সব ধরনের ব্যাংক ঋণের সুদহার বাড়বে ১ জুলাই থেকে। তিনটি ক্যাটাগরিতে এ হার গড়ে বাড়ছে দেড় থেকে আড়াই শতাংশ। ফলে ঋণের সুদের হার বেড়ে দাঁড়াবে সাড়ে ১০ থেকে সাড়ে ১১ শতাংশ। কোনো কোনো খাতে তা পৌনে ১২ শতাংশেও উঠতে পারে। এ বিষয়ে সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী ঋণের সুদহার বাড়ানো হচ্ছে। এজন্য কেন্দ্রীয় ব্যাংক রোববার আগামী অর্থবছরের মুদ্রানীতি ঘোষণার সময় সুদ আরোপের নতুন পদ্ধতির কথা ঘোষণা করে। সোমবার সার্কুলার জারির মাধ্যমে এ বিষয়টি আরও…
আরো পড়ুনMonth: জুন ২০২৩
বৈরী পরিস্থিতির মুখে পড়বে শিল্প খাত
আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) খুশি করতে গিয়ে চরম ক্ষতির মুখে ঠেলে দেওয়া হয়েছে দেশের স্বনামধন্য শিল্পোদ্যোক্তাদের। রোববার ঘোষিত মুদ্রানীতিতে সরকারের এমন বৈরী আচরণ আরও স্পষ্ট হয়েছে। কেননা ঋণের সুদের হার বাড়ানোকেই মুদ্রানীতির প্রধান হাতিয়ার বানানো হয়েছে। এ কারণে রপ্তানীমুখী শিল্পপ্রতিষ্ঠানসহ শিল্প ও ব্যবসা সেক্টরের প্রতিটি ধাপে নেতিবাচক প্রভাব পড়বে। কারণ, ডাবল ডিজিটে চড়া সুদে ঋণ নিয়ে শিল্প চালাতে গেলে নির্ঘাত উৎপাদন খরচ আরও বাড়বে। সে তুলনায় পণ্যের দাম যেমন পাওয়া যাবে না, তেমনই বিক্রিও কমে যাবে। এজন্য মুদ্রানীতির এমন বিরূপ অবস্থানকে অর্থনীতি বিশেষজ্ঞরা মোটেই ভালোভাবে নিতে পারছেন না। তারা বলছেন,…
আরো পড়ুনএবার মুখোমুখি হচ্ছেন বুবলী-অপু বিশ্বাস
ঢাকাই সিনেমার আলোচিত দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। দুজনই শাকিব খানকে ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন। প্রথমে অপু বিশ্বাস প্রেমের পর বিয়ে করেন। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর নানা নাটকীয়তার পর বিচ্ছেদ হয় তাদের। এরপর ‘বসগিরি’ সিনেমার নায়িকাকে বিয়ে করেন অভিনেতা শাকিব। এ বিয়ের খবরও প্রকাশ্যে আসার পর শুরু হয় নাটকীয়তা। বর্তমানে বুবলীর সঙ্গে সংসারও প্রায় ভাঙনের পথে। যদিও তাদের সম্পর্কের শুরুটাই ধোঁয়াশায় ঘেরা। তবে বিভিন্ন সময় তারা একে-অপরকে আকার ইঙ্গিতে নানা মন্তব্য করে থাকেন বলে ধারণা নেটিজেনদের। এবার এই দুই নায়িকা শাকিবকে ছাড়া ভিন্ন কারণে মুখোমুখি হচ্ছেন। কুরবানির…
আরো পড়ুনএমবাপ্পের রেকর্ড গোলে ফ্রান্সের জয়
ইউরো বাছাইয়ে চতুর্থ জয় পেল ফ্রান্স। ১০ জনের গ্রিসের বিপক্ষে সোমবারের খেলায় ফরাসিরা জিতেছে কিলিয়ান এমবাপ্পের রেকর্ড গোলে। ১-০ গোলের জয়ে ‘বি’ গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স। দ্বিতীয় স্থানে থাকা গ্রিসের (৬) চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে তারা। এর আগে নেদারল্যান্ডস, রিপাবলিক অব আয়ারল্যান্ড ও জিব্রাল্টারকে হারায় ফরাসিরা। চার ম্যাচে তাদের গোল ৯টি। কেউই একবারও তাদের জালের নাগাল পায়নি। দ্বিতীয়ার্ধে এমবাপ্পে পেনাল্টি থেকে চলতি মৌসুমে ক্লাব ও দেশের হয়ে ৫৪তম গোল করেন। তাতে ১৯৫৭-৫৮ মৌসুমে জাস্ট ফন্টেইনের রেকর্ড ভেঙে ফ্রান্সের কোনো খেলোয়াড় হিসেবে এক মৌসুমে সর্বোচ্চ গোলের মালিক হলেন তিনি।…
আরো পড়ুনএবার নুরের বিরুদ্ধে পালটা যেসব অভিযোগ করলেন রেজা কিবরিয়া
গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়ার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন তারই দলটির সদস্য সচিব নুরুল হক নুর। এবার নুরের বিরুদ্ধে পালটা অভিযোগ করলেন রেজা কিবরিয়া। সোমবার রাতে গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া সংবাদমাধ্যমের সঙ্গে এসব কথা বলেন। ড. রেজা কিবরিয়া বলেন, দলের মধ্যে টাকা-পয়সার হিসাব চাওয়া নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। নুর প্রবাসে কমিটি গঠনের ব্যাপারে নিজেকে প্রধান উপদেষ্টা বানিয়ে অনুমোদন দিয়েছেন। অথচ দলের প্রধান হিসেবে আমাকে ওই পদ দেওয়ার কথা। দলীয় ফান্ডের কোনো স্বচ্ছতা ও জবাবদিহি নেই। কাউকে হিসাবনিকাশ দিতে চান না তিনি। আমি দলের প্রধান, কিন্তু আমাকে হিসাবনিকাশ দেন…
আরো পড়ুনপ্রধানমন্ত্রীর অনুদানের ৯১ লাখ টাকা পেলেন ৫ ক্রীড়াব্যক্তিত্ব
প্রধানমন্ত্রী কর্তৃক ৫ জন ক্রীড়াবিদ-ক্রীড়াসংগঠককে চিকিৎসা সহায়তা হিসেবে প্রদত্ত ৯১ লাখ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। সোমবার (১৯ জুন) দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই ৫ জন ক্রীড়াবিদ-ক্রীড়াসংগঠকের হাতে এই আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন সাঁতারু প্রিয়াংকা দাসকে ১০ লাখ টাকা, প্রাক্তন হ্যান্ডবল খেলোয়াড় ও সংগঠক মো. জাহিদ মাহমুদকে চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য ১০ লাখ টাকার চেক, জাতীয় ক্রিকেট দলের আম্পায়ার সৈয়দ মোহাম্মদ সাইদুল হককে ২০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র ও…
আরো পড়ুন‘মার্ডার নাইনটিজের’ জন্য অনেক ঘুমহীন রাত কাটিয়েছেন দীঘি
ফের ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। নাম ‘মার্ডার নাইনটিজ’। এর আগে ‘শেষ চিঠি’ ও ‘ফেরার পর’ নামে দুটি ওয়েব ফিল্মে কাজ করেন তিনি। নব্বই দশকের আলোচিত একটি হত্যাকাণ্ড নিয়ে রচিত ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। ছবিতে দীঘির বিপরীতে আছেন খাইরুল বাসার। এই প্রথম তাদের একসঙ্গে দেখা যাচ্ছে। দীঘি ওজন কমিয়ে নিজেকে পারফেক্ট শেপে এনেছেন। বেশ কয়েকটি কাজ করে দর্শকদের নজর কেড়েছেন তিনি। ফের নতুন ওয়েব ফিল্মে দেখা যাবে তাকে। ‘মার্ডার নাইনটিজ’ ওয়েব ফিল্মটি ৯০ দশকের একটা খুনের ঘটনাকে ঘিরে আবর্তিত হয়েছে। পুলিশ ইনভেস্টিগেশনের মাধ্যমে সেই…
আরো পড়ুনঅক্ষয়কে বিয়ে করার কারণ জানালেন টুইঙ্কেল
আজকের সুপারস্টার অক্ষয় কুমার বলিউডে নিজের জায়গা সুপ্রতিষ্ঠিত করতে রীতিমতো স্ট্রাগল করেছেন। তিনি বলেন, আমার জীবনে এমন ঘটনা ঘটেছে যা আমার কাছে একেবারে অপ্রত্যাশিত। তার মধ্যে একটি হলো টুইঙ্কেলের সঙ্গে আমার বিয়ে। আমি কখনো ভাবিনি রাজেশ খান্নার মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে। কেন অক্ষয়কে বিয়ে করেছিলেন- ২২ বছর পর বিষয়টি খোলাসা করেছেন টুইঙ্কেল খান্না নিজেও। প্রেম, বিয়ে ও অভিনয় ছেড়ে লেখিকা হয়ে উঠাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি; যা ওঠে এসেছে আনন্দকাজার পত্রিকার খবরে। অক্ষয় ও টুইঙ্কেল এক পত্রিকার ফটোশুট করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন তারা। তার পর সেই…
আরো পড়ুনসাংবাদিক নাদিম হত্যায় গ্রেপ্তার চেয়ারম্যান বাবু বরখাস্ত
জামালপুরে সাংবাদিক নাদিম হত্যা মামলায় গ্রেফতার বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার স্থানীয় সরকার বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়। এতে বলা হয়- বাবুকে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না- এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নোটিশ পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যেই জবাব দিতে হবে। সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগের পর গত শুক্রবার তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে থেকে তিনি পরপর দুবার নৌকার মনোনয়ন নিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।…
আরো পড়ুনঈদের ছুটি বাড়ানোর কারণ জানালেন মন্ত্রিপরিষদ সচিব
ট্রাফিক ম্যানেজমেন্ট (ব্যবস্থাপনা) ঠিক রাখতেই ঈদুল আজহায় একদিন বাড়তি ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব জানান, মানুষ ঈদুল আজহা যাতে সুষ্ঠুভাবে উদযাপন করতে পারেন, সেজন্য প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ছুটির অনুমোদন দিয়েছেন। মো. মাহবুব হোসেন বলেন, ঈদের আগে সাধারণত একদিন ছুটি থাকে। একদিন ছুটি থাকলে সবাই একসঙ্গে রওয়ানা করে। গত ঈদে আমরা একদিন বাড়তি ছুটি দিয়েছিলাম, দেখেছি ট্রাফিক ম্যানেজমেন্ট ঠিক থাকে। গত ঈদে দেখেছেন ট্রাফিক ব্যবস্থাপনাটা ভালোভাবে করা হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশনা…
আরো পড়ুন