গাজীপুর মহানগরীর কাশিমপুরে একটি পোশাক কারখানার গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৭ শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুরের দক্ষিণ জরুন এলাকায় কটনবিডি নামের একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কারখানার একটি কক্ষে গ্যাস লাইনের লিকেজ থেকে প্রথমে আগুন ও পরে বিস্ফোরণ ঘটে। এতে পাঁচ-সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের ঢাকায় পাঠানো হয়েছে। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক মো. আইয়ুব হোসেন জানান, এখানে সাতজনকে নিয়ে আসা হলে পাঁচজনকে ভর্তি করে…
আরো পড়ুনMonth: মে ২০২৩
প্যারিসে তাহলে আর মন নেই মেসির
লঁরিয়ার বিপক্ষে কাল লিওনেল মেসি মাঠে ছিলেন ম্যাচের পুরো সময়। পিএসজির ৩–১ গোলে হারের এই ম্যাচে মেসি গোল পাননি, গোল করাতেও পারেননি। ১০ বার ড্রিবলিংয়ের চেষ্টা করে সফল হয়েছেন মাত্র ২ বার। মাত্র ৭১ শতাংশ সফল পাস দিয়েছেন (৩৭টি), যা মেসির মানের ফুটবলারের ক্ষেত্রে তাঁর গড়পড়তা পারফরম্যান্সেও সফল পাসের হার এর ওপরে থাকে। বলও হারিয়েছেন ২২ বার। এমনকি প্রতিপক্ষের পোস্টেও কোনো শট রাখতে পারেননি মেসি। সব মিলিয়ে কাল ভুলে যাওয়ার মতোই এক ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। সংবাদমাধ্যম গোল ডট কমে এ ম্যাচের বিশ্লেষণে মেসিকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে—লিওনেল মেসি কি…
আরো পড়ুন৮০ জন গার্লফ্রেন্ড প্রসঙ্গে যা বললেন নাসির
দেশের সম্ভাবনাময় ক্রিকেটারদের মধ্যে অন্যতম একজন ছিলেন নাসির হোসেন। জাতীয় দলে নিয়মিত হওয়ার পর ফিনিশার হিসেবে তার সু-খ্যাতি ছিল। কিন্তু বিতর্কিত কিছু বিষয়ে জড়ানোয় জাতীয় দল থেকে নির্বাসিত হন তাকরা এই অলরা্বুন্ডার। প্রায় সাত বছর আগে গুঞ্জন ছড়ায় ক্রিকেটার নাসির হোসেনের ৮০ জন গার্লফ্রেন্ড রয়েছে, একই সঙ্গে তিনি না কি ৮০টি সিমও ব্যবহার করেন। সেই ইস্যু নিয়ে দীর্ঘসময় পর কথা বলেছেন জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া নাসির হোসেন। রোববার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাসির জানান, আমার দুটি ফোন আর দুটি সিম। ৮০ জন গার্লফ্রেন্ড থাকবে, আমি কি রোবট নাকি?…
আরো পড়ুননদীবন্দরে ১ নম্বর সংকেত, ৮ বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস
দেশের ৮ বিভাগেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সোমবার (১ মে) দুপুরের পর ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবওয়াবিদ মনোয়ার হোসেন। তিনি বলেন, দুপুরের পর দেশের আট বিভাগেই বৃষ্টি হতে পারে। এ সময় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে…
আরো পড়ুনমেক্সিকোতে বাস খাদে পড়ে ১৮ জনের মৃত্যু
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ ১৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১১ জনই নারী। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩৩ জন। গত শনিবার রাতে দেশটির নায়ারিত প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। বাসটি প্রাদেশিক রাজধানী টেপিক ও পর্যটন গন্তব্য পুয়ের্তো ভাল্লার্তার সাথে সংযোগকারী একটি মহাসড়কে চলার সময় নিচে পড়ে যায়। আর এরপরই হতাহতের এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ১৮ জনের ১১ জনই নারী। এ ছাড়া দুর্ঘটনায় আহত অন্তত ১১ জন শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।…
আরো পড়ুনদাঁড়ানো ট্রাকে ধাক্কা, চালক ও হেলপার নিহত
যাত্রাবাড়ি-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় চালক হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও দুজন। সোমবার ভোর ৫টার দিকে শিবচর উপজেলার বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বরিশালের বাখেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার রশিদ হাওলাদারের ছেলে বশির হাওলাদার (৩৪) এবং যশোরের কোতয়ালী থানার সুজলপুর ভেকুটিয়া এলাকার মিজান মিয়ার ছেলে সুজন মিয়া (২৬)। হাইওয়ে পুলিশ জানায়,বরিশালের বাখেরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রাকের ইঞ্জিন নষ্ট হলে যাত্রাবাড়ি-ভাঙ্গা এক্সপ্রেস্রওয়ের বাখরেরকান্দি এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে রাখা হয়। এ সময় যশোর থেকে ছেড়ে আসা আমবোঝাই অপর একটি ট্রাক দাঁড়িয়ে…
আরো পড়ুনশাহবাজ-হিনার রেকর্ড ফাঁস, কী আছে তাতে?
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খারের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ আলোচনার রেকর্ড ফাঁস হয়েছে। যেখানে সরকারপ্রধানের একজন সহকারীও উপস্থিত ছিলেন। আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়ে কথা বলেছেন তারা। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এই রেকর্ড ফাঁস করেছে। পাকিস্তানের পররাষ্ট্র নীতির গুরুত্বপূর্ণ এই আলোচনার রেকর্ড ফাঁসের ঘটনাকে ‘ডিসকর্ড লিকস’ নামে অভিহিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন ও রাশিয়ার সংঘাতে জাতিসংঘের প্রস্তাবে ভোটদানের বিষয়ে পাক প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ওই কথোপকথন হয়েছে। ফাঁস হওয়া রেকর্ডে দেখা যায়, আলোচনার সময়…
আরো পড়ুন‘অল আউট’ আন্দোলনের বার্তা বিএনপির
সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে ‘অল আউট’ আন্দোলনে যেতে চায় বিএনপি। তারা সরকারকে আর সময় দিতে চায় না। এজন্য গতানুগতিক কর্মসূচি না দিয়ে রোডমার্চ, লংমার্চের মতো কর্মসূচির কথা ভাবছে। সব শেষে ঢাকামুখী কর্মসূচি, অর্থাং ঢাকা ঘেরাও ও গণভবন বা সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি দিতে চায়। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠকে রোববার এমন ইঙ্গিত দিয়েছেন বিএনপি নেতারা। বৈঠক সূত্রে জানা গেছে এসব তথ্য। এদিন জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বিএনপি নেতারা বিকাল ৪টা থেকে ১ ঘণ্টা বৈঠক…
আরো পড়ুনসন্তানসহ পরকীয়া প্রেমিক নিয়ে হোটেলে মা, অতঃপর…
বরিশাল নগরীর বান্দ রোড এলাকায় আবাসিক হোটেলে এক শিশুর মৃত্যু হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় শিশুটির মা মরিয়ম ও তার পরকীয়া প্রেমিক মিলন হাওলাদারকে আটক করেছে পুলিশ। সোমবার (১ মে) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (৩০ এপ্রিল) ওই এলাকার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের হোটেল বায়েজিদে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আবির ইসলাম জিহাদ। জানা গেছে, প্রায় চার মাস আগে পলাশপুরের বাসিন্দা দিনমজুর আল আমিনের সঙ্গে বিচ্ছেদ হয় মরিয়মের। পরে গত ২৫ এপ্রিল হোটেল বায়েজিদের একটি কক্ষ ভাড়া নেন মরিয়ম ও তার…
আরো পড়ুনআইপিএলের ঐতিহাসিক ম্যাচে রোহিতের মাইলফলক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান ১৬তম আসরের ৪২তম ম্যাচে রোববার মুখোমুখি হয় মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়েলস। মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে আইপিএলের ঐতিহাসিক ১০০০তম ম্যাচে মুখোমুখি হয় মুম্বাই-রাজস্থান। এদিন মুম্বাইয়ের হয়ে আইপিএল ইতিহাসে রেকর্ড ১৯০তম ম্যাচ খেলেন রোহিত শর্মা। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার আইপিএল ক্যারিয়ার শুরু হয় ডেকান চার্জার্সের হয়ে। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত তিন মৌসুম ডেকান চার্জার্সের হয়ে ৪৫টি ম্যাচ খেলেন রোহিত। রোববার ওয়াংখেড় স্টেডিয়ামে মুম্বাইয়ের সাবেক তারকা ক্রিকেটার কায়রন পোলার্ডের অনবদ্য এক রেকর্ড ভেঙে দেন রোহিত শর্মা। ফ্র্যাঞ্চাইজিক হয়ে সব থেকে বেশি ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকায় পোলার্ডকে টপকে…
আরো পড়ুন