বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেছেন, সরকারের তথাকথিত উন্নয়নের নামে দেশে যে সীমাহীন লুটপাট হয়েছে, তার সব দেনা সাধারণ মানুষের ঘাড়ে পড়েছে। চলতি বছর শুধু ঋণের সুদ পরিশোধ করতে হবে লক্ষকোটি টাকার বেশি। উন্নয়নের চাপাবাজির নামে দেশকে দেউলিয়া করে দিয়েছে আওয়ামী লীগ। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ক্ষমতাসীন দলের লুটেরা দুর্নীতিবাজ চক্র আয়েশী জীবন কাটালেও সাধারণ মানুষের এখন ‘নুন আন্তে পান্তা’ ফুরায় অবস্থা। সরকারের লোকজনের সীমাহীন দুর্নীতিতে দ্রব্যমূল্য, সার-বীজ, কীটনাশকসহ জ্বালানি তেলের দাম বৃদ্ধিসহ তীব্র দাবদাহে ঘন…
আরো পড়ুনMonth: মে ২০২৩
সুদান থেকে আরও ৫৫৫ বাংলাদেশিকে জেদ্দায় আনা হচ্ছে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, সুদান থেকে ৫৫৫ বাংলাদেশিকে চারটি ফ্লাইটে জেদ্দায় আনা হচ্ছে। পরে জেদ্দা থেকে তাদের বিশেষ ফ্লাইটে ঢাকায় আনা হবে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত মহাসাগরীয় সম্মেলন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। শাহরিয়ার আলম বলেন, ৫৫৫ প্রবাসীকে পোর্ট সুদান থেকে ফিরিয়ে আনতে আমরা নিজেদের খরচে চারটি ফ্লাইট ঠিক করেছি। আজ তিনটি আর আগামীকাল একটি ফ্লাইট আনতে যাবে। তিনি বলেন, পোর্ট সুদান থেকে প্রথমে তাদের জেদ্দায় আনা হবে। তার পর বিশেষ ফ্লাইটে আগামী ১২ মে তারা বাংলাদেশে আসবেন। শাহরিয়ার আলম জানান,…
আরো পড়ুনপ্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন শুরু
দেশের তিন সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (চুয়েট, রুয়েট ও কুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে আজ বুধবার। চলবে সোমবার (২২ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৭ জুন থেকে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষাসংক্রান্ত ওয়েবসাইট https://www.admissionckruet.ac.bd/ এই লিংকে আবেদন করা যাবে। কেন্দ্রীয় ভর্তি কমিটির তথ্যমতে, আজ ১০ মে থেকে ভর্তি আবেদন শুরু হয়ে চলবে ২২ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ২৩ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এর পর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের রোল নম্বর ও পরীক্ষাকেন্দ্রসহ নামের তালিকা…
আরো পড়ুনরেকর্ড সেঞ্চুরি করে এপ্রিল মাসের সেরা ফখর
গত মাসে চারটি টি ২০ ও দুটি ওয়ানডে খেলেছেন ফখর জামান। টি ২০তে খুব ভালো করতে না পারলেও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়ে পাকিস্তানকে জেতান এই বাঁ-হাতি ওপেনার। ১১৭ ও ১৮০* রানের সেই অসাধারণ দুটি ইনিংসের সুবাদে মঙ্গলবার আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন ফখর। মাসসেরার লড়াইয়ে তিনি হারিয়েছেন শ্রীলংকার প্রবাথ জয়সুরিয়া ও নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যানকে। মেয়েদের বিভাগে থাইল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসাবে মাসসেরা হয়েছেন নারুয়েমল চাওয়াই। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ৯০.৭৫ গড়ে ৩৬৩ রান করে ফখর হয়েছেন সিরিজসেরা। এপ্রিল মাসে হওয়া প্রথম দুই ওয়ানডেতে…
আরো পড়ুনরোানল্ডোর মতো মেসিও তাঁবু গাঁড়বেন সৌদি আরবে?
ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে সম্ভাব্য সব শিরোপা জিতে দুই বছর আগে পিএসজিতে পাড়ি জমান লিওনেল মেসি। প্যারিসে সময়টা ভালো না কাটলেও গত ডিসেম্বরে অধরা বিশ্বকাপ জিতে ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা ঘোচান আর্জেন্টাইন মহানায়ক। অনেকেই ভেবেছিলেন, নিজেকে সর্বকালের সেরার কাতারে নিয়ে যাওয়ার পর ক্যারিয়ারের গোধূলিলগ্ন উপভোগ করতে মেসি হয়তো বার্সেলোনায় ফিরে যাবেন। কিন্তু বাস্তবে সেই সম্ভাবনা কার্যত শেষ। আগামী মাসে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি শেষে ইউরোপের দরজা বন্ধ করে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোানল্ডোর মতো মেসিও তাঁবু গাঁড়বেন সৌদি আরবে! যদিও পরে মেসির বাবা জর্জ মেসি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আগামী মৌসুমের জন্য কোনো ক্লাবের…
আরো পড়ুনশাকিবের সঙ্গে বিচ্ছেদ নিয়ে এবার মুখ খুললেন বুবলী
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান মঙ্গলবার বুবলীর সঙ্গে সম্পর্কের বিষয়ে কথা বলেছেন। তার জবাবে আজ মুখ খুললেন শাকিবের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলী। তিনি বলেন, এখনো শাকিব খানের সঙ্গে ডিভোর্স হয়নি তার। বুধবার বেলা ১১টার দিকে তার ফেসবুক স্ট্যাটাসে এসব বিষয় নিয়ে কথা বলেন এ অভিনেত্রী। তিনি পোস্টে লেখেন— মিস্টার শাকিব খান, আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে, কেমন যেন! বাস্তবে দেখা আপনার সঙ্গে মেলে না। তিনি বলেন, আপনি কি সবসময় সজ্ঞানে কথা বলেন নাকি অজ্ঞানেও মাঝেমাঝে কথা বলেন? নাকি আপনার হয়ে আপনার একান্ত মুখপাত্ররাও কথা বলেন? তিনি আরও…
আরো পড়ুনবিচ্ছেদের কষ্ট ভুলে নতুন সম্পর্কে শাকিরা!
স্প্যানিশ পপতারকা শাকিরা ও ফুটবল তারকা জেরার্ড পিকে এক দশকেরও বেশি সময় ধরে সম্পর্কে ছিলেন। সেই সম্পর্কে ইতি টেনেছেন গত বছর। ২০২২ সালের মাঝামাঝি তারা বিচ্ছেদ ঘোষণা করেন। জানা যায়, ফুটবল তারকার পরকীয়ার কারণেই নাকি এমন সিদ্ধান্ত। প্রেমিকা থাকতেও অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন পিকে। সেই পরকীয়ার খবর সামনে চলে আসার পরই বিপত্তির সূত্রপাত। খবর ছড়িয়ে পড়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদ ঘোষণা করেন এই যুগল। পিকের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন ধরে অবসাদে ভুগেছেন শাকিরা। সাবেক প্রেমিকের ওপর রাগ মেটাতে গানের কথাতেই উগরে দিয়েছেন ক্ষোভ। তবে এবার শাকিরার জীবনে নতুন…
আরো পড়ুননগর পরিবহণে যুক্ত হবে ১০০ ইলেকট্রিক বাস
ঢাকা নগর পরিবহণের বহরে চলতি বছরেই ১০০টি ইলেকট্রিক বাস যুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মঙ্গলবার ডিএসসিসি নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৭তম সভা শেষে তিনি এ তথ্য জানান। মেয়র বলেন, ঢাকা নগর পরিবহণে ছোটখাটো কিছু প্রতিবন্ধকতা রয়েছে। এসব প্রতিবন্ধকতা চিহ্নিত করে আমরা সংশোধনের চেষ্টা করছি। যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে মূলত চলতি বছরের মধ্যেই ঢাকা নগর পরিবহণের বহরে ১০০টি ইলেকট্রিক বাস সংযোজন করা হবে। এতে ঢাকা বায়ুদূষণ মুক্ত পরিবেশবান্ধব শহর হিসাবে গড়ে উঠবে। ট্রান্স সিলভা পরিবহণের বিভিন্ন অনিয়ম…
আরো পড়ুন‘মোবাইল ও প্রযুক্তির উন্নয়নে ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব পড়েছে’
ক্যারিয়ার গড়তে ও দক্ষতার উন্নয়নে স্মার্টফোন ও অন্যান্য প্রযুক্তির ইতিবাচক প্রভাব রয়েছে বলে মনে করেন ৬৯ শতাংশ বাংলাদেশি। শুধু তাই নয়, করোনা পরবর্তী বাস্তবতায়, নতুন কর্মপরিবেশে খুব দ্রুত খাপ খাওয়াতে অন্যতম সহায়ক ছিলো স্মার্টফোন তথা প্রযুক্তি। নিজেদের ২৫ বছরপূর্তি উদযাপন উপলক্ষে গতবছর দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ৮টি দেশে ‘ডিজিটাল লাইভস ডিকোডেড’ শীর্ষক এক জরিপ পরিচালনা করে টেলিনর এশিয়া। সম্প্রতি জরিপটি সম্পন্ন হলে এসব তথ্য ওঠে আসে। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনামের প্রায় ৮ হাজার মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর ওপর এ সমীক্ষা চালানো হয়। সমীক্ষার ৫৭ শতাংশ বাংলাদেশি…
আরো পড়ুনবগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসানকে (৩০) কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে শহরের মালগ্রাম ডাবতলা এলাকায় এ ঘটনা ঘটে। রাত পৌনে ১০টার দিকে সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, তাৎক্ষণিকভাবে ওই হত্যাকাণ্ডের কারণ ও কারা জড়িত সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তবে এলাকাবাসী দাবি করেছেন, পূর্ব বিরোধের জের ধরে একই সংগঠনের রবিন ও তার সহযোগীরা এ হত্যাকাণ্ডে অংশ নেন। পুলিশ জানায়, নাহিদ হাসান বগুড়া শহরের মালগ্রাম ডাবতলা এলাকার ঝন্টু বেপারির ছেলে। তিনি বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক। নাহিদ রাজনীতির পাশাপাশি ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট…
আরো পড়ুন