজম, ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ ও…

আরো পড়ুন

শিরোপা তুমি কার?

উয়েফা নেশনস লিগের শিরোপা নির্ধারণীর লড়াইয়ে রোববার রাতে মাঠে নামবে স্পেন ও ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় মাঠে নামবে দুই দল। ম্যাচটি হবে নেদারল্যান্ডসের রটারডাম স্টেডিয়ামে। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ৯ বার। হেড টু হেড পরিসংখ্যান বেশ এগিয়ে রাখছে স্পেনকে। ৯ ম্যাচে স্প্যানিশদের জয় পাঁচ ম্যাচে। অপরদিকে এক ড্রয়ের সঙ্গে ক্রোয়েশিয়ার অর্জন তিন জয়। সবশেষ ২০২১ সালে ইউরোতে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে ক্রোয়েশিয়াকে ৫-৩ গোলে হারিয়েছিল স্পেন। দুই দলই ভুগছে শিরোপা খরায়। ২০১২ সালের ইউরোর পর আর কোন শিরোপার স্বাদ পায়নি স্পেন। সেই সঙ্গে সেই…

আরো পড়ুন