চলতি অর্থবছরে জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ০৩ শতাংশ। সাময়িক এ হিসাবে কমবে প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এ তথ্য প্রকাশ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। এ সময় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, পকিল্পনা সচিব সত্যজিৎ কর্মকারসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে জানানো হয়, চলতি ২০২২-২৩ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার ও…
আরো পড়ুনMonth: মে ২০২৩
টুইটারে নতুন সিইও নিয়োগ দিলেন মাস্ক
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন টুইটারের মালিক ও মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তবে টুইটারের নতুন ওই প্রধান নির্বাহী কর্মকর্তার নাম ঘোষণা করেননি তিনি। অবশ্য নাম ঘোষণা না করলেও ‘টুইটার বস’ হিসেবে যে একজন নারী আসতে চলেছেন তা পরিষ্কার করে দিয়েছেন তিনি। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। পাশাপাশি শুক্রবার এক টুইটবাতায় মাস্ক বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, স্পেসএক্স ও টুইটারের জন্য একজন নতুন সিইও নিয়োগ দিয়েছি। তিনি আনুমানিক ছয় সপ্তাহের মধ্যে কাজ শুরু করবেন! আমার…
আরো পড়ুনদ্বিতীয় ওয়ানডের প্রস্তুতি নিয়ে যা বললেন পেসার শরিফুল
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। শঙ্কা রয়েছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ মাঠে গড়ানো নিয়েও। কেননা আজও রয়েছে বৃষ্টির শঙ্কা। শুক্রবার বিকাল ৩টা ৪৫ মিনিটে চেমসফোর্ডে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামার আগে অবশ্য বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পেসার শরিফুল ইসলাম। ম্যাচের পরিকল্পনা নিয়ে এই পেসার বলেন, ‘অবশ্যই আমরা জয়ের জন্যই নামব। অন্য কোনো পরিকল্পনা নেই। বেসিকটাই আমরা যেন জয়টা চিনিয়ে আনতে পারি।’ ইংল্যান্ডের কন্ডিশনে আসলে পেসারদের জন্য কতটা সহায়ক। এমন প্রশ্নের জবাবে শরিফুল বলেন, ‘আসলে সব ফাস্ট বোলারই চায়…
আরো পড়ুনএসএসসি পরীক্ষা দিতে না পারায় প্রধান শিক্ষকের বিচার দাবি শিক্ষার্থীর
প্রধান শিক্ষকের প্রতারণার শিকার হয়ে এসএসসি পরীক্ষা দিতে না পারায় গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুরে এক শিক্ষার্থীর পরিবার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে। ল্যাংগাবাজার হাইস্কুল মাঠে বৃহস্পতিবার দুপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বন্ধন রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের চলতি এসএসসি পরীক্ষার্থী ছিল মাহমুদ হাসান রাকিব। তার বাড়ি লক্ষ্মীপুর ইউনিয়নের মৌজামালিবাড়ি বর্মতট গ্রামে। চলতি বছর যথারীতি ওই স্কুল থেকে তার এসএসসি পরীক্ষার ফরম পুরণ করা হয়; কিন্তু পরীক্ষার আগে অন্যদের প্রবেশপত্র দেওয়া হলেও পরীক্ষার্থী রাকিবকে দেওয়া হয় নকল প্রবেশপত্র। পরীক্ষার হলে গিয়ে…
আরো পড়ুনআইপিএল মালিকদের অনুমতি ছাড়া দেশের হয়েও খেলা যাবে না
কোটিপতি লিগ হিসেবে বিশ্ব ক্রিকেটে জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টে বিশ্বের তারকা ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে আইপিএল কর্তৃপক্ষ। ক্রিকেট খেলুড়ে দলগুলো তাদের তারকা ক্রিকেটারদের সঙ্গে বার্ষিক চুক্তি সই করে থাকে। সেই চুক্তির মতোই এবার বিশ্বের তারকা ক্রিকেটারদের সঙ্গে বার্ষিক চুক্তিসই করতে যাচ্ছে আইপিলের ফ্র্যাঞ্চাইজি মালিকরা। এ চুক্তি কার্যকর হলে ক্রিকেটাররা বিভিন্ন দেশের লিগেও খেলার সুযোগ পাবেন। আইপিএলের সঙ্গে চুক্তিবদ্ধ থাকলে ক্রিকেটাররা নিজ দেশের জাতীয় দলে খেলতে গেলেও ফ্র্যাঞ্চাইজি মালিকদের অনুমতি নিতে হবে। কারণ সেরা ক্রিকেটারদের ধরে রাখতে বার্ষিক চুক্তির দিকে এগোচ্ছেন আইপিএলের…
আরো পড়ুনইমরান খানকে দ্রুত মুক্তির আদেশ দিয়েছে সুপ্রিমকোর্ট
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের নেতা ইমরান খানকে গ্রেফতার বেআইনি ঘোষণার পর এবার তাকে মুক্তির আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট। খবর জিও নিউজের। এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে এক ঘণ্টার মধ্যে হাজির করার নির্দেশ দেন সুপ্রিমকোর্ট। পরে কড়া নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয়। বৃহস্পতিবার ইসলামাবাদ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) ডক্টর আকবর নাসির খানকে বিকেল সাড়ে ৪টার মধ্যে ইমরান খানকে হাজির করার নির্দেশ দেওয়া হয়। পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) প্রাঙ্গণ থেকে পিটিআই নেতার গ্রেফতারকে দেশের বিচার বিভাগের জন্য অসম্মানজনক বলে অভিহিত করার পরে এই নির্দেশ আসে। ইমরান খানের গ্রেফতারকে…
আরো পড়ুনকী হচ্ছে, আর কী হবে তা সময়ই বলে দেবে: অপু বিশ্বাস
শাকিব-বুবলী-অপুর সম্পর্ক নিয়ে দ্বন্দ্বে ভক্ত-অনুরাগীরা। কয়েক দিন পর পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অপু-বুবলীর অন্তর্দ্বন্দ্ব হাসির খোরাক হিসেবে দেখছেন সিনেপ্রেমীরা। শাকিব খানও সাবেক ও বর্তমান স্ত্রীকে নিয়ে মাঝেমধ্যেই ইঙ্গিতমূলক কথা বলেন। সম্প্রতি বুবলীর সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দেন শাকিব খান। তবে বুবলী জবাবে বলেন, এখনো তাদের মধ্যে বিচ্ছেদ হয়নি। এ বিতর্কের মধ্যেই বুধবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অপু বিশ্বাস। শাকিব-বুবলীকে সবশেষ বিতর্ক নিয়ে প্রশ্নে মুখ খুলতে চাননি অপু। শুধু বলেন, ‘কী হচ্ছে, আর কী হবে তা সময়ই বলে দেবে।’ বুবলীর ফেসবুকে লেখার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি শাকিব খান। তবে বুবলী বরাবরই…
আরো পড়ুনকোষ্ঠকাঠিন্য হলে কী খাবেন না
কোষ্ঠকাঠিন্য একটি জটিল স্বাস্থ্যগত সমস্যা। শিশু থেকে বৃদ্ধ সব বয়সি মানুষ এই সমস্যায় ভোগে। অনেকেরই টয়লেটে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়, কিন্তু পেট পরিষ্কার হয় না। অস্বাস্থ্যকর এবং বাজে খাদ্যাভ্যাস, অপুষ্টিকর খাবার ইত্যাদির কারণে কোষ্ঠকাঠিন্যর মতো অস্বস্তিকর সমস্যায় পড়ে থাকেন তারা। কোষ্ঠকাঠিন্যটা কী? এ বিষয়ে ডা. রোকনুজ্জামান ভূঞা বলেন, কোষ্ঠ একটি বাংলা শব্দ। যার অর্থ মল। আর কাঠিন্য মানে হল- কঠিন আকারে যখন মলত্যাগ করা। যদি সপ্তাহে ২-৩ বার বা তার কম বার মলত্যাগ হয় অথবা মল যদি অতিরিক্ত কঠিন বা শুষ্ক হয় এবং সন্তোষজনক মলত্যাগ যদি না হয় তাহলে…
আরো পড়ুনযাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তাজুন ইসলাম (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এসময় সায়েম (১৭) নামে আরেক শিক্ষার্থী আহত হয়েছেন। তারা দুজনই রাজধানীর এ কে স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। বুধবার সন্ধ্যা ৬টার দিকে যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাজুনকে মৃত ঘোষণা করেন। আহত সায়েম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া মারুফ নামের এক ব্যক্তি যুগান্তরকে বলেন, দনিয়া কলেজের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয়…
আরো পড়ুনচিনির দাম আরও বাড়ল
কেজি প্রতি ১৬ টাকা বাড়িয়ে প্রতি কেজি চিনি খোলা বাজারে ১২০ টাকা এবং প্যাকেটজাত চিনি ১২৫ টাকা বিক্রয়মূল্য নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক মোছা. শামীমা আকতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) কর্তৃক চিনির মূল্য ও সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পর্যালোচনার ক্ষেত্রে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের আবেদন, এপ্রিল, ২০২৩ মাসের এলসি খোলা, ইনবন্ড মূল্য, আউটবন্ড মূল্য এবং অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজারদর বিবেচনায় নিয়ে অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করা হয়। প্রাপ্ত অ্যানালাইসিস ব্যবসায়ী নেতাদের উপস্থিতিতে…
আরো পড়ুন