বঙ্গোসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। সেটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সে ক্ষেত্রে ঘূর্ণিঝড়টির নাম হবে ‘মোচা’। সোমবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টি হয়। মঙ্গলবার এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। নিম্নচাপের কারণে মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাতে আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপ কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ রয়েছে ঘণ্টায় ৩০ মাইলেরও কম। তবে আরও ঘনীভূত হওয়ার সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগ বাড়বে। নিম্নচাপটি মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৭৫ কিলোমিটার…
আরো পড়ুনMonth: মে ২০২৩
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিল যারা
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়ে গেল বৃষ্টিতে। এতে দুঃসংবাদ পেল আইরিশরা। আর সুখবর মিলল দক্ষিণ আফ্রিকার জন্য। শঙ্কা উড়িয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিল প্রোটিয়ারা। তাদের দিয়ে নিশ্চিত হলো কোন আটটি দল সরাসরি খেলবে ক্রিকেটের ৫০ ওভারের সংস্করণের বিশ্ব আসরে। মঙ্গলবার ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাটিং পেয়ে ৯ উইকেটে ২৪৬ রান করে বাংলাদেশ। জবাবে আয়ারল্যান্ড ১৬.৩ ওভারে ৩ উইকেটে ৬৫ রান তোলার পরই নামে বেরসিক বৃষ্টি। তা আর না থামায় আম্পায়াররা খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। এতে আইরিশদের সরাসরি বিশ্বকাপে খেলার…
আরো পড়ুন২০২৩ ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে যারা
মঙ্গলবার (৯ মে) মাঠে গড়িয়েছে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালের প্রথম লেগ। যেখানে মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ম্যানচেস্টার সিটি। ম্যাচটিতে কোনো দলই জয় পায়নি। গোল সমতায় ড্র হয়েছে খেলাটি। ইউরোপ সেরা প্রতিযোগিতার এ পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে ব্যালন ডি’অরের লড়াই। যেটি জয় করা প্রতিটি ফুটবলারের স্বপ্ন। সেমিফাইনালের প্রথম লেগে নামার আগে কিলিয়ান এমবাপ্পে, করিম বেনজেমা, ভিনিসিয়াস জুনিয়ররা রয়েছেন ব্যালন ডি’অর শিরোপা জয়ের তালিকায়। তবে, শেষ পর্যন্ত ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকমের পাওয়ার র্যাঙ্কিংয়ে সবার আগের দুইটি নাম হচ্ছে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল…
আরো পড়ুনবিজ্ঞাপনে আড়াই কোটি, সিনেমায় যত টাকা নেন আলিয়া
বলিউড তারকাদের গতিবিধির উপর ভক্তদের চুলচেরা বিশ্লেষণ থাকে। সেখানে আলোচনায় শীর্ষে থাকেন আলিয়া ভাট। শুধু তাই নয়, এ বিশ্লেষণে স্থান পায় কার কত টাকা আয়। সেটা কিভাবে করেন, এমনকি কেমন পারিশ্রমিক নেন। একটি সমীক্ষায় উঠে এসেছে, আলিয়া প্রতি বছর প্রায় ৬০ কোটি টাকা উপার্জন করেন। অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ ২৯৯ কোটি টাকা! ছবিপ্রতি তার পারিশ্রমিকও চমকে দিতে পারে। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন মহেশ ভট্টের কন্যা। ওই ছবির জন্য আলিয়া নাকি ১৫ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। কিন্তু এখন ছবি বুঝে আলিয়া তার পারিশ্রমিক চূড়ান্ত করেন।…
আরো পড়ুনযতই প্রেম করুন দুঃখই পাবেন- কারণ জানালেন সামান্থা
দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু প্রায় ১০ বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ের পিঁড়িতে বসেন। চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন বছর দেড়েক আগে। এখনো চলছে তাদের নিয়ে চর্চা। তবে এই জুটি প্রেমজীবন নিয়ে যতটা আলোচনায় ছিলেন, তার থেকে বেশি আলোচনায় আছেন বিবাহ বিচ্ছেদ ঘিরে। তবে নাগা চৈতন্যকে নিয়ে অভিমান প্রকাশ করেছেন সামান্থা। সম্প্রতি শোভিতার সঙ্গে নাগার সম্পর্ক নিয়ে সামান্থাকে জিজ্ঞাসা করা হয়েছিল। সেখানে বলেছিলেন, আমার এতে একেবারেই কিছু যায়-আসে না। কে কার সঙ্গে প্রেম করল, তাতে আমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমি শুধু…
আরো পড়ুনলিচুর রাজ্যেও আমের রাজত্ব
‘আম-লিচুতে ভরপুর-জেলা মোদের দিনাজপুর’। আমের এই জেলায় এবার গাছে গাছে ঝুলছে আম। ফলনও হয়েছে বাম্পার। বিরাজমান উষ্ণ আবহাওয়া আর প্রখর রোদের চোখ রাঙানিতে খুব বেশি প্রভাব না পড়লে এবার প্রায় সাড়ে ৪শ কোটি টাকার আম উৎপন্ন হবে এ জেলায়। বৃষ্টিহীন চরম আবহাওয়ায় গাছের বাড়তি আশাতীত ফল ধরে রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন আমচাষিরা। দিনাজপুর জেলার সদর, বিরল, কাহারোল, বীরগঞ্জ, খানসামাসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, গাছে গাছে ঝুলছে আম। গত বছরের চেয়ে এবার গাছে ফল এসেছে অনেক বেশি। আম গাছগুলো যেন আমের ভারে নুয়ে পড়েছে। বৃষ্টি অভাব, প্রখর রোদ আর তীব্র…
আরো পড়ুনআজমতের নৌকা, জাহাঙ্গীরের মা পেলেন টেবিল ঘড়ি
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করেছেন। মেয়র পদে দলীয় প্রতীক ছাড়াও স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্ধারিত প্রতীক থেকে তাদের পছন্দের প্রতীক দেওয়া হয়েছে। তবে একাধিক প্রার্থীর একই প্রতীক দাবি থাকলে লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে। মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানের দলীয় প্রতীক নৌকা, জাতীয় পার্টির প্রার্থী এমএম নিয়াজ উদ্দিন পেয়েছেন দলীয় প্রতীক (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান পেয়েছেন (হাতপাখা), জাকের পার্টির প্রার্থী রাজু আহম্মেদ (গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের…
আরো পড়ুনইমরান খানকে নির্যাতনের অভিযোগ পিটিআই নেতাদের
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের সময় নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতারা। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে ইমরান খানকে গ্রেফতার করেছে পাকিস্তানি রেঞ্জার্সের সদস্যরা। গ্রেফতারের সময় আদালত প্রাঙ্গণে ছিলেন ব্যারিস্টার গোহার খান। তিনি অভিযোগ করেছেন, ইমরানকে নির্যাতন করা হয়েছে। তারা ইমরানের মাথায় ও পায়ে আঘাত করেছে। গ্রেফতারের সময় তার হুইলচেয়ার ছুড়ে ফেলা হয়। পিটিআই ভাইস চেয়ারম্যান ফাওয়াদ চৌধুরী টুইটারে অভিযোগ করেছেন, ইসলামাবাদ হাইকোর্ট র্যাঞ্জাররা দখল করেছে এবং আইনজীবীরা নির্যাতনের শিকার হচ্ছে। ইমরানের গাড়ি ফেলা হয়েছে। পরে আরেকটি টুইটে তিনি অভিযোগ করেছেন, আদালত…
আরো পড়ুনসড়ক-মহাসড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন
সড়ক ও মহাসড়ক উন্নয়নে পাঁচটি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট খরচ হবে দুই হাজার ৫৮৭ কোটি ৯০ লাখ ৭৭ হাজার ৩০৪ টাকা। মঙ্গলবার দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত পৃথক পাঁচটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক এবং জনপথ অধিদপ্তর এই প্রকল্পগুলো বাস্তবায়ন করবে। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, আজ জাতীয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১০ম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা…
আরো পড়ুনলঘুচাপ আরও ঘনীভূত হতে পারে, তাপমাত্রা বাড়ার আভাস
আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর আশপাশের এলাকায় অবস্থান করছে। এদিকে সারা দেশে মঙ্গলবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী তিন দিনের আবহাওয়ার পরিস্থিতিতে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে তাপমাত্রা কমতে পারে। এদিকে মঙ্গলবার রাজশাহী, নেত্রকোনা, খুলনা, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাগুলোর ওপর তীব্র তাপপ্রবাহ এবং দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।…
আরো পড়ুন