২ কোটি টাকার সোনার বারসহ আটক ২

ঝিনাইদহের মহেশপুরে এক কোটি ৮৭ লাখ টাকা মূল্যের ২০টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে ৫৮ বিজিবি।  বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের খোলামাঠ থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— পলিয়ানপুর গ্রামের সাদির মণ্ডলের ছেলে আছানুর (৪৮) ও একই গ্রামের চয়ন মণ্ডলের ছেলে নবিছদ্দিন (৫৮)। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির অধিনায়ক মাসুদ পারভেজ রানা। তিনি জানান, ভারতে স্বর্ণপাচার হচ্ছে— এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের লুঙ্গি পরিহিত অবস্থায় কোমর থেকে কস্টেপে মোড়ানো ২০টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত…

আরো পড়ুন

নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিলেন এরদোগান

আর মাত্র ৯ দিন বাকি তুরস্কের নির্বাচন। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে ছুটে বেড়েচ্ছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। জনগণকে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বৃহস্পতিবার প্রচারাভিযানে গিয়েছিলেন তুরস্কের গিরেসুন প্রদেশের হ্যাজেলনাট হাবে। সেখানে উৎসাহিত জনতার উদ্দেশে ভাষণ দেন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারানোর ঘোষণা দেন। এরদোগান বলেন, আগামী নির্বাচনে জয়ী হয়ে প্রশাসনের জীবনযাত্রার উচ্চ ব্যয়ের হার কমাবেন। তিনি বলেন, তুরস্ক উল্লেখযোগ্য হারে মুদ্রা হ্রাসের মধ্যে চলছে। এপ্রিলে মুদ্রাস্ফীতি ৪৩ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে। আগামীতেও এই হ্রাস অব্যাহত থাকবে। ক্ষমতায় গেলে আমরা বাজারে উচ্চ খরচ কাটিয়ে উঠব এবং এসব জায়গায় ক্ষতি পূরণ দেব।…

আরো পড়ুন

শাহরুখের ‘জওয়ান’ এর মুক্তি ২৫ আগস্ট!

বক্স অফিসে ‘পাঠান’ এর অবিশ্বাস্য সাফল্যের পর থেকেই শাহরুখ ভক্তরা অপেক্ষায় আছেন অ্যাটলি পরিচালিত শাহরুখের আসন্ন সিনেমা ‘জওয়ান’ এর মুক্তি নিয়ে। যদিও আসন্ন এই ছবিটির মুক্তির তারিখকে ঘিরে বেশ কিছুদিন ধরে চলছিল নানান কানাঘুষা। কিন্তু শেষমেষ জানা গেল ছবিটির মুক্তির আসল তারিখ। কথা ছিল, আগামী ২ জুন মুক্তি পাবে এই ছবিটি। যদিও সম্প্রতি বলিউড হাঙ্গামার একটি সূত্রের তরফে জানা গিয়েছিল,  আগামী ২৯ জুন আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষ্যে মুক্তি পেতে পারে ছবিটি। তবে এবার জানা গেল, আগামী ২৫ আগস্ট হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালয়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে ছবিটি। এর আগে ছবিটি…

আরো পড়ুন

‘সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সহযোগিতায় তুরাগ নদের পাশে ক্লাব’

তুরাগ নদের পাশে সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সহযোগিতায় এবং সমর্থনে, আশ্রয়-প্রশয়ে বিভিন্ন ক্লাব গড়ে উঠেছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  তিনি বলেন, একেবারে নদীর ওপরে গড়ে উঠেছে। নদীর ভরাট করে হয়েছে। বাড়ি-ঘর তৈরি হচ্ছে, নদী দখল করা হচ্ছে। আজ (শুক্রবার) রাজধানীর ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলায়তনে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। জলবায়ু পরিবর্তন: বাংলাদেশ ও নদী শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বিএনপি। সেমিনারের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হক। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষকে যদি টিকে থাকতে হয়, ভবিষ্যৎকে সুন্দর করতে হয়,…

আরো পড়ুন

ভুয়া প্রশ্ন বিক্রি করে অনলাইন জুয়া খেলতেন প্রীতম

অনলাইন জুয়া ও ভুয়া প্রশ্নপত্র বিক্রি করার অভিযোগে আব্দুর রউফ প্রীতম (২১) নামে এক শিক্ষার্থীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। এনএসআই জানিয়েছে, অভিযুক্ত প্রীতম ২০১৭ সাল থেকে বিভিন্ন পরীক্ষা চলাকালে ভুয়া প্রশ্নপত্র এডিটিংয়ের মাধ্যমে মূল প্রশ্নপত্রের মতো তৈরি করে প্রতারণা করে আসছিল। বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজধানীর বালুঘাট এলাকা থেকে তাকে আটক করে এনএসআই সাইবার ইন্টেলিজেন্সের একটি টিম। আটকের সময় তার কাছ থেকে একটি মোবাইলটি জব্দ করা হয়। এনএসআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। প্রীতম নওগাঁর বদলগাছি থানার ব্যাশপুর গ্রামের…

আরো পড়ুন

৫ সিটিতে জাপার মেয়র প্রার্থীর নাম ঘোষণা

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠিত হতে যাওয়া পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী ঘোষণা করেছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। বৃহস্পতিবার (৪ মে) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেন। নির্বাচন কমিশনকে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়ে জিএম কাদের বলেন, আগামীতে সব ধরনের নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি ভোটের মনোনয়নপত্র বাছাই শেষ, রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ের বিরুদ্ধে আপিলের শেষ সময় ৪ মে, আপিল কর্তৃপক্ষ কর্তৃক আপিল নিষ্পত্তির শেষ সময় ৭ মে। প্রার্থিতা…

আরো পড়ুন

ভূমিকম্পে যা করণীয়

প্রাকৃতিক দুর্যোগের মধ্যে খুবই বিধ্বংসী একটি হলো ভূমিকম্প। সাধারণত কোনো পূর্বাভাস ছাড়াই ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। তাই এর ক্ষয়-ক্ষতিও অনেক বেশি হয়ে থাকে। আমেরিকান ন্যাশনাল আর্থকোয়েক ইনফরমেশন সেন্টার প্রতিবছর বিশ্বব্যাপী ২০ হাজারেরও বেশি ভূমিকম্পের ঘটনা রেকর্ড করে। এসব ভূমিকম্পের ৯৯ শতাংশ এতটাই দুর্বল থাকে যে আমরা অনুভব করতে পারি না। বাকি ভূমিকম্পগুলো শক্তিশালী এবং প্রাণসংহারী হতে পারে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘন ঘন ভূমিকম্প অনুভূত হওয়ায় দেশজুড়ে এটি এখন ‘মোস্ট টকড’ টপিকে পরিণত হয়েছে। এটি একটু আলাদা করে স্পর্শ করেছে ঢাকাবাসীকে। না জানি কখন ভূমিকম্প হয়; আর এতে প্রাণসহ সর্বস্ব বিলীন…

আরো পড়ুন

পাসওয়ার্ডের বদলে গুগল আনল পাস-কি

বিশ্বে কিছু বছর পরপরই প্রযুক্তির নতুন উদ্ভাবন দেখা যায়। আর তাতেই পরিবর্তন হয় দৈনন্দিন জীবনেও। ই-মেইল যুগের শুরু থেকেই আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছে পাসওয়ার্ড। কিন্তু সেই দিন বোধ হয় এবার শেষ হতে চলেছে। অন্তত সেরকমই পরিকল্পনা প্রযুক্তি সংস্থা গুগলের। পাসওয়ার্ডের জায়গায় তারা এবার হাজির করেছে পাস-কি গুগল অ্যাকাউন্টে সাইন-ইন করার জন্য। এটা বায়োমেট্রিক্স ব্যবহার করে ইউজারকে লগ-ইন করানোর জন্য, ফলে এটি অনেকটি নিরাপদ বলে সংস্থার দাবি। একটি ব্লগপোস্টে সংস্থা জানিয়েছে যে, গতবছর থেকেই অ্যাপেল ও মাইক্রোসফটের সঙ্গে তারা একযোগে কাজ করছে পাস-কি চালু করার জন্য আরও সুরক্ষিত সাইন-ইনের জন্য।…

আরো পড়ুন

সরবরাহ ঘাটতির মধ্যেই চিনি ১৪০, তেল ১৯৯ টাকা

ভোজ্যতেল ও চিনির সরবরাহ ঘাটতির মধ্যেই বেড়েছে দাম। সরকারের নির্ধারিত দর প্রতি কেজি ১০৪ টাকা হলেও ১৪০ থেকে ১৫০ টাকায় কিনতে হচ্ছে চিনি। প্যাকেট চিনি বলতে গেলে উধাও। এরই মধ্যে ভোজ্যতেলের দাম লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) ভোজ্যতেল পরিশোধন কারখানাগুলোর সমিতি বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এ মূল্য নির্ধারণ করে। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, প্যাকেটজাত চিনি খুব একটা নেই। খোলা চিনি পাওয়া গেলেও সরকারের নির্ধারিত (১০৪ টাকা) দরের তোয়াক্কা করছেন না ব্যবসায়ীরা। দোকানিদের কথায়, সব শেষ ঈদের আগে…

আরো পড়ুন

সার্বিয়ায় আবারও বন্দুক হামলা, নিহত ৮

কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয়বার বন্দুক হামলার ঘটনা ঘটল বলকান অঞ্চলের দেশ সার্বিয়ায়। রাজধানী বেলগ্রেড থেকে ৬০ কিলোমিটার দক্ষিণের একটি গ্রামে নিহত হয়েছেন অন্তত ৮ জন। এতে আহত হয়েছেন আরও ১৩ জন।  বৃহস্পতিবার সন্ধ্যায় সার্বিয়ার দুবোনা গ্রামে এ ঘটনা ঘটে। খবর এএফপির। বন্দুকধারী একটি চলন্ত গাড়ি থেকে গুলি চালায় বলে জানা গেছে। অসমর্থিত সূত্রের প্রতিবেদনে বলা হয়েছে, অপরাধী এখনো পলাতক রয়েছেন। সার্বিয়ান মিডিয়া জানিয়েছে, শুক্রবার সকালে বিশেষ পুলিশ বাহিনী ম্লাদেনোভাক এবং দুবোনা গ্রামে পৌঁছেছে। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, পুলিশ কর্মকর্তারা চেকপয়েন্টে গাড়ি থামিয়ে বন্দুকধারীকে খুঁজে বের করার চেষ্টা করছে।…

আরো পড়ুন